কিশোরগঞ্জের নতুন ডিসি হিসেবে যোগদান করেছেন সোহানা নাসরিন

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং একটি উন্নত-সমৃদ্ধ জেলা গড়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ সোহানা নাসরিন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এসময় তিনি নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। শুভেচ্ছা বিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।দায়িত্ব গ্রহণের পর মিজ সোহানা নাসরিন বলেন, কিশোরগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করবেন। একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।




কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ মডেল থানাধীন পুলেরঘাট বাজার সংলগ্ন জালুয়াপাড়া মোড়ে ফাল্গুনী সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান কে ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলেরঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী পরিচিত হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন এসআই মামুনুর রশিদ ও পিএসআই খলিলুর। তারা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তাকে গ্রেপ্তার করতে পুলিশ নজরদারি চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধেকিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-৪২, তারিখ- ২১ এপ্রিল, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা দায়েরের করা রয়েছেএ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানাই, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মাদকের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকাকে মাদকমুক্ত করা হবে




নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন: উন্নয়নের নতুন দিগন্ত

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা বগুড়াকে ঘিরে বহুল প্রতীক্ষিত সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় জেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে শহরের সার্বিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, এতদিন পৌরসভা হিসেবে বগুড়ার আয়তন ও জনসংখ্যার তুলনায় নাগরিক সেবা ছিল সীমিত। সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ফলে বাজেট বৃদ্ধি পাবে এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বগুড়াকে একটি আধুনিক, টেকসই ও বাসযোগ্য শহরে রূপান্তর করা সম্ভব।সব মিলিয়ে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনকে ঘিরে জেলার মানুষের মাঝে নতুন স্বপ্নের সঞ্চার হয়েছে—যেখানে আধুনিক নাগরিক সুবিধা, উন্নত জীবনমান এবং পরিকল্পিত নগরায়ণের প্রতিফলন ঘটবে।




কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিককে বিয়ে

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক আয়োজনে প্রবাসী ছেলেকে বিয়ে করার দুই ঘণ্টা পর ওই আসরেই স্বামীকে তালাক দিয়ে মাসুদ নামে এক প্রেমিককে বিয়ে করছেন কলেজ ছাত্রী।ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে। স্থানীয়রা জানান, মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সাথে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুর রশিদের সৌদি প্রবাসী ছেলে মো. হৃদয় মিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা শেষ বরযাত্রীদের খাওয়ানো হয়। এসময় মাসুদ নামে এক যুবক মোটরসাইকেলে এসে জানান বন্যার সাথে তার দুই বছরের প্রেমের সম্পর্ক ।এ সময় তিনি মোবাইল থেকে তাদের ছবি দেখান। কনের পক্ষের লোকজন তাকে মারধর করেন। এ ঘটনায় মাসুদ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।এঘটনার পর নববধূ বন্যা আক্তার জানায়, প্রেমিক মাসুদের সাথেই ঘর সংসার করতে চান তিনি । পরে প্রবাসী বর হৃদয় ও তার পরিবারের আলোচনার মাধ্যমে তালাক নেওয়া হয়। রাত সাড়ে তিনটার সময় প্রেমিক মাসুদ মিয়ার (২৪) সাথে ৪ লাখ টাকা দেনমোহরে পুনরায় বিয়ে পড়ানো হয়।বিয়ের আসরে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে বিষয়ে বন্যা আক্তার জানান, মাসুদের সাথে আমার দীর্ঘ দিন ধরে সম্পর্ক। পরিবারের চাপে পড়ে আমি প্রবাসী ছেলেকে বিয়ে করতে সম্মতি দিয়েছিলাম।