নরসিংদীর শিবপুরের এমপির ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান

নরসিংদীর শিবপুরের এমপি ব্যাক্তিগত তহবিল থেকে ৭০টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা ও ৩০০ পিছ শাড়ি অনুদান প্রদান করলেন

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলায় ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। ১৪ ইং অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৩- শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,শিবপুর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী,বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন,উপজেলা হিন্দু মহাজোট এর সভাপতি অসীম কুমার ঘোষ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ। উক্ত
অনুষ্ঠানে সরকারি অনুদান এর পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে প্রতিটি মন্ডপে নগদ ৫ হাজার ও ৩০০পিছ শাড়ি অনুদান প্রদান করেন। তাছাড়াও ১৭ টি পূজা মন্ডপ এর রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি, ডাঃ মনিন্দ্র চন্দ্র বর্মন ও কার্তিক চন্দ্র বর্মন, ডাঃ শংকর চন্দ্র পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্রন কুমার দত্ত,উপদেষ্টা শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, সভাপতি, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদ। উজ্জ্বল চন্দ্র দেবনাথ, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। কেশব চন্দ্র দে, সহ সভাপতি শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সাবেক সহ সভাপতি ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিনয় চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। প্রীতম দাশ রনি,সাংগঠনিক সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ প্রমুখ। পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন।




জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সভা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ, বুধবার দুপুর ০১:০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জঙ্গল সলিমপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মো. আলী হোসেন ফকির, বিপিএম।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব ড. মো. জিয়াউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার বিদ্যমান সমস্যাসমূহ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

সভায় জঙ্গল সলিমপুর এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজিপি জনাব সরদার নুরুল আমিন বিপিএম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসান মো: শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




”ঈমানের আলো ও মুক্তির ঠিকানা”

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক)

আল্লাহ তোমার প্রেমের অনল জ্বেলে দাও অন্তরে,

প্রিয়নবীর নূরে নূরান্বিত আমার_হৃদয় গেল ভরে।

তারই প্রেমে সঁপে দিলাম এই অবুঝ মন,

তারি শানে গাই সর্বদা – প্রাণাধিক প্রেমের গান।

জিন্দেগির এই পথ চলাতে কালিমা হলো মূল,

তোমার বিধান মেনে চলাই ঈমানের আসল কুল।

বস্তুর মোহে ভুলিনি কভু তোমার চিরন্তন বাণী,

সেই প্রেমেতে সঁপে দিলাম এই তো জীবনখানি।

আমার প্রাণের প্রাণপ্রিয় যুগের মহান ইমাম,

সত্য মানবতার মুক্তির দিশা যিনি করিলেন দান।

মুক্ত মানবতার মুক্ত পৃথিবী – যার চিরন্তন আহবান,

তিনার কদমে রইল আমার – কোটি তাজিম ও সালাম।

দুনিয়া সবার সব মানুষের ঘোষণা তিনার,

ভাই ভাই হিসেবে রবে তারা হবে গোষ্টিবাদীরহার।

থাকবে না আর গোষ্ঠীবাদী বস্তুবাদী একনায়কতন্ত্র,

বস্তুর ঊর্ধ্বে হবে মানবসত্তা – মানুষ হওয়ার মূলমন্ত্র।

আমি অধম আবদুল বারেক মিনতি জানাই,

সত্য বিপ্লবের অভিযাত্রায় একাকার হোন সবাই।

কারণ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব-ই একমাত্র মুক্তির পথ,

যে আলোর পরশ ছাড়া মিলবে না দুনিয়া আখেরাতের রথ।

এস এম আবদুল বারেক