বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ সাদেকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং সার্বিক জননিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল—পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা।প্রতিটি বড় পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম মোতায়েন।জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।পশুর হাট সংলগ্ন সড়কে যানজট নিরসনে বিশেষ তদারকি।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্মরণজিৎ, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।সভাপতির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, “সরকারের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আসন্ন ঈদুল আজহায় পশুর হাট ব্যবস্থাপনা ও জননিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।




নরসিংদীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান

আবুনাঈমরিপন ‘নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর সদর উপজেলার বাগহাটা এলাকায় ১৪ইং মে, বৃহস্পতিবার,সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে,মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পরিত্যাক্ত বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ০১জনকে ও গাঁজা সেবনরত অবস্থায় ০৩জন ব্যক্তিকে পাওয়া যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে এদের মধ্যে ১জন মাদকের সরবরাহকারী হিসেবে ও ০৩জন নিয়মিত সেবনকারী হিসেবে স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারা মোতাবেক ০১জন ব্যক্তিকে ০৬ মাস এবং অপর ০৩জন ব্যক্তিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসময় নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম প্রসিকিউশন প্রদান করে।প্রশাসন সূত্রে জানা যায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম

আজ চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জেলা পুলিশের সকল ইউনিটকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও টিমওয়ার্কের মাধ্যমে আরও কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।তিনি সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




সিএমপিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬

মোঃ হাসানুর জামান বাবু,চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় আজ ১৫ মে ২০২৬ খ্রি. তারিখে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬”। চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশন (সিকেএ) আয়োজিত এ বর্ণাঢ্য প্রতিযোগিতা দামপাড়া পুলিশ লাইনস ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহজাদা আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কারাতে ফেডারেশনের বিচারক ও রেফারি মোঃ কাওসার আহমেদ।প্রতিযোগিতায় চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কাতা (একক কৌশল প্রদর্শনী) ও কুমিতে (প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই) বিভিন্ন বিভাগে খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও নৈপুণ্যে প্রদর্শন করেন। প্রাণবন্ত প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যুবসমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কারাতে খেলাকে আরও এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।