দুর্নীতির বিরুদ্ধে জামালপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাসুদ রানা জামালপুর প্রতিনিধ :

“অসত্যের দাসত্বে আর নয় সত্য সমাগত”- প্রতিপাদ্যে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে আজ ১৭ই মে,’২৬ইং রোজঃ রবিবার জামালপুরের প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে “মানববন্ধন-কেক কাটা-চা চক্র” অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত পর্ষদ সদস্য মোঃ রাকিবুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।উক্ত উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত অন্যতম প্রতিষ্ঠাতা ও পর্ষদ সদস্য শাকিল হাসান, মোঃ লালন মিয়া ও সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকতা প্রধান, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আবু সায়েম হীরা।উক্ত উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , তড়িৎ প্রকৌশলী মোঃ রুবেল রানা, মোঃ আশরাফ মির্জা, মজিবুর রহমান সাঈদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন উদ্যাক্তা মোঃ নুর নবী ইসলাম নুর, সজিব হাসান তন্ময় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, সর্বস্তরের পেশাজীবী অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ১৩ই মে ‘২৬ইং রোজ বুধবার জামালপুর জেলার সাতটি উপজেলায় একযোগে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক কয়েক হাজার লিফলেট বিতরণ, স্মারক বৃক্ষ রোপন ও জেলা প্রশাসক, জামালপুর এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উদযাপন অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলা প্রতিনিধি, উপকমিটির সদস্যবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করেন। “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” সংগঠনের পর্ষদ-উপদেষ্টা-পৃষ্ঠপোষকতা প্রধান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিবেশ বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ আবু সায়েম হীরা বলেন, “দুর্নীতির ইতিহাস আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের যা আমূলে নির্মূল করা সম্ভব নয় কিন্তু লাগাম টেনে ধরা সম্ভব এবং উন্নয়ন আর দুর্নীতি পরস্পরের সমানুপাতিক হারে চলে। উন্নয়নের ধারা অব্যাহত রেখে দুর্নীতির লাগাম টেনে ধরতে আত্মশুদ্ধি, নীতি-নৈতিকতা-সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাতান্ত্রিক জটিলতা ও ব্রিটিশ আমলের আইন সংশোধন-পরিমার্জন নয় বরং আমূল পরিবর্তন করতে হবে।”উল্লেখ্য যে, “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর”- একটি অরাজনৈতিক ও সার্বজনীন সামাজিক আন্দোলন ১৩ই মে ‘২৫ইং তারিখে নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের আমন্ত্রণ ও অবগতকরণের মাধ্যমে, জেলার প্রাণকেন্দ্র ফৌজদারি মোড়ে মানববন্ধন করে মাননীয় জেলা প্রশাসক, জামালপুর বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে আত্মপ্রকাশ করে যে-ই স্মারকলিপির অনুলিপি জামালপুর জেলাস্থ ১৪০টি আঞ্চলিক-জেলা-উপজেলা পর্যায়ের প্রধানকে অনুলিপি প্রদান করা হয়।




মোংলায় ওয়ার্ল্ড বিএনপি সভাপতিকে অফিস থেকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন ও টাকা লুটের অভিযোগ

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল প্রতিনিধি,

বাগেরহাটের মোংলায় খেয়াঘাটে নৌকা পারাপারকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহিদ শেখ’কে অফিস থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী নির্যাতন ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি বা অভিযোগ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। রবিবার (১৭’মে) সকালে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭’নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা অতর্কিতভাবে অফিসে ঢুকে তাকে লাঠিসোঁটা নিয়ে মারতে থাকে এবং সবার সামনেই তাকে জোরপূর্বক মারতে মারতে তুলে নিয়ে যায়। প্রকাশ্যে এমন নির্যাতন ও টাকা লুটের ঘটনায় এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।আহত ব্যক্তি ও স্বজনেরা জানান, নুরু শেখ নামের এক নৌকা মাঝি মহিলা দিয়ে দীর্ঘদিন যাবত গাঁজা ও ইয়াবা পারাপার করে এ বিষয়ে স্থানীয় এক মাস্টার থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, অভিযোগ দায়েরের পরবর্তীতে ওসি সাহেব ডেকে বলছেন যে তোমার ওর্য়াডের মধ্যে ওই লোক আকাম কুকাম করে তাই ওখানে ওই অন্য নৌকা মাঝি দিতে হবে। আর আমি ওখানে অন্য এক নৌকা মাঝি দিয়ে অফিসে আসছি, আসার পরে মজ্জেন শেখ, জাহাঙ্গীর শেখ, তারিকুল শেখ, রফিকুল শেখ, রিপন শেখ, মহব্বুল শেখ ও রেজো শেখ’ সহ একাধিক ব্যক্তি লাঠি সোটা নিয়ে বিএনপির অফিস থেকে বার করে রাস্তা থেকে মারতে মারতে ৮’নং ওর্য়াডে নিয়ে যায় আর পার্শ্ববর্তী নির্যাতন করে, আর মজ্জেন নামের এক ব্যক্তি তার পকেট থেকে কাঁকড়া বিক্রয়কৃত আড়াই লক্ষ টাকা লুট করে নেয়। জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমাদের পোর্স ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।‎বর্তমানে আহত ব্যক্তি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং লুণ্ঠিত টাকা দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।




কটিয়াদীতে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করার সময় মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয় পরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোর্টে প্রেরণ করা হয়। কটিয়াদী মডেল থানাধীন মুমুরদিয়া ইউপি বাঘবেড় সাকিনস্থ মোহাম্মদ চৌকিদারের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে ১৭/৫/ ২০২৬ তারিখ মোঃ রুবেল (২৮)পিতা-মৃত তোতামিয়া, মাতা- রানু আক্তার, গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ২০ (বিশ) পিস ইয়াবা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।অপর অভিযানে কটিয়াদী থানাধীন কৈতরীপাড়া সাকিনন্থ গচিহাটা টু কৈতরীপাড়া গামী ইটের সলিং রাস্তায় মোঃ সুমন মিয়ার বাড়ীর সামনে হতে মোঃ সুমন মিয়া (২৬), পিতা-আঃ হামিদ, দেহ তল্লাশীকালে তাহার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো ২১(একুশ) পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বাহির করিয়া দেওয়ায় প্রাপ্ত মতে উদ্ধার করত জব্দ তালিকা মুলে জব্দ করা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। কটিয়াদী থেকে মাদক নির্মূলের জন্য আমরা বদ্ধ পরিকল্প,মাদক ব্যবসায়ীদের হয় এলাকা ছাড়তে হবে না হয় ব্যবসা ছাড়তে হবে




রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন

রামপাল উপজেলা প্রতিনিধি,

বাগেরহাটের রামপালে গ্রামের মানুষের জীবন মান উন্নয়ন ও সামাজিক অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের গ্রাম উন্নয়ন সোসাইটি( ভিডিএস) কমিটি গঠন করা হয়েছে।১৮ মে (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী উপজেলার বাইনতলা ও ভোজপাতিয়া ইউনিয়নে এ কমিটি গঠন করা হয়েছে এসময় দুই ইউনিয়নে মোট ৭ টি কমিটি গঠন করা হয়ছে।উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কমিটি গঠন ও কমিটির কার্যক্রম এবং উদ্যশ্য নিয়ে আলোচনা করেন রামপাল এপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার, সার্বিক সহযোগিতায় ছিলেন ভোজপাতিয়া ইউনিয়ন শিশু সুরক্ষা সহায়তাকারী খালিদ হাসান জিতু, ভোজপাতিয়া ইউনিয়ন এল এস বি ও ইম্প্যাক্ট প্লাস সহায়তাকারী এবং সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ, ভোজপাতিয়া ইউনিয়ন ওয়াশ সহায়তাকারী হারিজ আহমেদ ।বক্তব্যে প্রধান অতিথি বলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপি এই অঞ্চলের মানুষেরদুঃখ দুর্দশা বিবেচনা করে তা দূরীকরণে সর্বদাই কাজ করে চলেছে সে লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ল্ড ভিত্তিক গ্রাম উন্নয়ন সোসাইটিকমিটি গঠন করা হচ্ছে তার ধারাবাহিকতায় এখন ভোজপাতিয়া ও বাইনতলা ইউনিয়নে এ কমিটি গঠন করা হচ্ছে আপনারা আপনাদের গ্রামে কি সমস্যা আছে সেগুলো আলোচনা করে একটা তালিকা গঠন করবেন বা গ্রামে কি করলে জনগনের উপকার হবে গ্রামের উন্নয়ন হবে তা আপনাদের যাচাই করতে হবে । আমাদের সহায়তাকারীগন আপনাদের নিয়ে প্রতি মাসে মিটিং করবে সেখানে আপনারা উপস্থিত থাকবেন বলে আশা করছি । ইতোমধ্যে ওয়ার্ল্ড ভিশন বেশ কয়েকটি প্রোজেক্ট হাতে নিয়েছে বিশেষ করে এ অঞ্চলের সাদু পানির খুব ই অভাব রয়েছে সাধারণ মানুষ যেন নিরাপদ পানযোগ্য পানি পায় সেলক্ষ্যে সোলার সেল ওয়াটার প্রজেক্ট খুব তাড়াতাড়ি এর বাস্তবায়ন হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণ করতে ট্যাংকি প্রদান করা হবে । যেখানে সাধারণ মানুষ নিরাপদ পানি পাবে।মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল, বাগেরহাট০১৯৯২০৯০০৭৪