নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কমকর্তা, প্রমুখ।এ সময় স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।।




বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি:

আজকের প্রদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ই মার্চ রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বদলগাছী সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ ৩ বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি অফিসার সাবাব ফারহান-সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের সদস্য, এনজিও, সামাজিক সংগঠন, কিশোরী , নারী প্রমুখ।তাং ৮-৩-২৬বুলবুল আহমেদ বুলুবদলগাছী (নওগাঁ )প্রতিনিধি ।




রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (০৮’মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজ সেবক কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, ওসি তদন্ত সুব্রত, নির্বাচন কর্মকর্তা সাদেক বিন জার্মান, প্রাইমারি শিক্ষা অফিসার ফরহাদ হোসেন’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।




রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক বিশাল মানববন্ধনে সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এই হামলা চালানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুত আসামিদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল, রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ ও সদস্য শাহিন সাগর।সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত উল্লাহ শুভ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা তারানা আক্তার জিনিয়া। এছাড়াও রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন আইএইচটি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ কমেনি, তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রতন আলী,  স্বেচ্ছাসেবক দলের তিন নম্বর ওয়ার্ডের শান্ত ইসলাম। প্রসঙ্গত, রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছু দিন ধরে নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।হামলার একপর্যায়ে সুরুজ আলী নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং মোট ১৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনায় সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।




গাইবান্ধার সংরক্ষিত নারী আসনে লিটাকে চান স্থানীয় নেতাকর্মীরাদলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে মনোনয়নে বিবেচনার দাবি

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মোছাঃ দেওয়ান মাহামুদ লিটাকে দেখতে চান স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ। সাঘাটা উপজেলার পুত্রবধূ এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন দলীয় কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জীবনে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং আইসিটি আইনের মামলাসহ মোট ছয়টি মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছে।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত একটি মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তিনি ৪২ দিন কারাভোগ করেন। একই ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আরও দুটি মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয় এবং এ কারণে তিনি আরও ৬৩ দিন কারাভোগ করেন।২০১৯ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ফেনীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তিনি প্রায় ১৮৬ দিন কারাভোগ করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।এছাড়া একই বছরের ২০ জুন কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা আরেকটি আইসিটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৯৮ দিন কারাভোগ করেন।পরবর্তীতে ২০২২ সালের ২৮ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি আরও ৭৪ দিন কারাভোগ করেন।শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরে একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।সাঘাটা ও ফুলছড়ি উপজেলার একাধিক নেতাকর্মী জানান, দেওয়ান মাহামুদ লিটা দলের দুঃসময়ে সক্রিয় থাকা একজন ত্যাগী নেত্রী। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে তাকে বিবেচনা করা উচিত বলে তারা মনে করেন।এ বিষয়ে দেওয়ান মাহামুদ লিটা বলেন, গাইবান্ধা তাঁর স্বামীর বাড়ি হলেও এখানকার মানুষ তাকে আপন করে নিয়েছেন। এ অঞ্চলের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।তিনি বলেন, “আমি সব সময় দলের সিদ্ধান্তকে সম্মান করি। সুযোগ পেলে গাইবান্ধার মানুষের কল্যাণে কাজ করতে চাই।”তবে স্থানীয় পর্যায়ে তার মনোনয়ন নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।




সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীডে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে গত সোমবার সকালে দারিদ্র্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি (দাপুস) এর আয়োজনে দাপুসের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ৮টি পরিবারের মাঝে দুইটি করে ১৬টি ছাগল এবং দুইজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।দাপুসের নির্বাহী পরিচালক মো: আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মদন গোপাল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লীড এনজিও সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আমিনুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো: বাদশা ভূঁইয়া।




জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৬ইং মার্চ,শনিবার নরসিংদী এলজিআরডি ভবনের হলরুমে পরিচিতি সভা,আইডি কার্ড বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঃ মাহাবুবুর রহমান সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থা‌ নরসিংদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোহাম্মদ ফুল কাম বাদশা নির্বাহী প্রকৌশলী, এল,জি,ই,ডি নরসিংদী । প্রধান বক্তা মোর্শেদ শাহরিয়ার সাবেক সভাপতি নরসিংদীর প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আব্দুল হান্নান মানিক সিনিয়র সহ-সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নরসিংদী জেলা । মোহাম্মদ কামাল হোসেন প্রধান সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ও আহবায়ক শিবপুর প্রেস ক্লাব। আবু নাঈম রিপন সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও সাবেক সাধারণ সম্পাদক শিবপুর প্রেস ক্লাব।মোঃ বিল্লাল হোসেন সহ-সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগেন্দ্র নাথ বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থা । এ সময় উপস্থিত ছিলেন মোঃ কাউছার হোসেন, মোঃ আব্দুল্লাহ , মো: আরমান, মোসাঃ সাথী বেগম প্রমুখ। এছাড়া জেলা, উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মোনাজাত, ও খুতবা পাট করেন, মাওলানা ছানাউল্লাহ,ইমাম এলজিইডি মসজিদ। উপস্থিত বক্তাগণ বলেন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলায় একটি সু প্রতিষ্ঠিত সংগঠন আমরা এ সংগঠনটি কে আরও সু সংগঠিত করতে সর্বাঙ্গীণ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।




সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রাম সাংবাদিক সমাজের মানববন্ধন

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধি :

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।শনিবার (৭ মার্চ) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে “অষ্টগ্রাম সাংবাদিক সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউল গণি, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া এবং সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি পল্লব কান্তি দেব রনি প্রমুখসহ স্থানীয় সাংবাদিকরা।মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম।মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।উল্লেখ্য, গত ৫ মার্চ কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলামকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময় নিলাম সিন্ডিকেটের হামলায় চ্যানেল ২৪ ও গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে অষ্টগ্রামের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।




মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার :

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হ/ত্যা মামলার মূল রহস্য উৎঘাটন করেছে জেলা পুলিশ নরসিংদী । এ ঘটনায় ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ (৬ মার্চ ২০২৬ শুক্রবার ) দুপুর ২টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮)-এর সাথে ভিকটিম আমেনার পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনাকে হত্যার প্রায় ১০ থেকে ১২ দিন আগে (১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে) হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করে।তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে তার সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে আমেনার গলায় ওড়না পেঁচিয়ে একাই হত্যা করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় তাকে হত্যা করেন।নরসিংদী জেলা পুলিশ জানায়, আমেনা হত্যার মূল অভিযুক্ত সৎ পিতা আশরাফ আলীকে গত ৬ মার্চ ২০২৬ গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিমের প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এবং অপর আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। আলোচিত এ ঘটনায় ৪ জন ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা১. নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।২. এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৩. হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৪. গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৫. আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৬. মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৭. মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৮. ইছাহাক ওরফে ইছা (৪০), পিতা-মৃত শাহজাহান, সাং-কোতয়ালীরচর দেওয়ান বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৯. মোঃ আশরাফ আলী (৪০), পিতা-মৃত কুব্বাত আলী, স্থায়ী ঠিকানা-সাং-মোয়াকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর; বর্তমান ঠিকানা-সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।গ্রেফতারকৃতদের মধ্যে আমেনার সৎ পিতা মোঃ আশরাফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমেনাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এছাড়া অপর দুই আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা এবং হযরত আলী আদালতে আমেনাকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান দিয়েছেন।উল্লেখ্য, এ ঘটনায় মাধবদী থানায় মামলা নং-২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।




রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম – আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

– বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অর্থে ইফতার পাটিকে হারাম আখ্যা দিয়ে বলেন, গরীব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির নামে ইসলামের মানবিক আদর্শের বিপরীত অপচয় হারাম ও গুনাহ বন্ধ করুন। আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আলেম ওলামার নামে ওয়াবি সালাফি মদুদিবাদি জংগীবাদ সন্ত্রাসবাদের অপ্যায়ন দ্বীন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতাবিরুদ্ধ অন্যায়। ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিল অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী রমজানের শিক্ষার বিপরীত হারাম কাজ ।আল্লামা ইমাম হায়াত বলেন, সবার ঘরে ইফতার আছে। কেবল এতিম অসহায় বঞ্চিতদের ছাড়া আর কারো জন্য রাষ্ট্রীয় তহবিল অপচয় হারাম। ধনীদের ইফতার করাতে হলে বা রাজনৈতিক ইফতার পার্টি করতে হলে নিজেদের ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করুন, রাষ্ট্রীয় অর্থে নয়।-# আল্লামা ইমাম হায়াত(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)