বিশ্ব পরিবেশ দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির ব্যাপক বিশ্ব পরিবেশ দিবসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপির ব্যাপক আয়োজন

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল উপজেলা প্রতিনিধি

১১ জুন(বৃহস্পতিবার) দুপুরে ভুঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা, বিদ্যালয়ের অনন্য শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী, রামপাল এপি’র সহায়তাকারীগন ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন

বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আমাদের সুন্দরভাবে বেচে থাকতে হলে এ পৃথিবীকে ভালো রাখতে হবে আর পরিবেশ দূষণ হলে পৃথীবীর জীব বৈচিত্র্যে বাধার সৃষ্টি হয় ফলে জলবায়ু পরিবর্তন এবং প্রাণীকুলে অস্বস্তি সৃষ্টি হয়।দিন দিন আমাদের জলবায়ুতে পরিবেশ দূষণের প্রভাব পড়তে শুরু করছে পৃথিবী ধীরে ধীরে প্রতি বছরই উষ্ণ হচ্ছে এমন চলতে থাকলে পৃথিবী তার নিজ বৈচিত্র্য হারাবে। প্রাণীকূলের বেঁচে থাকা এক সময় প্রায় অসম্ভব হয়ে যাবে
তাই এখনি আমাদের সচেতন হতে হবে পরিবেশের ক্ষতিকর সকল প্রকার কাজ থেকে দূরে থাকতে হবে এবং বেশি করে গাছ রোপণ করতে হবে । বর্ষার মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে তার বাড়ির আঙিনায় কমপক্ষে একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের নির্দেশ দেওয়া হয় ।

এসময় ভুইয়ারকান্দার মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মাঝে একবক্স করে রংপেনসিল ও অংকন প্রতিযোগিতায় ক ও খ দুই গ্রুপের প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ছয়জনকে আকষনীয় পুরস্কার প্রদান করা হয় ও বিদ্যায়লের আঙ্গিনায় একটি উদ্ভিদ ও দুইটি ফলজ চারাগাছ রোপন করা হয়েছে ।

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল উপজেলা প্রতিনিধি

পৃথিবী আমাদের একমাত্র আবাসস্থল মায়ের মতো এ পৃথিবী আমাদের আগলে রেখেছে কিন্তু আমাদের দেহ যেমন অসুস্থ হয় কার্যক্ষমতা কমেযায় তেমনি পৃথিবীর স্বাভাবিক বৈচিত্র্যে বাধার সৃষ্টি হলে তখন পৃথিবীও অসুস্থ হয়ে পড়ে আর তখন প্রাণীকূল জীবনযাপনে হুমকির মুখে পড়ে।পৃথিবীকে সুস্থ সুন্দর রাখার জন্য বনায়নের বিকল্প নাই সেই লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে ব্যাপক আয়োজন করেছে। এর মধ্যে উপজেলার দশটি বিদ্যালয়ে পরিবেশ শীতল ও সবুজ রাখতে আঙ্গিনায় প্রতিটি বিদ্যালয়ে ১০ টি করে মোট ১০০ গাছের চারা বৃক্ষ রোপন শিক্ষার্থীদের পরিবেশ ভিত্তিক চিত্রাংকন, আলোচনা এবং সচেতন ল্যারী অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন(বৃহস্পতিবার) দুপুরে ভুঁইয়ার কান্দর মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম মোল্লা, বিদ্যালয়ের অনন্য শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী, রামপাল এপি’র সহায়তাকারীগন ও বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আমাদের সুন্দরভাবে বেচে থাকতে হলে এ পৃথিবীকে ভালো রাখতে হবে আর পরিবেশ দূষণ হলে পৃথীবীর জীব বৈচিত্র্যে বাধার সৃষ্টি হয় ফলে জলবায়ু পরিবর্তন এবং প্রাণীকুলে অস্বস্তি সৃষ্টি হয়।দিন দিন আমাদের জলবায়ুতে পরিবেশ দূষণের প্রভাব পড়তে শুরু করছে পৃথিবী ধীরে ধীরে প্রতি বছরই উষ্ণ হচ্ছে এমন চলতে থাকলে পৃথিবী তার নিজ বৈচিত্র্য হারাবে। প্রাণীকূলের বেঁচে থাকা এক সময় প্রায় অসম্ভব হয়ে যাবে তাই এখনি আমাদের সচেতন হতে হবে পরিবেশের ক্ষতিকর সকল প্রকার কাজ থেকে দূরে থাকতে হবে এবং বেশি করে গাছ রোপণ করতে হবে । বর্ষার মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে তার বাড়ির আঙিনায় কমপক্ষে একটি বনজ ও একটি ফলজ গাছ রোপণের নির্দেশ দেওয়া হয় ।এসময় ভুইয়ারকান্দার মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের মাঝে একবক্স করে রংপেনসিল ও অংকন প্রতিযোগিতায় ক ও খ দুই গ্রুপের প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ছয়জনকে আকষনীয় পুরস্কার প্রদান করা হয় ও বিদ্যায়লের আঙ্গিনায় একটি উদ্ভিদ ও দুইটি ফলজ চারাগাছ রোপন করা হয়েছে ।




দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিকতণ

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বিতর্ক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা।বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোঃ জাফর আহমেদ, বিআরডিবি কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সঞ্জয় ব্যানার্জী, তহমিনা সুলতানা, কামরুল ইসলাম সোহগ সহ বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অংশগ্রহনকারী শিক্ষার্থীরা প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রথম এবং বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় দ্ধিতীয় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।###সঞ্জয় ব্যানার্জীদশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি০১৭৩৩১২৯৯৪০




প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম

চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে অবস্থিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন স্হানীয় হুলাইন ০৩ ওয়ার্ডের সামরবাড়ীর বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানবীর এলাকায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মার্সেন্টাইল শিপিং লাইন লিমিটেড এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের। প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র। ১৯৮৮ সালে তিনি হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।ব্যক্তিগত জীবনে প্রকৌশলী আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের হাবিলাসদ্বীপ ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের সাথে বিভিন্নভাবে জড়িত রয়েছেন। এছাড়াও হাবিলাসদ্বীপ ইউনিয়নে প্রকৌশলী আবু তাহের একজন সৎ নীতিআদর্শ নৈতিকতা ধার্মিক ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত লাভ করায় এলাকার মানুষ কথায় কথায় প্রকৌশলী আবু তাহের কে এ-যুগের “দানবীর হাজী মুহাম্মদ মহসিন ” হিসেবে ডাকেন। কারন হাবিলাসদ্বীপ ইউনিয়নে মুসলিম হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্ম বর্ণ গোষ্ঠী ও সকলের শ্রেণীর পেশার মানুষের যেকোনো সমস্যায় সব জায়গায় সহযোগিতায় ব্যর্থ হলেই সর্বশেষ ভরসা জায়গা হিসেবে প্রকৌশলী আলহাজ্ব আবু তাহের একমাত্র ভরসা।তিনিও নিজের সাধ্যমত গরীব অসহায় দরিদ্র এতিম বিপদগ্রস্ত মানুষটাকে কোন চিন্তা ভাবনা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিতে এক সেকেন্ড চিন্তা করেননা। এই সাদাসিধে সৎ মেধাবী চৌকস বিচক্ষণ দূরদর্শী পরিচ্ছন্ন নীতি আদর্শের প্রতীক দানবীর মানুষটিকে ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় হুলাইন গ্রামের সর্বস্তরের জনগণ চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম সাহেব ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন।




গোবিন্দগঞ্জে নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) উপজেলার বিআরডিবি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ আলতাব হোসেন পাতা। প্রকল্পটি ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে, জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহযোগিতায় এবং কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।সভায় জানানো হয়, প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করা। বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যদের সম্পৃক্ততার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।এছাড়াও সমাজের সকল স্তরের নাগরিকদের সংগঠিত করা, নাগরিক সমাজের সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক বৃদ্ধি, জনগণ ও সরকারের মধ্যে যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে নাগরিক সমাজের সংগঠন ও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, নাগরিক প্ল্যাটফর্মের সদস্য এবং ডেমোক্রেসিওয়াচের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গাইবান্ধা জেলায় ডেমোক্রেসিওয়াচের সহযোগী সংস্থা হিসেবে ছিন্নমূল মহিলা সমিতি যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।




মানবতার ফেরিওয়ালা, নরসিংদীর ইউ এন ও,অসহায় মানুষের পাশে দাড়ালেন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

অনেক কর্মব্যস্ততার মাঝেও ১১ইং জুন বৃহস্পতিবার নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদী পৌরসভার সাটিরপাড়া এলাকায় রাস্তার পাশে পড়ে মানবেতর জীবন -যাপন করা নাম,পরিচয়হীন,অসহায় মায়ের বয়সী এক বৃদ্ধা নারীর চিকিৎসার খোঁজ -খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন, নরসিংদী সদরের ইউএনও, আসমা জাহান সরকার সদর হাসপাতালের ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় উনার ভালো চিকিৎসা চলছে,উনার হাসিমুখটা দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। আশাকরি, শীঘ্রই সরকারি সহযোগিতায় উনার জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। #সরকারি চাকুরি করতে গিয়ে প্রতিদিন নানান দায়িত্ব পালন করতে হয়,তবে এই দায়িত্বটি,আরও একবার দুস্থ-অসহায়,ছিন্নমূল,ভবঘুরে মানুষের জীবনকে খুব কাছে থেকে নিবিড়ভাবে অনুধাবন করার সুযোগ পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।এছাড়া,১১ইংজুন, নরসিংদী সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক -শিক্ষিকাগণের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।এবং,১০/০৬/২০২৬ তারিখ ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে চলমান উন্নয়ন কাজের অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়,প্রাক্কলন ও পিপিআর-২০২৫ এর নির্দেশনার আলোকে চলমান উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা প্রদান করা হয়।