ধনবাড়ীতে রাইস মিলে আগুন ও পুকুরে বিষ প্রয়োগ

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের চরভাকুড়া গ্রামে ৬ জুন গভীর রাতে ভয়াবহ এক ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করেছে একদল দুর্বৃত্তরা। ধনবাড়ী ফায়ার সার্ভিসের টিম ঘটনা স্থলে পৌঁছার আগেই রাইস মিলটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান,রাইস মিলটিতে প্রায় ১০/১২ জন কৃষক এর ধান এবং ভুট্টা ৪০ মণ পুড়ে ধংস হয়ে। যায়।স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক এর মালিকানাধীন রাইস মিল কারখানায় পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে রাইসমিলটি ধংস হয় এবং রাইস মিলের সামনেই তার পুকুরে বিষ প্রয়োগ করে দ্রুত পালিয়ে যায়। এতে দুই লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়।এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হামলা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান। তিনি বলেন,“এটি একটি জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।” এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার এস.আই মো: আরিফ হোসেন। তিনি জানান,“ঘটনার সঠিক তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”




নরসিংদীর শিবপুরে চুরি আতঙ্ক দুলালপুরে মসজিদ স্কুলে ব্যাপক হারে চুরি

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর,শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল, জানালা কেটে বিদ্যালয়ের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন শিবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন,জানান, ৭ জুন রবিবার সকাল নয়টায় বিদ্যালয়ে এসে দেখেন, বারান্দার গ্রিল ও জানালার গ্রিল কাটা।পরে অফিসের দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখেন, অফিসের চারটি আলমারির তালা কাটা এবং অফিসের মেঝেতে কাগজপত্র ছড়ানো, ছিটানো। কে বা কারা রাতের আধারে প্রজেক্টর,কম্পিউটার, কি বোর্ড, মাউস,ওজন মাপার যন্র, ক্ষুদে ডাক্তার ড্রেস. স্টুডেন্ট কাউন্সিল ড্রেস সহ, জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। প্রধান শিক্ষক জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও শিবপুর মডেল থানাকে অবহিত করা হয়েছে।এছাড়া দুলালপুর মোড় সংলগ্ন চর পাড়া জামে মসজিদের ৮টা ফ্যান একটি পাম্প মেশিন চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন মসজিদ কতৃপক্ষ।উল্লেখ্য,দুলালপুর ইউনিয়ন এর ভিটিচিনাদী, গড়বাড়ি,খালপাড়,কাদিরচর,দরগাবন্দ,শিমুলতলা,সহ গ্ৰামগুলোতে কিশোর গ্ৰুপের উৎপাত, লক্ষনীয়।কিশোর গ্যাং রা মাদক এ আসক্ত, মরন নেশা ইয়াবা সেবন করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।এলাকার উঠতি বয়সী কিশোর রা বেপরোয়া,তারা চুরি, ধর্ষণ, সহ নানা অপরাধ করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করছে।আইন শৃঙ্খলা বাহিনী,দৃষ্টি আকর্ষণ করছি!এদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যাবস্থা গ্ৰহন না করলেসাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে।এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।




পূর্বধলায় যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মো: সৈকত হোসেন নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য ও পূর্বধলা উপজেলা বি এন পির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় পূর্বধলায় উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ জুন২৬) বিকেল ৫টার দিকে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।পরে এটি জামতলা হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো।সভাপতির বক্তব্যে ফিরোজ তালুকদার বলেন,নবগঠিত কেন্দ্রীয় কমিটি তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে। আসাদুজ্জামান ডানো বলেন,দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল করতে যুবদলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নতুন কেন্দ্রীয় কমিটি তরুণদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ নয়ন, শাহজাহান,নয়ন মিয়া, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম গাফ্ফার, মানিক, হক মিয়া, লাক মিয়া, দেলোয়ার,শফিকুল,মাইনুদ্দিন, আতাউর,খাইরুল,সুমন,সায়েদুল, ডালিম, মঞ্জু,উজ্জ্বল,রনি,অপু, জহিরুল,সজিব,বেলাল,মতিউরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির সদস্যকে কুপিয়েছে দুলালপুরের স্থানীয় মাদক বিক্রেতারা

আবু নাঈম রিপন :ক্রাইম রিপোর্টার।।

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিম উদ্দিন আহমেদ (মুকুল) এর ছেলে, শিবপুর উপজেলা বিএনপি’র সদস্য মিনহাজ উদ্দিন টুটুল, ৬ইং জুন শনিবার, রাতে স্হানীয় মাদক ব‍্যবসায়ীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন।মাথায় বেশ কয়েকটি সেলাই করা হয়েছে।ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্ব গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় এলাকাবাসী।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে সূত্রে জানা যায়।এ ব্যাপারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এলাকা বাসির তথ্য মতে জানা যায়, যে কোন সময়বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।