কিশোরগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সরকারি সহায়তা প্রদান

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার ৫ নং যশোদল ইউনিয়ন পরিষদে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি কৃষি ভর্তুকির প্রথম ধাপের ৬০০০ টাকা ও ৩০ কেজি চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোদল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহযোগিতা ও চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সময় এই চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫ নং যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সাদ্দামের সার্বিক সহযোগিতায় সাধারণ কৃষকদের মধ্যে সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।এ সময় চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন বলে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে যাচাই-বাছাই করে সরকারি সহযোগিতা পৌঁছে দিচ্ছি আবু সাঈদ সাদ্দাম বলেন সঠিক ও স্বচ্ছ বস্তুনিষ্ঠ ভাবে কৃষকদের মধ্যে এাণ কার্যক্রম পরিচালনা করায় আমাদের লক্ষ্য সাধারণ কৃষকরা কৃষি ভর্তুকি ও সরকারি সহযোগিতা পেয়ে অনেক উপকৃত হবেন বলে তারা আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে কৃষিকে আরো সুন্দর গতিশীল করতে সরকার এ ধরনের ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মতামত প্রদান করেন




জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এর সাংগঠনিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এর সাংগঠনিক সভা ও উৎসব অনুষ্ঠিত হয়েছে ২২ জুন সোমবার বিকেলে ইউনিটের অস্থায়ী কার্যালয়ে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মাসুদুর রহমান মিলন । সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এর সভাপতি সৈয়দ মহসিন হাবিব সবুজ । সকল সংবাদ কর্মী ও সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাংগাইল জেলা কমিটির সভাপতি মাছুদুর রহমান মিলন । তিনি জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত সাংগঠনিক সভা ও ফল উৎসবে আজ প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলি বলেন । তিনি আরো বলেন, নির্যাতিত ও অসহায় সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা । তৃণমূল পর্যায়ের সংবাদ কর্মীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংস্থাটি । তিনি আরো বলেন, দেশের জন্য কাজ করতে হবে, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং বন্ধের সচেতনতামূলক কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি । প্রধান অতিথির বক্তব্যে মাসুদুর রহমান মিলন বলেন, সঠিক কলমের লেখনীর মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে সমাজের সকল অসঙ্গতি, লেখনীর মধ্য দিয়ে অন্ধকার দূর করে আলোকিত করতে হবে । তিনি আরো বলেন, নিজেকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে তবেই দেশের পরিবর্তন সম্ভব হবে । সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান রুমি । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহান, এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, কালিহাতী ইউনিটের সহ-সভাপতি আ.ন.ম সাফিউল্লাহ, কালিহাতী উপজেলা ইউনিটের সহ সম্পাদক এনায়েত করিম, এলেঙ্গা ইউনিটের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন কালিহাতী উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার ।




জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে কুমিল্লায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলীনুর বশীর। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা গুজব ছড়ায় তারা জাতির শত্রু। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত দিনে সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।”সংবাদ সম্মেলনে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরা স্বাগত বক্তব্য প্রদান করেন। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সাংবাদিকরা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং ক্যাম্পেইনের উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, শিশুদের বয়সভিত্তিক ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।বক্তারা বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।




করিমগঞ্জে মোবাইলের জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিবনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাতারপুর গ্রামে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক কিশোরের হাতে আরেক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ও অভিযুক্ত দুজনই সম্পর্কে খালাতো ভাই এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।সূত্রে জানা যায়, গত শুক্রবার সীমান্ত (১৫), পিতা মাহাবুব আলম, তার বন্ধু ও খালাতো ভাই অপু (১৪), পিতা বাবুল মিয়া, উভয়েই সাতারপুর গ্রামের বাসিন্দা, তার মোবাইল ফোন চুরি করেছে বলে অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। তবে কোনো উপযুক্ত প্রমাণ না পাওয়ায় সালিশে অপুকে নির্দোষ ঘোষণা করা হয়।এরপরও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে গত তিন দিন ধরে কথাকাটাকাটি চলতে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সাতারপুর বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় সীমান্ত অপুকে ডেকে নিয়ে যায়। সেখানে আবারও মোবাইল ফোনের বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একপর্যায়ে সীমান্ত তার কোমর থেকে একটি ধারালো ছুরি বের করে অপুকে লক্ষ্য করে আঘাত করে। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে অপু ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সীমান্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।নিহতের মামা সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমার ভাগিনা খুব ভালো ছেলে ছিল। এই ঘটনা মেনে নেওয়া খুব কঠিন। তবে অপরাধী যেই হোক, আইনের মাধ্যমে তার বিচার হওয়া উচিত।”এদিকে নিহতের পরিবারের সদস্যরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে অবস্থান করছেন। ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।