নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপ সংঘর্ষ

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর, মনোহরদী, রোডে কুমরাদী বাসস্ট্যান্ড এলাকায় ২৯ এপ্রিল বুধবার সকাল ৭.৩০মিনিট একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। “কাদির মোল্লা সিটি কলেজ” এর একটি বাস (নং: নরসিংদী স ১১-০০০৮) বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে সামনে থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় পিকআপের ড্রাইভার ও তার সহকারী গুরুতরভাবে আহত হন। এই এক্সিডেন্টে, ড্রাইভারের একটি পা ভেঙে গেছে এবং অন্য পাটিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। গাড়ির হেলপার মারাত্মকভাবে আহত হয়েছেন।স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গুরুতর আহত ড্রাইভারকে গাড়ি কেটে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।




নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্ৰেফতার ৩

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রাজাবো এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র (সাব-স্টেশন) থেকে মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল দিবাগত শেষ রাতে একদল সশস্ত্র ডাকাত ঘোড়াশাল রাজাবো পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হানা দেয়। পাঁচ সদস্যের একটি ডাকাত গ্ৰুপ দেশীয় অস্ত্রের মুখে ওই কেন্দ্রের প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে, উপ কেন্দ্রের ভেতর থেকে বিপুল পরিমাণ তামার তার, ডিসকানেক্ট সুইচ ব্লেড, কন্ট্রোল প্যানেলের ক্যাবল ও রাইজানের তার লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।এ ঘটনায় উপকেন্দ্র কতৃপক্ষ গত ২৭ এপ্রিল থানায় মামলা করেন, এরই ধারাবাহিকতায় পলাশ থানা পুলিশ অভিযানে নামে। বুধবার পুলিশ লুণ্ঠিত মালামালসহ ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পলাশ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং সম্পূর্ণ মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভা

মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় নাজিমুর রহমান
শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐক্যের প্রতীক মে দিবস
মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে ১লা মে উদযাপন উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ২৮ এপ্রিল বিকাল ৫টায় সময় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়| এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মো. নাজিমুর রহমান| এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দীন| চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, সহ সম্পাদক ইব্রাহীম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুন, চট্টগ্রাম ব্যাংক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বিভাগীয় শ্রমিক দলের সদস্য অপু সিং, নাসিরাবাদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. চান মিয়া, জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফরিদ, বন্দর শ্রমিক দলের নেতা আব্দুল রউফ লিটন প্রমুখ| এসময় প্রধান অতিথি নাজিমুর রহমান তার বক্তব্যে বলেন, মে দিবসের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে| পৃথিবীতে একমাত্র এই দিবসটি একযোগে উদযাপিত হয়ে থাকে| আর কোন দিবস এভাবে উদযাপন করা হয় না| এতে প্রমাণ হয় যে, শ্রমিক শ্রেণির ঐক্য অনেক দৃঢ় ও মজবুত| আজ থেকে &১৪০ বছর পূর্বে ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে ক্ষুদ্র একটি কারখানা থেকে শ্রমিক শ্রেণির অধিকার নিয়ে সংগ্রাম শুরু হয়| এটিই আজ সারা বিশ^ব্যাপী যথাযথ সম্মানের সহিত পালিত হয়ে থাকে| তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিএনপির সকল অঙ্গসংগঠনসহ দিবসটিকে যথাযথ সম্মানের সহিত উদযাপন করার উদ্যোগ নিয়েছে| আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে যেভাবে ঝাকজমকভাবে পালিত আগামী ১ তারিখ মে দিবসটি পালন করার আহ্বান করছি| সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আগামী ১লা মে চট্টগ্রাম নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির সকল অঙ্গসংগঠনসহ শ্রেণি পেশার সবার উপস্থিতি কামনা করছি| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, স্থানীয় বিএনপি ও জাতীয় শ্রমিক নেতৃবৃন্দ| এতে সভাপতিত্ব করবেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব এ এম নাজিমুদ্দিন|




কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ২৮ এপ্রিল পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। ২৮ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি ও বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনাসভা।ওই অনুষ্ঠানে কুমিল্লার যুগ্ম জেলা জজ শেখ সাদি রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিথিলা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা জজ) মনিকা খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন- উপকার ভোগী রিপা আক্তার।অনুষ্ঠানে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা জজ) মনিকা খাঁন তাঁর বক্তব্যে বলেন- মে ২০২৫ হতে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাত্তর হাজার তিনশত ত্রিশ টাকা অর্থ আদায় করেছি।এতে কোরআন তেলাওয়াত করেন- আদালত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ এবং গীতা পাঠ করেন এডভোকেট স্বপন কুমার দেব।এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোছাম্মৎ রোকশানা বেগম হেপী, কুমিল্লা সিভিলসার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক সুলতান রাজিয়া ও অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য বিচারক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিচারপ্রার্থী মানুষেরা।এরআগে কুমিল্লা আদালত প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দিবসটি উপলক্ষে বিকেলবেলা জেলা ও দায়রা জজ এর কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিথিলা ইসলাম, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, জেলা সরকারি কৌশলী এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার প্রমুখ। সবশেষে সেরা প্যানেল আইনজীবী এডভোকেট তাহমিনা বেগম ও এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।