প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ বিষয়ে মতবিনিময় সভা

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি

কওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইগত ১৩ এপ্রিল, সোমবার দুপুরে বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত “দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসির আরাবিয়া’র সাবেক পরিক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ আল মাদানী।




শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

ঠাকুর গাঁও জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম গভঃ রেজি নং এস -৪২১৯৯-১৮- সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন ও জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা আহবায়ক ও উপজেলা প্রেস ক্লাব সহ সভাপতি ও মুভি বাংলা টিভি স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের খবর পীর গঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক গণতদন্ত স্টাফ রিপোর্টার মোঃ মাহফুজুর রহমান এক সাক্ষাৎকারে বলেন পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদার নৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেশ, জীর্ণতা দূর করে আমাদেরকে নতুন উদ্দমে বাঁচার প্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্য দিকে পহেলা বৈশাখ উদ্যাপন বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে। মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌছে যাক বাঙালির প্রতি ঘরে ঘরে। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ।




ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়ায় ভেঙে পড়া সাবমারসিবল সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী

রিপোর্টার, জাকারিয়া (পাবনা)

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সাবমারসিবল সড়কটি বর্ষার পানিতে ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপ ও স্রোতের কারণে গ্রামের গুরুত্বপূর্ণ এই সাবমারসিবল সড়কটি ভেঙে যায়। ফলে গ্রামবাসীর চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বর্তমানে সড়কটির ভাঙা অংশ দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।এলাকাবাসীর অভিযোগ, সড়কটি ভেঙে যাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।বিশেষ করে জরুরি সময়ে রোগী পরিবহন করতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে না পেরে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।দ্রুত সংস্কার না হলে ভোগান্তি আরও বাড়বে—এমন আশঙ্কা স্থানীয়দের। এখন দেখার বিষয়, প্রশাসন কবে নাগাদ এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।




“নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২ইং এপ্রিল রবিবার,আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী, ইসরাত জাহান কেয়া।এ সময় সভায় উপস্থিত ছিলেন, খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১; নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক প্রমুখ।এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




নওগাঁর মান্দায় এমইপি গ্রুপের বর্ণাঢ্য ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি (MEP) গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য ‘সহযোগী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার মান্দা উপজেলার কুসুম্বা সীমানা কফি হাউসে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়। রাজশাহী ডিভিশনের (টিএসএস) শহিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের রাজশাহী ডিভিশনের (ডি.এস.এস) মোঃ আব্দুস সোবহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার জাহিদ তন্ময় এবং উপজেলা পরিবেশক সুরুত আলী সরকার (ঝড়ু)সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা আধুনিক ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।দিনব্যাপী আয়োজনে নওগাঁ জেলার মান্দা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কোম্পানির পক্ষ থেকে ‘Top Seller’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।সবশেষে একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এমইপি গ্রুপের সঙ্গে ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্দীপনা প্রকাশ করেন।#




নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে ডিজেল উদ্ধার

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুরে ৫ইং এপ্রিল রবিবার দিবাগত রাত ৩.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবপুর মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযানে হাইওয়ের পাশে বেশ কয়েকটি টিনের তৈরী গুদাম ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ৮০০ লিটারের ০৪ ব্যারেল ডিজেল, ৪০ লিটারের ০১ টি ডিজেল কনটেইনার এবং ০৫ লিটারের একটি পেট্রোল কনটেইনারসহ সর্বমোট ৮৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ঢাকা-সিলেট হাইওয়ে সংলগ্ন বন্ধু হোটেল এ কুন্দারপাড়া নিবাসী মোঃ আল-আমিন পিতাঃ আবু তাহের নামক এক ব্যক্তি অবৈধভাবে প্রায় ৪০০ লিটার ডিজেল মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন,২০১৬ এ ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০/= অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে পুনরায় দুপুর ৩.০০ টার পর কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ের পাশে কয়কটি গুদামঘরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার(ভূমি), অফিসার ইনচার্জ,কোহিনুর মিয়া,প্রমুখ।এসময় সার্বিক সহোযোগিতা করেন। শিবপুর মডেল থানা পুলিশ। অভিযানে ২ টি গুদামঘর হতে ৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। এ সময় মজুদকারী কাউকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।




নওগাঁর বদলগাছীতে বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

নাজমুল ইসলাম (নওগাঁ জেলা) প্রতিনিধি।

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির খাজনা আদায়ের নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করার অভিযোগে এক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তুলে নিয়ে গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।গত বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে। ভুক্তভোগী হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল অভিযোগ করেন, একই খতিয়ানের আওতাধীন মোট জমির ওপর খাজনা দেওয়ার বাধ্যবাধকতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে তিনি মাইকিং করছিলেন। এ সময় তাঁকে জোরপূর্বক ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।নারী সেজে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবকনারী সেজে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবকভুক্তভোগী টুটুল উপজেলার কোলাহাট ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের বাসিন্দা এবং রজনীগন্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি জানান, তাঁর নামে মাত্র পাঁচ কাঠা জমি থাকলেও খতিয়ানের মোট প্রায় ৯ একর জমির খাজনা পরিশোধ না করলে ভূমি অফিস খাজনা গ্রহণ করে না। এই নিয়মের প্রতিবাদ জানিয়ে এবং সাধারণ মানুষকে সচেতন করতে তিনি ভূমি অফিসের সামনে ভ্যানে মাইকিং করছিলেন।তিনি আরও অভিযোগ করেন, এ সময় এসি ল্যান্ডের ড্রাইভার সুমন হোসেন তাঁকে ধরে ইউএনওর কক্ষে নিয়ে যান। সেখানে ইউএনও তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ওয়েট পেপার ছুড়ে মারেন, যা তাঁর বুকে আঘাত করে। পরে ড্রাইভারও তাকে ঘুষি মারেন। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে টুটুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।প্রত্যক্ষদর্শী সাদেকুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘ওই ব্যক্তি ভূমি অফিসের সামনে মাইকিং করছিলেন। তাঁকে ভ্যানসহ ইউএনও অফিসে নিয়ে যাওয়া হয়। পরে শুনেছি তাঁকে মারধর করা হয়েছে। কোনো বিষয়ে প্রতিবাদ করলেই যদি এভাবে দমন করা হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি?’এদিকে ভ্যানচালক ফাহিম জানান, তাঁকেও আটক রাখা হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হলেও মাইকটি রেখে দেওয়া হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসি ল্যান্ডের ড্রাইভার সুমন হোসেন বলেন, ‘আমি শুধু গাড়ি চালাই। পুলিশ তাকে নিয়ে আসে, আমি শুধু নিয়ে গেছি। মারধরের অভিযোগ সত্য নয়।’বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ওই সময় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছিল। এসি ল্যান্ড, পুলিশ ও ড্রাইভার উপস্থিত ছিলেন। সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয়।’তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।ইউএনও ইসরাত জাহান ছনি মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডাকা হয়েছিল। তিনি কার প্ররোচনায় মাইকিং করছিলেন, সেটি জানতে চাওয়া হয়। আইনটি ইউএনও বা এসি ল্যান্ড তৈরি করেনি। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর আমি নিজে খোঁজখবর নিয়েছি। কিন্তু এর সত্যতা পাইনি। কার্যালয়ে ডেকে নিয়ে একজন নাগরিককে ইউএনওর মারধরের প্রশ্নই আসে না। আমি এর কোনো সত্যতা পাইনি। আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে দেখতে পারেন।’এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে খতিয়ানের মোট জমির পরিবর্তে ব্যক্তিগত মালিকানার অংশ অনুযায়ী খাজনা গ্রহণের নিয়ম চালুর দাবি তুলেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।




ভাঙ্গুড়া–নওগাঁ মহাসড়কের বিভিন্ন ব্রিজে ঝুঁকিপূর্ণ অবস্থা — পাটুল ব্রিজে উঠে গেছে লোহার পাত, আতঙ্কে চলাচল করছে যানবাহন

স্টাফ রিপোর্টার :জাকারিয়া ভাঙ্গুড়া, পাবনা

পাবনার ভাঙ্গুড়া থেকে নওগাঁ মহাসড়কের বিভিন্ন সেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। বিশেষ করে পাটুল ব্রিজে একটি লোহার পাত সম্পূর্ণ উঠে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহন চালকরা।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর জয়েন্ট অংশের লোহার পাতগুলো ঢিলা হয়ে গেছে। এর মধ্যে পাটুল ব্রিজের একটি লোহার পাত সম্পূর্ণ উঠে যাওয়ায় যান চলাচলের সময় বিকট শব্দ সৃষ্টি হচ্ছে এবং মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।প্রতিদিন এই মহাসড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। চালকদের অভিযোগ, রাতের বেলায় বিষয়টি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ দূর থেকে ক্ষতিগ্রস্ত অংশ বোঝা যায় না। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি নজরদারি ও সংস্কার কাজ শুরু করা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।স্থানীয় সচেতন মহল অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্রিজগুলোর জরুরি মেরামতের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।




গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সোমবার সকাল এগারোটায় উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ও অভিভাবক বৃন্দ । সে ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণী ছাত্রী ছিল। মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডাঃ আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন এই শিশু হত্যাকারী আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানান । উল্লেখ যে রবিবার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোজ শরীফা শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার তার নানার সাথে আলিনগর মক্রমপুরে তাফসীর মাহফিল শোনার জন্য তার ফুফুর বাড়ি যায় । সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছিল। এ বিষয়ে মামলার আই ও গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আওয়াল জানান লাশের সুরতাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।




মান্দায় গ্রামীন রাস্তা টেকসই প্রকল্পে চার সড়কে হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন

নাজমুল ইসলাম (নওগাঁ জেলা) প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় চারটি মাটির রাস্তায় হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি ভায়া বিল এর দিকে রেজাউলের জমি পর্যন্ত সিসি ব্লক দিয়ে ১ হাজার মিটার, গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ছাত্তারের বাড়ি হতে আলিম হাজীর বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, শ্রীরামপুর গ্রামের মালেক মহরীর বাড়ি হতে ওয়াহেদের মোড় পর্যন্ত রাস্তা ৫০০ মিটার এবং কুসুম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত সেকেন্দারের বাড়ি হতে মৃত আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত ৫শ মিটার মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।এসব হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক শামীম হোসেন, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিশিষ্ট্য ব্যবসায়ী লুৎফর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে অত্র উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা হেরিংবোন বন্ড কাজের জন্য মোট ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান।




শান্তিপূর্ণভাবে স্টার সানডে পালিত হলো ফাওকাল মিশনে

ক্রাইম রিপোর্টারবর্ষন রোজারিও

গাজীপুরের ফাওকাল মিশনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘স্টার সানডে’ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিশন প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে গির্জা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রার্থনা সভায় যিশুখ্রিস্টের আত্মত্যাগ, ভালোবাসা ও মানবতার বার্তা তুলে ধরা হয়।অনুষ্ঠানে গির্জার পুরোহিতবৃন্দ শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তারা সকলকে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।সার্বিকভাবে উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




আদালতের ১৪৪ ধারা ভেঙে সংখ্যালঘু পরিবারের জমি দখল! অষ্টগ্রামে রাতের আঁধারে দখলবাজদের তাণ্ডব‎‎

মোঃ মাহবুব আলম,‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি‎‎

কিশোরগঞ্জের হাওরাঞ্চল অষ্টগ্রামে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে সংখ্যালঘু একটি পরিবারের ক্রয়কৃত সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয়ভাবে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।‎‎ঘটনাটি ঘটে ৪ এপ্রিল (শনিবার) ভোর রাতে, উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দাসপাড়া এলাকায়। ভুক্তভোগী সুধীর দাস (৫০) পিতা মৃত সুবোধ দাস অভিযোগ করেন, একই এলাকার মিজানুর রহমান (৪৩), দুলাল (৫৫) ও কাউসার (৩৫) গং পিতা আব্দুর রহমান পরিকল্পিতভাবে আদালতের আদেশ অমান্য করে টিনসেড দিয়ে বাউন্ডারি নির্মাণ করে তাদের জমি জোরপূর্বক দখল করে নেয়।‎‎ভুক্তভোগীর দাবি, তিনি ২২ সেপ্টেম্বর ২০০৩ সালে ১৫৫৯ নং এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এস.এ ২৯০ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। জমিটি মূলত স্থানীয় জমিদার পরিবারের ওয়ারিশদের কাছ থেকে আইনানুগ প্রক্রিয়ায় ক্রয় করা হয়।‎‎অন্যদিকে অভিযুক্তরাও জমিদার পরিবারের অন্য অংশ থেকে কিছু জমি ক্রয় করে। তবে তারা এখন সংখ্যালঘু পরিবারের জমির একাংশ নিজেদের দাবি করে দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।‎‎এই বিরোধকে কেন্দ্র করে সুধীর দাস আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার প্রেক্ষিতে আদালত গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি করে সব ধরনের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।‎‎কিন্তু সেই আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা ভোর রাতে টিনসেড দিয়ে ঘেরাও করে সম্পত্তি দখলে নেয়। সকালে ঘুম থেকে উঠে নিজের জমি বে-দখল হয়ে গেছে দেখে হতবাক হয়ে পড়েন সুধীর দাস ও তার পরিবার। পরে তারা অষ্টগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।‎‎এ বিষয়ে অভিযুক্ত কাউসার অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “আদালতের নিষেধাজ্ঞা আছে, তবে আমরা আমাদের প্রয়োজনেই আমাদের জায়গায় বাউন্ডারি দিয়েছি।” তবে এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।‎‎অন্যদিকে অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান,‎“খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”‎তিনি আরও স্বীকার করেন, প্রাথমিকভাবে এটি ১৪৪/১৪৫ ধারা অমান্যের ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।‎‎‎স্থানীয়দের মতে, আদালতের সরাসরি আদেশ থাকার পরও এভাবে রাতের আঁধারে জমি দখল আইনের প্রতি চরম অবজ্ঞা এবং সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে।




নরসিংদীতে মাদরাসা শিক্ষকের প্রহারে ৭ বছরের শিশু রক্তাক্ত, হাসপাতালে ভর্তি।শিক্ষক গ্ৰেফতার।

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদরাসায় ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষক নাজমুল ইসলাম এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশুর নাম মুজাহিদ। শিশুটি জানায়, গোসল করতে অনীহা প্রকাশ করা তথা কথা না শুনায় মাদরাসার এক শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের গভীর চিহ্ন পড়ে এবং এবং সারা শরীরের বিভিন্ন স্থানে চামড়া ফেটে রক্ত বের হয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি।শিশুটির বাবা মাদরাসায় তাকে দেখতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান। এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। শিশু মুজাহিদ গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসারত আছে।শিশু মুজাহিদের চাচা বলেন, “এতদিন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদরাসা শিক্ষকদের নির্যাতনের খবর দেখেছি, এবার নিজের পরিবারের শিশুই তার শিকার হলো। কিছু শিক্ষকের এমন আচরণের কারণে পুরো আলেম সমাজের বদনাম হয়। একটি ছোট শিশুকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, গোসল না করার মতো সামান্য ঘটনায় একটি শিশুকে এতটা নির্মমভাবে প্রহার করা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? এমন ঘটনার ফলে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা নষ্ট হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নাজমুল হাসানকে পুলিশ গ্ৰেফতার করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে প্রাইভেটকারের ধাক্কা: চালক নিহত, স্ত্রী আহত

মিজানুর রহমান,ঝিকরগাছা যশোর:

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়কের পাশের মেহগনি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হয়েছেন। নিহত যুবকের পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মৃত এমদাদুলের ছেলে ইফতেখার আহমেদ মিশাল (৩০)।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (০৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিশাল তার ব্যক্তিগত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) ও তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পৌর সদরের হাজিরালী মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের পাশে থাকা একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা লাগলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই মিশাল প্রাণ হারান এবং গাড়িতে থাকা তার স্ত্রী আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তারা দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে মিশালের মরদেহ উদ্ধার করে এবং তার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন হোসেন রাতেই ঘটনাস্থালে পৌছে নিহতের মরদেহ বর্তমা নে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রেখে রবিবার (০৫ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।




‎সরকারি খাস জমিতে অবৈধ ড্রেজার: ফসলি জমি হুমকিতে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা‎‎

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‎‎

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের নরসিংহ পূর্ববাদ মৌজায় সরকারি খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক মাহবুব আলম।‎‎অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব অষ্টগ্রাম (কবিরখান্দান) এলাকার বাসিন্দা মাহবুব আলম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন। তার অভিযোগ, একই এলাকার বাচ্চু মিয়া, মিজান মিয়া (ড্রেজার চালক) ও বাবলু মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটছেন।‎‎তিনি জানান, উক্ত খাস জমির পাশে তার গুরুত্বপূর্ণ ফসলি জমি রয়েছে। ড্রেজারের মাধ্যমে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ছে।‎‎মাহবুব আলম আরও অভিযোগ করেন, বিষয়টি একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি বাধা দিতে গেলে তাকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন।‎‎এদিকে, সরকারি খাস জমিতে অবৈধ হস্তক্ষেপের ফলে রাষ্ট্রীয় সম্পদেরও অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।‎‎এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সুরক্ষার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।‎‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে জানা যায়, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন।‎‎তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অন্য কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে কৃষিজমি ও পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।




টাঙ্গাইলে বলিভদ্র ইউনিয়নে বিজিডি কার্ডের চাল বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ট্যাগ অফিসার মোঃ নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফেরদৌস ফকির রতন, বলিভদ্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।চাল বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”সার্বিকভাবে, অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।




অষ্টগ্রামে ৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকমোঃ

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের বালুরচর এলাকায় মাদক কেনাবেচার খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে জানিয়ে এসআই (নিঃ) রিপন কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃতরা হলেন— ১. মুনসুর আহম্মেদ (৩৮), গ্রাম: আদমপুর রগাহাটী২. আমিনুল ইসলাম (৩৫), গ্রাম: নুরপুর, জামালপুরহাটি৩. আব্দুল আলী (৪২), গ্রাম: কৈরাইল, অষ্টগ্রামপরে তাদের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয় প্রকাশ করেছে বলে জানা গেছে।এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-০১ (তারিখ: ০২ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। এর আগে ১ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং-১৩ রেকর্ড করা হয়।অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন,“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।




নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য, আত্মহত্যার হুমকি দিয়েও ২২ শিক্ষার্থীর কেউ বসতে পারছে না ফাইনাল পরীক্ষায়

স্টাফ রিপোর্টার মোঃ জাকারিয়া হোসাইন

ভাঙ্গুরা পাবনা পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সুযোগ না পেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ২২ শিক্ষার্থী। একাধিকবার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এসব শিক্ষার্থীদেরকে ফরম পূরণের সুযোগ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এতে গত মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে আত্মহত্যার হুমকি দেয়। এমন একটি ভিডিও সন্ধ্যার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দিনভর শিকক্ষার্থীরা কলেজ মাঠে অবস্থানের পর বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের নিকট গিয়েও কোনো সুরাহ না হওয়ায় তারা এ বছর ফাইনাল পরীক্ষায় বসতে পারছেন না। বরং উপজেলা প্রশাসন তাদের ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যকর্মীদের উপর দায় চাপিয়ে মুচলেখা নিয়ে বিদায় দিয়েছেন। ঘটনাটি ভাঙ্গুড়ার একটি আলোচিত ঘটনায় পরিনত হয়েছে।সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। এতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক একটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হয়। পরবর্তীতে গত সপ্তাহে দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হয়। প্রথম পরীক্ষার প্রশ্ন দিয়েই এই দ্বিতীয় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ২৪ জন পরীক্ষার্থী। তবুও এর মধ্যে শুধু দুই জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অবশিষ্ট শিক্ষার্থীরা দ্বিতীয়বারও অকৃতকার্য হয়। ফলে এসব শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এ অবস্থায় এসব শিক্ষার্থীরা ফরম পূরণ করতে না পারলে আত্মহত্যা করবে বলে কলেজে গিয়ে হুমকি দিয়ে ওই দিন সারাদিন কলেজ মাঠ চত্বরে অবস্থান করেন। তবে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজ ত্যাগ করেন বলে জানা যায়। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ে উপজেলা প্রশাসনের নিকট গিয়ে ফরম ফিলাপ করতে না দেওয়ার বিষয়টি জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করে বিষয়টি গণমাধ্যম কর্মীদের উপর দায় চাপিয়ে মুচলেকা নিয়ে বিদায় দেন।শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দিতে না পারলে পরিবার গ্রহণ করবে না তাদেরকে। সামাজিকভাবে অবহেলিত হবেন। তাই এমন হুমকি প্রদান করেছেন। এদিকে শিক্ষার্থীদের এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা চরম সমালোচনা করেন এসব শিক্ষার্থীদের নিয়ে।এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি কলেজে গিয়েও কাউকে পাওয়া যায় নি।ঘটনার বিষয়ে ইউএনও(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া কয়েকজন শিক্ষার্থী তার দপ্তরে গিয়েছিলেন তাদের বুঝিয়ে পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।




সাংবাদিক এর ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থানায় জিডি

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি :

শিবপুর প্রেসক্লাবেরর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন এর ছবি ব্যবহার করে নরসিংদীর সংবাদ প্রতিদিন নাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও মান হানিকর তথ্য প্রকাশ করে বিভিন্ন ব্যাক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মিথ্যা তথ্য প্রকাশ করছে সম্মানহানি করছে। ইতিমধ্যে এই ফেইক আইডির বিরুদ্ধে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জিডি ট্র্যাকিং নং:2RAAEYজিডি নং:১৩৪০২৯/০৩/২০২৬ ইং। এই ব্যাপারে কেউ তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। সবাইকে সতর্ক এবং অবগতির জন্য পোস্ট করা হলো।




কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আহত কৃষকের মৃত্যু

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে লাউকুড়া ও হেমন্তগঞ্জ গ্রামের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে লাউকুড়া গ্রামের আহত কৃষক রহম আলী চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।নিহতের লাশ উদ্ধার করে মিঠামইন থানা পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেনজানা যায় গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পার্শ্ববর্তী হেমন্ত গঞ্জ গ্রাম থেকে উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক নজির মিয়া ও সজীব মিয়ার নেতৃত্বে ৪০০থেকে ৫০০ লোক দেশীয় অস্ত্র টেটা বললম নিয়ে লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের নির্দেশে কাসেম চেয়ারম্যানের বাড়িতে হামলা করলে ২৫জন আহত হয়গুরুতর আহত চারজনের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজেও হাসপাতালে পাঠানো হয় এবং রহম আলী সহ অন্য আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রহম আলী মারা যায়এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে, সংঘর্ষে মামলায় ৩০২ যুক্ত করে উক্ত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।এবং আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে




ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান: আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পক্ষে অভিনন্দন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আরিফুজ্জামান সোহেলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পহেলা এপ্রিল, সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই রাজশাহী আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব এ অভিনন্দন জানান। উল্লেখ্য, উদ্বোধনে প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়।প্রধানমন্ত্রী এ সময় ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা দেন।এর আগে, সকাল ১০ টা ১৫ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একে একে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুউল আলম।এরপর ক্রীড়াবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রচার করা হয়। এতে দেশের ক্রীড়া অঙ্গনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরা হয়।এমনকি খেলোয়াড়দের জীবন মান উন্নয়ন, নতুন খেলার মাঠ তৈরি, তৃণমূল থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনার চিত্রও তুলে ধরা হয়।এ সময় ব্যাক-গ্রাউন্ডে বেজে ওঠে গান- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ..জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।’সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলার খেলোয়াড়রা ২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন।বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা এখন থেকে বেতন কাঠামোর আওতায় আসবেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন।




মান্দায় মোবাইল কোর্টে গাঁজাসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কালিগাঁও টিটিহারি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।বুধবার (১ এপ্রিল) পরিচালিত এই অভিযানে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদান করেন।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং মান্দা থানার এএসআই রবিউল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।অভিযান বিষয়ে ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান,“মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান নিয়মিতভাবে চলবে। সমাজ থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য।”




নির্জন ঘরে জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার, পরিবারে শোক

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৯ মার্চ) ইটনা উপজেলার বরইবাড়ি হাওর এলাকায় ধানের জমির মধ্যে নির্মিত একটি নির্জন কুঁড়ে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সালেক মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় অন্যের ধানের জমি জিরাতি হিসেবে একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন। তার বসতঘরের আশেপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে অন্য কোনো বসতঘর ছিল না।ধারণা করা হচ্ছে, ঘটনার এক থেকে দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে এক কৃষক জমিতে ঘাস কাটতে গিয়ে ঘরের দরজার সামনে তাকে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্ত করে ধরা ছিল। স্থানীয় কয়েকজন ওই মোবাইল ফোন থেকে প্রথম সংরক্ষিত নম্বরে কল করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে আসেন এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।




কুমিল্লায় বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

কুমিল্লা মহেশাঙ্গণে বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।জানা যায়- বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। গতকাল ২৮ মার্চ শনিবার মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে শ্রী শ্রী বাসন্তী পূজা শেষে বিজয়াদশমীর পর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হয় শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা। মায়ের বিদায়বেলা দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান সনাতনী বিবাহিত নারীরা। এদিকে, কুমিল্লা জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- দশমীপূজার পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে বাসন্তী মায়ের বিদায়ের সুর। আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি। তিনি আরও বলেন- শ্রীশ্রী বাসন্তী পূজা হলো হিন্দুশাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আদি পূজা, যা বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে অনুষ্ঠিত হয়।মার্কণ্ডেয় পুরাণ মতে, রাজা সুরথ নিজের হারানো রাজ্য ফিরে পেতে ঋষি মেধসের পরামর্শে বসন্তকালে দেবীর আরাধনা করেছিলেন। তাদের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবী দুর্গা আবির্ভূত হন এবং তাদের রাজ্য ও ঐশ্বর্য ফিরিয়ে দেন। চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী দুর্গার প্রথম পূজা হয়েছিল বলে একে বাসন্তী পূজা বলা হয়। বসন্তকালে রাজা সুরথ প্রথম এই পূজা শুরু করেছিলেন।




নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই জন মাদকসেবীকে জেল জরিমানা

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট ২৮ মার্চ ২০২৬ ইং শনিবার রাত ১১.৫০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি )মোহা: আবদুর রহীম এর নেতৃত্বে,মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় ০২ জন মাদকসেবী মোঃ আসাদ (২৫) এবং রায়হান (৩২)কে মাদক এবং মাদকসেবনের সরঞ্জামসহ আটক করা হয়।তারা মাদকসেবনের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মোবাইল কোর্টের নিকট মুচলেকা প্রদান করেন। স্থানীয় জনসাধারণ জানান, এরা মাদক সেবী।দুইজন প্রায়শই মাদক সেবন করে। এর কারণে সমাজে জনবিরক্তির ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- দুই শত টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকশ দল মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন,শিবপুর কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়,ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসুন, সকলে মিলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।




দুঃসাহসিক ডাকাতির ঘটনা: গাজীপুরের কাউলতিয়া এলাকায় আতঙ্ক

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর জেলার কাউলতিয়া এলাকায় গতরাত আনুমানিক রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একজন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাসভবনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।ডাকাতরা সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে ঘরের আলমারি, ড্রয়ার এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে। তারা মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় বাসার সদস্যরা আতঙ্কিত অবস্থায় ছিলেন এবং ডাকাতদের প্রতিরোধ করার মতো পরিস্থিতি ছিল না।ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।




ভাঙ্গুড়ায় সুলতানপুরের লাল দিঘী থেকে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রিপোর্টার: মোঃ শামীম আহমেদ, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামে লাল দিঘী থেকে উদ্ধার হলো একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি। বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে স্থানীয় শিশুদের খেলার সময় মূর্তিটি পানির কিনারায় থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, জেমি পারভীন (১২), পিতা জব্বার শেখ (৫৪)—মেহেদি পাতা তুলতে গিয়ে পুকুরের পূর্বপাশে মাটির নিচে কালো পাথরের অদ্ভুত আকৃতির বস্তু দেখতে পায়। একই সময়ে সেখানে উপস্থিত ছিল জেসিকা (৮), পিতা আব্দুল জলিল এবং মুত্তাকিম (৮), পিতা আরিফ শেখ। তারা প্রথমে বিষয়টি জেমির মাকে জানায়। পরে খবর পৌঁছায় স্থানীয় গ্রাম সভাপতি মজাহার ইসলাম লাল্টু সরকারের কাছে।ঘটনার গুরুত্ব বুঝতে পেরে লাল্টু সরকার দ্রুত চেয়ারম্যান কে এম মনোয়ার হোসেনকে বিষয়টি জানান। চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানা পুলিশকে অবহিত করেন। রাত আটটার দিকে এসআই আল-আমিন চার সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত মূর্তিটি সংগ্রহ করেন।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি কালো পাথরের এবং আংশিক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। এর উচ্চতা প্রায় ১২ ইঞ্চি এবং ওজন ৯ কেজি ৬৪০ গ্রাম। উপরের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকলেও নিচের অংশ অক্ষত অবস্থায় রয়েছে। মূর্তিটি প্রাথমিক ভাবে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ দলের মাধ্যমে এর বয়স, ঐতিহাসিক গুরুত্ব ও মূল্য যাচাই করা হবে।স্থানীয় প্রবীণদের দাবি, অতীতে সুলতানপুর এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতি ছিল। এখানে সতিস এবং জতিস পরিবারের বসতভিটা ও নানা প্রত্নচিহ্ন পাওয়া যেত। সম্ভবত সেই সময়কার কোনো দেবদেবীর মূর্তি এটি—এমনটিই ধারণা করছেন এলাকাবাসী।উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সারা এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়। স্থানীয়রা মূর্তিটি সঠিকভাবে সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এলাকার ঐতিহ্য তুলে ধরার দাবি জানিয়েছেন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—মূর্তিটির প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অনুমান ভিত্তিক তথ্য প্রচার না করার অনুরোধ করা হয়েছে।




রামপাল প্রেসক্লাবের কমিটি গঠনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল( বাগেরহাট) প্রতিনিধি

রামপাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, সর্ব সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ মার্চ ২০২৬) রামপাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায়, সভাপতিত্ব করেন আরিফ হোসেন গজনবী, সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সংগঠনকে আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে রামপাল প্রেসক্লাবের লোগো পরিবর্তন করে নতুন লোগো তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন – মোঃ শাহজালাল গাজী, শেখ সাগর আহম্মেদ, আরিফ হাসান গজনবী, রাকিবুল ইসলাম, শেখ সোহেল আহম্মেদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সোহানুর রহমান, শেখ আব্দুল্লাহ এবং মোঃ ইমরান হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।উল্লেখ্য, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত রামপাল প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সুনাম ও সাফল্যের সাথে সাংবাদিকতা ও সামাজিক কাজে দায়িত্ব পালন করে আসছে।নতুন কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




লালমনিরহাটে সংবাদ সম্মেলন: ইউএনও ও জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগচয়ন কুমার রায়

লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় কোনো প্রকার আইনি নোটিশ বা পুলিশি উপস্থিতি ছাড়াই এক সংখ্যালঘু পরিবারের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোবিন্দ চন্দ্র সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তোলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লালমনিরহাট গল্পকথা মৃধাবাড়িতে আজ বিকাল ৫টায় মৃত গঙ্গামোহন সরকারের পুত্র গোবিন্দ চন্দ্র সরকার জানান, গতকাল বিকেলে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার মালিকানাধীন জমিতে আকস্মিকভাবে প্রবেশ করেন। এসময় তার সাথে মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন এবং স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক শুকুরউদ্দীনসহ প্রায় ৫০-৬০ জনের একটি দল ছিল।অভিযোগ করা হয় যে, কোনো আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই সেখানে ‘মব’ সৃষ্টি করে বসতবাড়ির সাইনবোর্ড ও স্থাপনা ভাঙচুর করা হয়। ভুক্তভোগী ও তার সন্তানদের জোরপূর্বক জমি থেকে বের করে দিয়ে নির্মাণাধীন মার্কেটের প্রায় ১০ হাজার ইট, ১০০ বস্তা সিমেন্ট এবং প্রায় ২ লক্ষ টাকার রড লুটপাট করা হয় বলে তিনি দাবি করেন।গোবিন্দ চন্দ্র সরকার তার বক্তব্যে জানান, এই জমি কোনো সরকারি খাস বা কলোনির জায়গা নয়। ১৯৪৩ সালে তার পিতা প্রায় ১৭.৫ একর জমি ক্রয় করেন, যার মধ্যে বড় একটি অংশ পরবর্তীতে সরকার অধিগ্রহণ করে। অবশিষ্ট ২ একর ১৭ শতাংশ জমি ১৯৬২ সালে তার পিতার নামে রেকর্ডভুক্ত হয়। এই জমির একটি অংশ ইতিমধ্যে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে দান করা হয়েছে। বর্তমানে অবশিষ্ট জমিতে তিনি বৈধভাবে মার্কেট নির্মাণের কাজ করছিলেন।সংবাদ সম্মেলনে আবেগপ্লুত কণ্ঠে গোবিন্দ চন্দ্র সরকার বলেন, “আমি একজন আইন মান্যকারী নাগরিক। আমার যদি কোনো ত্রুটি থাকতো, তবে আমাকে কাগজপত্র দেখানোর সুযোগ দেওয়া কিংবা আইনি নোটিশ দেওয়া যেতো। কিন্তু ইউএনও মহোদয় কোনো পুলিশ ছাড়াই স্থানীয় একদল ব্যক্তিকে নিয়ে যেভাবে হামলা ও মারধর চালিয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও বেআইনি।” তিনি আরও জানান, তাকে টেনে-হিঁচড়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও ধারণে বাধা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একইসঙ্গে দখলকৃত সম্পত্তি দ্রুত ফেরত পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি ১৯৪০ সাল থেকে বর্তমান পর্যন্ত জমির সকল বৈধ দলিল ও কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপনের জন্য প্রস্তুত আছেন বলেও জানান।এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো পর্যন্ত কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহলে এই ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা ঘটনাটিকে পরিকল্পিত ও ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।মানববন্ধনে প্রধান ভুক্তভোগী ও বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “আমি শুধু একজন ব্যক্তি নই, আমি সাংবাদিক সমাজের একজন প্রতিনিধি। আমার ওপর হামলা মানে পুরো সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা। দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করে আসছিল। আমরা তা প্রত্যাখ্যান করায় তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যেই তারা অস্ত্র নিয়ে ক্লাবে ঢুকেছিল।”তিনি আরও বলেন,“হামলার সময় আমার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে আমি প্রতিহত করি, এতে আমি গুরুতর আহত হই। আজও আমি চিকিৎসাধীন। কিন্তু দুঃখজনকভাবে, এতদিন পেরিয়ে গেলেও প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা শুধু হতাশাজনক নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও উদ্বেগজনক।”রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। কোনো সন্ত্রাসী চক্রের কাছে আমরা মাথা নত করবো না।”মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা। তারা বলেন, পূর্বপরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এ হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।মানববন্ধনে রিভিরসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী এখনো গ্রেপ্তার হয়নি। বরং তারা প্রকাশ্যে চলাফেরা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানান তিনি। এদিকে, রাজশাহী প্রেসক্লাব থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে অভিযোগ ওঠে। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান বক্তারা। এছাড়াও তাদের ক্লাব থেকে স্থানীয়ভাবে বহিষ্কারের জোর দাবি তুলেন বক্তারা। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় নূরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত গ্রেপ্তার নিশ্চিত না হলে রাজশাহীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।প্রসঙ্গত, রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছু দিন ধরে নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।​হামলার একপর্যায়ে সুরুজ আলী নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং মোট ১৩টি সেলাই দিতে হয়েছে।এ বিষয়ে জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. জিললুর রহমানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়।৷ কথা বললে আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান (উপ-পুলিশ কমিশবার) বলেন, নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর। আসামীদের গ্রেফতারে গোয়েন্দা টিম কাজ করছে দ্রুত তাদের গ্রেফতার করা হবে।




অষ্টগ্রাম উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রতিনিধিদের প্রতি সতর্কবার্তা ও সহযোগিতা আহ্বান

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

অষ্টগ্রাম উপজেলা সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রতিনিধিদের প্রতি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং সহযোগিতা কামনা করা হয়েছে। উপজেলা সাংবাদিকরা বলেছেন, কেউ জেলা থেকে এসে সাংবাদিকতার নামে অপপ্রচার, বিভ্রান্তিকর সংবাদ বা অন্য অনৈতিক কর্মকাণ্ড করলে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এবং জেলা প্রতিনিধিরা এসব বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশা করছেন স্থানীয় সাংবাদিক মহল।স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সম্প্রতি কিছু জেলা প্রতিনিধি অষ্টগ্রামে এসে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার ও অপ-সাংবাদিকতার চেষ্টা করেছে। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।অষ্টগ্রাম উপজেলা সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, “সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা আমরা সর্বদা সম্মান করি। কিন্তু সাংবাদিকতার আড়ালে কোনো অনৈতিক কর্মকাণ্ড, বিভ্রান্তি বা অপপ্রচার আমরা মেনে নেব না। এজন্য জেলার সকল প্রতিনিধি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করবেন।”বক্তারা আরও বলেন, জনগণের স্বার্থ, নিরাপত্তা ও তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। ভবিষ্যতে সাংবাদিকতার নামে কেউ অপপ্রচার বা অনিয়মে জড়িত থাকলে তাৎক্ষণিক আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সাংবাদিক সমাজ আশা করছে, জেলা প্রতিনিধিরা সক্রিয় ভূমিকা পালন করে হাওরে স্বচ্ছ, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন।




কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের চতুর্থ বর্ষপূর্তি উৎসব ৩ এপ্রিল

তাপস চন্দ্র সরকার।।

ধর্মীয় শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের চতুর্থ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। আসছে ৩রা এপ্রিল বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা মহেশাঙ্গণে নাট মন্দির প্রাঙ্গণে এ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বৈদিক মন্ত্র, গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ত্রিশূল গীতা শিক্ষালয় এর শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও অপরাজিতা অধিকারীর উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লার ধর্মীয় তত্ত্ববেত্তা অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন “ত্রিশূল” এর সভাপতি আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক।




কুমিল্লা সাংস্কৃতিক জোটের ঈদ আড্ডা ও পহেলা বৈশাখের প্রস্তুতি সভা ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত হবে “ঈদ আড্ডা ও বাঙলা নববর্ষ-১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা”। আসছে শনিবার (২৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় কুমিল্লা গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট (লিফটের-৫) এ সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভায় কুমিল্লা সাংস্কৃতিক জোট এরসাথে জড়িত সব্বাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ তথ্য নিশ্চিত করেছেন এডভোকেট মোঃ শহীদুল হক স্বপন।




মতলব কোয়রকান্দিতে বাসন্তী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

অশুভ শক্তির বিনাশ আর জগতের মঙ্গল কামনায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন কোয়রকান্দি বায়েন বাড়ীতে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা।জানা যায়- গেলো ২৪ মার্চ মঙ্গলবার বোধন (মহাষ্টমী) এর মধ্যদিয়ে শুরু হয় শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা আর শেষ হবে ২৮ মার্চ শনিবার বিজয়াদশমীর পর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে। আরও জানা যায়- শ্রীশ্রী বাসন্তী পূজা হলো হিন্দুশাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আদি পূজা, যা বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে অনুষ্ঠিত হয়।মার্কণ্ডেয় পুরাণ মতে, রাজা সুরথ নিজের হারানো রাজ্য ফিরে পেতে ঋষি মেধসের পরামর্শে বসন্তকালে দেবীর আরাধনা করেছিলেন। শরৎকালের দুর্গাপূজা ‘অকালবোধন’ হলেও, এটিই দেবীর মূল আরাধনা হিসেবে গণ্য করা হয়, যা বসন্তের নবরাত্রিতে পালিত হয়। তাদের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবী দুর্গা আবির্ভূত হন এবং তাদের রাজ্য ও ঐশ্বর্য ফিরিয়ে দেন। বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী দুর্গার প্রথম পূজা হয়েছিল বলে একে বাসন্তী পূজা বলা হয়। বসন্তকালে রাজা সুরথ প্রথম এই পূজা শুরু করেছিলেন।নবমীদিন পূজামণ্ডপ পরিদর্শন করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- কোয়রকান্দি শ্রীশ্রী বাসন্তী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।




নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আবু নাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদী শিবপুরে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা ও শহীদ,মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে।২৬ মার্চ বৃহস্পতিবার সাড়ে এগারোটায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রাশিদা বেগম প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী মুক্তিস্মারকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।




অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন‎‎

মোঃ মাহবুব আলম, ‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:‎‎

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।‎‎বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮.০০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।‎‎উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎‎অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।‎‎পরে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজন অষ্টগ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।




কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে কিশোরগঞ্জে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় জাতির সূর্যসন্তান বীর শহীদদের স্মরণ করেন।বক্তারা বলেন, লাখো শহীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভোলার নয়। এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন তার ডাকে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়ে ৯ মাস রক্তক্ষিয় যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আমরা পায় এক স্বাধীন বাংলাদেশ। শহীদদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জাতির অন্তরে চিরকাল লালিত হবে। তাদের এই আত্মত্যাগ ইতিহাসে অম্লান হয়ে থাকবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।শহীদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে পরে বেলুন উড়ানো ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে দেশাত্মবোধ ও শৃঙ্খলার চিত্র ফুটে ওঠে।




আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হামলা মামলার ভয়ে পুরুষ-শূন্য এলাকা মানবেতর জীবন যাপন নারীদের

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের মানুষজন মানবতার জীবনযাপন করছেন সম্প্রতি এক ভয়াবহ হামলা, সংঘর্ষ ও পুনরায় হামলার ভয়ে, হামলা হবে ও পুলিশ গ্রেফতার করবে এই আতঙ্কে গ্রাম ছাড়া সকল পুরুষ।ফলে গ্রামটি হয়ে গেছে পুরুষ শূন্য । বৃদ্ধা, গর্ভবতী নারীসহ শিশু বাচ্চারাও হয়ে পড়েছে অসহায় দিন কাটছে চরম মানবেতর। গত ২৩ মার্চ ২০২৬ ইং তারিখে লাউকুড়া গ্রামের পাশের গ্রাম হেমন্তগঞ্জ হতে শফিকুল ইসলামে ছেলে সজীব ও মিঠামইন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব নজিরের নেতৃত্বে প্রায় ৪০০/৫০০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেটা, বললম সহ লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে অবস্থান নেন।মিঠামইন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব নজির কাশেম চেয়ারম্যানের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর লোকজনকে মারার জন্য হুকুম দেওয়ার পরপরই তার দলবল অতর্কিত হামলা চালায় কাশেম চেয়ারম্যানের বাড়িতে বসবাসরত লোকজনের উপর এ হামলায় অন্তত ২৫ জন আহত হয়। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং সাতজনকে শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায় এই নজিরের প্রভাবে এলাকার মানুষ দিশেহারা এবং নজির বিএনপি করে এই ভয়ে কেউ কিছু বলতে পারেনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে হত্যা করেছে বলে গুজব রঠিয়ে প্রতিপক্ষকে হত্যা মামলার ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে এই নজির। ফলে গ্রেপ্তার আতঙ্কে লাউকুড়াগ্রামের পুরুষশুন্য হয়ে পড়েছে ফলে অসহায় হয়ে পড়েছে মহিলারা মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানায় ২৩ তারিখের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশের প্রথম লক্ষ্য।হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বিষয় জানতে চাইলে ওসি লিয়াকত আলী বলেন মর দেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তবে ওসি জানান মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতে চিহ্ন পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হতে পারে




নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে উপজেলা নির্বাহী অফিসার,সদর, নরসিংদী,আসমা জাহান সরকার এর নেতৃত্বে ২৪ইং মার্চ মঙ্গলবার,উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রির অপরাধে ২-টি পৃথক মামলায় ২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭ও ১০ দিনের জেল ও ৭-হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়েছে। এছাড়াও দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২-টি পৃথক মামলায় ২-টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক ও নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম।




কিশোরগঞ্জ মডেল থানায় ০৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।অভিযানের বিবরণ:গত ২৪/০৩/২০২৬ খ্রি: কিশোরগঞ্জ মডেল থানার চৌকস অফিসার এসআই মামুনুর রশিদ-এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ মডেল থানাধীন জেলখানা মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।সাফল্য: * উক্ত অভিযানে ০৯ (নয়) কেজি গাঁজাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। * ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানাই এ ধরনের অভিযান সব সময় চলমান থাকবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ অবস্থানে রয়েছে




তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে তাড়াইল দারুল কুরআন মাদরাসায় (২৩ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৩টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান। ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াত এবং ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর নেতৃত্বে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে আলেম উলামা তথা ইসলামী দলগুলোর পক্ষে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ্‌, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, উপজেলা নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফুয়াদ হাসান প্রমুখ।




দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের ও নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের

হাকিকুল ইসলাম খোকন

দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের আহ্বান ও “নিরপেক্ষ কমিশন” গঠনের দাবি করেছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা ও সদস‍্য সচিব সাংবাদিক এমএ রঊফ । পবিত্র ঈদ উপলক্ষে সরকারের প্রতি এক গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে ।দুর্নীতিমুক্ত, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক।খবর আইবিএননিউজ।সংগঠনের পক্ষথেকে বলা হয়,আজকের এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের যেন কখনো দুর্নীতিবাজ বা নীতিহীন মানুষের পিছনে নামাজ পড়তে না হয় এবং আমরা যেন এমন কাউকে নেতা হিসেবে গ্রহণ না করি, যারা দুর্নীতিগ্রস্ত বা নীতিহীন।মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু যখন কেউ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন, তখন তার জন্য আবশ্যক দৃঢ়চিত্তে শপথ করে প্রতিশ্রুতি দেওয়া যে তিনি কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, চক্রান্ত বা অসৎ উপায়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন না।এই প্রেক্ষাপটে একটি “জাতীয় নিরপেক্ষ কমিশন” গঠনের জোর দাবি জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, এই কমিশনের কার্যক্রম শুরু হবে দেশের সর্বোচ্চ পদ থেকে শুরু করে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং পর্যায়ক্রমে সকল স্তরের নেতৃত্বের মধ্যে বিস্তৃত হবে।প্রস্তাবে আরও বলা হয় ।যদি কোনো নেতা শপথ করার পরেও দুর্নীতিতে লিপ্ত হন, তবে তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান প্রণয়ন করতে হবে।“নিরপেক্ষ কমিশন”কে একটি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার প্রস্তাব করা হয়। আর যদি এটি বেসরকারিভাবে পরিচালিত হয়, তবে বাজেয়াপ্তকৃত সম্পদের অর্ধেক সরকারি কোষাগারে জমা এবং বাকি অর্ধেক কমিশনের পরিচালন ব্যয়ে ব্যবহার করার কথা উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,আজ রাজনীতি, অনেকাংশে ব্যবসায় পরিণত হয়েছে। জনসেবার পরিবর্তে এটি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থের হাতিয়ারে রূপ নিয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে একমাত্র সচেতন জনগণ।সকলের প্রতি আহ্বান জানানো হয়-ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলুন:“নিরপেক্ষ কমিশন চালু কর, চালু কর”শেষে পবিত্র ঈদের দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়—আল্লাহ যেন আমাদের নেতাদের সৎ পথে পরিচালিত করেন, তারা যেন শপথ করে প্রতিশ্রুতি দেন যে রাজনীতিকে আর ব্যক্তিগত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক এ কামনা করে সবাইকে ঈদ মোবারকজানিয়েছেন ।দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষে এ দাবি করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা,সদস‍্য সচিব সাংবাদিক এমএ রউফ,ফারুক আহমেদ চৌধুরী ,সিনিয়র সাংবাদিকহাকিকুলইসলাম খোকন,মোসাদ্দিক মিয়া মানিকআহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,,সৈয়দ খালেদ মিয়া অলিদ যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,রেজা নবী আমেরিকা,রেয়াজ আবু সাইদ ইতালি ,শাহিন তালুকদার দুবাই, আরব আলী কুয়েত,হেলাল আহমেদ সৌদি আরব, মাহারাজ মিয়া দূবাই ,কাজী মোকলিছ মালদ্বীপ, আবূল হোসেন সরদার অস্ট্রিয়া ,শাহাজান অস্ট্রেলিয়া ,কিলটন পাভেল আমেরিকা,হেলাল উদদীন কাতার,শাহাজান খান,মালোয়েশিয়া ,কামাল মিয়া বাহরাইন ,আবূ তাহের ওমান,আবূ তাহের চৌধুরী ইউকে, লুৎফুর রহমান ইউকে,মোহাম্মদ এনাম লন্ডন ,ইকবাল তালুকদার লন্ডন ,নাজমা আক্তার লন্ডন ,এডভোকেট তাজূল ইসলাম বাংলাদেশ ,মেজর ইমরান বাংলাদেশ ,রিমন হোসেন সৌদি আরব ,আঃ হামিদ সৌদি আরব ,ইয়াসমিন আখতার বকুল বাংলাদেশ, নাজনীন রহমান তরফদার বাংলাদেশ, নাসরিন আক্তার বাংলাদেশ ,রানিছা বাংলাদেশ ,মাহিশা বাংলাদেশ ,আলেয়া বেগম বাংলাদেশ, মীর আশরাফ আমেরিকা ,জালাল উদ্দীন ফ্রান্স ,ডক্টর মালেক ফরাজী ফ্রান্স, জামাল মোস্তফা সুইডেন, রহিম মিয়া স্পেন , আজাদ রহমান সিঙ্গাপুর ,রিপন কানাডা ,আক্তার মিয়া বাংলাদেশ ,ইয়াসমিন আক্তার বাংলাদেশ ,মোহন বাংলাদেশ ,আব্দুল কাইয়ুম বাংলাদেশ ,আব্দুল লতিফ বাংলাদেশ, মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ, এডভোকেট আবেদ রাজা বাংলাদেশ, কামাল৷ মিয়া আইল্যান্ড, আরব আলী কুয়েত ,জাহাঙ্গীর আলম অস্ট্রেলিয়া ,সিরাজ খান পাকিস্তান ,মুসলিম মিয়া ইন্ডিয়া ,শাহাদাৎ হোসেন চায়না, আশরাফ মিয়া পোল্যান্ড, আব্দুল হামিদ সৌদি আরব, নাজমা আক্তার লন্ডন, কাউসার অস্ট্রেলিয়া ,লাবনী আনোয়ার বাংলাদেশ, আবূল বাসার বাংলাদেশ ,আব্দুল লতিফ ইউকে ,ব্যারিস্টার জাহাঙ্গীর লন্ডন ,এডভোকেট এনাম লন্ডন, শাহাজান মিয়া আইল্যান্ড, সিরাজ মিয়া সিঙ্গাপুর, শেখ ফরিদ অস্ট্রেলিয়া ,নুরুল হুদা বাংলাদেশ ,মনিরুজ্জামান বাংলাদেশ, ইসমাইল খান বাংলাদেশসহ আরো অনেকে ।




যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন সমুহের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

হাকিকুল ইসলাম খোকন

মহান স্বধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি, সাংবাদিক, কলামিস্ট, গবেষকসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে গত রবিবার,২২ মার্চ ২০২৬,বিকাল সাড় ৬টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যকসন হাইটসের জুইস সেন্টারে।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদীপ রজ্ঞন করের সভাপতিত্বে ,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত “স্বাধীনতা দিবসের তাৎপর্য ও আজকের বাংলাদেশ “শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,মুক্তিযোদ্ধা হেলাল মজিদ,বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান ও ইউটোয়োব চ‍্যানেল হোস্ট ড,সেলিনা আফরিন রিতা,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক পলাশ নন্দী,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াৎ বিশ্বাস,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক মোজাহিদ আনসারী,কবিতা আবৃত্তি করেন কবি ও শিক্ষক হাসান আল আব্দুল্লাহ,কবিতা আবৃত্তি করেন মিনহাজ আহমেদ শাম্মু এবং আবৃত্তিকার গোপন সাহা এবং আওয়ামী লীগনেএী রীনা আবেদীন ।অন্যান্য নেতৃবৃন্দর মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,সহ-সভাপতি দেলওয়ার হোসেন মোল্লা,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র যুব লীগের সহ সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সুলতানা পলি,কহিনুর আক্তার,মিসেস গোপন সাহা,ছাত্রলীগ নেতা ফিদা হোসাইন,আমিনুর রহমান শিহাব,সাজ্জাদ হোসেন ও শেখ আবিদ হোসেন প্রমুখ। সভার শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।




নরসিংদী জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের যৌথ মোবাইল কোর্ট অভিযান

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী সদর হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্ৰহনের লক্ষে, ২৩ মার্চ ২০২৬ ইং সোমবার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় দালালদের দৌরাত্ম্য প্রতিরোধে জেলা প্রশাসন, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি সকাল ১০:৩০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত পরিচালিত হয়।অভিযানকালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তিবর্গ (মোট ১৩ জন),শিপলু (৪৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বাবু (৩০) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আরমান (৩২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইসরাফিল (৩৩) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, রফিকুল (৪৭) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, রানামিয়া (৪২) — ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, পাবেল (৩৫) — ১০০ টাকা জরিমানা, জুয়েল (৩২) — ১০০ টাকা জরিমানা, জাহাঙ্গীর (৪৩) — ১০০ টাকা জরিমানা বাবুল (৫০) — ১০০ টাকা জরিমানা, কায়কোবাদ (৫২) — ১০০ টাকা জরিমানা, দীপক (২৮) — ১০০ টাকা জরিমানা, বিল্লাল (৪৫) — ১০০ টাকা জরিমানামোবাইল কোর্ট পরিচালনার ফলে হাসপাতাল এলাকায় সক্রিয় দালালচক্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ উদ্যোগে হাসপাতালের সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে সিভিল সার্জন, ও আরএমও, এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন।উক্ত মোবাইল কোর্ট এ নেতৃত্বে ছিলেন,মোঃ মাসুদ রানা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।প্রশাসন সূত্রে জানা যায়,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




রামপালে বৃষ্টি মাথায় নিয়ে ঈদ উদযাপন, আনন্দে ভাটা

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল( বাগেরহাট) প্রতিনিধি

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি , দীর্ঘ একটা মাস আল্লাহর মহান হুকুম সিয়াম সাধনার পর মুমিনের জন্য আনন্দের জোয়ার বয়ে আনে পবিত্র ঈদুল ফিতর। এ দিন ধনী গরীব ভেদাভেদ ভুলে একই কাতারে দাঁড়িয়ে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে করে রমজানকে বিদায় জানানো হয় ।সারাদেশের আট বিভাগের সব কয়টি বিভাগের অধিকাংশ জেলায় আনন্দের অন্তরায় হিসেবে উপস্থিত হয়েছে বৃষ্টি তারই অংশ হিসেবে বাগেরহাট জেলার রামপালে বৃষ্টির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম জাতির সব থেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।এ দিনকে ঘিরে ঘরে ঘরে হয় স্পেশাল রান্না, আত্নীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া ঘুরা ঘুরি সহ নানা উৎসবমুখর আয়োজন কিন্তু এবারের ঈদ কিছু টা ভিন্ন ভাবে উদযাপন করতে হচ্ছে । সব পরিকল্পনা এবং আনন্দে ছাই ঢেলেছে বৃষ্টি। ৩০ রমজান বিকাল থেকে দেশের নানা স্থানের মতো রামপালের আকাশ ঢেকে আসে মেঘে শুরু হয় বৃষ্টি ও ঝড়োহাওয়া একনাগাড়ে ঈদেরদিন দুপুর পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকে।বৃষ্টি পানি মাথায় নিয়ে সকাল বেলা নামাজ আদায় করে হাজার হাজার মুসল্লিগণ, সেই সাথে বৃষ্টির জন্যে গৃহবন্দী অবস্থায় উদযাপন করতে হচ্ছে এবারের ঈদের বড় একটা সময় । বাইরে নেই ততোটা লোকজনের আনাগোনা নেই আমদানি খুব একটা সোশালমিডিয়াতেউপভোগ হয়েছে এবারের ঈদ।বৃষ্টির মধ্যে ও দোকান নিয়ে আসা একজন বলেন এবারের ঈদে বৃষ্টির হানায় তেমন একটা লোকজন নাই খুব কম লোকই বের হয়েছে। আমাদের বেশ আয় হয় এখান থেকে কিন্তু এবার কেনাবেচা খুব ই কম। একজন পথচারীর সাথে কথা বললে তিনি বলেন ঈদে প্লান ছিলো বেশ কিন্তু সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে সব প্লান বাতিল করতে হয়েছে ঘুরা ঘুরি করবো আত্নীয় স্বজন দের বাড়িতে যাবো কিন্তু কিছু ই হলো নাসকাল বেলা বৃষ্টি মাথায় নিয়ে নামাজ শেষে বাসায় বসেই সময় কাটাতে হলো বৃষ্টির জন্যে সে মজা টাই হলোনা তবুও বৃষ্টির মাঝে উপভোগ করছি ঈদ ।এ সময় নিজ গ্রামে সাধারণ মানুষের সাথে একই কাতারে বসে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাগেরহাট ৩ আসন থেকে নব নির্বাচিত পরিবেশ , বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।




রামগড়ে হালকা বৃষ্টিতে লামকু পাড়াবাসী ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে মেম্বার প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

‎‎নিজস্ব প্রতিবেদক, রামগড়:‎

রামগড়ের ১নং ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ লামকু পাড়া সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে সড়কটির কাজ চলমান থাকলেও গতকালের সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।‎‎সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি জমে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে গেছে যে, কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় নারী ও শিশুরা। পবিত্র ঈদুল ফিতরের আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতে সাধারণ মানুষের এই চরম দুর্ভোগ দেখে এগিয়ে এসেছেন স্থানীয় এক মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিম ‎‎তিনি ব্যক্তিগত উদ্যোগে একজন কর্মী নিয়ে রাস্তার জমে থাকা পানি ও কাদা সরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক ড্রেন তৈরির করে কাদা সরার,কাজ শুরু করেন।‎‎ এলাকাবাসী জানান, এই ড্রেনের মাধ্যমে পানি সরে গেলে কাদা কিছুটা শুকাবে এবং মানুষ অন্তত পায়ে হেঁটে যাতায়াত করতে পারবে।‎‎মেম্বার প্রার্থীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এর ফলে ঈদে মানুষের যাতায়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে




আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায়।-

মঈনউদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি

আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে ঈদুল রামাদানের (ফিতর) নামাজ পি,এইচ,আমীন একাডেমী স্কুলের মাঠ প্রাঙ্গণে আজ সকাল নয় (৯.০০)ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে মা—বোনদের ও ব্যবস্থা ছিল। অত্র এলাকায় মা—বোনদের নিয়ে সম্মলিত ভাবে ইহাই একমাত্র জামাত। উক্ত জামাতে উপস্থিত ছিলেন মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। ঈদের খুতবায় হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ বলেন অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন মিল্লাত মানবতার মুক্তি সাধনায় রমজানের শিক্ষা বাস্তবায়নে খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে পালিত হোক সকল ঈদ। তিনি আরো বলেন একমাত্র মানবতার রাজনীতিই মানব সত্বাকে সুরক্ষিত ও বিকশিত করে মানবতার রাষ্ট্র সব মানুষের সর্বজনীন কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে পারে। অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে উদ্ধার ও মুক্তির একমাত্র পথ মানবতার রাজনীতি। রাষ্ট্র তথা দুনিয়া কোন একক গোষ্ঠীর নয়,সব মানুষের, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত ভয়ংকর সংকটে বিপন্ন। সমগ্র বিশ্ব মন্ডলির আজ এই মর্মান্তিক এ দুরবস্থা বিপর্যয়ের মধ্যে নিজেদের ও সমগ্র মানবতার উদ্ধারের লক্ষ্য উদ্দেশ্য কর্মসুচীতে একাত্ব হয়ে সব ভাইবোনের দুঃখ যন্ত্রনায় একাত্ব হয়ে তাঁদের সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে সকলের জন্য দোয়া কামনা করা হয়। উক্ত ঈদুল রামাদানের (ফিতর) সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। ঈমানদার ভাইবোন সবার প্রতি ঈদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি নিরাপত্তা ও সুপথ কামনায় ময়দানে ঈদের নামাজ আদায় দোয়া মুনাজাত ও সালাতু সালামে শরীক হতে পারায় সকল ভাইবোন দের ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।




নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :স্টাফ রিপোর্টার :

নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে,১৯ইং মার্চ বৃহস্পতিবার, ২৯ রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্লাসরুমে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উক্ত আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। সারা দেশের কর্মজীবী ৯৫ শিক্ষার্থী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় ৯৫ এস এস সি শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও খুঁজে পান অতিতের স্মৃতিময় দিন ,আনন্দ উল্লাস এরই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাত করেন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার। উপস্থিত ছিলেন ১/মোঃ আকরামুল হাসান মিন্টু। ২/এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)।৩/ মোঃ আমজাদ হোসেন (শাহীন) । ৪/ মোঃ মাহবুবুর রহমান (সেলিম)।৪/ মোঃ সাইদুর রহমান (রবিন)।৫/মোঃ নিপু । ৮/ মোঃ সুমন। ৯/ এডভোকেট রফিকুল ইসলাম । ৯ / সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমুখ।




নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট জরিমানা আদায়

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুরে,১৯ মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ের ইটাখোলা মোড়ে ঘরমুখো মানুষের পবিত্র ঈদের যাত্রা নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড মোহাম্মদ আব্দুর রহিম এর নেতৃত্বে মোবাইল কোর্ট,শিবপুর মডেল থানার একটি চৌকস টিমের সহযোগিতায় পরিচালনা করা হয়।সিলেটগামী বাসগুলোর যানজটমুক্ত করায় যাত্রী সাধারণ নির্বিঘ্নে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।এ সময় কিশোরগঞ্জগামী দুইটি বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৫ ধারায় ৪০০০/- জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া ভৈরবগামী ০২ টি বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবী করায় ড্রাইভারকে সর্তক করা হয় এবং ভবিষ্যতে ভাড়া বাড়াবেনা মর্মে মুচলেকা প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়, এমন অভিযান অব্যহত থাকবে।




পুরোনো সংবিধানেরদোহাই দিয়ে ক্ষমতায় থাকতে হলে ২৬ এর নির্বাচন অবৈধ : জেএসএফ বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন

জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন,বর্তমান সরকরের মন্ত্রীরা বিশেষ করে সিলিং ফেরত স্বরাষ্ট্র মন্ত্রী যেহেতু সংবিধান সংবিধান করেন তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন হবে ২০২৯ সালে, তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী নিজেকে বৈধ মনে করেন সেটা জনগণ জানতে চায়।খবর আইবিএননিউজ। ১৫মার্চ জাতীয় সম্মিলিত ফোরাম এক বিবৃতিতে বলেছেন , সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে ‘আরোপিত’ ও ‘অবৈধ’ বললেন সালাহউদ্দিন আহমেদ। একদিকে তিনি জনরায়কে মূল্যায়নের কথা বলেন, অন্যদিকে এমনভাবে সমালোচনা করেন যেন এই প্রক্রিয়াটাই অগ্রহণযোগ্য।তার মতে এখন পরিষদ গঠন সম্ভব নয়, নির্ধারিত সময়েও জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না ,সংসদ নাকি অন্য কাজে ব্যস্ত থাকবে। অথচ সময় পেরিয়ে গেলে তারাই আবার নিজেদের নিয়মে জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলে জানান।যদি এটি অবৈধই হয়, তাহলে পরে আবার নিজেদের মতো করে বাস্তবায়নের কথা কেন? আর যদি জনগণের দাবিই হয়, তবে আজই তা বাস্তবায়নের পথে বাধা কেন?




মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিতশিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি।

মানবতার সেবায় নিয়োজিত ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা-এর আয়োজনে ভোলা সদর উপজেলার ডুবাইক্ষেত শিবপুর নামক স্থানে। অদ্য ১৮ মার্চ (বুধবার) বিকাল ৩ ঘটিকার সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও মেহেদী উৎসব পালন করা হয়েছে। সমাজের অবহেলিত ও দরিদ্র শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা নামক সংগঠনটি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আমেনা খানম, প্রধান উপদেষ্টা মোঃ হারুন অব রশিদ, দপ্তর সম্পাদক মোঃ বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান এবং ব্লাড টিম লিডার নুসাইবা রহমান প্রিয়াসহ প্রমূখ।এছাড়াও ভোলা সদর উপজেলার কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ফজলে রাব্বি, সদস্য সানজানা আইবি বর্ষা, সদস্য পাপড়ি আক্তার সোনিয়া এবং অর্থ সম্পাদক আবু নাঈম আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Ntv অনলাইন এর ভোলা জেলা প্রতিনিধি আহমেদ রিয়াজ ও সময়ের কন্ঠস্বর অনলাইন মিডিয়ার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সুবজসহ প্রমূখ।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ঈদের আনন্দ শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। তারা আরও বলেন, “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা” সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বলে প্রত্যাশা বক্ত করেন তারা।প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। শিশুদের এই আনন্দই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা।প্রধান উপদেষ্টা মোঃ হারুন অব-রশিদ সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলে তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।




গোমস্তাপুরে ২০ জন প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ২০ জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়স্থ মডেল মসজিদ মিলনায়তনে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান এর নিজস্ব অর্থায়নে উন্নত মানের এ হুইলচেয়ারগুলো বিতরণ করা হয়।এ সময় জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগজ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বক্তব্য রাখেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, সেক্রেটারি মানিক রায়হান সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নতুন এসব হুইল চেয়ার শারীরিক চলাফেরার সহায়ক হিসেবে প্রতিবন্ধীদের জীবনে নতুন গতি আনবে। তিনি আরো বলেন নির্বাচনকালীন সময়ে আমি প্রতিবন্ধীদের আশ্বস্ত করেছিলাম যে আমি যদি নির্বাচিত হই তাহলে চলাফেরা সুবিধার্থে প্রত্যেকেই একটি করে হুইল চেয়ার দেবো। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্য শেষে পর্যায়ক্রমে ২০ জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।হুইলচেয়ার পেয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে বলেন, “টাকার অভাবে একটা ভালো চেয়ার কিনতে পারছিলাম না, অন্যের ওপর নির্ভর করে থাকতে হতো। আজ এই উপহার পেয়ে আমি নিজের পায়ে হাঁটার শক্তি ফিরে পেলাম। এমপি সাহেবের জন্য মন খুলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন।




ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের -ট্রেজারার পদপ্রার্থী এড. আবু মুছা ভূঁঞা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

আসন্ন ২রা এপ্রিল বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির (২০২৬-২০২৭ সেশন) নির্বাচনে “ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের” -এ শ্লোগান সামনে রেখে “ট্রেজারার” পদে ভোট ও দোয়া চাইলেন এডভোকেট আবু মুছা ভূঁঞা।জানা যায়- এডভোকেট আবু মুছা ভূঁঞা কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের একজন সহকারী গভর্নমেন্ট প্লিডার (এজিপি)। তিনি ১৯৭৯ সালের ২৫ নভেম্বর কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এডভোকেট আবু মুছা ভূঁঞা দেবীদ্বার বাগমারা দাখিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণি পাশ করে মুরাদনগর বাঁশকাইট পীতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে মাধ্যমিক এবং চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজ থেকে ১৯৯৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অর্নাস শেষে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এড. আবু মুছা ভূঁঞা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত সময়ে বিএনসিসি ও স্কাউট এর সাথে জড়িত ছিলেন। তাঁর দাদা মনিরুল ইসলাম মাষ্টার বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে দাদার অনুপ্রেরণায় বিএনপির রাজনীতির সাথে জড়িত হন মুছা ভূঁঞা। সেই সুবাদে ১৯৯৬-৯৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত থেকে “ওয়াসিম-ছানাউল্লাহ” পরিষদের পাশের ক্ষেত্রে ভূমিকা রাখেন। পরবর্তীতে কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ২০০৫ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে একই সালে ৩১ অক্টোবর কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে পেশাগত জীবনে আত্মপ্রকাশ করেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতিতে সক্রিয় হয়ে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। এড. আবু মুছা ভূঁঞা ২০১০ সালে সর্ব সম্মতিক্রমে দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন বিএনপির “সভাপতি” নির্বাচিত হয়ে বর্তমানেও পুনরায় দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। এছাড়াও তিনি দেবীদ্বার উপজেলা বিএনপি’র “মানবাধিকার বিষয়ক সম্পাদক” হিসেবে নিয়োজিত ছিলেন এবং ২০২২ সালের ২৯ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর স্বাক্ষরিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির “সদস্য” মনোনীত হন। এডভোকেট আবু মুছা ভূঁঞা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের “যুগ্ম সাধারণ সম্পাদক” হিসেবে দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। এরআগে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির “লাইব্রেরী সেক্রেটারি” হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। সরকারের পতনের পর দেশের ক্রান্তিলগ্নে ১৫নং বরকামতা ইউনিয়ন পরিষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালসহ দেবীদ্বার উপজেলাধীন বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসা’র গভর্ণিং বডির “সভাপতি” মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা করিয়া আসিতেছেন।




তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান

ফরহাদ হোসেন রাজকিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ (১৬ মার্চ) সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার এতিম শিক্ষার্থীদের ঈদের পোষাক প্রদান করেন।উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত দারুল কুরআন ক্যাম্পাসে প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি হুমায়ূন রশিদ জুয়েল, তাড়াইলের কৃতি ফুটবলার মিজানুর রহমান, ধলা বহুমুখী আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আতিকুল ইসলাম, দারুল কুরআনের কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।এসময় দারুল কুরআন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা সোহাইল শাহীন, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা যাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, তাড়াইল বাজারের ব্যবসায়ী মুজিবুর রহমানসহ অভিভাবক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।




কুমিল্লায় শ্রীশ্রী রামনবমী পূজা ২৭ মার্চ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রামনবমী পূজা।আসছে ২৬ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা ঈশ্বর পাঠশালা স্কুল মাঠে রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লার আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হবে। এ বছর নবমী তিথি ২৬ মার্চ বৃহস্পতিবার ১১:৪৮ মিনিট থেকে পরদিন ২৭ মার্চ ১০:০৬ মিনিট পর্যন্ত।এ উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস কীর্তন ও প্রসাদ বিতরণ এবং পরদিন ২৭ মার্চ শুক্রবার সকাল ৮টায় ভগবান শ্রী রামচন্দ্রের পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, বিশ্ব শান্তি কল্পে সপ্তসতী হোমযজ্ঞ, দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। এরপর নগর পরিক্রমা ঈশ্বর পাঠশালা হতে চানময়ী কালী বাড়ি পর্যন্ত এবং বিকেলবেলা বস্ত্র বিতরণ শেষে সন্ধ্যায় সন্ধ্যারতী কীর্তন, রামস্তুতি পাঠ ও ধর্মীয় আলোচনাসভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ নাটিকা। জানা যায়- শ্রীশ্রী রামনবমী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মোৎসব। এই দিনটি অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে উদযাপিত হয়। ভক্তরা এই দিনে উপবাস, রামচরিতমানস পাঠ, পূজা ও বিশেষ মন্ত্র জপ করে সুখ ও সমৃদ্ধি কামনা করেন। আরও জানা যায়- রামনবমী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা মানসিক শান্তি এবং অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয়।ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।




সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন রামগড়ের কৃতি সন্তান মোসলেউদ্দিন তুহিন

‎‎নিজস্ব প্রতিবেদক

রামগড় ‎পাহাড়ী জনপদ খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভাগ ‘স্পেশাল ব্রাঞ্চ’ বা সিআইডি প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা।‎‎‎সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড়বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।‎‎‎খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের নিরাপত্তা ও সিআইডি কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।‎‎‎তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।‎‎‎মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড়কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনেও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।‎




কিশোরগঞ্জের হোসেনপুর অবৈধভাবে মাটি কাটায় এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা হোসেনপুর পৌরসভা দিন ১ নং ওয়ার্ডের কাইশমা এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমি হতে মাটি কেটে বিক্রি করার অভিযোগ সহকারি কমিশনার ভূমি মোহসী মাসনাদ ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িত ব্যক্তিদের কে এক লক্ষ টাকা জরিমানা করেনআজ বেলা আনুমান ২ ঘটিকার সময় কাইশমায় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারী ভূমি মোহসী মাসনাদ হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ,ওসি তদন্ত লিমন নায়েব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেনএ সময় ঘটনা স্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুইটি লড়ি ট্রাক আটক করা হয়। পরে জরিমানা পরিশোধ করলে এগুলোকে ছেড়ে দেওয়া হয়।ফসলি জমিত হতে মাটি কেটে বিক্রি কর আইনগত দণ্ডনীয় অপরাধ এজন্য সহকারি কমিশনার ভূমি মোহসী মাসনাদ এ কাজে জড়িত দেড় সতর্ক করেন। পুনরায় এ ধরনের কার্যক্রমে পাওয়া গেলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানাই উক্ত ভূমিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বদাই থানা পুলিশ প্রস্তুত আছে




প্রেসকাব সভাপতি’র উপর হামলা: গ্রেফতার দুই আসামীর রিমান্ড মঞ্জুরমো

মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় দুই আসামি গ্রেপ্তার হয়। তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ১৬ মার্চ (সোমবার) রাজশাহী মেট্রোপলিটন আদালত (এক) এর বিচারক মো: আতাউল্লাহ আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বরাতে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে তাণ্ডব চালায়।হামলা চলাকালীন প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। অন্য এক সন্ত্রাসী সুরুজ আলী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং ১৩টি সেলাই দিতে হয়। তিনি বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন।এ নেক্কারজনক ঘটনার প্রতিবাদে পরের দিন রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনও অনুষ্ঠিত হয়।কথা বললে রাজশাহী চীফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিডিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আসামীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে। উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।




সাফল্যের শিখরে রামগড়ের সন্তান এসবি প্রধান হওয়ায় আনন্দিত পাহাড়ী জনপদ‎‎‎

নিজস্ব প্রতিবেদক রামগড় ‎

পাহাড়ী জনপদ খাগড়াছড়ির রামগড় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখলেন মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভাগ ‘স্পেশাল ব্রাঞ্চ’ বা এসবির প্রধান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর রামগড়ে পৌঁছানোর পর থেকেই খুশিতে ভাসছে পুরো এলাকা।‎‎‎সীমান্ত শহর রামগড়ের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন বাংলাদেশ পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। তার এই নিয়োগ কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো রামগড়বাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়।‎‎‎খবরটি জানাজানি হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সহ পাড়া-মহল্লায় বইছে উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, পাহাড়ের এক শান্ত ছেলে আজ দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটি আমাদের জন্য বড় প্রাপ্তি। এবং অভিনন্দন জানিয়ে এই আনন্দ উদযাপন করছেন।‎‎‎তরুণ প্রজন্মের কাছে মোসলেহ্ উদ্দিন আহমেদ তুহিন এখন এক অনুকরণীয় আদর্শ। প্রতিকূল পরিবেশ জয় করে মেধা আর সততার জোরে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তিনি তার জীবন্ত উদাহরণ। রামগড়ের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করছেন।‎‎‎মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি যেমন রামগড়কে আলোকিত করেছেন, তেমনি আগামী দিনেও দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সকলের।‎




কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক।।

অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) গাড়ীযোগে নিজ হেফাজতে রাখার অপরাধে পলাতক আসামি ইমরানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আসামি মাসুদকে খালাস দিয়েছেন কুমিল্লার আদালত। গেলো বুধবার কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ শামছুল আলম এ রায় ঘোষণা করেন। যাহার এসটি নং-৪৪২৭/১৮।দণ্ডপ্রাপ্ত আসামি চাকল মোঃ ইমরান হোসেন (২২) হলেন বরিশাল ঝালকাঠি রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে এবং খালাস প্রাপ্ত আসামি মাসুদ মোল্লা প্রঃ হযরত হলেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন হরিদাশপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে। রায় ঘোষনাকালে উভয় আসামি আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেনমামলার বিবরণে জানাযায়- ২০১৮ সালের ১৭ মে দিবাগত-রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লা আলেখারচর বিশ্বরোডস্থ মল্লিকা ফিলিংক স্টেশনের সামনে অবৈধ মাদকদ্রব্য ৬০০ বোতল ফেনসিডিল গাড়ীযোগে নিজ হেফাজত হতে উদ্ধার করেন জেলা ডিবিপুলিশ। এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার বাদী হয়ে ঝালকাঠি রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের কুদ্দুস তালুকদারের ছেলে চালক মোঃ ইমরান হোসেন (২২), ঢাকা গুলিস্তানের নিবাসী মোঃ আব্দুল করিম মোল্লা (৩৮) ও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলাধীন হরিদাশপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে মাসুদ মোল্লা প্রঃ হযরত (৩১) কে আসামি করে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (ক)/৩৩(১)/২৫ ধারার বিধানমতে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দ ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ২২ আগস্ট বিজ্ঞ আদালতে চালক মোঃ ইমরান হোসেন ও মাসুদ মোল্লা প্রঃ হযরত এর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৮০৪)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৯ সালের ২৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩(খ)/২৫ ধারার বিধানমতে তাহাদের বিরুদ্ধে চার্জগঠনক্রমে রাষ্ট্র পক্ষে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানিঅন্তে পলাতক আসামি চালক মোঃ ইমরান হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান এবং অপর আসামি মাসুদ মোল্লা প্রঃ হযরত এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ ইকরাম হোসেন এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট মুহাম্মদ সোহেল হোসাইন।




শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তরুণ নিহত

শাহরিয়ার ইসলাম, স্টাফ রিপোর্টার,

ঢাকা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিব আহমেদ (২৫) নামের এক তরুণ মারা গেছেন। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।শাহবাগ থানা-পুলিশ জানায়, রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, গুরুতর আহত রাকিবকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিচ্ছিলেন। পরে রাত ১০টা ৩৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।রাকিব আহমেদ ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোড এলাকায় থাকতেন। তিনি বোরহান উদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।রাকিবের বন্ধু আলামিন বলেন, রাতে বন্ধুরা মিলে কেন্দ্রীয় শহীদ মিনারে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুলি করে আহত করে পালিয়ে যায়।পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।




রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হন শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মিলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মান একটি বিল্ডিংয়ের পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এককোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত করেছে বলে জানান রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ।নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিলো। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

#সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী




উখিয়া ইনানী মদিনা বাপের সমাজ পারিবারিক বন্ধনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ান চেহের মিয়া।

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরে সামনে রেখে ইনানী মদিনা বাপের সমাজ পারিবারিক উদ্যোগে ইনানী ৬ নং ওয়ার্ডের গরিব দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচিতে ঈদ বস্ত্র উপহার দেন ইনানী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চেহের মিয়া। সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। ঈদ বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজন দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগে সাধুবাদ জানান।এইরকম প্রতি বছর বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে যেন চলমান রাখতে পারে এলাকার মুরব্বি, তরুন সমাজের থেকে দোয়া চেয়েছেন।




নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না

ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,সাংবাদিক,কবি, সাহিত্যিক,মানবাধিকার সংগঠক সমুহের উদ্যোগে আয়েজিত গত বৃহস্পতিবার,১২ মার্চ ২০২৬,বিকাল ৪টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মাইল ফলক এবং ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । খবর আইবিএননিউজ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও কলামিস্ট ড. ড.প্রদীপ রজ্ঞন করের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড.একে আবদুল মোমেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও প্রবীণ নেতা হাজি শফিকুল আলম,অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,অধ্যাপক হোসনে আরা , বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন,ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবসের সবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,আওয়ামী লীগনেতা আকতার হোসেন,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ইফজাল চৌধুরী ,মুক্তিযোদ্ধে শহীদ সন্তান ও ইউটিউভ চ‍্যানেল হোষ্ট ড. সেলিনা আফরীন রীতা, সাংবাদিক মুজাহিদ আনসারী, স্কূটনীতিক জগদীশ চন্দ্র রায়, আওয়ানী লীগনেতা কাজল মাহমুদ,আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ।আলেচনা সভায় অন‍্যান‍্যদের মাঝে বক্তব‍্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ,মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সহসভাপতি টি মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কোহিনুর বেগম, জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল আফসার সেন্টু, আওয়ামী লীগনেতা নাজিম উদিদন,আওয়ামী লীগনেতা আজহারুল ইসলাম চৌধরী মুছা,ছাত্রলীগ নেতা ফিদা কে হোসাইন রাহাত,আশিকুর রহমান শিহাব, চিন্ময় কর, চিরন্তন কর, শেখ কামাল, গোলাম ভূঁইয়া, আর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, ফাতিন শাহ, মাহিন শাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান ও সাংবাদিক সঞ্জীবন সরকার প্রমুখ। আলোচনা সভার প্রধান অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত,গবেষক,কলামিস্ট,সাবেক সংসদ সদস্য এবং বুদ্ধিজীবী ড.একে আবদুল মোমেন বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না ।বঙ্গবন্ধু ছিলেন গনতন্ত্র, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ,তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আদর্শ আমাদেরকে লালন করতে হবে।তিনি আয়োজকদের ধন্যবাদ জানান তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ।
দোয়া মাহফিল পরিচালনা করেন টি মোল্লা।ইফতার শেষে সবাইকে নৈশভেজে আপ‍্যায়ন করা হয় ।অনুষ্ঠানে ইফতার মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি কেক কাটা হয় এবং সবার মাঝে পরিবেশন করা হয় ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।




নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৪ইং মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন যৌথভাবে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার,ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার। এ সময়,
বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,প্রমুখ। এছাড়া,
কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক মৃধা,সদস্য সচিব সুমন মুন্সি, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।




“কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি।

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে,নরসিংদী – তিন শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৬ ইং শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির হলরুমে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন ,শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য ,মোয়াজ্জেম হোসেন খান,মোঃ ফজলুল হক লিটন,ডঃ মোস্তফা তপন,এইচ এম কামরুল ভুঁইয়া,ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন,নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম, ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার,সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নরসিংদী -তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বক্তব্যে বলেন,আমি বর্তমান শিবপুরের সকলের এমপি,শিবপুরের বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি শিবপুর থেকে মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করবো ইনশাআল্লাহ।
অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। শিবপুরে উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ,আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করতে,
চেষ্টা করিব ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই, আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।




রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

পদ্মায় একসময় ছিল স্বচ্ছ পানির ধারা। এখন পানি আলকাতরার মতো কালো। রাজশাহী নগরীর বর্জ্য যাচ্ছে নদীতে। এটি ছাড়াও স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা, বারনই ও হোজা নদী এবং এগুলোর সংলগ্ন অন্তত ছয়টি বিল দূষিত হচ্ছে নগরীর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে।

হাসপাতাল এবং কারখানার বিষাক্ত বর্জ্যও যাচ্ছে নদীতে। এই পানি ব্যবহার করায় স্থানীয় বাসিন্দাদের শরীরে দেখা দিচ্ছে চর্মরোগ। দূষিত পানি কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

পদ্মা ছাড়া অন্য পাঁচটি নদী ধীরে ধীরে বর্জ্যবাহী নালায় পরিণত হয়েছে। রাজশাহী নগরী ও আশপাশ দিয়ে বয়ে গেছে এগুলো। বারাহী নদী পদ্মা থেকে উৎপন্ন হয়ে শহরের ভেতর দিয়ে বায়া বাজার হয়ে বারনই নদীতে মিশেছে। একইভাবে স্বরমঙ্গলা ও নবগঙ্গা নদীর সব বিষাক্ত বর্জ্য শেষ পর্যন্ত পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীতে গিয়ে পড়ছে। নদীর মোহনায় গিয়ে দেখা যায়, কুচকুচে কালো পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিন আর কেমিক্যাল মিশ্রিত ফেনা। স্থানীয়দের দাবি, এই দূষণ নাটোরের চলনবিল পর্যন্ত ছড়িয়ে পড়ছে।

পদ্মা থেকে নিউমার্কেটের কাছ দিয়ে বারাহী নদী বয়ে গেছে। নদীটি নগরীর মুন্নুজান স্কুলের পাশ দিয়ে পদ্মা থেকে উৎপন্ন হয়ে সিটি ভবনের পশ্চিম পাশ দিয়ে রেলভবন, পলিটেকনিক, বিজিবি ক্যাম্প হয়ে বায়াবাজার দিয়ে বারনই নদীর সঙ্গে মিলেছে। বারাহী নদীতে এক সময় পালতোলা নৌকা চলত। জেলেরা মাঝ ধরত। নদীটি এখন মৃত। সিটি করপোরেশনের সব বর্জ্য পানি ও মেডিকেল বর্জ্য এই মৃত নদীতে সরু খালের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে বারনই নদীতে। এলজিইডি ২০২৩ সালে নদীটির নাম পাকুরিয়া খাল হিসেবে উল্লেখ করে বায়া আফি নেপালপাড়ায় ২৪ মিটার দীর্ঘ একটি সেতু করেছে। এই সেতুর নিচে মঙ্গলবার গিয়ে দেখা যায় শহরের কালো বর্জ্য পানি প্রবাহিত হয়ে মিশে যাচ্ছে বারনই নদীতে। বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানিতে সাদা ফেনা বয়ে যাচ্ছে। পানি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এই নদী প্রসঙ্গে গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ‘এক পয়সা দিয়ে বারাহী নদী পার হয়ে স্কুলে যেতাম। নদীটি এখন শহরের বর্জ্য বয়ে যাওয়ার ড্রেন।’




ভূরুঙ্গামারীতে ডেঙ্গু ও চিকুগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৪ ই মার্চ) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারী সকলকেই নিয়ে এই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আবু সায়েম সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি,ড্রাইভার, পিয়ন, আয়া এবং ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ




নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল, শিক্ষাকার্যক্রম শুরুর ঘোষণা

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিনওগাঁ বিশ্বদ্যালয়ের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আলাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিবসহ অন্যান্যরা।এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজনরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে নওগাঁ বিশ্বদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, একাডেমিক কার্যক্রম চালু করার ইচ্ছে ছিলো। অনেক চেষ্টার পর তা সফল হয়েছি। দুই বিষয়ে পাঠদানের অনুমোতি মিলেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে। অস্থায়ী ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগী করা হয়েছে।আগামীতে আরো কয়েকটি বিষয়ে পাঠদানের অনুমোদনের অপেক্ষা।কৃষিভিত্তিক জেলায় কৃষি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।




নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ।

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে অদ্য ১৩ মার্চ শুক্রবার নরসিংদীর মডেল মসজিদ এর সংলগ্নে নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি মোঃ আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাব এর আহবায়ক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবু নাইম রিপন,মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান , সাংবাদিক রেজাউল সাংবাদিক করিম, সমাজ সেবক বেদন ভূইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব এর সিনিয়র সভাপতি এম এমএ মোরশেদ,সমাজ সেবক হিমেল,আলী হোসেন, মডেল প্রেসক্লাব কোষাধ্যক্ষ কাউছার মিয়া,দপ্তর সম্পাদক ডাঃ এম এ জামান। সাংবাদিক আজিজুল হক,সার্বিক পরিচালনায় ছিলেন, সোহাগ,সুমন ও চৌধুরী রাসেল প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।




রামগড়ে জ্বালানি সংকট ও গ্রাহক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক রামগড়

‎‎‎‎খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।‎‎স্থানীয়দের অভিযোগ, রামগড়ে বড় কোনো ফিলিং স্টেশন না থাকায় এই সংকট দেখা দিয়েছে। একটি পাম্প থাকলেও সেখানে পর্যাপ্ত তেল মজুদ না থাকায় মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন খুচরা দোকানে। ফলে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এজেন্ট মালিকপক্ষ।‎‎রামগড় উপজেলার বিভিন্ন খুচরা পেট্রোল দোকান ঘুরে দেখা গেছে, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২ লিটার করে পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন।‎‎খুচরা দোকান মালিকরা জানান, রামগড়ে বড় কোনো ফিলিং স্টেশন না থাকায় খুচরা বিক্রেতাদের কাছেই ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তারা আরও বলেন, যতটা সম্ভব তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার করে দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে অনেক গ্রাহক নিয়মের চেয়ে বেশি তেল নিতে চাইছেন।‎তাদের মতে, তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এই ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কজনিত কেনাকাটার কারণেই মূলত সাময়িকভাবে এই সংকট




সেচ সুবিধায় আনন্দিত কৃষক, নেই কোনো অভিযোগ।

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন–২ ও পাওন–৩ সেচ প্রকল্পে কৃষকদের মুখে হাসি ফুটেছে। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে এ দুটি সেচ প্রকল্পে পানির কোনো অভাব নেই বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।সরেজমিনে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সেচ প্রকল্প দুটির ম্যানেজার মোঃ আবু তাহের ভুইয়া শুরু থেকেই কৃষকদের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আসছেন। তিনি সময়মতো কৃষি জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহের ব্যবস্থা করায় কৃষকরা স্বস্তিতে আছেন।স্থানীয় কৃষক মোঃ বাবুল পাঠান বলেন, “আগে অনেক সময় জমিতে পানি পেতে দেরি হতো। কিন্তু এ বছর সময়মতো পানি পাচ্ছি, তাই ফসলের অবস্থা ভালো আছে।”আরেক কৃষক মোঃ রেজু ভুইয়া বলেন, “সেচ প্রকল্পের ম্যানেজার আমাদের সাথে ভালো ব্যবহার করেন এবং কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করেন। এ বছর পানির কোনো সংকট হয়নি।”কৃষক মোঃ মহিউদ্দিন চৌধুরী বলেন, “সময়ের মধ্যে জমিতে পানি পাওয়ায় ধান চাষে আমরা বেশ স্বস্তিতে আছি। এমন ব্যবস্থাপনা থাকলে কৃষকরা উপকৃত হবে।”কৃষকরা আরও জানান, সেচ প্রকল্পের স্কীম চার্জ নিয়েও তারা সন্তুষ্ট। তাদের মতে, নির্ধারিত ও সহনীয় হারে স্কীম চার্জ নেওয়া হচ্ছে এবং এতে কোনো ধরনের অতিরিক্ত চাপ নেই। ফলে কৃষকরা স্বচ্ছভাবে সেচ সুবিধা পাচ্ছেন।এ বিষয়ে সেচ প্রকল্পের ম্যানেজার মোঃ আবু তাহের ভুইয়া বলেন, “কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে আমরা নিয়মিতভাবে সেচ কার্যক্রম তদারকি করছি। যাতে কোনো কৃষক পানির অভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সময়মতো সেচ সুবিধা নিশ্চিত করতে আমরা সবসময় চেষ্টা করছি।”এদিকে স্থানীয়রা মনে করছেন, সেচ প্রকল্পগুলো এভাবেই সঠিকভাবে পরিচালিত হলে এলাকার কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।




গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লতিফপুর দারুস সুন্নাহ হিফজ মাদরাসা ও এতিমখানা এ ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সজিবুল ইসলাম, হেড অব অপারেশনস মোঃ রাজিবুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মোঃ সোহেল রানা সবুজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আল মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি মোবারক হোসেন, সদস্য সাদ্দাম হোসেন জনি, এ্যাডভোকেট আল মাসুদ, বাবুল শেখ, মোঃ লিটন ইসলাম, মোঃ নবীউল ইসলাম আপন, মোঃ সানজিদ এবং মোঃ রাইয়ানুল ইসলাম আরাফসহ অন্যান্যরা। এছাড়া অনুষ্ঠানে শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। দুরুদ শরিফ ১৩,৮০০ বার, সূরা ইখলাস ২,২৭৩ বার এবং ইস্তেগফার ৮,২৬০ বার পাঠ করার জন্য শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।এসময় যারা দান ও সহযোগিতা করেছেন তাদের মৃতপিতা-মাতা ও আত্মীয়স্বজনদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রহিম নোমানী।ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সহযোগী, দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।




জনআস্থার স্বীকৃতি: ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আনন্দে উচ্ছ্বসিত নেত্রকোনা

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা–১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য Barrister Kayser Kamal। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সদস্যদের কণ্ঠভোটে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এরপর রাষ্ট্রপতি Mohammed Shahabuddin তাকে শপথ বাক্য পাঠ করান।তার এই নির্বাচনে নিজ জেলা নেত্রকোনা ও নির্বাচনি এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে এমন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া পুরো জেলার জন্য গর্বের বিষয়। কায়সার কামালের বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর দীর্ঘদিন কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জনসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। সেই ধারাবাহিকতায় ছেলে আজ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস ও প্রত্যাশা আরও বেড়েছে।বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া বলেন, ব্যারিস্টার কায়সার কামাল অত্যন্ত মানবিক ও জনবান্ধব নেতা। স্বাধীনতার পর এই আসন থেকে প্রথমবারের মতো একজন ডেপুটি স্পিকার পাওয়া এলাকাবাসীর জন্য বিশেষ সম্মানের। তিনি আরও বলেন, এই পরিবারটি বহু প্রজন্ম ধরে জনসেবার সঙ্গে সম্পৃক্ত এবং কায়সার কামালের দাদা ও নানাও পঞ্চায়েতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।কলমাকান্দার বিশরপাশা গ্রামের বাসিন্দা মিল্টন ঘোষ জানান, নির্বাচনে জয়লাভের পর থেকেই কায়সার কামাল বিভিন্ন এলাকায় গিয়ে ঘোষণা দিয়েছেন—তিনি নেত্রকোনা-১ আসনের সব মানুষের এমপি এবং সবার সেবক হিসেবে কাজ করবেন। অন্যায়-অত্যাচারের সঙ্গে জড়িতদের পক্ষে তিনি কখনো থাকবেন না এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-১ আসনটি সমতল, পাহাড় ও আংশিক হাওড় অঞ্চল নিয়ে গঠিত। ঐতিহাসিকভাবে এ অঞ্চল মুক্তিযুদ্ধ, হাজং বিদ্রোহ, হাতিখেদা, তেভাগা, ব্রিটিশবিরোধী আন্দোলন ও টংক আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনার জন্য রাজনৈতিকভাবে সুপরিচিত। ফলে এ অঞ্চলের মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি।ব্যারিস্টার কায়সার কামাল দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগ ও অর্থায়নে অসংখ্য দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত জটিল রোগীর চিকিৎসা সহায়তা প্রদান করে আসছেন। হৃদরোগ, ক্যানসার, থ্যালাসেমিয়া, কিডনি, দৃষ্টিপ্রতিবন্ধিতা ও মানসিক রোগে আক্রান্ত বহু মানুষ তার সহযোগিতায় চিকিৎসা সেবা পেয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ, অস্থায়ী সেতু স্থাপন, ধর্মীয় উপাসনালয়—মসজিদ, মন্দির, গির্জা—সংস্কার ও উন্নয়ন, শ্মশান ও কবরস্থান উন্নয়ন এবং গৃহহীন মানুষের জন্য আবাসন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।১৯৭২ সালের ৩১ ডিসেম্বর কলমাকান্দার চত্রংপুর গ্রামে এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কায়সার কামাল। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর ছিলেন একজন সুপরিচিত জনপ্রতিনিধি এবং মা প্রয়াত বেগম যোবাইদা কামাল ছিলেন গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি মেজো। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি, আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি এবং University of Dhaka থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে University of Wolverhampton থেকে এলএলবি (অনার্স) এবং University of Lincoln থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।১৯৮৮ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত হন এবং একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি Bangladesh Nationalist Party-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হন এবং ২০১৬ সাল থেকে দলের আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জরুরি অবস্থার সময় তিনি জিয়া পরিবারের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়াকে নেত্রকোনাবাসী উন্নয়ন ও জনসেবার নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছেন




নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের কর্মকর্তা বিআরডিবি কর্মকর্তা আফজাল
হোসেনের নিয়মিত অফিস ফাঁকি

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার (১১ মার্চ) সকাল থেকে মান্দা উপজেলা বিআরডিবি কার্যালয়ে অবস্থান নেন গণমাধ্যমকর্মীরা। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ওই কর্মকর্তার দেখা মেলেনি।সরকারি চাকরি সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। এছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা–২০১৯ অনুযায়ী যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। তবে এসব নীতিমালাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরেই আফজাল হোসেন ইচ্ছামতো অফিসে আসা–যাওয়া করছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিআরডিবির এক কর্মচারী জানান, আফজাল হোসেন রাজশাহী থেকে মান্দায় অফিস করেন। প্রায় প্রতিদিনই তিনি এক থেকে দুই ঘণ্টা দেরিতে অফিসে আসেন।এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি উল্টো গণমাধ্যমকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন আমি কখন অফিস করব সেই কফি কৈফিয়ত কি আপনাদের দিতে হবে।আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার (১১ মার্চ) সকাল থেকে মান্দা উপজেলা বিআরডিবি কার্যালয়ে অবস্থান নেন গণমাধ্যমকর্মীরা। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ওই কর্মকর্তার দেখা মেলেনি।সরকারি চাকরি সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। এছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা–২০১৯ অনুযায়ী যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। তবে এসব নীতিমালাকে তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরেই আফজাল হোসেন ইচ্ছামতো অফিসে আসা–যাওয়া করছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিআরডিবির এক কর্মচারী জানান, আফজাল হোসেন রাজশাহী থেকে মান্দায় অফিস করেন। প্রায় প্রতিদিনই তিনি এক থেকে দুই ঘণ্টা দেরিতে অফিসে আসেন।এ বিষয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি উল্টো গণমাধ্যমকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন আমি কখন অফিস করব সেই কফি কৈফিয়ত কি আপনাদের দিতে হবে।




নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে উপহারের এসব খেজুর তুলে দেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক ও কল্যাণকর উদ্যোগ। সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের জন্য একটি বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়েছে এসব খেজুর।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, শিবপুরপ্রমুখ। উল্লেখ্য, শিবপুর উপজেলায় ১৫২ কেজি খেজুর উপহার হিসেবে আসে। যা উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছরই সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়ে থাকে। এর মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা রমজান মাসে কিছুটা হলেও সহায়তা পেয়ে থাকে।এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে উপস্থিত শিক্ষকরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




রামপালে সড়ক দুর্ঘটনায় বরযাত্রী গাড়ির একই পরিবারের ছয়জনসহ নিহত বেড়ে ১৩

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে নৌবাহিনীর একটি বাস ও বিয়ের যাত্রীসহ একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।নিহতদের মধ্যে রাজ্জাক কমিশনারের পরিবারের ৬ জন রয়েছে। বাকিদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।




অষ্টগ্রামে শিক্ষার্থীদের ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শিশুকাল থেকে মানবিকতা, পরোপকারী ও সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার মানসিকতা শিক্ষা দিতে, নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেছে ডিলাইট কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ‘আমরা গড়বো মেধা ও মানবিক পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের সাথে, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, সেমাই, চিনি, নুডুলস, দূধ ও বিউটি সোপ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা অসহায় মানুষ নির্বাচনসহ ‘ঈদ উপহার’ সামগ্রী ক্রয় ও নিজ হাতে বিতরণ করে। এসময়, সুবিধাভোগী ও শিশুদের অভিভাবক, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অভিভাবক শামসুজ্জোহা লিয়াকত, প্রবাসী জাকির আহমেদ, প্রধান শিক্ষক জুয়েনা হক, সহ শিক্ষক শাপলা আক্তার, কেয়া আক্তার ও তৃণা খানম প্রমুখ।ডিলাইট কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, মেধা ও মানবিক পৃথিবী বিনির্মাণে শিশুদের পুঁথিগত শিক্ষার সাথে মানবিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মানসিকতা তৈরী করতে প্রতি বছর ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণ করা হয়। প্রধান অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ক্ষুদ্র এই আয়োজনে বিশাল মহাত্মন রয়েছে। শিশুদের অর্থে ও হাতে ‘ডিলাইট ঈদ উপহার’ বিতরণের ব্যতিক্রমি চিন্তা ও উদ্যোগ প্রশংসনীয়। আমাদের আগামী প্রজন্ম মানবিক সমাজ, দেশ ও পৃথিবী তৈরি করবে এই কামনা করি।




হোসেনপুরে বাড়ি ঘরে হামলা মামলায় তিন মাসেও ধরা ছোঁয়ার বাইরে আসামিপ্রশাসন নিরব

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাবিল হাজী বাড়ির সবুজ মিয়ার বসত ঘরে সন্ত্রাসী হামলায় হয়। হামলায় সবুজ মিয়া তার স্ত্রী ও তার ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় এ সুযোগে দুর্বৃত্তরা তার ঘরের বাড়ি ভেঙ্গে নিয়ে যায় এবং সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় সরজমিনে গিয়ে দেখা যায় সবুজ মিয়ার বসতঘরটি দুর্বৃত্তরা ভেঙ্গে নিয়ে গেছে এবং ঘরে থাকা তার আসবাবপত্র লুট করা হয়েছে এবং তার বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সবুজ মিঁয়া জানাই, তার বাড়ির পাশের বাড়ির মোখলেসুর রহমান তার দল বল নিয়ে তার উপর হামলা চালায় এতে সে গুরুতর আহত হলে তার স্ত্রী সন্তানরা তাকে বাঁচাতে আসলে তাদের উপর ও হামলা করা হয়। ভুক্তভোগী হাসপাতালে পরিবারটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মুখলেসুর রহমানের নেতৃত্বে তার বসত ঘর ও ঘরের সমস্ত জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে রাহুল মিয়া হোসেনপুর থানায় ২০-১২-২০২৫ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করেন যাহা পরবর্তীতে নিয়মিত মামলাতে রুজু হয়।এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানাই আসামিদের ধরতে চেষ্টা চলমান আছে। কিন্তু ভুক্তভোগী পরিবারের অভিযোগ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি।৩ মাসে এখনো গ্রেফতার হয়নি একজন আসামিও




নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা শাখার উদ্যোগে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ ২০২৬ ইং বুধবার জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার সভাপতি ও প্রশাসনিক প্রতিনিধি ঢাকা বিভাগ, সিআরবি আব্দুল হান্নান মানিক এর সভাপতিত্বে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা, ও সভাপতি, শিবপুর উপজেলা, বিএনপি,আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নূর উদ্দিন মোঃ আলমগীর প্রধান শিক্ষক শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,মোঃ কামাল হোসেন প্রধান নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি ও আহবায়ক শিবপুর প্রেস ক্লাব,আবু নাঈম রিপন সহ-সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও সাবেক সাধারণ সম্পাদক শিবপুর প্রেস ক্লাব, মোঃ আব্দুল্লাহ মিয়া দপ্তর সম্পাদক জেলা জাতীয় সাংবাদিক সংস্থা,ওবায়েদ উল্লাহ সরকার সিনিয়র সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা,নূরুল আমিন রিকাবদার জাহান সাবেক জিএস শিবপুর সরকারি সহিদ আসাদ কলেজ,মোঃ বিল্লাল হোসাইন সহকারী প্রধান শিক্ষক শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আবু তাহের সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা‌ শিবপুর উপজেলা শাখা, মোহাম্মদ আবু তাহের,সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা‌ শিবপুর উপজেলা শাখা,আরমান সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ অলিউল্লাহ সাধারণ সম্পাদক জেলা জাতীয় সাংবাদিক সংস্থা‌, শুভেচ্ছান্তে ছিলেন সাবিনা আক্তার সাথী যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা,শিবপুর উপজেলা শাখা,অর্থ সম্পাদক এস এ বাছেদ জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা মোঃ তারেক প্রধান দপ্তর সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা, উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ও এতিমখানার থেকে আগত ছাত্র-ছাত্রীবৃন্দ, মোনাজাত করেন কোরআনের হাফেজ শিক্ষার্থী খন্দকার রাতুল মজলিশপুর দারুল উলুম এতিমখানা মাদ্রাসা।বক্তারা বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব, অন্যায়কে অন্যায় বলা ,ন্যায়কে ন্যায়কে বলা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব,সাংবাদিকতা করতে হলে লোভ লালসা ত্যাগ করে করতে হবে,কিছুসংখ্যক সাংবাদিক সর্বসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকিয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে,সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের রূপ ও পরিবর্তন করে ফেলে,এ সকল ধান্দাবাজ, ও তেলবাজ,সাংবাদিকতা পরিত্যাগ করতে হবে।এদের জন্যই সাংবাদিক পেশায় কলংক লেপন করেছেন,।এরা কয়েকটি টাকার জন্য অযথা কারো বিরুদ্ধে মানহানি কর নিউজ করে সমাজে হেয় প্রতিপন্ন করা বন্ধ করতে হবে। বর্তমানে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। টাকা পাইলে একরকম না পাইলেই অন্যরকম যা ইচ্ছা তাই লিপিবদ্ধ করা এসব ত্যাগ করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখার জউন্নতির লক্ষ্যে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।




জাতীয় সংসদের সংরক্ষিত পাবনা ও সিরাজগঞ্জের মহিলা আসন নিয়ে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

সুলতানা পারভিন মিষ্টি উপজেলা প্রতিনিধি।

পাবনা জেলার ঈশ্বরদীতে ১১ মার্চ সকাল ১১ টাই সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঈশ্বরদী উপজেলা শাখা সভানেত্রী , মোছাঃ রোকেয়া হাসেম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া হাসেম সাংবাদিক দের বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) – জন্ম লগ্ন থেকে , ১৯ ৭৮ সালে যখন দলটির যাত্রা শুরু হয়, তখন থেকেই শিক্ষা, ঐক্য প্রগতি এই আদর্শকে ধারণ করে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পদাপন করে। ১৯৭৯ সালে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়ী হন। এবং আওয়ামীলী এর শাসনামলে তার স্বামী ও সন্তান নিয়ে জুলুম ও অত্যাচারের শিকার হন। তৃণমূলের একজন কর্মী হিসেবে তিনি বৃহত্তর পাবনা জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশা করেন। সেই সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সহ-সভাপতি শাহিনা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক আফরোজা, মুলাডুলি ইউনিয়নের সভানেত্রী হোসনেয়ারা, দাশুড়িয়া ইউনিয়নের সভানেত্রী নুরজাহান, সহ বিভিন্ন ইউনিয়নের নেত্রী অপর নেতৃবৃন্দ, অবশেষে তিনি এলাকার জনগণের কাছে এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা এবং নেতৃবৃন্দ এর কাছে দোয়া চেয়ে সমাপ্তি ঘোষনা করেন।




জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি আলহাজ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বেতাগী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম ণুরুল ইসলাম পান্না। ঢাকাস্থ তার গুলশান বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা জানান।জানা যায়, মহান জাতীয় সংসদে আলহাজ নুরুল ইসলাম মনি চিফ হুইপ নির্বাচিত হওয়ার পর বরগুনা-২ (বেতাগী-বরগুনা-পাথরঘাটা) নির্বাচনি এলাকার বিএনপির নেতাকর্মীরা তাকে ধারাবাহিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে এস.এম ণুরুল ইসলাম পান্নার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান।এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান জাতীয় সংসদে আমাকে চিফ হুইপের দায়িত্ব দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি চারবার বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অতীতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানে ভূষিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে নিয়ে নির্বাচনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এসএম নুরুল ইসলাম পান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলহাজ নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ ও তাকে অভিনন্দন জানাই। তিনি বলেন, মাননীয় চিফ হুইপ আমাদের অবহেলিত এলাকার উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন।




শ্রীপুরে রমজানের পথচারীদের মুখে হাসি ফোটাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর মিঞা ভাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের কন্টেন্ট ক্রিয়েটর তানজিম আহমেদ সোহান, যিনি সামাজিক মাধ্যমে ‘মিঞা ভাই’ নামে পরিচিত, মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রচলিত কথায় বলা হয়, “যার মন আছে তার ধন নেই, আর যার ধন আছে তার মন নেই।” তবে মিঞা ভাই এই ধারণা ভেঙে দেখিয়েছেন যে আন্তরিক মন থাকলেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।তানজিম আহমেদ সোহান বলেন, মানুষের পাশে দাঁড়াতে প্রচুর টাকার প্রয়োজন নেই; প্রয়োজন শুধু আন্তরিক ইচ্ছা। সেই মানবিক মন থেকেই তিনি ২০২৬ সালের রমজান মাস জুড়ে অসহায়, দরিদ্র ও পথচারীদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করছেন। এই উদ্যোগের পুরো ব্যয় নিজ অর্থায়নে বহন করছেন তিনি, সঙ্গে তার কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতাও রয়েছে। প্রতিদিন তার টিমের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে প্রায় ৪০-৫০ জন অসহায় মানুষ এই ইফতারে অংশগ্রহণ করছেন। মিঞা ভাই বলেন, “মহান সৃষ্টিকর্তা যতদিন সামর্থ্য দেবেন, ততদিন আমি মানুষের পাশে থাকার চেষ্টা চালাব। মানুষের মুখে হাসি দেখতে পাওয়াই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”তিনি সমাজের অন্যান্য সামর্থ্যবান মানুষদেরও আহ্বান জানিয়েছেন, যেন তারা নিজের মতো করে অসহায়দের পাশে দাঁড়িয়ে এ ধরনের কল্যাণমূলক কাজের অংশ হন। মিঞা ভাই আশাবাদী, তার এই উদ্যোগ প্রতিটি রমজান মাসে ধারাবাহিকভাবে চলবে এবং সমাজে মানবিকতার উদাহরণ স্থাপন করবে।




মধুপুরে রাবার বাগানের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান: দরিদ্র আদিবাসী পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার: মো. দেলোয়ার হোসেন

টাঙ্গাইলের মধুপুরে বন শিল্প উন্নয়ন সংস্থা (বশিউক) পরিচালিত চাঁদপুর রাবার বাগানের আওতাধীন বন বিভাগের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাগান কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) দুপুরে কুড়াগাছা ইউনিয়নের ধরাটি ও কালাপাহাড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় আদিবাসী রমেন মাংসানের বসতভিটার নিরাপত্তা বেষ্টনী, ফলজ বাগান এবং নির্মাণাধীন ঘরের অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।অভিযানে অংশগ্রহণকারী বন বিভাগের কর্মকর্তারা জানান, রমেন মাংসান দীর্ঘদিন ধরে ওই জমি ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি তিনি সেখানে ঘর নির্মাণের উদ্যোগ নিলে বাগান কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। তবে তিনি বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে গেলে এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে কোনো আগাম লিখিত নোটিশ দেওয়া হয়েছিল কি না—জানতে চাইলে তারা বলেন, লিখিত নোটিশ দেওয়া হয়নি, তবে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল।এ বিষয়ে আদিবাসী রমেন মাংসান (৬৫), পিতা মৃত জুগেশ মাংসান, গ্রাম কালাপাহাড়, পূর্ব ধরাটি জানান, তিনি পেশায় দিনমজুর। গত প্রায় পাঁচ বছর ধরে পরিবারসহ ওই জমিতে বসবাস করে আসছেন। তার পরিবারে পাঁচ ছেলে ও চার মেয়ে রয়েছে। বসবাসের পর্যাপ্ত জায়গা না থাকায় বন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশেই তিনি জমিটি ব্যবহার করে আসছিলেন বলে দাবি করেন।তিনি বলেন, “পাঁচ বছর আগে এই জমিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার বিভিন্ন গাছ লাগিয়েছিলাম এবং সবজি চাষ করেছিলাম। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। আমার বড় পরিবার হওয়ায় সবার থাকার জন্য জায়গা কম। তাই কষ্ট করে সিমেন্টের খুঁটি দিয়ে একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলাম। কিন্তু আজ হঠাৎ রাবার বাগানের কর্তৃপক্ষ ও অস্ত্রধারী আনসার সদস্যরা এসে আমাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে সবকিছু নষ্ট করে দেয়। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আমরা এর যথাযথ ক্ষতিপূরণ ও বিচার চাই।”এ বিষয়ে চাঁদপুর রাবার বাগান (বশিউক)-এর ব্যবস্থাপক আমান উল্লাহ আমান বলেন, বনভূমি ও বনসম্পদ রক্ষায় বাংলাদেশ বন বিভাগের নীতিমালা অনুযায়ীই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, “বনের জায়গা রক্ষায় আমরা বদ্ধপরিকর। উচ্ছেদ অভিযানে দখলদারদের কিছুটা ক্ষতি হওয়া স্বাভাবিক। ঘর নির্মাণের চেষ্টা করায় তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া।”অন্যদিকে স্থানীয় আদিবাসীদের অভিযোগ, মধুপুর বন ও রাবার বাগান এলাকায় শত শত একর জমি প্রভাবশালীরা জবরদখল করে রাখলেও তাদের বিরুদ্ধে বশিউক কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। অথচ একজন ভূমিহীন দরিদ্র আদিবাসীর ওপর এই অভিযান চালানোকে ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।এছাড়া আশির দশকে গজারী বন কেটে তৈরি করা এই রাবার বাগান বর্তমানে অনেকাংশে অলাভজনক হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে অনেক স্থানে অবৈধভাবে কলা ও আনারস চাষ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।মানবাধিকার কর্মীদের মতে, কোনো ধরনের আইনি নোটিশ ছাড়াই এভাবে উচ্ছেদ অভিযান চালানো মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনায় মধুপুরের আদিবাসী জনপদে নতুন করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।




কুমিল্লা টিক্কাচর মহাশ্মশানে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা শুরু ২৪ মার্চ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

।। সারাদেশের ন্যায় আসছে ২৪ মার্চ হতে ২৮ মার্চ ৫ দিনব্যাপী কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডস্থিত টিক্কাচর মহাশ্মশান হিন্দু সৎকার সংঘের আয়োজনে শ্রীশ্রী শিব শংকর ও শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ৯ম শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা।এ উপলক্ষে ২৪ মার্চ মঙ্গলবার সায়ংকালে শ্রীশ্রী বাসন্তী মায়ের আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠী পূজা এবং ২৫ মার্চ বুধবার সপ্তমী বিহিত পূজা, ২৬ মার্চ বৃহস্পতিবার অষ্টমী বিহিত পূজা, ২৭ মার্চ শুক্রবার নবমী বিহিত পূজা এবং ২৮ মার্চ শনিবার দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা।জানা যায়- এবছর দেবী নৌকায় আগমন করবেন এবং ঘোটকে গমন করবেন।ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।




নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ইং পালন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ,কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওউপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব নইমুদ্দিন খান,নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের আহবায়ক আঃ গফুর প্রমুখ।এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ আটক

এস কে সুজন হবিগঞ্জ প্রতিনিধি ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অদ্য ১০ মার্চ ২০২৬ তারিখ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ০৫ টি ভারতীয় গরু এবং ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে, যার সিজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা।৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের গোপন সংবাদের প্রেক্ষিতে গতরাত বারোটার সময়ে সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রামনগর নামক এলাকায় ভারত হতে মাদক পাচারকারীরা মাদক নিয়ে এসে সীমান্ত এলাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে। রাজেন্দ্রপুর বিজিবি টহল সংবাদ পেয়ে উক্ত স্থানে তল্লাশী করে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল নামক স্থানে গত ০৯ মার্চ ২০২৬ তারিখ বেলা ১২ টার সময় চোরাকারবারীরা ভারত হতে ০৫ টি গরু নিয়ে আসে। সুবিধামত সময়ে পাচারের উদ্দেশ্যে গরুগুলো জঙ্গলের ভেতর লুকিয়ে রাখে। পরবর্তীতে গুইবিল বিওপির টহলদল অভিযান পরিচালনা করে উক্ত গরু গুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়। *উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে সর্বমোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১৪১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।*জব্দকৃত মাদকদ্রব্য ও গরু গুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।




গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে আইরমারি ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ নাহিদ ইসলাম (জয়) ক্রাইম রিপোর্টার নাটোরঃ

নাটোরের গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তবর্তী আইরমারি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী আইরমারি ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহাবুব হোসেন জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আইরমারি ব্রিজের ওপর একটি অটোরিকশার সিট ও একটি কম্বল পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি কোনো ভ্যান বা অটোরিকশা চালক হতে পারেন।পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে সীমান্তবর্তী এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।




কলমা ইউনিয়নের উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাসের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাসের অপসারণ ও তার বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সাপান্ত বাজার এলাকায় স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কলমা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাস দীর্ঘদিন ধরে বিভিন্ন সেবা প্রদানের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বক্তারা আরও বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি মূলত জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও শ্যামল চন্দ্র দাসের কর্মকাণ্ডে তা এখন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তাকে দায়িত্ব থেকে অপসারণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।এ বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তা শ্যামল চন্দ্র দাসের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।




নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ইং মার্চ রবিবার জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ও জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী মোহাম্মদ আনোয়ার হোসাইন।উক্ত সভায় উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, সংসদ সদস্য, নরসিংদী-১; ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন, সংসদ সদস্য, নরসিংদী-৫; মনজুর এলাহী, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৩, নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক প্রমুখ।এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা রেলি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার সরকার,উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাক্টর আতিকুর রহমান, প্রকল্প উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ারিং ইনছাফুল ইসলাম সরকার, উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদা,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন,তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিডের সঞ্জিত কুমার, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিড ভূরুঙ্গামারী উপজেলার কোঅরডিনেটর মোমেনা খাতুন, আসমানী ফাউন্ডেশনের ডিরেক্টর শিরিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আবুল হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার সিরাজুল ইসলাম প্রমুখ। এবারের প্রতিপাদ্য স্লোগান হচ্ছে, আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। আজকের এই দিনে মনে করিয়ে দেয় নারীরা কেবল মা,বোন, স্ত্রী কন্যাই নন, তারা সমাজের শক্তি সাহস অনুপ্রেরণা।




নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, কৃষি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কমকর্তা, প্রমুখ।এ সময় স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।।




বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল আহম্মেদ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি:

আজকের প্রদক্ষেপ আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ই মার্চ রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বদলগাছী সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ ৩ বদলগাছী মহাদেবপুর আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, কৃষি অফিসার সাবাব ফারহান-সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন নারী সংগঠনের সদস্য, এনজিও, সামাজিক সংগঠন, কিশোরী , নারী প্রমুখ।তাং ৮-৩-২৬বুলবুল আহমেদ বুলুবদলগাছী (নওগাঁ )প্রতিনিধি ।




রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (০৮’মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সমাজ সেবক কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, ওসি তদন্ত সুব্রত, নির্বাচন কর্মকর্তা সাদেক বিন জার্মান, প্রাইমারি শিক্ষা অফিসার ফরহাদ হোসেন’সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অঙ্গ সংগঠন ও শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।




রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। রোববার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক বিশাল মানববন্ধনে সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি মো. রহমত উল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেজাউল করিমকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে মাইক্রোবাস ভাড়া করে এই হামলা চালানো হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় থাকতে পারে না। পুলিশের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুত আসামিদের আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা ও দেশ টিভির প্রতিনিধি কাজী শাহেদ, সাবেক সভাপতি আবু কাওসার মাখন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো আমজাদ হোসেন শিমুল, রিভারসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রাব্বানী, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি এবং দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ ও সদস্য শাহিন সাগর।সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল, বৃহত্তর রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত উল্লাহ শুভ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা তারানা আক্তার জিনিয়া। এছাড়াও রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন আইএইচটি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ কমেনি, তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রতন আলী,  স্বেচ্ছাসেবক দলের তিন নম্বর ওয়ার্ডের শান্ত ইসলাম। প্রসঙ্গত, রাজশাহীর শিরোইল কাঁচা বাজার এলাকায় অবস্থিত বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছু দিন ধরে নুরে ইসলাম মিলন ও তার সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে সভাপতির মাথায় ঠেকিয়ে ভয়ভীতি দেখায়।হামলার একপর্যায়ে সুরুজ আলী নামের এক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিমের পেটে আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং মোট ১৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনায় সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় নুরে ইসলাম মিলন, সুরুজ আলী, মিশাল, সাইদ আলী, ইব্রাহিম ও রেন্টুসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা-চ-৫১-০০২৮) জব্দ করেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।




গাইবান্ধার সংরক্ষিত নারী আসনে লিটাকে চান স্থানীয় নেতাকর্মীরাদলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে মনোনয়নে বিবেচনার দাবি

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা জেলার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মোছাঃ দেওয়ান মাহামুদ লিটাকে দেখতে চান স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ। সাঘাটা উপজেলার পুত্রবধূ এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।দলীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন দলীয় কর্মসূচি ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জীবনে একাধিক মামলার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং আইসিটি আইনের মামলাসহ মোট ছয়টি মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছে।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত একটি মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় তিনি ৪২ দিন কারাভোগ করেন। একই ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আরও দুটি মামলায় তাকে আবারও গ্রেফতার করা হয় এবং এ কারণে তিনি আরও ৬৩ দিন কারাভোগ করেন।২০১৯ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ফেনীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তিনি প্রায় ১৮৬ দিন কারাভোগ করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।এছাড়া একই বছরের ২০ জুন কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা আরেকটি আইসিটি মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৯৮ দিন কারাভোগ করেন।পরবর্তীতে ২০২২ সালের ২৮ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তিনি আরও ৭৪ দিন কারাভোগ করেন।শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি সম্পন্ন করেন। পরে একই কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।সাঘাটা ও ফুলছড়ি উপজেলার একাধিক নেতাকর্মী জানান, দেওয়ান মাহামুদ লিটা দলের দুঃসময়ে সক্রিয় থাকা একজন ত্যাগী নেত্রী। আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে তাকে বিবেচনা করা উচিত বলে তারা মনে করেন।এ বিষয়ে দেওয়ান মাহামুদ লিটা বলেন, গাইবান্ধা তাঁর স্বামীর বাড়ি হলেও এখানকার মানুষ তাকে আপন করে নিয়েছেন। এ অঞ্চলের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।তিনি বলেন, “আমি সব সময় দলের সিদ্ধান্তকে সম্মান করি। সুযোগ পেলে গাইবান্ধার মানুষের কল্যাণে কাজ করতে চাই।”তবে স্থানীয় পর্যায়ে তার মনোনয়ন নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।




সরিষাবাড়ীতে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীডে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে গত সোমবার সকালে দারিদ্র্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি (দাপুস) এর আয়োজনে দাপুসের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ৮টি পরিবারের মাঝে দুইটি করে ১৬টি ছাগল এবং দুইজন প্রতিবন্ধীর মাঝে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।দাপুসের নির্বাহী পরিচালক মো: আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মদন গোপাল পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লীড এনজিও সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: আমিনুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক সাংবাদিক মো: বাদশা ভূঁইয়া।




জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ৬ইং মার্চ,শনিবার নরসিংদী এলজিআরডি ভবনের হলরুমে পরিচিতি সভা,আইডি কার্ড বিতরণ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঃ মাহাবুবুর রহমান সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থা‌ নরসিংদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মোহাম্মদ ফুল কাম বাদশা নির্বাহী প্রকৌশলী, এল,জি,ই,ডি নরসিংদী । প্রধান বক্তা মোর্শেদ শাহরিয়ার সাবেক সভাপতি নরসিংদীর প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আব্দুল হান্নান মানিক সিনিয়র সহ-সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নরসিংদী জেলা । মোহাম্মদ কামাল হোসেন প্রধান সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ও আহবায়ক শিবপুর প্রেস ক্লাব। আবু নাঈম রিপন সহ-সভাপতি নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও সাবেক সাধারণ সম্পাদক শিবপুর প্রেস ক্লাব।মোঃ বিল্লাল হোসেন সহ-সভাপতি জেলা জাতীয় সাংবাদিক সংস্থা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগেন্দ্র নাথ বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থা । এ সময় উপস্থিত ছিলেন মোঃ কাউছার হোসেন, মোঃ আব্দুল্লাহ , মো: আরমান, মোসাঃ সাথী বেগম প্রমুখ। এছাড়া জেলা, উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মোনাজাত, ও খুতবা পাট করেন, মাওলানা ছানাউল্লাহ,ইমাম এলজিইডি মসজিদ। উপস্থিত বক্তাগণ বলেন জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলায় একটি সু প্রতিষ্ঠিত সংগঠন আমরা এ সংগঠনটি কে আরও সু সংগঠিত করতে সর্বাঙ্গীণ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।




সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রাম সাংবাদিক সমাজের মানববন্ধন

মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধি :

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।শনিবার (৭ মার্চ) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে “অষ্টগ্রাম সাংবাদিক সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউল গণি, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া এবং সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি পল্লব কান্তি দেব রনি প্রমুখসহ স্থানীয় সাংবাদিকরা।মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম।মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।উল্লেখ্য, গত ৫ মার্চ কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলামকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময় নিলাম সিন্ডিকেটের হামলায় চ্যানেল ২৪ ও গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন। এ ঘটনার প্রতিবাদে অষ্টগ্রামের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।




মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার :

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হ/ত্যা মামলার মূল রহস্য উৎঘাটন করেছে জেলা পুলিশ নরসিংদী । এ ঘটনায় ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ (৬ মার্চ ২০২৬ শুক্রবার ) দুপুর ২টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮)-এর সাথে ভিকটিম আমেনার পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনাকে হত্যার প্রায় ১০ থেকে ১২ দিন আগে (১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে) হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করে।তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে তার সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে আমেনার গলায় ওড়না পেঁচিয়ে একাই হত্যা করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় তাকে হত্যা করেন।নরসিংদী জেলা পুলিশ জানায়, আমেনা হত্যার মূল অভিযুক্ত সৎ পিতা আশরাফ আলীকে গত ৬ মার্চ ২০২৬ গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিমের প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এবং অপর আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। আলোচিত এ ঘটনায় ৪ জন ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা১. নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।২. এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৩. হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৪. গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৫. আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৬. মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৭. মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৮. ইছাহাক ওরফে ইছা (৪০), পিতা-মৃত শাহজাহান, সাং-কোতয়ালীরচর দেওয়ান বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।৯. মোঃ আশরাফ আলী (৪০), পিতা-মৃত কুব্বাত আলী, স্থায়ী ঠিকানা-সাং-মোয়াকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর; বর্তমান ঠিকানা-সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।গ্রেফতারকৃতদের মধ্যে আমেনার সৎ পিতা মোঃ আশরাফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমেনাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এছাড়া অপর দুই আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা এবং হযরত আলী আদালতে আমেনাকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান দিয়েছেন।উল্লেখ্য, এ ঘটনায় মাধবদী থানায় মামলা নং-২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।




রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম – আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

– বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অর্থে ইফতার পাটিকে হারাম আখ্যা দিয়ে বলেন, গরীব জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টির নামে ইসলামের মানবিক আদর্শের বিপরীত অপচয় হারাম ও গুনাহ বন্ধ করুন। আল্লামা ইমাম হায়াত আরও বলেন, আলেম ওলামার নামে ওয়াবি সালাফি মদুদিবাদি জংগীবাদ সন্ত্রাসবাদের অপ্যায়ন দ্বীন ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক গণতন্ত্র ধ্বংসাত্মক মানবতাবিরুদ্ধ অন্যায়। ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিল অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী রমজানের শিক্ষার বিপরীত হারাম কাজ ।আল্লামা ইমাম হায়াত বলেন, সবার ঘরে ইফতার আছে। কেবল এতিম অসহায় বঞ্চিতদের ছাড়া আর কারো জন্য রাষ্ট্রীয় তহবিল অপচয় হারাম। ধনীদের ইফতার করাতে হলে বা রাজনৈতিক ইফতার পার্টি করতে হলে নিজেদের ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করুন, রাষ্ট্রীয় অর্থে নয়।-# আল্লামা ইমাম হায়াত(বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)




দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ তৈরি হয়েছে। তবে বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই। আগামী এক মাসের চাহিদা মেটানোর মতো মজুদ দেশে রয়েছে এবং পরবর্তী চালানবাহী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।শনিবার (৭ মার্চ) কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সচেতন হতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্যও তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, বিশ্ব এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। তাই বিদ্যুতের অপচয় কমিয়ে আমাদের সবাইকে হিসাব করে চলতে হবে।মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। আমাকে এমন কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যেগুলোর সঙ্গে দেশের প্রতিটি মানুষের জীবন-জীবিকা সরাসরি সম্পর্কিত। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন, যাতে তিনি দায়িত্ব পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারেন।কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতিসৈয়দ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোঃ মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার।কুমিল্লা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম ভূইয়া মঞ্জুর পরিচালনায় কুমিল্লার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা সভা শেষে দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি হেলাল উদ্দিন কুমিল্লা জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন।




নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

নওগাঁ প্রতিনিধি:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা।শনিবার (৭ মার্চ ২০২৬) বিকেল ৩টায় নওগাঁ জেলা শাখার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাঝে এই উপহার বিতরণ করা হয়।অনুষ্ঠানে মানাপ নওগাঁ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকারের নেতৃত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটুর পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মানাপ নওগাঁর সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন পথিক, অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজসেবক এস. এম. শহিদুল আলম, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ডি. এম. আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক মো. নবীর উদ্দিন ও সাংবাদিক মো. মেহেদী হাসান অন্তরসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।এছাড়াও উপস্থিত ছিলেন মানাপ নওগাঁ জেলা শাখার রাবেয়া খাতুন বেলি, নুরে আলম, ইবনুল সাঈদ ইমন, মারুফ হোসেন, অভিজিৎ দাস, রায়হান উদ্দিন, সোহেল হোসেন, আফিয়া, মিনা, রুহুল আমিন, বাপ্পি, বাচ্চু মিয়া, শাহিন হোসেন, সোহরাফ হোসেনসহ মানাপ পৌরসভা, শৈলগাছী ইউনিয়ন, শিকারপুর ইউনিয়ন ও হাপানিয়া ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তম সরকার বলেন, বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখা নাট্য মঞ্চায়নের পাশাপাশি মানবতার সেবায় ২০০৪ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবতার কল্যাণে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।




সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। আজ ৭ মার্চ শনিবার বিকেলে কুমিল্লা রাণীর বাজার রোডস্থ মর্ডাণ কমিউনিটি সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। অনুষ্ঠান সঞ্চালনা করেন- দীলিপ কুমার নাগ কানাই। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, সাংবাদিক অধ্যাপক দিলীপ মজুমদার ও ইসকন প্রতিনিধি মৃত্যুঞ্জয় প্রভু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।




বরুড়া শ্যামপুরে ৪১তম বাৎসরিক মহোৎসব ৮ মার্চ থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আসছে ৮ মার্চ রবিবার হতে ১২ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত কুমিল্লা বরুড়া উপজেলাধীন শ্যামপুর আখড়া বাড়ি শ্রীশ্রী গীতা মন্দির প্রাঙ্গণে ৪১তম বাৎসরিক মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ।এ উপলক্ষে ৮ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা হতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা সভা শেষে অধিবাস কীর্তন, গঙ্গা আবাহন, মঙ্গলঘট প্রতিষ্ঠা, সন্ধ্যাকালীন পূজা, প্রদীপ প্রজ্জ্বলন ও সঙ্গীতানুষ্ঠান এবং ৯ সোমবার অরুণোদয় হতে নামযজ্ঞ আরম্ভ, মধ্যাহ্নে ভোগরাগ অন্তে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ এবং ১০ মার্চ মঙ্গলবার অহোরাত্র নামযজ্ঞ ও মধ্যাহ্নে ভোগরাগ অন্তে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ এবং ১১ মার্চ বুধবার অহোরাত্র নামযজ্ঞ ও মধ্যাহ্নে ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং ১২ মার্চ বৃহস্পতিবার ভোরবেলা ব্রজধুলা গ্রহণ ও নগর পরিক্রমান্তে নামযজ্ঞ সমাপন। এতে নামসূধা পরিবেশন করবেন- ফরিদপুর হতে আগত শ্রীশ্রী গোষ্ট গোপাল সম্প্রদায়, খুলনা শ্রীশ্রী দূর্গেশ্বরী সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রীশ্রী কৃষ্ণ কানাই সম্প্রদায়, সাতক্ষীরা শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, কুমিল্লা শ্রীশ্রী রাসস্থলী সম্প্রদায় ও লাকসাম শ্রীশ্রী নব মৈত্রী সম্প্রদায়।উল্লেখ যে, কীর্তন চলাকালীন ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।




না ফেরার দেশে চলে গেলেন ট্রাস্টি নির্মল পালের ছোট ছেলে কাজল চন্দ্র পাল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাবেক ট্রাস্টি নির্মল পাল এর কনিষ্ঠ ছেলে ও বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখার কোষাধ্যক এডভোকেট সজল চন্দ্র পাল এর ছোট ভাই এবং নগরীর তেলিকোনা নিবাসী কাজল চন্দ্র পাল (৪৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৭ মার্চ শনিবার ভোর সাড়ে ৪টায় সময় ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (দিব্যান লোকন্ স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তিনি কানাই পাল @ শ্যাম (১০) কে একমাত্র পুত্র ও ঋচী রাণী পাল (১৭) কে কন্যা এবং পূজা রাণী পালকে স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে, কাজল চন্দ্র পাল এর অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার সৎগতি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখা, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা বার শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।




জ্বালানি তেলের দামে অস্থিরতা: চাপে সাধারণ মানুষ

:বর্ষন রোজারিওক্রাইম রিপোর্টার, Dhaka Edge

দেশে জ্বালানি তেলের বাজারে সাম্প্রতিক সময়ে অস্থিরতা দেখা দিয়েছে। ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে, যার প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাড়ছে অতিরিক্ত ব্যয় এবং সৃষ্টি হচ্ছে আর্থিক চাপ।রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে জনমনে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবহন মালিক ও চালকদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে তাদের পরিচালন খরচ বেড়েছে। অন্যদিকে যাত্রী ও সাধারণ জনগণ বলছেন, ভাড়া বৃদ্ধি এবং পণ্যের দাম বাড়ার কারণে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে।জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ছে। সেই কারণে সরকারকে পরিস্থিতি বিবেচনা করে মূল্য সমন্বয় করতে হয়। তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিকল্প জ্বালানি ব্যবহারের উদ্যোগ বাড়ানো জরুরি।সংশ্লিষ্ট মহলের মতে, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কার্যকর নীতিমালা গ্রহণ ও কঠোর তদারকি প্রয়োজন। এতে করে সাধারণ মানুষের ওপর চাপ কিছুটা কমানো সম্ভব হবে।




নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার এর উদ্যোগে ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর মোড়ে এ ,৬ইং মার্চ শুক্রবার সকাল ১০ থেকে ১টা,বারাকাহ ডায়াগনস্টিক কেয়ারের উদ্যোগে ক্যাম্পিং অনুষ্ঠানিকভাবে শুরু হয়।অর্থ পোডিক ও ট্রমা চিকিৎসক ডা:মোস্তাফিজুর রহমান, (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, পিজিটি, (অর্থপোডিক সার্জারি )এবং( গাইনী প্রসূতি, স্ত্রী, রোগ, বন্ধাত্ব চিকিৎসক, ও সার্জন ) যৌথভাবে রমিজ ফকির শপিং কমপ্লেক্স এ বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার, শিবপুর এর সৌজন্যে নিধী ডেন্টাল কেয়ার এ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী, পুরুষ ফ্রি সেবা নিতে ছুটে আসেন। নারীদের গাইনী চিকিৎসক, সিরিয়াল অনুযায়ী চিকিৎসা সেবা দেন, এছাড়া পুরুষদের অর্থপোডিক সার্জন বিভিন্ন পরামর্শ সহ চিকিৎসা সেবা দিলেন।এ ব্যাপারে সাধারণ রোগীরা ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে বারাকাহ ডায়াগনস্টিক কেয়ার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




শ্রীপুরে তারেক রহমানের নির্দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে শ্রীপুরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে গরীব, দুঃখী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মোল্লা। শুক্রবার (৬ মার্চ) সকালে ভাংনাহাটি পশ্চিম খন্ড মোল্লা বাড়ী মাঠে বারশত দুঃখী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রুহুল আমীন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, ২ নং যুগ্ম আহ্বায়ক এডভোকেট আহসান কবির, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফ মোহাম্মদ ছিদ্দিকী সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলা টিফিন কর্তৃপক্ষ।ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল এবং রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী, প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তারা সবসময় মানবিক কাজ করে থাকেন। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের ধর্ম। সাংবাদিকদের ওপর কোনো নির্যাতন বা হয়রানি হলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সাংবাদিকরা যদি যথাযথ নীতি ও আদর্শ মেনে চলেন, তবে কাউকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা কারও থাকবে না। এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।এছাড়াও সদস্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সদস্য-মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, অপু দাস, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ, সিরাজুল ইসলাম রনি, রাজা হোসেন উপস্থিত ছিলেন।আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।




পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল মান্নান (৩২) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর ওপর মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সারতা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুল মান্নান সারতা গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের মোড়ে সার ও কীটনাশকের ব্যবসা করেন। এ ঘটনায় একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২৫)-কে অভিযুক্ত করা হয়েছে।আব্দুল মান্নান অভিযোগ করে জানান, প্রায় দুই বছর আগে মনিরুজ্জামান তার দোকান থেকে সার ও কীটনাশক বাকি নেন। ওই সময় কীটনাশক বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পাওনা হয়। পরে একাধিকবার টাকা চাইতে গেলে মনিরুজ্জামান বিভিন্নভাবে তালবাহানা করেন।শুক্রবার সকালে মনিরুজ্জামান আবারও কীটনাশক বাকি চাইতে দোকানে আসেন। কিন্তু আগের পাওনা টাকা পরিশোধ না করায় আব্দুল মান্নান তাকে আর বাকি দিতে অস্বীকার করেন। এতে মনিরুজ্জামান দোকান থেকে সরে যান। পরে কিছুক্ষণ পর তিনি দলবল নিয়ে এসে আব্দুল মান্নানের ওপর হামলা করেন বলে অভিযোগ।এ সময় মারধরে গুরুতর আহত হয়ে আব্দুল মান্নান জ্ঞান হারিয়ে ফেলেন। পরে দোকানের ক্যাশবাক্সে থাকা টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় মনিরুজ্জামান ও তার সহযোগীরা।তবে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান বলেন, “আব্দুল মান্নানের সঙ্গে কোনো মারামারি হয়নি। তবে টাকা পাওনা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।”এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার ও দোয়া মাহফিল

হাকিকুল ইসলাম খোকন

নিউইয়র্কে গত ১ মার্চ ২০২৬,রবিবার,ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুলশান টেরেসে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।খবর আইবিএননিউজ।ইফতার মাহফিলে প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন, “দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজ আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সর্বদা চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়।”তিনি আরও জানান, “বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় ৯৯ শতাংশ দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে থাকলেও, আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে।”মাহফিলে অংশগ্রহণকারীরা বাংলা ট্রাভেলসকে কেবল একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবার হিসেবে অভিহিত করেন। তাদের সার্ভিস মানসম্মত এবং সব সময় গ্রাহকের সুবিধাকে অগ্রাধিকার দেয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেন।




ইমাম হাসান ইবনে আলী ( রাদিয়াল্লাহু আনহু) এর পবিত্র আর্বিভাব দিবস পালিত।

মাহবুব আলম,( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের অষ্টগ্রামে (১৫ রমাযান ১৪৪৭ হিজরী, ০৫ মার্চ ২০২৬ খ্রি., বৃহস্পতিবার) পবিত্র দিনটি উপলক্ষে ইমাম হাসান ইবনে আলী (রাদিয়াল্লাহু আনহু)-এর পবিত্র আর্বিভাব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে (১৬৩) তম মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে আল হুসাইনী দরবার শরীফ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অষ্টগ্রামের হাবেলী বাড়িতে, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। আলোচনা পর্বে বক্তারা ইমাম হাসান (রা.)-এর জীবনাদর্শ, ত্যাগ ও উম্মাহর ঐক্যের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ইমাম হাসান (রা.) ছিলেন শান্তি, সহনশীলতা ও মানবতার প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।




নরসিংদীর শিবপুরে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

আবুনাঈমরিপন:নরসিংদী।।

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে শিবপুর মডেল থানার সংঙ্গীয় ফোর্স সহকারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম এ সময় অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ১০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।আরেকটি অভিযানে ০২ টি ড্রাম ট্রাক অবৈধভাবে মাটি কেটে তা পরিবহণের প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) সর্বমোট ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন, শিবপুর কর্তৃক অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।




ঝিকরগাছার হাজিরবাগ ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা

মিজানুর রহমান ঝিকরগাছা যশোর:

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাজিরবাগ ইউনিয়নের কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক শফিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোসলে উদ্দিন ফরিদ। এ মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, যুব বিভাগ এবং কুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, বিএনপি’র ঝিকরগাছা উপজেলা সহ-সভাপতি তমেজ উদ্দীন, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম, মজলিসে সূরার অন্যতম সদস্য গোলাম মোস্তফা, জুলাই-২৪ শহীদ জাবিরের পিতা নওশের আলী, হাজিরবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সরদার ও নুরুজ্জামান, বিএনপি’র হাজিরবাগ ইউনিয়ন সভাপতি আলহাজ মিজানুর রহমান ও সেক্রেটারি জামসেদ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা আসাদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আলামীন, তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ সভাপতি মো. জিয়াউর রহমান, ইউনিয়ন টিম সদস্য আনোয়ার হুসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলে উদ্দিন ফরিদ এমপি বলেন, “আমাকে যারা ভোট দিয়েছেন বা দেননি, তারা যে দলের বা যে ধর্মেরই হোন না কেন- সবাই আমার কাছে সমান মর্যাদা পাবেন। আমি ঝিকরগাছা ও চৌগাছাকে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”ইফতার মাহফিলে হাজিরবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশ নেন।




পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরষনে নাগরিক সম্পৃক্ততা(ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ এর কারিগরী সহযোগীতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারল্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ এর ফেসিং প্রকল্পের নাগরিক প্লাটফর্ম এর ত্রৈমাসিক সভা অদ্য ০৫ মার্চ ২০২৬মোছা সাবিনা খাতুন এর সভাপতিত্বে বিআরডিবি হলরুম, পলাশবাড়ী, গাইবান্ধা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের (বিশেষ করে যুব, নারী ও প্রন্তিক সম্প্রদায়ের সদস্যদের) প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌছানো এবং সংগঠিত করা প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য। নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা। সভায় ইউপি সংরক্ষিত নারী সদস্য, নাগরিক প্লাটফর্ম সদস্য এবং ডেমক্রেসিওয়াচের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ছিন্নমূল মহিলা সমিতি সহযোগী সংস্থা হিসেবে গাইবান্ধা জেলায় ডেমক্রেসিওয়াচের সাথে যৌথভাবে ফেসিং প্রকল্প বাস্তবায়ন করছে।




ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সাব রেজিস্টার অফিসের ৩০ গজ পশ্চিম দিকে ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের অফিসে সকল সাংবাদিক নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক এ কে এম শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাসেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জিল্লুর রহমান রাসেল, সহ – সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহিন আলম, অর্থ সম্পাদক সাংবাদিক আতোয়ার রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক রিয়াজুল ইসলাম, উদীয়মান তরুণ প্রজন্মের কবি ও প্রচার সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান প্রমুখ।




মান্দায় মাদ্রাসায় শিক্ষকের মারপিটে চোর সন্দেহে এক ব্যক্তির মৃত্যু

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনওগাঁর মান্দায় একটি মাদ্রাসায় চোর সন্দেহে আটক করে মারধরের পর রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার মান্দা সদর ইউনিয়নের জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রফিকুল ইসলাম মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করলে তাকে চোর সন্দেহে আটক করা হয়। এ সময় তাকে একটি আমগাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে ভোরের দিকে তিনি মারা যান।ঘটনাটি নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের কেউ সরাসরি ঘটনার বিস্তারিত জানাতে না পারলেও গুঞ্জন রয়েছে, মাদ্রাসার কয়েকজন শিক্ষক চোর সন্দেহে তাকে মারধর করেন। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে, স্থানীয় লোকজনের মারধরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।প্রসাদপুর দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান বলেন, চোর সন্দেহে আটক ব্যক্তিকে মারধরের পর ভোররাতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কুমিল্লা বুড়িচংয়ে অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞ ৬ই মার্চ থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সাদকপুর সূত্রধর বাড়ীতে সাদকপুর হরিসভা সংঘের উদ্যাগে ও চিন্তাহরণ গোস্বামীর স্মরণে আসছে ৬ই মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে ৭ই মার্চ শনিবার ঊষালগ্ন পর্যন্ত অনুষ্ঠিত হবে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ ও ৭ম বার্ষিক মহোৎসব।এ উপলক্ষে ৫ই মার্চ বৃহস্পতিবার ৬টায় শ্রীমদ্ভাগবত পাঠ শেষে গঙ্গা আবাহন ও শ্রীশ্রী নামযজ্ঞের শুভ অধিবাস এবং ৬ই মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ আরম্ভ এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং ৭ই মার্চ শনিবার ঊষালগ্নে নগর কীর্তনান্তে নামযজ্ঞ সমাপন ও দধিভান্ড ভঞ্জন।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বুড়িচং পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সমর মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বুড়িচং পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস লিটন।এতে নামসূধা পরিবেশন করবেন- সুদূর নীলফামারী হতে আগত শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, পটুয়াখালী শ্রীশ্রী ঝুমা সম্প্রদায়, কুমিল্লা শ্রীশ্রী প্রভু প্রাণ কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী সুন্দর গোপাল সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী গীতা সংঘ সম্প্রদায়। ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।




বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি

হাকিকুল ইসলাম খোকন

রমজানের মহাত্ম ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে গত ২৭শে ফেব্রুয়ারি ২০২৬,রডনি প্যারেডে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয় । নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম‍্যাবস এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান ও সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু। আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছেন শাহজাহান শাওন ।যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলে এই আয়োজন সফল হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে ডিরেক্টর শাহ জাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওনকে তাদের অসাধারণ সহযোগিতা ও অবদানের জন্য কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব তাদের নেতৃত্ব ও নিবেদিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারেরমোহাম্মদ ইয়াকুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর পর রমজান এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নব প্রজন্মের সন্তান হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ। মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্ণেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিনত হয়েছে।এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হলো—ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে আমরা শুধু খেলাধুলায় বিশ্বাস করি না — আমরা কমিউনিটিতে বিশ্বাস করি। বক্তারা এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এর মাধ্যমে মাল্টিকালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে বলে উল্লেখ একত্রিত হয়ে সবাই ভাগ করে নিয়েছে ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা। এমন আয়োজন সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।




মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন

হাকিকুল ইসলাম খোকন

মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন ।মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এখন চারতলা ভবন। সবগুলো প্রতিষ্ঠানই এমপিওভুক্ত হয়েছে ।এখনো সময় পেলে ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ দেখেন মোশাররফ। বলিউডের বিখ্যাত সিনেমাটি ভারতের বিহারের গেহলর গ্রামে দশরথ মাঝিকে নিয়ে নির্মিত। প্রায় ২২ বছর চেষ্টার পর হাতুড়ি, শাবল নিয়ে পাহাড় কেটে রাস্তা বানাতে পেরেছিলেন দশরথ মাঝি। তাঁর মতো মোশাররফও পাথর ভেঙেছেন।তবে রাস্তা নয়, ভবন বানাতে। এসএসসির আগেই বাবাকে হারিয়েছিলেন। মোশাররফের ছোট কাঁধে তখন সংসারের বড় বোঝা। সেই ভার কমাতে পাড়ি জমিয়েছিলেন কাতারে।খবর আইবিএননিউজ ।কাজ জুটল নির্মাণ শ্রমিক হিসেবে। সাত ফুটের মতো পাথর ভেঙে পাইলিং করতে হবে। সহকর্মীদের অনেকে চেষ্টা করেও ব্যর্থ হলো। কিন্তু মোশাররফের সে সুযোগ নেই।কারণ দেশে তাঁর দিকে তাকিয়ে আছে ছয়টি মুখ—মা আর পাঁচ ভাই-বোন। নীরবে চোখের জল ফেলেছেন। একমনে শক্ত পাথরের গায়ে চালিয়েছেন শাবল, হাতুড়ির আঘাত। পাথর যেন টলে নাএকচুলও। উল্টো হাতুড়ি ছিটকে এসে লাগে পায়ে।যন্ত্রণায় ককিয়ে ওঠেন। হাতে ফোসকা পড়ে। কিন্তু তিনি পিছপা হন না। আবার হাতে তুলে নেন হাতুড়ি। এভাবে ধাপে ধাপে সাফল্যের সোপান উতরে গেছেন তিনি।মোশাররফ নিজে বেশি দূর পড়তে পারেননি। কিন্তু হাড়ভাঙা খাটুনি খেটে ভাই-বোনদের পড়িয়েছেন। ঘামে ভেজা টাকায় এলাকায় প্রতিষ্ঠা করেছেন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান—দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেন। গড়েছেন দুটি পাঠাগারও। দুই কোটি টাকা সমমূল্যের জমি দিয়েছেন হাসপাতালের জন্য। শতবর্ষ একটি বটগাছ সমহিমায় দাঁড়িয়ে আছে তাঁর কল্যাণে। বললেন, ‘পড়ালেখার মূল্য আমি বুঝি। জীবিকার তাগিদে এইচএসসি দিয়েই পাড়ি জমাতে হয়েছে বিদেশে। কিন্তু আমার মন পড়েছিল দেশে। টাকার অভাবে এলাকার কারো যেন পড়া বন্ধ না হয়, সে জন্য এত কিছু করা। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা এখন দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে। ভাবলেই মন নেচে ওঠে খুশিতে।’কাতারে পাথর ভেঙেছেন : বিরল দৃষ্টান্ত স্থাপনকারী এই মানুষটির পুরো নাম মোশাররফ হোসেন খান চৌধুরী। জন্ম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা আবদুর রাজ্জাক খান চৌধুরী ছিলেন স্কুল শিক্ষক।শিক্ষার প্রতি অনুরাগ মোশাররফের রক্তে, বলা যায় উত্তরাধিকার সূত্রেই। তাঁর প্রপিতামহ সিরাজ খান চৌধুরী ১৯৩৭ সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন ধান্যদৌল প্রাথমিক বিদ্যালয়। ১৯৫৭ সালে রাঙামাটিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান করেন মোশাররফের বাবা আবদুর রাজ্জাক খান চৌধুরী। নিজ এলাকা থেকে ওই স্কুলে শিক্ষক নিয়ে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন তিনি। শিক্ষক বাবার সংসারে আর ১০টা শিশুর মতোই হেসেখেলে বড় হচ্ছিলেন মোশাররফ। পঞ্চম শ্রেণিতে গড়ে তুললেন বিদ্যার বাতিঘর : ধান্যদৌল তো বটেই, আশপাশের কোনো গ্রামে ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। এ নিয়ে দফায় দফায় গণ্যমান্য ব্যক্তিদের সভা। স্কুল করতে সবাই উত্সুক, কিন্তু জমি দিতে কেউ আগ্রহী নয়। এগিয়ে এলেন তরুণ মোশাররফ। এক দিন এক সভায় দাঁড়িয়ে বললেন, ‘কাতারে ঘাম বেচে কিছু পয়সা জোগাড় করেছি। সেটা দিয়েই স্কুলের জন্য জমি কিনব।’তাঁকে বাহবা দিল সবাই। পরে শুধু জমি নয়, স্কুলের অবকাঠামো থেকে শুরু করে সবই করে দিয়েছেন মোশাররফ। ১৯৮৯ সালে যাত্রা শুরু করল মোশাররফের প্রথম বিদ্যার বাতিঘর—আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়। এমপিওভুক্ত হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানে এখন হাজারের মতো শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারী ২৪ জন।নিউইয়র্কে পাড়ি : সে বছরই একটা সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান মোশাররফ। সেখানেও শুরুতে ছিলেন নির্মাণ শ্রমিক। পরে রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকানে কাজ করেছেন। ১৯৯২ সালে ট্যাক্সি চালানোর লাইসেন্স পেলেন মোশাররফ। এর পর থেকে তিন দশকের বেশি সময় ধরে মার্কিন মুলুকে ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন। প্রচুর আয়, তবে অন্যদের মতো ভাবেননি কেবল নিজের সুখের কথা। বাড়ি-গাড়ি বা আয়েশি জীবনযাপনের পেছনে ব্যয় করেননি অঢেল অর্থ। আয়ের বেশির ভাগই উজাড় করে দিয়েছেন নিজ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কাজে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে : ১৯৯৯ সালে তিনি গড়ে তোলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ও আব্দুল মতিন খসরু মহিলা কলেজ। পরে গড়েছেন ‘আশেদা- জোবেদা খান চৌধুরী ফোরকানিয়া মাদরাসা’, ‘মোশাররফ হোসেন খান চৌধুরী হাফেজিয়া মাদরাসা ও ‘মুমু-রোহান কিন্ডারগার্টেন’। কঠোর পরিশ্রম করে জমানো টাকা যে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই ব্যয় করছেন তা নয়। আবদুর রাজ্জাক খান চৌধুরী লাইব্রেরি ও ডা. মিজানুর রহমান চৌধুরী কিশোরী পাঠাগার নামে এলাকায় দুটি গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার জন্য দুই কোটি টাকা ব্যয়ে জমিও কিনে দিয়েছেন। ঈদগাহ, কবরস্থান ও মসজিদের উন্নয়নেও ভূমিকা রেখেছেন। টাকার অভাবে গরিব ছেলেমেয়েরা যাতে শিক্ষাবঞ্চিত না হয়, সে জন্য নিজের নামে ফাউন্ডেশন গড়ে শিক্ষাবৃত্তি দিচ্ছেন। এ পর্যন্ত বৃত্তি পেয়েছে ২০০ শিক্ষার্থী। ফাউন্ডেশন থেকে ঘর করে দিয়েছেন ১০টি গৃহহীন পরিবারকে।মোশাররফের গড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বেশ ভালোভাবেই চলছে। শিক্ষার মানও যথেষ্ট ভালো। প্রতিটি প্রতিষ্ঠানে বড় মাঠ। তাঁর নামের কলেজটি এখন চারতলা ভবন। কলেজটিতে এখন ১০ বিষয়ে স্নাতক ও এক বিষয়ে মাস্টার্স পর্যায়ে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থী প্রায় পাঁচ হাজার। এইচএসসির ফলাফলের দিক থেকে কুমিল্লা বোর্ডের সেরা ১০ কলেজের একটি এটি।১৯৮৯ সালে বাবার নামে স্কুল প্রতিষ্ঠার সময় শিক্ষার্থী ছিল ১০০-এর মতো। এখন সেখানে পড়ছে এক হাজার শিক্ষার্থী। মোশাররফের প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানই এমপিওভুক্ত হয়েছে। রক্ষা পেল শতবর্ষী বটগাছ : ধান্যদৌল গ্রামে শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে শতবর্ষী প্রাচীন এক বটগাছ। শৈশবে এই গাছতলায় অনেক খেলেছেন মোশাররফ! ২০০৭ সাল জরাজীর্ণ মন্দির সংস্কারে ওই বটগাছ বিক্রির উদ্যোগ নেয় মন্দির কর্তৃপক্ষ। ৭৫ হাজার টাকা দামও ঠিক হয়। মোশাররফ তখন ট্যাক্সি চালান নিউইয়র্কে। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবরটি কানে যায় তাঁর। দেরি না করে তিনি যোগাযোগ করেন গাছটির ক্রেতার সঙ্গে। ফোনে বললেন, ‘ভাই, বটগাছটির সঙ্গে আমাদের অনেক স্মৃতি। আপনি তো ৭৫ হাজার টাকায় কিনেছেন। আমি এক লাখ টাকা দেব। কিন্তু গাছটি যেভাবে আছে সেভাবেই থাকবে।’পরে তিনি গাছটি দান করেন মন্দির কর্তৃপক্ষকে। মন্দির কমিটির সহসভাপতি লক্ষণকান্তি দেব বলেন, ‘মোশাররফ সাহেব গাছটি বাঁচিয়ে মন্দিরকে দান করেছেন। বটগাছটি এখন ছায়া দিচ্ছে মানুষকে। উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমাদের।’ প্রবাসে একা : ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক তিনি। প্রবাসে এখনো মেসে থাকেন। স্ত্রী-সন্তানরা থাকেন স্বদেশে। তাঁদের কখনো যুক্তরাষ্ট্রে নেননি। কারণ কী? ‘মেসে আমি যেনতেনভাবে থাকতে পারি। আলু ভর্তা, ডাল বা ডিম দিয়ে চলে যায় তিন বেলা। পরিবার নিয়ে গেলে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। তাতে খরচ অনেক বেড়ে যেত। বরং সেই টাকা দেশের মানুষের কাজে লাগাতে চেয়েছি।’ সরল-সোজা উত্তর মোশাররফের। এ জন্য স্ত্রী ফয়জুন নাহার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি। এ ছাড়া শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, জাহাঙ্গীর খান চৌধুরী, হাজি তৈয়ব আলী, আব্দুল ওদুদ চেয়ারম্যানসহ নানা সময়ে আরো অনেকের সহযোগিতা পেয়েছেন। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন মোশাররফ।আনন্দে বাঁচা মানুষ : মোশাররফের বয়স এখন ৬২ বছর। তরুণ বয়সে পড়াশোনায় ছেদ পড়লেও তিনি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে স্নাতকে পড়ছেন। পরীক্ষার সূত্রেই এসেছেন দেশে। বললেন, ‘পড়াশোনার কোনো বয়স নেই। আবার নতুন করে শুরু করতে চেয়েছি।’ভোগ নয়, ত্যাগের দর্শনে বিশ্বাসী মোশাররফ। বললেন, ‘আমি আনন্দে বাঁচি। মানুষের জন্য কিছু করতে পারলে চিত্ত নেচে ওঠে আমার। যত দিন বাঁচি—আনন্দের খোরাক নিয়েই বাঁচতে চাই।’




নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক।

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও এক কলেজছাত্রকে ‘অপ্রীতিকর অবস্থায়’ আটক করে রশিতে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন ওই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী এনামুলের স্ত্রী (দুই সন্তানের জননী) এবং স্থানীয় এক কলেজ পড়ুয়া ছাত্র রবিউল (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে ওই গৃহবধূর সঙ্গে কলেজছাত্র রবিউলের প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাতে স্বামী এনামুল বাড়িতে না থাকার সুযোগে কলেজছাত্র রবিউল তাদের বাড়িতে যান। এ সময় তাদের ‘অপ্রীতিকর অবস্থায়’ দেখতে পেয়ে গৃহবধূর স্বামী এনামুলসহ এলাকাবাসী কৌশলে ঘরের ভেতর থেকে তাদের দুজনকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়রা তাদের রশি দিয়ে বেঁধে দীর্ঘ সময় ঘরের ভেতর আটকে রাখেন।এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুূদ বলেন, আজ মঙ্গলবার সকালে ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে বা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিল ব্র্যাক

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মান সম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রান্তিক কৃষকদের জন্য ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ব্র্যাক মাইক্রো ফাইনান্স (দাবি+)।গতকাল রবিবার (১ মার্চ) সকাল ১১ টায় নাগেশ্বরী উপজেলার হিরারকুটি গ্রামে ব্র্যাক অফিসে আয়োজিত এই আয়োজনে কুড়িগ্রাম অঞ্চলের ২০ জন কৃষক ও কৃষাণী সদস্য নিয়ে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহণকারী কৃষকদের নিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনে শস্য নিরাপত্তা বীমা, গবাদি প্রাণী বীমা, স্বাস্থ্য কার্যক্রম বীমা সুবিধা চালু করেছে ব্র্যাক। এছাড়াও ব্র্যাক থেকে বিগত সময়ে ধানের চারা, ফলজ বৃক্ষ, সবজি গাছ,মাছের পোনা দেওয়া হয়েছে। এই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সহায়তা প্রাপ্ত কৃষকগণ। এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান বলেন, আমরা ধান, সবজি বাগান , লাউ কুমড়া বিভিন্ন সবজি গাছে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এ সার ব্যবহার করলে বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না। এ বিষয়ে কৃষাণী নুর হাসনা বলেন, বাজারে ভালো সার পাওয়া যেমন কঠিন, তেমনি দামও বেশি। ব্র্যাক আমাদের যেটা প্রশিক্ষণ দিয়েছে, সেটা ভালো মানের এবং আমাদের জন্য বড় সহায়তা। এ সময় বক্তব্য রাখেন, ব্র্যাক শুধু ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিয়েই সীমাবদ্ধ নয়। ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচির মাধ্যমে বীজ বিতরণ, কৃষকদের জন্য শস্য নিরাপত্তা বীমা,গবাদিপশু বীমা, স্বাস্হ্য বীমা সুবিধা চালু করে তাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতেও কাজ করেছে। প্রতিটি কৃষককে নিদিষ্ট পরিমাণ মান সম্পন্ন বীজ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার তাপস কিশোর দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসসিডিপি শাখা ব্যবস্থাপক রাসেল রেজা,শাখা ব্যবস্থাপক দাবি আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হালিম সরকার, কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান ও নুর হাসনা, সম্প্রসারণ কর্মকর্তা কৃষি আব্দুল্লাহ আবু ছালিহ্ প্রমুখ।




কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী (ডায়াবেটিস সচেতনতা দিবস) উপলক্ষে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় (Safe fasting for the diabetic) শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২রা মার্চ সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির অনারারি কনসালটেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা জেলা সমাজসেবক কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ, গাইনী বিশেষজ্ঞ দিলরুবা আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ. হ. ম তাইফুর আলম।




শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কুমিল্লায় গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

কলিযুগ পতিত পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কুমিল্লায় গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ও ঠাকুর পাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির এর যৌথ আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলবেলা কীর্তন মেলা ও মহাজনীয় ভজন কীর্তন শেষে কুমিল্লা জগন্নাথপুর মন্দির ইসকন এর প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী এর পরিবেশনায় চৈতন্য চরিতামৃত পাঠ। এরপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মহা অভিষেক। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ। ওই অনুষ্ঠানে ভক্ত শ্রোতার পদচারণায় এবং শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মন্দিরের চারপাশ মুখরিত। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লার সাবেক জেলা জিপি বিজ্ঞ সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম আহবায়ক বিকাশ সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো ভক্ত-শ্রোতা।




মিরপুর ডিওএইচএসে মাইক্রোবাস দুর্ঘটনা, বড় হতাহতের খবর নেই

রিপোর্টার মো: তৌ‌ফিকুর রহমান

ঢাকা, ৩ মার্চ ২০২৬ (বিকাল ৩টা): রাজধানীর Mirpur DOHS এলাকায় বিকাল তিনটার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের ডিভাইডারের উপর উঠে পড়ে এবং পরে কাত হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেন।প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।




রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশ গণমুক্তি পার্টির

হাকিকুল ইসলাম খোকন

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল ৩টায় বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা, ও নিত্যপ্রয়োজনীয়দ্রব্যের মূল্য কমানো ও ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এম এ আলীম সরকার সভাপতিত্বে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়। (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার তাঁর বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও নৈতিক শুদ্ধতার মাস। এই মহিমান্বিত মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এবারও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।খবর আইবিএননিউজ।বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, রমজানের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু অর্থনৈতিক সমস্যা নয়; এটি নৈতিক সামাজিক অবক্ষয়েরও বহিঃপ্রকাশ। সাধারণ মানুষ যখন সিয়াম সাধনায় নিয়োজিত, তখন তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ অন্যান্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা রাষ্ট্র ও ব্যবসায়ী সমাজের যৌথ দায়িত্ব।আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। টিসিবিসহ অন্যান্য সরকারি বিপণন ব্যবস্থার মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ বৃদ্ধি করতে হবে। বাজার তদারকি জোরদার করে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে।একই সঙ্গে আমরা ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানাই—রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সম্মান জানিয়ে অতি মুনাফার মানসিকতা পরিহার করুন। ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন।এম এ আলীম সরকার আরও বলেন, সাম্রাজ্যবাদীদের এজেন্ট পুতুল সরকার মুহাম্মদ ইউনূসের বিদায় হয়েছে। ইউনুস মব সন্ত্রাস সৃষ্টিতে শতভাগ সফলতা অর্জন করেছে। গত আঠারো মাসে মব সন্ত্রাসের ভয়ে জনগণ নির্ভয়ে দীর্ঘনিঃশ্বাস নিতে পারেনি। আঠারো মাস পরে জনগণ নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারছে। ইউনুস বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। কিন্তু ইউনুসের তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার সব পরিকল্পনা ভোটের মাধ্যমে বাংলার জনগণ ব্যর্থ করে দিয়েছে। বাংলার জনগণ বেহেস্তের টিকিও প্রত্যাখ্যান করেছে। তবুও বাংলাদেশকে তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেবে না বাংলার জনগণ। ফয়েজ আহমদের মতো কোনো উপদেষ্টা বিদেশে পালাতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখতে হবে। এম এ আলীম সরকার আরও বলেন, শেষ ভালো যার সব ভালো তার। ডঃ মুহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন, এজন্যে মুহাম্মদ ইউনুস ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ গণমূক্তি পার্টির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ গণমুক্তি পার্টি সকলকে রমজানের শিক্ষা ধারণ করে সংযম, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চা করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা প্রভাষক বিজন হালদার, প্রভাষক মহসিন আলমগীর ও সেলিম রেজা প্রমুখ।বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য।




কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

হাকিকুল ইসলাম খোকন

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত(৭১)সড়ক দুর্ঘটনায় পরলোকগমন করেছেন। আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন এএসএম হামিদ হাসান ।গত বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে ভোগপাড়া এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদানের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হয়। এছাড়াও কটিয়াদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।এসময় কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পুলিশ কর্মকর্তা ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের লোকজন উপস্থিত ছিলেন।তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পপপপপ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তুলশী কান্তি রাউতের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও “৮০ দশকের কটিয়াদি সরকারি কলেজ ছাএ সংসদের ভিপি ছিদ্দিকুর রহমান ভূঁইয়া ,কটিয়াদি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দীন,আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা,আওয়ামী লীগ নেতা আবু ঈসা মনজিল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম স্বপন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সংবাদিক হাকিকুল ইসলাম খোকন প্রমুখ।




শেষ বিদায়ে দীর্ঘশ্বাস: ড. ইউনুসের শাসনকাল ও ধ্বংসস্তূপের খতিয়ান

— মানিক লাল ঘোষ

শোষণ আর নির্যাতনের ইউনুস জমানার অবসান হলো। অবশেষে মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষের মনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। কোনো উৎসবমুখর পরিবেশে নয়, বরং একরাশ হাহাকার, বিশৃঙ্খলা আর অনিশ্চয়তার চাদরে দেশকে ঢেকে দিয়ে ড. মুহাম্মদ ইউনুস পর্দার আড়ালে চলে গেলেন। কারো কারো মতে, যে আশার বেলুন উড়িয়ে তিনি রাষ্ট্রক্ষমতার শীর্ষাসনে বসেছিলেন, গত কয়েক মাসে তা সজোরে ফেটে গিয়ে জনজীবনকে বিষিয়ে তুলেছে। তার বিদায়ের কয়েক ঘণ্টা পর যখন আমরা পেছনে ফিরে তাকাই, তখন প্রাপ্তির চেয়ে হারানোর ক্ষতগুলোই বেশি যন্ত্রণাদায়ক হয়ে ধরা দেয়। আইন, বিচার, সংস্কৃতি—সর্বক্ষেত্রে প্রহসন এবং দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেছে তার সরকার।সাগর-রুনী হত্যার বিচার করার নামে তিনি যে নাটকীয়তার অবতারণা করেছেন, তা জাতির সাথে এক চরম পরিহাস। অথচ এর আড়ালে আমরা কী দেখলাম? আবরার ফাহাদ হত্যার চিহ্নিত খুনিদের মুক্তি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোফাজ্জলের মতো নিরপরাধ মানুষকে ‘খাইয়ে-দাইয়ে’ পিটিয়ে হত্যার নৃশংসতা। এমনকি দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে সংসদ সদস্য বানানোর মতো দুঃসাহসও দেখিয়েছে ইউনুস প্রশাসন। শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের মুক্ত করে দিয়ে তিনি দেশকে এক ভয়াবহ নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছেন। গুমের শিকার হাজারো মানুষের কথা বলে মাত্র ২৮৭ জনের দায়সারা তালিকা দিয়ে তিনি প্রমাণ করেছেন, সত্যের চেয়ে রাজনৈতিক এজেন্ডাই তার কাছে মুখ্য ছিল।একদার ‘এশিয়ার রাইজিং টাইগার’ বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু। শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে, কয়েক লাখ মানুষ নতুন করে বেকার হয়েছে। অথচ গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কর অব্যাহতি দিয়ে এবং বিনা টেন্ডারে স্পেকট্রাম বরাদ্দ দিয়ে তিনি নিজের স্বার্থ রক্ষা করেছেন। গাজী টায়ার ধ্বংস করে বিদেশের হাতে বাজার তুলে দেওয়া এবং দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি বজায় রাখা—এসবই কি ছিল তার ‘অর্থনৈতিক মডেল’? বিলিয়ন বিলিয়ন ডলার পাচারের গল্প শুনিয়েও আদতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। উল্টো ইতিহাসে রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়ে দেশের মুদ্রাবাজারকে ধ্বংস করেছেন।ড. ইউনুসের শাসনামলে ২৫০০-এর বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। মাজার ও মন্দির গুঁড়িয়ে দেওয়া, এমনকি কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো মধ্যযুগীয় বর্বরতা আমরা দেখেছি। দিপু দাসের মতো মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা যখন প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়, তখন বুঝতে বাকি থাকে না শাসনযন্ত্র কতটা অকেজো ছিল। সবচেয়ে বড় আঘাত এসেছে আমাদের জাতীয় চেতনায়—ধানমন্ডি ৩২ নম্বরের স্মৃতিচিহ্ন এবং মুক্তিযুদ্ধের অজস্র ভাস্কর্য ধ্বংসের মাধ্যমে তিনি জাতির শেকড় উপড়ে ফেলার চেষ্টা করেছেন।স্বাধীনতা বিরোধীদের ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে ভারত-বিরোধিতাকে উস্কে দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন। অন্যদিকে, পাকিস্তানের সাথে সখ্যতা বৃদ্ধি করে দেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রির যে গোপন চুক্তির অভিযোগ উঠেছে, তা দেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া এবং দেশে ঈদ করার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে তিনি দীর্ঘমেয়াদী জনমিতিক সংকট তৈরি করে গেছেন।ড. ইউনুস চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক ঋণে জর্জরিত দেশ এবং গড়ে দৈনিক ৪৮টি খুনের পরিসংখ্যান। তার শাসনকালে ৩০০-এর বেশি সাংবাদিকের বিরুদ্ধে প্রায় ৬০০ মামলা হয়েছে, যার অধিকাংশ ছিল হত্যা মামলা। এই মিথ্যা মামলার মাধ্যমে তিনি যে কণ্ঠরোধের সংস্কৃতি চালু করেছেন, তা গণতন্ত্রের জন্য এক কলঙ্কজনক অধ্যায়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ ওয়ালেটের মতো ব্যক্তিগত সাম্রাজ্য বিস্তারের ধান্দায় তিনি রাষ্ট্রকে ব্যবহার করেছেন। আজ জাতি বুঝতে পারছে, সংস্কারের নামে আসলে তিনি দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করে গেছেন। ইতিহাস তাকে ক্ষমা করবে না।( মানিক লাল ঘোষ : সাংবাদিক ও কলামিস্ট; ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি।)




—নতুন বই— মাটি ও মানুষের টানে এবিএম সালেহ উদ্দীন-এর ‘দেশাত্ববোধ,মানবপ্রেম ও স্বকীয়তানির্ভর রচনা ‘

আলোচনাঃহাকিকুল ইসলাম খোকন

মাটি ও মানুষের টানে(প্রবন্ধ বিচিত্রা) এবিএম সালেহ উদ্দীনের তৃতীয় প্রবন্ধের বই ।প্রবন্ধ লেখার প্রকৃত কৌশল রক্ষা করে যিনি সাহিত্যকর্মে সচল । আমাদের বাহিতজীবনের নানাবিধ সংকট এবং গতিমন্থরতার মধ্যেও যিনি সর্বদা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য কর্মে নিস্ত রয়েছেন ,তিনি হলেন কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ।তাঁর রচিত অসংখ্য লেখার ভেতর থেকে বাছাইকৃত প্রবন্ধসমূহ নিয়ে এবার প্রকাশিত হলো ‘মাটি ও মানুষের টানে’।অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষ‍্যে প্রকাশিত গ্রন্থটির পরতে পরতে লেখকের ভেতররার সংস্কৃতি মনস্কতা,দেশাত্ববোধ,শিল্প-সাহিত‍্যনির্ভর প্রবন্ধমালায় ফুটে উঠেছে । উল্লেখিত গ্রন্থটি মূলত লেখকের শিকড় সন্ধানী মনের একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ ।শব্দবুননের অখন্ড নিজস্বতায় সমুজ্জ্বল গ্রন্থটিতে পাঠকের মনের খোরাক পাওয়া যাবে । উল্লেখিত বইয়ের প্রতিটি প্রবন্ধের বিষয়াবলী অনুসন্ধানীমূলক ও গবেষণাধর্মী । একথা নির্দ্ধিধায় বলা যায় যে, উক্ত (প্রবন্ধ বিচিত্রা-২) বইটির যথার্থতা ও প্রাসঙ্গিকতা পাঠকের জন্য উপজীব্য হবে এবং তাঁদেরকে উপকৃত করবে ।ঐতিহ্যের নিরিখে সৃজনশৈলী, মননশীলতা,শিল্পবোধ ,সাহিত্যাদর্শ ,স্বাধীনতা,দেশপ্রেম, মানবতাবোধ দর্শন,সমাজচিন্তা,রাজনীতি,রাষ্ট্রচিন্তা ও কর্মজীবনে বহুমুখি প্রতিভা এবং অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিসৃত অবদানকারী ব‍্যক্তিদের প্রতি অকুন্ঠ শ্রদ্ধাবোধ এবং তাঁদের অবদান সম্পর্কে জ্ঞাত থাকা সত্বেও সময়ের ঘূর্ণায়নে অনেকেই সঠিক মূল্যায়নে ইচ্ছুক নন । এক্ষেত্রে লেখকের আবেগ,অনুভূতি অত‍্যন্ত স্পষ্ট ও সত‍্যগ্রাহী । এখানে কোন স্পর্শ কাতরতা ও গোঁজামিল নেই । নিজের বুদ্ধি-বিবেচনায় সত‍্যবোধই হচ্ছে তাঁর লেখার প্রধান বৈশিষ্ট‍্য । এবিএম সালেহ উদ্দীন রচিত এবারের গ্রন্থে— ‘মহান স্বাধীনতা দিবস ও কিছু বেদনার কথা,ধ্বংস মানুষের কাজ নয়,মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,আরব‍্য সাহিত‍্যের সমৃদ্ধি এবং আরব‍্য রজনী,ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা,দালাল সাংবাদিক এবং সুবিধাবাদীদের অবস্থান,স্মৃতির মণিকোঠায় চিত্তরঞ্জন সাহা,রবীন্দ্রনাথের ধর্মবোধ ও সাহিত‍্য মানস,নজরুল সাহিত‍্যে শ্রমিকের অধিকার,স্বাধীনতা দিবসের পটভূমি এবং আজকের প্রত‍্যাশা,বাংলার লোকসংস্কৃতি ও ভাওইয়া গানের ঐতিহ‍্য,মুক্তিযুদ্ধের পটভূমি ও স্বাধীনতা দিবসের অঙ্গীকার,শহীদ বুদ্ধিজীবী ও এবং আমাদের দায়,বৈশাখের স্মৃতি:ভাড়াক্রান্ত মন, শিশুদের জন‍্য সবচেয়ে বিপজ্জনক স্থান ফিলিস্তিন,গাজায় গণহত‍্যা এবং পশ্চিমা বিশ্ব এবং ‘মাটি ও মানুষের টানে’—প্রবন্ধসমূহ স্থান পেয়েছে । ‘প্রবন্ধ বিচিত্রা-২’ গ্রন্থে বাংলাদেশের শিল্প-সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য এবং ব্যক্তিত্বশীল মানুষের জীবনাচার ও বর্ণাঢ্য বিষয়াদি নিয়ে লেখক এবিএম সালেহ উদ্দীন অত‍্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন ।প্রকাশিত গ্রন্থটির দীপ্তি নি:সন্দেহে আমাদের পশ্চাদপদ জনগোষ্ঠীকে আলোর পথ দেখাতে সহায়ক হবে ।সমাজের নানারকম বৈপরীত্য নিয়ে বর্তমান সমাজে ইতিহাসে দেশ-মাতৃকা ও সাংস্কৃতিক ঐতিহ্যবোধ বিশ্লেষণের দিকে খুব একটা এগুতে দেখা যায় না । অনেকে জনজীবনের প্রাণশক্তির উন্মেষ ও বুদ্ধিবৃত্তির বিষয় সম্পর্কে ঔদাসিন্য প্রকাশ করেন । আস্তে আস্তে কেন যেন আমরা বড় মানুষদের অবদানের কথা ভুলে যেতেবসেছি ।বুদ্ধিবৃত্তির সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে , জাগ্রতচিত্তের মানুষের ভেতরকার অনৈক্য এবং দৃষ্টিভঙ্গির অসামনন্জস্যতার বহিঃপ্রকাশ । আবার অনেকে সমাজ ও রাষ্ট্রগত সুবিধার দিকে ঝুঁকে গিয়ে বুদ্ধিবৃত্তির আসল সত্তাকে আড়াল করে ফেলেন এবং অতীতের ঐতিহ্যগাঁথা ইতিহাসের দিকে ফিরে তাকাতে চান না ! এধরণের অমনোযোগিতা কারো কাম্য নয় ।আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দিক-দর্শনের আলোকে সমাজ,দেশপ্রেম ও দেশাত্মবোধক সংস্কৃতি সম্পর্কে আমরা বিস্মৃত থাকতে পারি না । কবি এবিএম সালেহ উদ্দীনের সদ্য প্রকাশিত’প্রবন্ধ বিচিত্রা-২’ বইটি পাঠকের আশাবোধ শতভাগ আশা পূরণ করতে পারবে; তা নয় । তবে,এই বইটি প্রকাশের মধ্যদিয়ে আমাদের কৃতিমান মানুষদের সাংস্কৃতিক মূল্যবোধ ও জীবনের আদর্শ থেকে অনাগত প্রজন্ম এবং আমরা উপকৃত হতে পারব । বইটি পড়ার মাধ্যমে আমাদের মনোজগতের অরুদ্ধ দ্বার উন্মোচনের পথ কিছুটা হলেও খুলে যেতে পারে ।সবদিক বিচার করলে নি:সন্দেহে বলা যায় যে, বইটির আবেদন কখনই ফুরাবে না এবং পাঠক উপকৃত হবেন । বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা হাওলাদার প্রকাশনী । ঢাকার জি জি আর্ট প্রেস থেকে উন্নতমানের কাগজে ঝকঝকে ছাপাকৃত গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ,মোস্তাফিজ কারিগর । দামি কাগজের পুস্তানি ও টেকসই বাধাইকৃত বইটির মূল্যঃ ৪০০টা $২০ ডলার । বইটি অমর একুশে বইমেলা এবং নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাবে । এছাড়া রকমারি ডট কম থেকেও সংগ্রহ করা যাবে ॥লেখকঃহাকিকুল ইসলাম খোকনসিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবংসম্পাদক, বাপসনিউজ ।




নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাইতে গেলে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী আমেনা বেগমকে গনধর্ষণের পর হত্যা

আবুনাঈমরিপন:স্টাফ রিপোর্টার :

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ধর্ষণের ঘটনা চাপা দিতে প্রায় ১৫ দিন পর কিশোরীকে বাবার কাছ থেকে জোর পূর্বক তুুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় স্থানীয় বিএনপির নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।গ্রেপ্তারকৃতরা হলেন, মহিষাশুড়া ইউনিয়ন এর বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান,তার ছেলে ইমরান দেওয়ান,ধর্ষক নূরার চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব,এবায়দুল্লাহ এবং মোঃ গাফ্ফার মিয়া। গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৬ ইং রাতে নিহত কিশোরী আমেনা বেগম (১৫) এর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় ৯ জনের নাম উল্লেখ করে ধর্ষণের পর হত্যা মামলা দায়ের করেন। রাতেই নরসিংদীর আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেন। উল্লেখ্য,গত ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ৫/ ৬ জন বখাটে ওই কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, তিনি অপরাধীদের সঙ্গে আর্থিক রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন এবং ধর্ষিতার বাবা ও তার পরিবারকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। ধর্ষণের ঘটনা ১০/২/২৬ ইং ঘটনার পর বখাটে চক্রটি ভিকটিম কিশোরীকে তার অসহায় বাবার কাছ থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। মহিষাশুরা ইউনিয়ন এর কোতালিরচর দড়িকান্দীর একটি সরিষা ক্ষেত্রে ধর্ষিতা কিশোরী আমিনা বেগম(১৫)কে ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালী এই অপরাধী চক্রটি টাকার বিনিময়ে আইনের চোখ ফাঁকি দিয়ে, নিজেদের রক্ষা করতে তদবির বানিজ্য করছে। যাতে কোনভাবে অপরাধীরা রক্ষা না পায়,সেদিকে খেয়াল রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী। উক্ত ঘটনা সরজমিনে তদন্ত করতে আসেন,ঢাকা রেঞ্জের ডিআইজি ও নরসিংদীর পুলিশ সুপার ও অন্যান্য কর্মকর্তাগণ নরসিংদীর মাধবদীতে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এবং সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।




একাধিক মামলায় জড়িত ইউপি সদস্য জামাল ভূইয়া গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য।

মাহবুব আলম (অষ্টগ্রাম), কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় আলোচিত ইউপি সদস্য জামাল ভূইয়া (৪৮), ওরফে জামাল মেম্বারকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব অষ্টগ্রামের পুকুরপাড় এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় অষ্টগ্রাম থানা পুলিশ। এসআই মো. হানিফ মিয়া ও এসআই গাফফারসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী গৃহবধূ মিনারা বেগম (২৫)-এর ওপর মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর মো. কুতুব মিয়া (৬৫), পিতা গেদু মিয়া, সাং কাস্তুল শেখের হাটি, বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং–১৩, তারিখ ১৩/১২/২০২৫ ইং।উক্ত মামলায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু রয়েছে।এছাড়া, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে সরকারি জমি দখলের খবর সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দৈনিক ইনকিলাব-এর অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিরুজ্জামান বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং–১৫, তারিখ ১৭/১১/২০২৫ ইং। এ মামলায় দণ্ডবিধির ৩৪২/৩২৩/৩৭৯/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।অন্যদিকে কাস্তুল ব্রক্ষ্মপুরা এলাকার বাসিন্দা আঙ্গুর ভূইয়া (৬৫), পিতা মৃত আ. কাদির, ১৬/১১/২০২৫ ইং তারিখে জামাল ভূইয়ার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, “জামাল ভূইয়া ওরফে জামাল মেম্বারকে প্রবাসী গৃহবধূ নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”একাধিক মামলার আসামি হিসেবে তার গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।




সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের জরুরি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতা কার্যক্রম জোরদার করা এবং ঢাকা জেলায় রক্তদাতা স্বেচ্ছাসেবক বৃদ্ধি করার লক্ষ্যে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ঢাকাস্থ স্বেচ্ছাসেবকদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় অফিসার্স ক্লাব ঢাকা-এ।সাঘাটা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ঢাকা জেলায় স্বেচ্ছায় রক্তদাতা স্বেচ্ছাসেবকের সংখ্যা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সভাপতির বক্তব্যে মোঃ ফাহমিদুল ইসলাম মোল্লা রানা বলেন, মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংগঠনের মূল শক্তি। তিনি সকল স্বেচ্ছাসেবককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।




কুমিল্লায় তিন জেলার সকল বৌদ্ধ বিহারে ধর্ম মন্ত্রনালয়ের চেক বিতরণ

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

কুমিল্লা-নোয়াখালী-ফেনী জেলার সকল বৌদ্ধ বিহার, শ্মশান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী দুঃস্থ, অসহায় ও গরিব মেধাবী শিক্ষার্থী ও মানুষের মাঝে ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লা ঠাকুরপাড়াস্থ কনকস্তুপ বৌদ্ধবিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। ওই চেক বিতরণ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা কোটবাড়িস্থ নব শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথেরো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মপাল মহাথেরো। এসময় উপস্থিত ছিলেন- মজলিসপুর ধর্মাংপুর বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রজ্ঞাজ্যোতিঃ মহাথের, ছোট চাঁদপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুরেশ্বর থেরো, কুমিল্লা-নোয়াখালী-ফেনীর সকল বিহারের পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদক এবং সদস্যগণ। অনুষ্ঠানে এধরনের মহৎ কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, সভাপতি ও সম্পাদকবৃন্দ।অনুষ্ঠানের বিশেষ অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া বলেন- বর্তমান সরকার সকল ধর্মের প্রতি সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমান সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন কায়কোবাদ বৌদ্ধ ধর্মাবলম্বী সকলকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আমার (ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া) মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।




খানমরিচ গ্রামে ঘোড়া চুরি: আটক ১ জন, পলাতক ১ জন

স্টাফ রিপোর্টার: মোঃ জাকারিয়া , ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ গ্রামে এক অসহায় ব্যক্তির ঘোড়া চুরির চেষ্টা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছেন এক যুবক। অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার গারেশ্বর গ্রামের এক যুবক এবং নওগাঁ গ্রামের আরেক যুবক—এই দুইজন মিলে পরিকল্পিতভাবে খানমরিচ গ্রামের এক অসহায় মানুষের ঘোড়া চুরি করার চেষ্টা চালায়। ঘটনাটি ঘটে যখন গ্রামের অধিকাংশ মানুষ নামাজ আদায়ে মসজিদে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে তারা ঘোড়াটি নিয়ে পালানোর চেষ্টা করে।তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি এলাকাবাসীর চোখে পড়ে গেলে ধাওয়া শুরু হয়। একপর্যায়ে এলাকাবাসী শাকিল নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন। অপর ব্যক্তি আসের পালিয়ে যায় এবং তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।আটক শাকিল জানায়, তারা দুজন শালা-দুলাভাই সম্পর্কের এবং একসঙ্গে এ ঘটনায় জড়িত ছিল।পরে এলাকাবাসী আটক ব্যক্তিকে খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন খাঁন (মিঠু)-এর কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। বর্তমানে আটক শাকিল চেয়ারম্যানের কার্যালয়ে রয়েছেন।এলাকাবাসীর দাবি, দ্রুত পলাতক আসেরকে আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।




চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে জামিন পেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা আলহাজ্ব আনোয়ার হোসেন।

নাজমুল ইসলাম নওগাঁ প্রতিনিধি

গত ২১ ফেব্রুয়ারী ২০২৬ ইং একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা ও পঞ্চবটির বিশিষ্ট ব্যবসায়ী এমদাদিয়া রি-রোলিং মিলস এর সম্মানিত এমডি আলহাজ্ব আনোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলা দেয়া হয়। বর্তমান নারায়ণগঞ্জ – ৪ আসনের এমপির মহোদয়ের কাছের লোক যারা কিনা এনসিপির নামধারী দায়িত্বশীল তাদের করা এই মিথ্যা মামলায় আজ ২৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালত হতে জামিন পান আলহাজ্ব আনোয়ার হোসেন। জামিন পাওয়ার পর তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী, সঠিক নিয়মে ব্যবসা করাই আমার মূল কাজ। পাশাপাশি দ্বীনি কাজে সহযোগিতার লক্ষে শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান গুলোতে সাধ্যানুযায়ী সহযোগিতা করি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্বপালন সহ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছি। কিন্তু কিছু কুচক্রী মহল বর্তমান নতুন এমপির সহকর্মী দাবী করে আমার সুনাম ক্ষুন্ন করতে আমার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা দেয়। যা কিনা কখনোই মেনে নেয়া যায় না। আজ বিজ্ঞ আদালত আমাকে জামিন প্রদান করেন যা প্রমান করে আমাকে বিতর্কিত এবং হয়রানি করার জন্যই এই মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়া হয়েছিলো। পাশাপাশি প্রশাসনের কাছে আমার আহবান থাকবে যে, আপনারা দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করেন। তবে কেউ মামলা করতে আসলে তদন্ত ছাড়া মামলা নিয়ে অযথা কাউকে হয়রানি করবেন না। মামলা নেয়ার আগে প্রশাসনকে তদন্ত করে নিতে হবে অন্যথায় প্রশাসনের প্রতি জনগণের আস্থা থাকবেনা। জুলাই আন্দোলনকে পুঁজি করে যারা এর অবৈধ ব্যবহার করবে তাদের প্রতি জনগণের প্রত্যাশা ভবিষ্যতে শূন্যের কোঠায় নেমে আসবে। এই বিষয়ে উক্ত এলাকার অনেক স্থানীয় বাসিন্দারা আলহাজ্ব আনোয়ার সাহেবের উপর মিথ্যা মামলা দেয়ার কথা শুনে বিস্ময় প্রকাশ করেন এবং তাদের অনেকেই এর তীব্র নিন্দা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,সহ সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক, সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবীর,ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা




পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

জলাশ পাহান পোরশা প্রতিনিধি

পোরশা উপজেলার শীতলী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, শীতলী গ্রামের মিতপুর এলাকায় রাশেদুল ইসলামের পারিবারিক কবরস্থানে একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ১৩৭ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত মূর্তিটি প্রাচীন যুগের মূল্যবান প্রত্নসম্পদ। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে এটি গোপনে সংরক্ষণ করা হয়েছিল বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্তর্জাতিক বাজারে এর মূল্য কোটি টাকা হতে পারে বলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন।বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে আদালতের নির্দেশক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়রা জানান, এলাকায় মাঝেমধ্যে প্রাচীন নিদর্শন উদ্ধারের খবর শোনা যায়। উদ্ধার হওয়া কষ্টিপাথরের এই বিষ্ণু মূর্তিটি যথাযথ সংরক্ষণ ও গবেষণার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




টুঙ্গিপাড়ার দুই নেতাহাবিব মুন্সী ও মুকুল মুন্সীকে গ্রেফতার

হাকিকুল ইসলাম খোকন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়ের করা এক মিথ‍্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।খবর আইবিএননিউজ ।গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার পাটগাতী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান।গ্রেপ্তার কৃত ব্যক্তিরা হলেন পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব মুন্সী (৫৫) এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুকুল মুন্সী (৫০)।পুলিশ জানায়, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সড়কে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।পুলিশ জানিয়েছে, মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মিথ‍্যা মামলায় আটককৃত দুই নেতাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশ ও প্রবাসের আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক,কবি, সাহিত্যিক, কলামিস্টসহ সর্ব পর্যায়ের কমিউনিটির নেতৃবৃন্দ ।




কায়া বদল

রফিকুল ইসলাম ভুলু

অদৃশ্যের শক্তির ক্ষমতা বলে জীবন্ত একটি বিন্দু কণা থেকে সৃষ্ট। চলমান একটি জীবনের কায়া বদল হয়ে, পুনরায় জীবন দানে যেমনি, উড়ন্ত প্রজাপতি কিংবা ফড়িং অথবা জোনাকি পোকার পূর্ণজনম হয়।তেমনি হয়তোবা মানব দেহ থেকে দৃষ্টি এড়িয়ে আত্মা কোনো গন্তব্যে অদৃশ্য হয়ে যায়। এবং পুনরায় হয়তো আবার অন্য মাধ্যমে জীবন্ত কার্যক্রম চালিয়ে যায়। যদি তা বহাল থাকে? যেহেতু পূর্ণউত্থানের উল্লেখ রয়েছে।এক্ষেত্রে এক জীবনের ধারাবাহিকতার স্মৃতি কিংবা কার্যক্রমের পুরোধা হয়তোবা আরেক জীবনে স্মরণে এসে বিচরণ করা হয়তো সম্ভব হবে না বলে ধারণা করা হয়। যেমনটি স্বপ্নের মাঝে ভাসমান অবস্থায় হয়ে থাকে।আসলেও কি মৃত্যুর পরে জীবন শেষে পুনরায় সকল কিছু স্মরণে আসবে? এক জীবনের চলার পথের স্মৃতিচারণের উপলব্ধি কিংবা অনুভূতির কার্যক্রমের পদচারণার আত্ম তৃপ্তি কিংবা মনোকামনার জাগ্রত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটবে? মনেতো হয়না? হয়তোবা এ কখনো সম্ভবও নয়।শারীরিক পরিবর্তন অথবা কায়া বদল। কোনো জীবের হয়তো দৃশ্যমান, আবার কোনোটা হয়তো স্থানান্তর কিংবা পরিবর্তনশীল অদৃশ্যে বিরাজমান। অথবা স্মরণ বিহীন নতুন ধারায় অদৃশ্য শক্তির ক্ষমতা বলে চলমান প্রক্রিয়া।কারো সাধ্য কি আছে এ রহস্যভেদ জানার কিংবা এ সত্য আবিষ্কারের? অথবা উপলব্ধি কিংবা অনুধাবন করার?অদৃশ্য শক্তির ক্ষমতা বলে সৃষ্ট একটি ছোট্ট তরল কণা থেকে মানব জীবনের উৎপত্তি হয়। যা- তাপ, পানি, বাতাস ও মাটি এবং বিভিন্ন পদার্থের সংমিশ্রণে খাদ্য রসের রক্তে মাংসে মাধ্যমে পর্যায়ক্রমে অঙ্গপ্রত্যঙ্গের নানাবিধ প্রণালীর সমন্বয়ে দেহের গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।সে এক অজানা এবং অদেখা ও অদৃশ্য শক্তির আত্মা নামের জীবনীশক্তি দেহের ভেতরে অবস্থানরত জীবন প্রবাহ। তা- ধরা কিংবা ছোঁয়ার বাইরে চলমান।দেহের উৎপত্তি এবং নিষ্পত্তি রয়েছে। কিন্তু আত্মার উৎপত্তি অদৃশ্য এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে জীবন প্রবাহের চলমান ধারায় বহমান এবং সময়ের ব্যবধানে দেহ ত্যাগের বিনিময়ে কোথায় তাঁর অবতরণ অথবা গন্তব্য স্থল। সে অজানা রয়ে যায়।সেকি আদৌও জানা সম্ভব বলে মনে হয়? নিশ্চয়ই না। সে-যে খুবই দূরহ ব্যাপার এবং অসাধ্য বলে প্রতীয়মান হয়। তা- শুধু স্বপ্ন সাধনা এবং কল্পনার জগতের রহস্যেঘেরা‌ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ।বাস্তবতার নিরিখে তা-ধরা কিংবা জানা অথবা দেখা সম্ভব নয়। এটাই চিরন্তন সত্য। এখানেই বান্দা অপারগ। কিছুই করার নেই। শুধু আসা আর যাওয়ার মাঝে জীবন অতিবাহিত করা। এর বাহিরে কিছুই করার নেই।




নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন.

নিউইয়র্কে প্রবাসী সিলেটবাসীর ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা এর উদ্যোগে এক আত্মিক ও তাৎপর্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, নিউইয়র্কের উডসাইডের Gulshan Terrace-এ আয়োজিত এ মাহফিলে কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।খবর আইবিএননিউজ ।সংগঠনের সভাপতি মইনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে মহান ভাষা শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়, যেহেতু দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সভাপতি মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জালালাবাদ এসোসিয়েশন সবসময় প্রবাসে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকুক।”সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন শুধু ইফতার নয়, এটি আমাদের মিলনমেলা—যেখানে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করি।”সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।প্রবাসে ঐক্য, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র এ ইফতার ও দোয়া মাহফিল।এতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক রাষ্ট্রদূত ড.একে আবদুল মোমেনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।ইফতার শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।




কুমিল্লা তেলিকোনা লোকনাথ বাবার মন্দিরে চলছে ১৬ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম ফাল্গুনী উৎসব উপলক্ষে চলছে ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। কুমিল্লা নগরীর তেলীকোনা সাহাপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটির আয়োজনে গত ২৫ ফেব্রুয়ারী বুধবার অরুণোদয় হতে চলছে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন; চলবে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার অরুণোদয় পর্যন্ত।এ উপলক্ষে আজ ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরবেলা ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ খিচুড়ি বিতরণ করা হয় এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি ও সত্যনারায়ণ পূজা। এছাড়াও প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ ও পুষ্পাঞ্জলি শেষে বাল্যভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে।এতে নামসূধা পরিবেশন করছেন- সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী শিব সংঘ সম্প্রদায়, কক্সবাজার শ্রীশ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, নরসিংদী শ্রীশ্রী গোপালঠাকুর সম্প্রদায়, কচুয়া শ্রীশ্রী গীতা সংঘ সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী অঞ্জনা অষ্টসখী সম্প্রদায় ও লক্ষ্মীপুর শ্রীশ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাবেক ট্রাস্টি নির্মল পাল, বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সুবীর নন্দী বাবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. বিশ্বজিৎ দেব ও এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এবং নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, তেলিকোনা শ্রীশ্রী দুর্গা মন্দির ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুমন কান্তি সাহা সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।




রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক রিটন

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আস্থা, সাহস ও আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচিত নাম মাহফুজুর রহমান রিটন। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ধাপে ধাপে গড়ে তুলেছেন শক্ত সাংগঠনিক ভিত্তি ও প্রভাবশালী অবস্থান। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং মাঠকেন্দ্রিক সক্রিয়তার কারণে রাজশাহীর রাজনীতিতে তিনি এখন এক সুপরিচিত ও আলোচিত মুখ।রাজশাহী সিটি কলেজ ছাত্রদল থেকে তাঁর রাজনৈতিক পথচলার সূচনা। ছাত্রজীবনেই তিনি রাজশাহী সিটি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কলেজ ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া, কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে দৃঢ় অবস্থানের কারণে তিনি দ্রুতই নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে ওঠেন।এরপর ধারাবাহিক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি নির্বাচিত হন। মহানগর পর্যায়ে দায়িত্ব পালনকালে তৃণমূলভিত্তিক কমিটি গঠন, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নিয়মিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করে তিনি জাতীয় পর্যায়ের রাজনীতিতেও সম্পৃক্ত হন, যা তাঁর নেতৃত্বের পরিধিকে আরও বিস্তৃত করে।ছাত্ররাজনীতি থেকে যুবরাজনীতিতে উত্তরণের পর তিনি রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি পর্যায়ে সংগঠন পুনর্গঠন, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং কর্মীদের মধ্যে ঐক্য জোরদারে তিনি ভূমিকা রাখেন বলে দলীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন, যা তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে।বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, দমন-পীড়ন ও বৈরী পরিস্থিতির মধ্যেও মাঠে সক্রিয় থেকে দলীয় কার্যক্রম সচল রাখার কারণে তিনি নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক সাংগঠনিক সম্পৃক্ততা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা তাঁকে রাজশাহীর রাজনীতিতে অন্যতম প্রভাবশালী মুখে পরিণত করেছে।এদিকে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক হিসেবে তাঁকে দেখার প্রত্যাশা। নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা চলছে। সমর্থকদের দাবি, নগর রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে প্রশাসনিক দায়িত্বে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।তাদের মতে, নগরীর অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন, অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকায় তিনি বাস্তবভিত্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন সমর্থকরা।যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম সম্ভাব্য প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছে। ছাত্রদল থেকে যুবদল হয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক—এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় সংগ্রাম, অভিজ্ঞতা ও নেতৃত্বের সমন্বয়ে মাহফুজুর রহমান রিটন এখন রাজশাহীর রাজনীতিতে একটি প্রত্যাশিত ও আলোচিত নাম। আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা সময়ই বলে দেবে; তবে নগর রাজনীতিতে তাঁর উপস্থিতি যে ক্রমশ গুরুত্ব পাচ্ছে, তা স্পষ্ট।যোগাযোগ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর প্রশাসক হিসেবে তাঁর নাম ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে জোর আলোচনা চলছে, সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।মাহফুজুর রহমান রিটন বলেন,“আমি সবসময় রাজনীতি করেছি জনগণের অধিকার, গণতন্ত্র ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে। ব্যক্তিগত পদ-পদবী কখনো আমার লক্ষ্য ছিল না। তবে দল এবং জনগণ যদি মনে করে আমি কোনো দায়িত্ব পালনে উপযুক্ত, তাহলে সেই দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো।”তিনি আরও বলেন,“রাজশাহী আমার প্রাণের শহর। এই নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। প্রশাসনিক দায়িত্ব পেলে সবার আগে নাগরিক ভোগান্তি কমানো, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নে গতি আনা এবং সুশাসন নিশ্চিত করার দিকেই গুরুত্ব দেবো।”রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার প্রসঙ্গ টেনে রিটন বলেন,“ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি মাঠে থেকেছি। প্রতিকূল সময়েও নেতাকর্মীদের পাশে থেকেছি। দমন-পীড়ন, মামলা-হামলা—সবকিছুর মধ্যেও সংগঠনকে সচল রাখার চেষ্টা করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, দায়িত্বের বিষয়।”তিনি আরো বলেন, নগরবাসীর প্রত্যাশা এখন কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন। “রাজশাহীর মানুষ উন্নয়ন চায়, সেবা চায়, স্বচ্ছতা চায়। আমি বিশ্বাস করি—সমন্বিত পরিকল্পনা, সঠিক তদারকি এবং দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নগর পরিচালনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”সমর্থকদের পক্ষ থেকে তাঁকে রাসিকের প্রশাসক হিসেবে চাওয়ার বিষয়ে তিনি বলেন,“আমি কৃতজ্ঞ যে অনেকেই আমার ওপর আস্থা রাখছেন। তবে যে কোনো সিদ্ধান্ত দলের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আমি দলীয় সিদ্ধান্তের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল।




রাজশাহী জেলা: বিপুল পরিমাণ আমের মুকুল আসছে, বাণিজ্যিক সম্ভাবনা আরও বাড়ছে

প্রতিনিধি: মোঃ শামীম আহমেদ

প্রতিবছরের মতো এ বছরও রাজশাহী অঞ্চলের আমের গাছগুলোতে বিপুল পরিমাণ মুকুল আসছে, যা গ্রীষ্মকালীন আমের সফল উৎপাদনের ইঙ্গিত দিচ্ছে। রাজশাহী অঞ্চলের বিভিন্ন ইউনিয়নে বিশেষত অষ্টমনিষা, ভাঙ্গুড়া, দিলপাশার, খানমরিচ, পারভাঙ্গুড়া এবং মন্ডতোষ ইউনিয়নে আমের মুকুলের ব্যাপক উপস্থিতি স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।রাজশাহীর আম দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও স্বীকৃত। বিশেষ করে হিমসাগর, ল্যাংড়া, আশ্বিনা, ফজলি, গোপালভোগ, আম্রপালি প্রভৃতি আমের জাতগুলো বিশ্বের নানা দেশে রপ্তানি হয়। এসব জাতের আমের গাছগুলোর মুকুল আসার ফলে কৃষকদের মধ্যে আশা-আশঙ্কা তৈরি হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং সঠিক সময় নায্য যত্ন নেয়া হয়, তবে আমের ফলনও এবছর হবে আশাতীত।এক নজরে ইউনিয়নগুলো: ১. অষ্টমনিষা ইউনিয়ন।এই ইউনিয়নগুলোতে কৃষকরা নিজেরা বা স্থানীয় চাষী গোষ্ঠী দ্বারা আম চাষ করে থাকে। বিশেষত এই অঞ্চলে আম উৎপাদন একটি গুরুত্বপূর্ণ কৃষি কর্মকাণ্ড, যা স্থানীয় অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রাজশাহীর আমের বিশেষত্ব হলো এর মিষ্টতা এবং সুগন্ধ, যা বাজারে সহজেই সাড়া ফেলতে সক্ষম। এছাড়া, এই আমের গুণগত মান ও বাজারদরের কারণে বিদেশেও রাজশাহীর আমের জনপ্রিয়তা অনেক বাড়ছে। তাই স্থানীয় কৃষকদের মনে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা দিয়েছে।কৃষকদের মতামত:এ বিষয়ে এলাকার কৃষকরা বলছেন, “মুকুল আসার পর আমরা আশাবাদী যে, এবছর ভালো ফলন হবে। যদি আবহাওয়া অনুকূল থাকে এবং কৃষি বিভাগের সহায়তা মেলে, তবে এই অঞ্চলের আম উৎপাদন আরও ভালো হবে।”এছাড়া, স্থানীয় আম ব্যবসায়ী মেজর আহমেদ জানান, “এবছরের মুকুল দেখে মনে হচ্ছে, গত বছরের তুলনায় আমের ফলন অনেক বেশি হবে। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছি, যাতে সঠিক সময়ে আম বাজারে আসতে পারে।”রাজশাহী অঞ্চলের এই আমের মুকুল আসার খবর কৃষকদের জন্য যেমন সুখবর, তেমনি এলাকার অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। আমের এই মৌসুমে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে সবার মধ্যে খুশির জোয়ার আসবে এবং বাংলাদেশের অন্যতম সেরা আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে রাজশাহী আরও একধাপ এগিয়ে যাবে।




দলীয় সমর্থন পেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই” —অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ সাঘাটা টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থিতা সামনে রেখে ইতোমধ্যে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়,বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। নেতাকর্মীদের দাবি, শিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উপজেলা উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, আরসাদুল কবির রাঙ্গার সবচেয়ে বড় শক্তি তার শিক্ষা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। দীর্ঘকাল বিএনপির তৃণমূল রাজনীতির সাথে যুক্ত থাকায় দলের প্রতিটি স্তরে তার শক্তিশালী ভিত্তি রয়েছে। অধ্যক্ষ হিসেবে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা উপজেলা পরিচালনায় ও শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেন। একজন মার্জিত ও শিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে সাধারণ ভোটারদের কাছেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।এ প্রসঙ্গে অধ্যক্ষ আরসাদুল কবির রাঙ্গা জানান, “আমি অত্যন্ত স্পষ্ট ও আত্মবিশ্বাসী,দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন ও‌ সমর্থন দেয়, তবে সাঘাটা উপজেলাবাসীর কল্যাণে এবং এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে আমি প্রস্তুত। আমার মূল লক্ষ্য সাঘাটাকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা।”সাঘাটা বিএনপির অনেক নেতাকর্মীই মনে করেন, দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে দল তাকে মূল্যায়ন করলে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার শিক্ষা ও সাংগঠনিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে উপজেলার প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন সম্ভব।




সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে লিটাকে দেখতে চান গাইবান্ধাবাসী

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা থেকে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মোছা. দেওয়ান মাহামুদ লিটাকে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ। তিনি সাঘাটা উপজেলার পুত্রবধূ এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।২০০৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে তিনি একাধিক মামলার মুখোমুখি হন। সন্ত্রাসবিরোধী আইন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এবং দুটি আইসিটি মামলাসহ মোট ছয়টি মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছে।রাজনৈতিক মামলার বিবরণ : (মামলার সংখ্যা ০৬ (ছয়) টি।১. ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতার করার প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার হয়ে ৪২ দিন কারাবরণ।২. ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতার করার প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার এবং ঐ গ্রেফতারের পর আরো দু’টি মামলা হয়, সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দেওয়া হয়। উক্ত মামলা দু’টির জন্য আরো ৬৩ (তেষট্টি) দিন কারাবরণ করেন।৩. ২০১৯ সালের ২১ জানুয়ারী স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে সত্য ঘটনা প্রচার করার কারণে তার নামে আইসিটি মামলা হয় এবং চট্টগ্রাম হতে ঢাকায় আসার পথে ফেনী লালপোল এলাকা থেকে প্রায় ৮/৯টি র‍্যাবের গাড়ী বহর এসে সৌদিয়া গাড়ীর পথরোধের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে, র‍্যাব এর হেফাজতে ৩৩ ঘণ্টা থাকার পর ২২ শে জানুয়ারী চট্টগ্রামের খুলশী থানায় হস্তান্তর করে ও মামলা দিয়ে দুই দিনের রিমান্ডের আবেদন করে আদালতে চালান করেন এবং বিজ্ঞ আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। খুলশী থানায় দু’ই দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ঐ মামলায় তিনি ১৮৬ দিন কারাবরণ করেন, বর্তমানে ঐ মামলার সাক্ষী গ্রহণ চলছে এবং মামলা চলমান অবস্থায় আছে। বাংলাদেশে প্রায় মোট ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক বিএনপি’র নামে ৬০ লক্ষ মামলার মধ্যে একটি মাত্র আইসিটি মামলা হয়, সেই মামলায় তিনিই একমাত্র আসামী।৪. ২০১৯ সালের ২০ জুন কেরানীগঞ্জ মডেল থানায় আরো একটি আইসিটি মামলা হয় ও উক্ত মামলায় গ্রেফতার করে, গাজীপুরস্থ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আমি ৯৮ দিন কারাবরণ করেন।৫. ২০২২ সালের ২৮ মার্চ সন্ত্রাস বিরোধী আইনে মামলায় বাংলাদেশ হেফাজত এর আন্দোলনে চট্টগ্রাম মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেফতার করে এবং এই মামলায় তিনি ৭৪ দিন কারাবরণ করেন।শিক্ষাগত যোগ্যতাঃচট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম: মানবিক বিভাগ; এইচএসসি।চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম, (জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসএস (অনার্স) সমাজবিজ্ঞান।চট্টগ্রাম সরকারী কলেজ, চট্টগ্রাম, (জাতীয় বিশ্ববিদ্যালয় এমএসএস (মাস্টার্স) সমাজবিজ্ঞান।সাঘাটা ও ফুলছড়ি উপজেলার একাধিক নেতাকর্মী বলেন, দেওয়ান মাহামুদ লিটা একজন ত্যাগী ও নির্যাতিত নেত্রী। দলের দুঃসময়ে সক্রিয় থাকার কারণে তিনি সংরক্ষিত আসনের দাবিদার বলে মনে করেন তারা।দেওয়ান মাহামুদ লিটা বলেন, গাইবান্ধা তাঁর স্বামীর বাড়ি হলেও এখানকার মানুষ তাঁকে আপন করে নিয়েছেন। এ অঞ্চলের মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি বলেন, “আমি সব সময় দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই। সুযোগ পেলে এই অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চাই।”স্থানীয় পর্যায়ে তাঁর মনোনয়ন নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।




ভাঙ্গুড়ায় বড়াল নদীতে নতুন ব্রিজ নির্মাণকাজ চলছে পুরাতন বড়াল ব্রিজের পাশেই এগোচ্ছে উন্নয়নের নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার: মোঃ জাকারিয়া হোসাইন, (ভাঙ্গড়া, পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদীর ওপর নতুন একটি সেতুর নির্মাণকাজ জোরেশোরে এগিয়ে চলছে। পুরাতন বড়াল ব্রিজের পাশেই নির্মিত হচ্ছে এই নতুন সেতু, যা এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে।নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দিন-রাত পরিশ্রম করছে। সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইতিবাচক প্রভাব পড়বে।এলাকাবাসীর ভাষ্য, এই সেতু বাস্তবায়িত হলে ভাঙ্গুড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।




অর্পিতার জন্মের এক যুগপূর্তি উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক

বিপুল উৎসাহ উদ্দীপনায় ঘরোয়া পরিবেশে জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র কন্যা অর্পিতা সরকার এর জন্মের এক যুগপূর্তি অর্থাৎ দ্বাদশ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। গেলো ২৪ ফেব্রুয়ারী দিবাগত-রাত ১২:০১ মিনিটে বারো পেরিয়ে তেরোতম বছরে পা রাখলেন অর্পিতা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও উৎসবমুখর। বর্ণিল সাজসজ্জা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে উদ্‌যাপিত হয় তার জীবনের এই বিশেষ মুহূর্ত। বারো বছরে পদার্পণ করে অর্পিতা আজ নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তার হাসি, সাফল্য ও স্নিগ্ধ উপস্থিতি সবার হৃদয় ভরিয়ে তোলে। এই শুভদিনে তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। উল্লেখ যে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী এডভোকেট তাপস চন্দ্র সরকার ও রিতা রাণী মজুমদার এর ঘর আলোকিত করে অর্পিতা সরকার জন্মগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, জেলা ঐক্য পরিষদ নেতা হারাধন শীল, সাংবাদিক দীলিপ মজুমদার, হোমিও চিকিৎসক নারায়ণ চন্দ্র পাল, প্রান্তোষ দত্ত ও অমর চাঁন নাহা এবং পল্লী চিকিৎসক আশীষ কুমার দে ও ডাঃ বিপ্লব কুমার নাহা ও দন্ত চিকিৎসক প্রদীপ কুমার দেবনাথসহ অর্পিতার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবী ও শুভাকাঙ্ক্ষীরা।এদিকে, অর্পিতার বাবা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- এই বারো বছরে তার হাসি, কান্না, দুষ্টুমি আর সাফল্যে আমাদের ঘর আলোকিত হয়েছে। প্রথম হাঁটা, প্রথম স্কুলে যাওয়া, প্রথম পুরস্কার পাওয়া—প্রতিটি মুহূর্ত আজও স্মৃতিতে অমলিন। এই শুভক্ষণে তার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ।




পাবনা ফরিদপুর ভয়াবহ নদীভাঙন এ বিলীনের পথে, ঝুঁকিতে অন্তত ৬০টি পরিবার

মোঃ জাকারিয়া -পাবনাঃ

নদীগর্ভে বিলীন হচ্ছে পাবনার ফরিদপুর উপজেলার পুঙলী ইউনিয়ন এর রতনপুর উত্তরপাড়া, ঝুঁকিতে অন্তত ৬০টি বাড়ি পুঙলী ইউনিয়নর রতনপুর উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে ইতোমধ্যে একাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অব্যাহত ভাঙনের ফলে অন্তত ৬০টি বাড়ি চরম ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে কয়েকটি ঘর ইতোমধ্যে নদীতে তলিয়ে গেছে। প্রতিদিনই ভাঙন বাড়তে থাকায় নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, সময়মতো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। অনেকেই বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন, তবে আর্থিক সংকটের কারণে অধিকাংশ পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না।এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভাঙনরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় পুরো উত্তরপাড়া এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় তৎপরতার অভাব রয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের দাবি, ভাঙনরোধে সমন্বিত ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Oplus_131072
Oplus_131072



নরসিংদীতে আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে নওগাঁ থেকে গ্রেফতার করেন ডিবি পুলিশ

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে গত ১৭/০২/২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় বেলাব থানাধীন ইব্রাহীমপুর সাকিনস্থ ইব্রাহীমপুর টেক হতে মাহমুদাবাদ যাওয়ার কাচা রাস্তা সংলগ্ন পতিত জমিতে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতনামা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনতা বেলাব থানা পুলিশকে সংবাদ দেন। প্রাপ্ত সংবাদের আলোকে বেলাব থানা পুলিশ, নরসিংদীর পিবিআই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ হেফাজতে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মৃতদেহের পরিচয় উৎঘাটন করেন এবং পরিবারের লোকজনকে ঘটনাটি অবহিত করেন। ডিজিস্ট মিজান মিয়ার মাথা, চোখ,নাক,কান ও মুখমন্ডল থেতলানো ও বিকৃত অবস্থায় এবং মৃতদেহের পাশে ইট-বালু ও সিমেন্টের তৈরি একটি ভারী কংক্রিট রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। বেলাব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নরসিংদীর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় ডিজিস্ট মিজান মিয়া এর ভাই মোঃ বিল্লাল মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে বেলাব থানার মামলা দায়ের করেন, মামলার নং-১২(২)২৩, ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ রুজু করা হয়। পরবর্তীতে নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ নরসিংদীর এসআই,মোবারক হোসেন, এসআই,জসিম উদ্দিন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) তমাল সরকার,বেলাব থানা,নরসিংদী ঘটনার পর হতে একটানা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪), পিতা-মৃত দুদু মিয়া, সাং-ইব্রাহিমপুর (সাদি সরকার বাড়ি), থানা-বেলাব,জেলা-নরসিংদীকে ২৩ ফেব্রুয়ারি,রাত ০২:৩০ ঘটিকায় নওগা জেলা হতে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামী মোঃ রমিজ উদ্দিন (৪৪) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।




বেতাগীতে খেজুর ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি, একজন আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে খেজুর ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুস্তম আলী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়দের মাঝে বিতরণের জন্য খেজুর দেওয়া হয়। সেই খেজুর স্থানীয় বিএনপি’র নেতা কর্মীদের মাঝে বিতরণের জন্য তালিকা তৈরী নিয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুস্তম আলী ও বিএনপি নেতা কবির খানের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে কবির খান উত্তেজিত হয়ে ধারাল অস্ত্র দিয়ে রুস্তম আলীকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে অভিযুক্ত কবির খান বলেন, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। এ আমি রুস্তমকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে আহত হয়।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




রাণীনগরে উন্নত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আবু সাইদ, নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় “উন্নত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার বৃদ্ধি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার সমর, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে. আজাদ, কর্মসূচি সংগঠক মোঃ জায়ীদ আবেদীন বিশ্বাস, টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।সভায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, হাইজিন কর্নার স্থাপন, তিন কক্ষবিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।বক্তারা জানান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ২০২৪–২০২৫ অর্থবছরে রাণীনগর উপজেলার ১৭টি বিদ্যালয়ে পাইপ ওয়াটার সিস্টেম এবং ২টি বিদ্যালয়ে নতুন ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বিদ্যালয়ে আয়রন রিমুভাল প্লান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া চলতি বছরে আরও ৬টি বিদ্যালয়ে পাইপ ওয়াটার সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি ব্যবহারে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ব্র্যাকের কর্মকর্তারা।




পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা ফরিদুল হক রুবেল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল করেন। সোমবার ২৩শে ফেব্রুয়ারী পৌর এলাকার বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় ও ইফতার মাহফিলে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও নাগরিক প্রত্যাশা তুলে ধরেন।দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রুবেল ছাত্রজীবন থেকেই দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিগত ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি পলাশবাড়ী উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে গাইবান্ধা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গাইবান্ধা জেলা কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।মতবিনিময় সভায় তিনি বলেন, “পৌরসভাকে জনগণের প্রকৃত সেবাকেন্দ্রে রূপান্তর করাই হবে আমার লক্ষ্য। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে চাই।” নির্বাচিত হলে তিনি জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, পৌর সেবায় ডিজিটাল পদ্ধতি চালু, সড়ক ও আলোকসজ্জার উন্নয়ন এবং যুবসমাজের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগকে অগ্রাধিকার দেয়ার কথা জানান।শিক্ষাজীবনে তিনি ১৯৯৮ সালে পলাশবাড়ী সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তার বড় ভাই জিয়াউল হক জুয়েল পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। ১৯৯২,১৯৯৩ ও ১৯৯৪ সালে বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমির ক্রীড়া সম্পাদক হিসেবে যুক্ত আছেন।রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামী হয়ে কয়েকবার কারাবরণ করেছেন বলেও তিনি সাংবাদিকদের জানান। তার দাবি, এসব মামলা রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছিল।মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সম্ভাব্য নির্বাচনী রূপরেখা,নাগরিক সেবা ব্যবস্থার সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে রুবেল বলেন, “নাগরিকদের প্রত্যাশাই হবে আমার কর্মপরিকল্পনার ভিত্তি।”পৌর এলাকার কয়েকজন ব্যবসায়ী, শিক্ষক ও তরুণের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিয়মিত মাঠে সক্রিয়, জবাবদিহিমূলক ও কর্মমুখী নেতৃত্ব প্রত্যাশা করেন। অনেকের মতে, তরুণ নেতৃত্ব পৌর প্রশাসনে নতুন দৃষ্টিভঙ্গি ও গতিশীলতা আনতে সক্ষম।সব মিলিয়ে, পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে ফরিদুল হক রুবেলের সম্ভাব্য প্রার্থীতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন পৌরবাসী।শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব হাফেজ মুহাম্মদ শহিদুল ইসলাম রাজা।




স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের পৌরসভার উন্নয়নমূলক কাজ পরিদর্শন

বেতাগী(বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী পৌরসভার সড়ক, প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ও ড্রেনসহ চলমান অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এডিপি ও সিটিসিআরপি প্রকল্পের আওতায় চলমান বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার এবং বাংলা লিংক টাওয়ার হইতে খাদ্য গুদাম সড়ক সহ পৌরসভার একাধিক অবকাঠামো উন্নয়ন মূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন।এর আগে নাজমুল হুদা শামিম পৌর কার্যালয় পৌছলে পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন ও বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দীন তাকে স্বাগত জানান এবং তিনি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি কাজের গুনগত মান সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন এবং প্রতিটি নির্মাণ কাজের যেন সর্বোচ্চ মান বজায় রাখা হয় সে ব্যাপারে সর্তক থাকার পরামর্শ দেন।




তিন নদী পরিষদের ৪৩ তম আসরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি : তাপস চন্দ্র সরকার

গত ৪৩ বছরের তিন নদী পরিষদের পথ চলার ২১ তম দিনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো একুশে ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা নগর উদ্যানের জামতলায় । উক্ত অনুষ্ঠানটি মাহে রমজানের ৩য় দিন হওয়ায় ধর্মীয়ভাবগাম্ভীর্যতা রক্ষা করে সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করা হয়।ওই অনুষ্ঠানে অধ্যাপক রাহুল তারন পিন্টু এর সঞ্চালনায় তিন নদী পরিষদের সভাপতি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ, কবি লেখক, গবেষক, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস।অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ করেন- কবি ও সংগঠক মোতাহার হোসেন মাহবুব, সংগঠক চন্দন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল হোসেন, কবি ও সংগঠক নাসরিন আক্তার ।অনুষ্ঠানে শিশু শিল্পী মিতান্স রায় স্পন্দন দেশাত্মবোধক গান ও কবিতা আবৃতি করেন।এসময় উপস্থিত ছিলেন- বিকাশ সিনহা, সৌরভ রায় ও মন্দিরা রায়সহ শতশত দর্শক-শ্রোতা।




ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইল, ধনবাড়ী প্রতিনিধি:

মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন এ সময় উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। তাদের এই ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।আপডেট: ২১-০২-২০২৬




মান্দা উপজেলা-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: আল আমিন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মান্দা উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. টিপু ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক অনন্য ইতিহাস। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই আমাদের শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে আরও সমৃদ্ধ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, ওসি (তদন্ত) আব্দুল গনি, উপজেলা যুবদল সভাপতি আব্দুল জলিল, বিএনপি ৪ নং মান্দা ইউনিয়ন সভাপতি প্রভাষক এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও খোদাবক্স, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আব্দুল মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




নেত্রকোনা দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তিতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, ইউএনও আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ্, ওসি মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রজলুর রহমান আনছারী, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, মায়ের ভাষাকে রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।




বেতাগীতে ভিবিডির আয়োজনে তারুণ্যের প্রাণে অমর একুশ

মো: সৌরব বেতাগী বরগুনা প্রতিনিধি :-

বরগুনার বেতাগী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘তারুণ্যের মনে অমর একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরগুনা জেলা শাখা। দিনব্যাপী আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তরুণদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসাশন বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিবিডি বরিশাল বিভাগের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং ভিবিডি বরগুনা জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম মান্না।বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি শুধু শোকের দিন নয়; এটি আত্মমর্যাদা, অধিকার ও মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। তারা তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস গভীরভাবে জানার এবং তা ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল মীর, নিখিল চন্দ্র শীল, তাওহীদ হোসেন খান, সৌরভ জোমাদ্দার, বিন্তী, আদনিন নুজাত, আমির হোসেন, আনিসা, তানিসা এবং ভিবিডির অন্যান্য সদস্যরা।কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে সৃজনশীলভাবে উপস্থাপন করে।আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারুণ্যকে সম্পৃক্ত করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।




জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা শাখায় পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসশনিবার রাত ১২টা ০১ মিনিটে পীর গঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স শাখায় পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পীর গঞ্জ জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় আহবায়ক মোঃ মাহফুজুর রহমান্ সদস্য সচিব মোঃ শরীফ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ্ হোসেন, যুগ্ন আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সদস্য মোঃ মনিরুল ইসলাম সুজন, ও উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,পুলিশ প্রশাসন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়




অমর শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রতিনিধি

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে লালমনিরহাটে কেন্দ্রীয় শহিদ মিনারে অর্পণ করেন এবং মাতৃভাষা জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করেন বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।রংপুর বিভাগের সভাপতি বক্তব্য বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালায়।ঠিক সেই সময় তাদের মিছিলে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়।সর্বশেষ মহান এই দিবসটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও লালমনিরহাট জেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক, সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রুবেল, সহ দপ্তর সম্পাদক আরিফ রিপন, প্রচার সম্পাদক চয়ন কুমার ও বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।




যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম- বিএনজেএফ –

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক মো মোশারফ হোসেন দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক মোঃ মনিরুল ইসলাম সুজন । বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম গভঃ রেজি নং এস ৪২১৯৯/১৮ সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন ঠাকুর গাঁও জেলা ও পীর গঞ্জ উপজেলা শাখায় পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিউগলের করুণ সুরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন পীর গঞ্জ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।




রাজশাহীতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালিত হয়েছে। ‎দিবসটি উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাজশাহী সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর গড়ে তোলা নতুন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।এর আগে মন্ত্রী শহীদ মিনার চত্বরে নিমগাছের চারা রোপণ করেন।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগীয় কমিশনার। এ ছাড়া নানা শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান




কুমিল্লা তিন নদী পরিষদকে রাষ্ট্রীয়ভাবে একুশে পদকে ভূষিত করার দাবি প্রফেসর সেলিনা রহমানের

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা

অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন কুমিল্লা তিন নদী পরিষদের ৪৩ তম আসরের ১৮ তম দিবসে গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকেলবেলা কুমিল্লা নগর উদ্যানের জামতলায় এ সভাটি অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীতশিল্পী, লেখক ও অধ্যাপক সেলিনা রহমান ওপেল প্রধান অতিথির বক্তব্যে বলেন- কুমিল্লা তিন নদী পরিষদ ১৯৮৪ সাল থেকে ৪৩ বছর যাবত ২১ দিন ব্যাপী ঝড়-বৃষ্টি, মেঘ-বাদল, পারিবারিক ও সামাজিক ব্যস্ততাকে উপেক্ষা করে কুমিল্লার সুধীজন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানুষকে যেভাবে উজ্জীবিত করছেন, তারজন্য “তিন নদী পরিষদ” কে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা একুশে পদকে ভূষিত করার দাবী জানাই। তিন নদী পরিষদের সভাপতি, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে অধ্যাপক রাহুল তারণ পিন্টু’র সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দৈনিক শিরোনাম সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক নীতিশ সাহা, এখন টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ, সাংবাদিক ও সংগঠক এডভোকেট তাপস চন্দ্র সরকার, সংগঠক আব্দুল হান্নান ও নাশিদ একাডেমির শুভাকাঙ্ক্ষী আব্দুল্লাহীল বাকী।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- অনেক বছর আগে পারস্য কবি শেখ সাদি বলেছিলেন- “যে জাতি জ্ঞানী-গুণীদের সম্মান করে না, সেই দেশে জ্ঞানী-গুণী জন্মগ্রহণ করে না।” তেমনি করে “আমরা যদি আমাদের গুণীদের সম্মান করতে না জানি, তবে ভবিষ্যতে আমাদের সমাজে আর কোনো গুণীর জন্ম হবে না।” গুণীদের অবমূল্যায়ন এবং তাদের প্রতি অসদাচরণ একটি জাতির জন্য অশনিসংকেত। তাই আমাদের উচিত সমাজের প্রতিটি স্তরে গুণীজনদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা। তাহলেই আমরা একটি নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গঠনে সক্ষম হবো।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- তিন নদী পরিষদের সাধারণ সম্পাদক পারভিন হাসানাত, কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, সাংবাদিক সুমাইয়া হাসানাত সময়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আজিম শিমুল, কবি ও সংগঠক নাসরিন আক্তার এবং কবি আবুল বাশারসহ আরো অনেকে। একাডেমির প্রশিক্ষক ইমরান হাসান খানের পরিচালনায় গান ও কবিতায় অংশ নেন নাশিদ একাডেমির শিক্ষার্থীরা। তারা হলেন- সোহা, নাফিজা, আনহা, সোহানা, সাফওয়ান, আরিবা, রোজা, আয়রা, আরমানি, মুনতাহা, মাহির, সাউদা, ফারিহা, ফাবিহা, সুবাইতা, সামির, মানহা, নাফিস, ওয়াসিব, জায়ান, ওয়াসি, ইক্বরা, তাহির, জাফরিন, রাদিফা, সারা, রাফা ও নাজিয়াত।




গোপালগঞ্জে পরকীয়ার বলী হয়েছে সাড়ে তিন বছরের শিশু সন্তান

রাতুল আহম্মেদ জেলা করেসপন্ডেন্ট গোপালগঞ্জগোপালগঞ্জে পরকীয়ার বলী হয়েছে সাড়ে তিন বছরের শিশু সন্তান।ঘটনার ২০ দিন পরে ঘরের ভিতর ট্রাংক ভর্তি লাশ উদ্ধার ও ঘাতক মা-কে গ্রেফতার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌরসভার গোবরা মধ্যপাড়া এলাকার একটি বাড়ি থেকে পচাগলা এ লাশ উদ্ধার করে পুলিশ।গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)সাখাওয়াত হোসেন সেন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের নানী পারভিন আক্তার জানান,কাতার প্রবাসী রুবেল সেখের দ্বিতীয় স্ত্রী সেতু বেগম তার সাড়ে তিন বছরের শিশু কন্যা ফারিয়াকে নিয়ে থাকতেন।এরই মধ্যে সে পরকীয়ায় জড়িয়ে পড়ে ফরিদপুর জেলার হাট কৃষ্ণপুর গ্রামের মিরাজ নামে এক ছেলের সাথে।টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরকীয়া প্রেমিকের সাথে ঘর করতে নিজ শিশু সন্তানকে ২০ দিন আগে শ্বাসরোধ করে হত্যা করে ট্রাংক ভর্তি করে ঘরে তালা মেরে পালিয়ে যায়।এ বিষটি নিহতের নানী জানতে পেরে মেয়ের এই ঘটনা পুলিশে জানায়।পুলিশ গ্রেফতার হত্যাকারী মায়ের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির তালা ভেঙ্গে ট্রাংকের ভিতর থেকে পচা গলা লাশ উদ্ধার করে।পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।




বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল এনসিপির নাহিদ ইসলামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রোববার কিংবা ভোটের আগেই এই আবেদনের শুনানি করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের আইনজীবী।




সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর যে নির্বাচনটা আমরা পেয়েছি, সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এই নির্বাচনে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আমরা আবার বিপদের মধ্যে পড়ব।’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে ঠাকুরগাঁও পৌর বিএনপি।




অন্তর্বর্তী সরকার কোথায় সফল, কোথায় ব্যর্থ

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে। নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তবে সেটিই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হবে।

একই দিনে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার ও নির্বাচনব্যবস্থা সংস্কারসংক্রান্ত ‘জুলাই সনদ’ জনগণের কাছে গ্রহণযোগ্য কি না, তা নির্ধারণের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে পরবর্তী নির্বাচিত সংসদের ওপর এসব প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা সৃষ্টি হবে। এই দুটি উদ্যোগই অন্তর্বর্তী সরকারের মূল ঐতিহাসিক মিশন। এগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্বৈরশাসন প্রতিষ্ঠার আশঙ্কা অনেকটাই কমে আসার কথা।

এরপরও বাস্তবতা হলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যাবে। রাজনৈতিক দল ও গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতৃত্বের মধ্যে এ বিষয়ে বিরোধিতা প্রবল। আওয়ামী লীগের পক্ষ থেকে অনুশোচনা দেখা যায়নি। একই সঙ্গে পতিত স্বৈরশাসক শেখ হাসিনাও আওয়ামী লীগের নেতৃত্ব যেকোনো মূল্যে নিজের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া হয়ে উঠেছেন। 

আমার বিবেচনায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক সাফল্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন করার লক্ষ্যে অধ্যাদেশ প্রণয়ন। এ ছাড়া বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি ও স্থানান্তরের ক্ষমতা নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত করা হয়। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে কোনো সরকারই এই সাংবিধানিক বাধ্যবাধকতা বাস্তবায়ন করেনি। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও এর উপদেষ্টারা নিঃসন্দেহে অভিনন্দনের দাবিদার।

অন্তর্বর্তী সরকারের আরেকটি বড় সাফল্য হতে পারত স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামোয় আমলাতান্ত্রিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখার নানা ব্যবস্থা সংযোজন করে একে কার্যত ক্ষমতাহীন করে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে। ফলে এই অধ্যাদেশ পুনর্বিবেচনা করা অন্তর্বর্তী সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

স্বৈরশাসক শেখ হাসিনা পুলিশ বাহিনীকে তাঁর আজ্ঞাবহ লাঠিয়াল বাহিনীতে রূপান্তর করেছিলেন। হাসিনার  ক্ষমতা রক্ষার প্রয়াসে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে। আহত হন প্রায় ২০ হাজার মানুষ, যাদের বড় একটা অংশ চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে। উপরন্তু পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সবাই ঘুষখোর ও দুর্নীতিবাজ—এমন ধারণা জনমনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এই সংকট থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট পথ দেখাতে না পারা অন্তর্বর্তী সরকারের একটি গুরুতর ব্যর্থতা। 

সরকারের এই অন্তর্বর্তী সময়ের অর্জন ও সীমাবদ্ধতা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। দায়িত্বশীল সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক দৃঢ়তা ও আইনের শাসন নিশ্চিত করতে পারলেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা টেকসই রাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে পারে। অন্যথায় এই বিপজ্জনক বাস্তবতায় জাতির জন্য একটাই বার্তা প্রযোজ্য—সাধু সাবধান!

ব্যাংকিং খাত পুনরুদ্ধারেও অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ সাফল্য দেখাতে পেরেছে। প্রায় দেউলিয়াত্বের মুখে দাঁড়িয়ে থাকা ব্যাংকিং ব্যবস্থাকে আপাতত স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে সবচেয়ে ভয়াবহ লুণ্ঠনের শিকার হয়েছিল ব্যাংকিং খাত। ৬১টি ব্যাংকের মধ্যে ১১টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। বাস্তব প্রয়োজন না থাকা সত্ত্বেও আত্মীয়স্বজন, দলীয় নেতা ও তাঁর পৃষ্ঠপোষক ধনকুবেরদের লুটপাটের সুযোগ করে দিতে বিপুলসংখ্যক ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল।

এই ১১টির মধ্যে চট্টগ্রামের কুখ্যাত ব্যাংক লুটেরা এস আলমের নিয়ন্ত্রণাধীন সাতটি ব্যাংক অন্তর্ভুক্ত ছিল। একটি চক্রের হাতে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণের নজির পৃথিবীর আর কোথাও নেই। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এস আলম প্রায় দুই লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনার সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লুণ্ঠন করেছেন, আর সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ ৫০ হাজার কোটি টাকার বেশি। 

এই সংকট সমাধানে অবিলম্বে শীর্ষ ঋণখেলাপিদের দ্রুত বিচারের আওতায় আনতে বিশেষ খেলাপি ঋণ ট্রাইব্যুনাল গঠন জরুরি। কিন্তু এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিধা ও নিষ্ক্রিয়তা অগ্রহণযোগ্য।

সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠায়। গত ১৬ মাসেও মব–সন্ত্রাস নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয়েছে। এই মব–সন্ত্রাসের আড়ালে নানা উগ্রপন্থী শক্তি সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল গোষ্ঠীগুলোকে টার্গেট করছে। সরকারের পক্ষ থেকে তাদের দমনে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তা এখানে প্রকট। পুলিশ বাহিনী অধিকাংশ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

সরকারের আরেক বড় ব্যর্থতা দুর্নীতি দমনের ক্ষেত্রে। ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করলেও দুর্নীতিবিরোধী সংস্কারে দৃশ্যমান অগ্রগতি নেই। ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশগুলো ছিল হতাশাজনক এবং সরকার সেগুলো বাস্তবায়নেও ব্যর্থ হয়েছে। বাংলাদেশ আবারও দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হয়েছে। জনমনে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে যে সরকার সাংবিধানিক সংস্কারে যতটা আন্তরিক, দুর্নীতি দমনে ততটাই অনীহাপ্রবণ। 

সবশেষে সবচেয়ে উদ্বেগজনক ব্যর্থতা হলো রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন স্তরে উগ্রবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান অনুপ্রবেশ। এই প্রবণতা চলতে থাকলে বাংলাদেশকে ধীরে ধীরে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরের ঝুঁকি তৈরি হবে। আসন্ন নির্বাচনে বিজয়ী দলকে ওই গোষ্ঠী সহিংসতার মাধ্যমে বিপদে ফেলবে। নতুন সরকারকে অকার্যকর করার চেষ্টা চালাবে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর ওপর সাম্প্রতিক হামলাই তার প্রমাণ।

সরকারের এই অন্তর্বর্তী সময়ের অর্জন ও সীমাবদ্ধতা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়। দায়িত্বশীল সিদ্ধান্ত, প্রাতিষ্ঠানিক দৃঢ়তা ও আইনের শাসন নিশ্চিত করতে পারলেই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা টেকসই রাজনৈতিক বাস্তবতায় রূপ নিতে পারে। অন্যথায় এই বিপজ্জনক বাস্তবতায় জাতির জন্য একটাই বার্তা প্রযোজ্য—সাধু সাবধান! 

  ড. মইনুল ইসলাম অর্থনীতিবিদ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

*মতামত লেখকের নিজস্ব




শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানে এশিয়ার তিন দেশ

ভিসা নেওয়ার ঝামেলা ছাড়া ভ্রমণের মজাই আলাদা। তবে এমন সুবিধা পেতে হাতে থাকতে হবে শক্তিশালী পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি ‘পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। ১৩ জানুয়ারি তালিকাটি প্রকাশ করা হয়।
কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টা দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
এ বছরও তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। শক্তিশালী পাসপোর্টের তালিকায় নাম থাকা প্রথম তিন দেশই এশিয়ার। তালিকার কোনো কোনো স্থানে একাধিক দেশের নাম এসেছে। তালিকায় এ বছর (২০২৬ সাল) শীর্ষ ১০ স্থানে কোন কোন দেশ জায়গা পেল, দেখে নেওয়া যাক:

1. সিঙ্গাপুর

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর। গত বছরও দেশটি এক নম্বরে ছিল। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা বা অন-অ্যারাইভাল ভিসা পান।
তবে ২০২৫ সালে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিনা বাধায় পাকিস্তান, মৌরিতানিয়া, সোমালিয়া ও বলিভিয়ায় প্রবেশ করতে পারলেও এ বছর এ সুবিধা হারিয়েছেন। আর এ বছর পাপুয়া নিউগিনিতে ভিসামুক্ত প্রবেশসুবিধা পেয়েছেন।

2. জাপান ও দক্ষিণ কোরিয়া

তালিকায় জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান। আন্তর্জাতিক সম্পর্কের শক্তি, শক্তিশালী অর্থনীতি ও বিশ্বস্ততার কারণে এ দুই দেশের পাসপোর্ট এ সুবিধা পায়।
এ অবস্থান এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রভাব, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু অংশের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির প্রতিফলন।

3. ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। সেগুলো হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
শক্তিশালী শাসনব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে অংশীদার হওয়ার মতো বিষয়গুলো এসব দেশের এ অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে।

4. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে

তালিকায় চার নম্বরে আছে ইউরোপের ১০ দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে।
দেশগুলোর এ অবস্থান মূলত শেনজেন এলাকায় তাদের সম্মিলিত শক্তিকে প্রতিফলিত করছে। দেশগুলোর নাগরিকেরা ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।

5. হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত

তালিকায় পাঁচ নম্বরে জায়গা পাওয়া দেশগুলোর অবস্থান বেশ বৈচিত্র্যপূর্ণ। ইউরোপের চার দেশ—হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়ার সঙ্গে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পাবেন।
এ বছর বেশি চমক দেখিয়েছে আরব আমিরাত। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সংযুক্ত আরব আমিরাত এ বছর নিজেদের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ২০০৬ সালের পর থেকে দেশটি নিজেদের পাসপোর্টে ১৪৯টি ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং তালিকায় ৫৭ ধাপ এগিয়েছে।
এ অগ্রগতি সম্ভব হয়েছে আরব আমিরাতের স্থিতিশীল কূটনৈতিক যোগাযোগ ও ভিসা সহজীকরণ কার্যক্রমের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশটি নিজেদের বৈশ্বিক প্রভাব, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্য, ভ্রমণ ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

6. ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড, পোল্যান্ড

এ ছয়টি দেশ যৌথভাবে ষষ্ঠ স্থান ভাগাভাগি করে নিয়েছে। ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পান।
এ ছয় দেশের মধ্যে নিউজিল্যান্ড ছাড়া অন্যরা ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন সদস্যভুক্ত। বৈশ্বিক খ্যাতি, স্থিতিশীল শাসনব্যবস্থা ও বিশ্বাসযোগ্যতার কারণে নিউজিল্যান্ড এ তালিকায় নিজেদের অবস্থান বিশেষভাবে মজবুত করেছে।

7. অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন, যুক্তরাজ্য

এ চারটি দেশ যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
সারা বিশ্বে অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়লেও অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বৈশ্বিক ভ্রমণসুবিধায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে লাটভিয়া ও লিচেনস্টাইন ইউরোপীয় সংহতি ও আঞ্চলিক চুক্তির সুফল পাচ্ছে।

8. কানাডা, লিথুয়ানিয়া, আইসল্যান্ড

কানাডা, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড যৌথভাবে অষ্টম অবস্থানে রয়েছে। দেশগুলোর নাগরিকেরা ১৮১টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
স্থিতিশীল শাসনব্যবস্থা ও শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্কের কারণে কানাডার পাসপোর্ট এখনো অত্যন্ত বিশ্বস্ত হিসেবে বিবেচিত। আর আইসল্যান্ড ও লিথুয়ানিয়া শেনজেন অঞ্চলে ভ্রমণের সুবিধা ও ইউরোপজুড়ে চলাচলের সুযোগ থেকে উপকৃত হচ্ছে।

9. মালয়েশিয়া

এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া নবম অবস্থানে রয়েছে। এ দেশের নাগরিকেরা ১৮০টি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারেন।
সিঙ্গাপুরের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী। এ অবস্থান দেশটির ভারসাম্যপূর্ণ কূটনীতি, আঞ্চলিক প্রভাব ও দীর্ঘদিনের ভ্রমণচুক্তির প্রতিফলন।

10. যুক্তরাষ্ট্র

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দশম স্থানে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকেরা ১৭৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ভিসানীতি কঠোর করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান কিছুটা নেমেছে।




সবচেয়ে শক্তিশালী ১০ পাসপোর্ট

ভিসা নেওয়ার ঝামেলা ছাড়া ভ্রমণের মজাই আলাদা। তবে এমন সুবিধা পেতে হাতে থাকতে হবে শক্তিশালী পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি ‘পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। ১৩ জানুয়ারি তালিকাটি প্রকাশ করা হয়।
কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টা দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
এ বছরও তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। শক্তিশালী পাসপোর্টের তালিকায় নাম থাকা প্রথম তিন দেশই এশিয়ার। তালিকার কোনো কোনো স্থানে একাধিক দেশের নাম এসেছে। তালিকায় এ বছর (২০২৬ সাল) শীর্ষ ১০ স্থানে কোন কোন দেশ জায়গা পেল, দেখে নেওয়া যাক:

1. সিঙ্গাপুর

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর। গত বছরও দেশটি এক নম্বরে ছিল। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা বা অন-অ্যারাইভাল ভিসা পান।
তবে ২০২৫ সালে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিনা বাধায় পাকিস্তান, মৌরিতানিয়া, সোমালিয়া ও বলিভিয়ায় প্রবেশ করতে পারলেও এ বছর এ সুবিধা হারিয়েছেন। আর এ বছর পাপুয়া নিউগিনিতে ভিসামুক্ত প্রবেশসুবিধা পেয়েছেন।

2. জাপান ও দক্ষিণ কোরিয়া

তালিকায় জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান। আন্তর্জাতিক সম্পর্কের শক্তি, শক্তিশালী অর্থনীতি ও বিশ্বস্ততার কারণে এ দুই দেশের পাসপোর্ট এ সুবিধা পায়।
এ অবস্থান এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রভাব, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু অংশের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির প্রতিফলন।

3. ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। সেগুলো হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
শক্তিশালী শাসনব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে অংশীদার হওয়ার মতো বিষয়গুলো এসব দেশের এ অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে।

4. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে

তালিকায় চার নম্বরে আছে ইউরোপের ১০ দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে।
দেশগুলোর এ অবস্থান মূলত শেনজেন এলাকায় তাদের সম্মিলিত শক্তিকে প্রতিফলিত করছে। দেশগুলোর নাগরিকেরা ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।

5. হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত

তালিকায় পাঁচ নম্বরে জায়গা পাওয়া দেশগুলোর অবস্থান বেশ বৈচিত্র্যপূর্ণ। ইউরোপের চার দেশ—হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়ার সঙ্গে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পাবেন।
এ বছর বেশি চমক দেখিয়েছে আরব আমিরাত। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সংযুক্ত আরব আমিরাত এ বছর নিজেদের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ২০০৬ সালের পর থেকে দেশটি নিজেদের পাসপোর্টে ১৪৯টি ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং তালিকায় ৫৭ ধাপ এগিয়েছে।
এ অগ্রগতি সম্ভব হয়েছে আরব আমিরাতের স্থিতিশীল কূটনৈতিক যোগাযোগ ও ভিসা সহজীকরণ কার্যক্রমের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশটি নিজেদের বৈশ্বিক প্রভাব, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্য, ভ্রমণ ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

6. ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড, পোল্যান্ড

এ ছয়টি দেশ যৌথভাবে ষষ্ঠ স্থান ভাগাভাগি করে নিয়েছে। ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পান।
এ ছয় দেশের মধ্যে নিউজিল্যান্ড ছাড়া অন্যরা ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন সদস্যভুক্ত। বৈশ্বিক খ্যাতি, স্থিতিশীল শাসনব্যবস্থা ও বিশ্বাসযোগ্যতার কারণে নিউজিল্যান্ড এ তালিকায় নিজেদের অবস্থান বিশেষভাবে মজবুত করেছে।

7. অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন, যুক্তরাজ্য

এ চারটি দেশ যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
সারা বিশ্বে অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়লেও অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বৈশ্বিক ভ্রমণসুবিধায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে লাটভিয়া ও লিচেনস্টাইন ইউরোপীয় সংহতি ও আঞ্চলিক চুক্তির সুফল পাচ্ছে।

8. কানাডা, লিথুয়ানিয়া, আইসল্যান্ড

কানাডা, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড যৌথভাবে অষ্টম অবস্থানে রয়েছে। দেশগুলোর নাগরিকেরা ১৮১টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
স্থিতিশীল শাসনব্যবস্থা ও শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্কের কারণে কানাডার পাসপোর্ট এখনো অত্যন্ত বিশ্বস্ত হিসেবে বিবেচিত। আর আইসল্যান্ড ও লিথুয়ানিয়া শেনজেন অঞ্চলে ভ্রমণের সুবিধা ও ইউরোপজুড়ে চলাচলের সুযোগ থেকে উপকৃত হচ্ছে।

9. মালয়েশিয়া

এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া নবম অবস্থানে রয়েছে। এ দেশের নাগরিকেরা ১৮০টি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারেন।
সিঙ্গাপুরের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী। এ অবস্থান দেশটির ভারসাম্যপূর্ণ কূটনীতি, আঞ্চলিক প্রভাব ও দীর্ঘদিনের ভ্রমণচুক্তির প্রতিফলন।

10. যুক্তরাষ্ট্র

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দশম স্থানে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকেরা ১৭৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ভিসানীতি কঠোর করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান কিছুটা নেমেছে।




সবচেয়ে শক্তিশালী ১০ পাসপোর্টের শীর্ষ দুই স্থানে এশিয়ার তিন দেশ

ভিসা নেওয়ার ঝামেলা ছাড়া ভ্রমণের মজাই আলাদা। তবে এমন সুবিধা পেতে হাতে থাকতে হবে শক্তিশালী পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি ‘পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে। আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। ১৩ জানুয়ারি তালিকাটি প্রকাশ করা হয়।
কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টা দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।
এ বছরও তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। শক্তিশালী পাসপোর্টের তালিকায় নাম থাকা প্রথম তিন দেশই এশিয়ার। তালিকার কোনো কোনো স্থানে একাধিক দেশের নাম এসেছে। তালিকায় এ বছর (২০২৬ সাল) শীর্ষ ১০ স্থানে কোন কোন দেশ জায়গা পেল, দেখে নেওয়া যাক:

1. সিঙ্গাপুর

শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক নম্বরে সিঙ্গাপুর। গত বছরও দেশটি এক নম্বরে ছিল। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা এখন বিশ্বের ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা বা অন-অ্যারাইভাল ভিসা পান।
তবে ২০২৫ সালে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিনা বাধায় পাকিস্তান, মৌরিতানিয়া, সোমালিয়া ও বলিভিয়ায় প্রবেশ করতে পারলেও এ বছর এ সুবিধা হারিয়েছেন। আর এ বছর পাপুয়া নিউগিনিতে ভিসামুক্ত প্রবেশসুবিধা পেয়েছেন।

2. জাপান ও দক্ষিণ কোরিয়া

তালিকায় জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে। এ দুই দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান। আন্তর্জাতিক সম্পর্কের শক্তি, শক্তিশালী অর্থনীতি ও বিশ্বস্ততার কারণে এ দুই দেশের পাসপোর্ট এ সুবিধা পায়।
এ অবস্থান এশিয়ায় জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রভাব, প্রযুক্তিগত নেতৃত্ব এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কিছু অংশের সঙ্গে দীর্ঘমেয়াদি ভিসা চুক্তির প্রতিফলন।

3. ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে। সেগুলো হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
শক্তিশালী শাসনব্যবস্থা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিতে অংশীদার হওয়ার মতো বিষয়গুলো এসব দেশের এ অবস্থান বজায় রাখতে সাহায্য করেছে।

4. অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে

তালিকায় চার নম্বরে আছে ইউরোপের ১০ দেশ—অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে।
দেশগুলোর এ অবস্থান মূলত শেনজেন এলাকায় তাদের সম্মিলিত শক্তিকে প্রতিফলিত করছে। দেশগুলোর নাগরিকেরা ১৮৫টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।

5. হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত

তালিকায় পাঁচ নম্বরে জায়গা পাওয়া দেশগুলোর অবস্থান বেশ বৈচিত্র্যপূর্ণ। ইউরোপের চার দেশ—হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়ার সঙ্গে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পাবেন।
এ বছর বেশি চমক দেখিয়েছে আরব আমিরাত। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০ বছরের ইতিহাসে সংযুক্ত আরব আমিরাত এ বছর নিজেদের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ২০০৬ সালের পর থেকে দেশটি নিজেদের পাসপোর্টে ১৪৯টি ভিসামুক্ত গন্তব্য যুক্ত করেছে এবং তালিকায় ৫৭ ধাপ এগিয়েছে।
এ অগ্রগতি সম্ভব হয়েছে আরব আমিরাতের স্থিতিশীল কূটনৈতিক যোগাযোগ ও ভিসা সহজীকরণ কার্যক্রমের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশটি নিজেদের বৈশ্বিক প্রভাব, কৌশলগত অংশীদারত্ব ও বাণিজ্য, ভ্রমণ ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

6. ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড, পোল্যান্ড

এ ছয়টি দেশ যৌথভাবে ষষ্ঠ স্থান ভাগাভাগি করে নিয়েছে। ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৩টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ সুবিধা পান।
এ ছয় দেশের মধ্যে নিউজিল্যান্ড ছাড়া অন্যরা ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন সদস্যভুক্ত। বৈশ্বিক খ্যাতি, স্থিতিশীল শাসনব্যবস্থা ও বিশ্বাসযোগ্যতার কারণে নিউজিল্যান্ড এ তালিকায় নিজেদের অবস্থান বিশেষভাবে মজবুত করেছে।

7. অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন, যুক্তরাজ্য

এ চারটি দেশ যৌথভাবে সপ্তম অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ১৮২টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
সারা বিশ্বে অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়লেও অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বৈশ্বিক ভ্রমণসুবিধায় নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে লাটভিয়া ও লিচেনস্টাইন ইউরোপীয় সংহতি ও আঞ্চলিক চুক্তির সুফল পাচ্ছে।

8. কানাডা, লিথুয়ানিয়া, আইসল্যান্ড

কানাডা, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড যৌথভাবে অষ্টম অবস্থানে রয়েছে। দেশগুলোর নাগরিকেরা ১৮১টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশসুবিধা পান।
স্থিতিশীল শাসনব্যবস্থা ও শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্কের কারণে কানাডার পাসপোর্ট এখনো অত্যন্ত বিশ্বস্ত হিসেবে বিবেচিত। আর আইসল্যান্ড ও লিথুয়ানিয়া শেনজেন অঞ্চলে ভ্রমণের সুবিধা ও ইউরোপজুড়ে চলাচলের সুযোগ থেকে উপকৃত হচ্ছে।

9. মালয়েশিয়া

এশিয়ার আরেক দেশ মালয়েশিয়া নবম অবস্থানে রয়েছে। এ দেশের নাগরিকেরা ১৮০টি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারেন।
সিঙ্গাপুরের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার পাসপোর্টই সবচেয়ে শক্তিশালী। এ অবস্থান দেশটির ভারসাম্যপূর্ণ কূটনীতি, আঞ্চলিক প্রভাব ও দীর্ঘদিনের ভ্রমণচুক্তির প্রতিফলন।

10. যুক্তরাষ্ট্র

শক্তিশালী পাসপোর্টের তালিকায় দশম স্থানে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকেরা ১৭৯টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের ভিসানীতি কঠোর করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান কিছুটা নেমেছে।




ট্রাম্প জানালেন, “ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের (বিক্ষোভকারীদের) কোনো পরিকল্পনা নেই।
গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছুসংখ্যক সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে গতকাল ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

ওয়াশিংটন থেকে আল-জাজিরার মাইক হান্না বলেন, প্রেসিডেন্টের (ট্রাম্প) গতকাল বুধবারের এমন মন্তব্য ইরানের বিষয়ে তাঁর সুর নরম করার ইঙ্গিত দেয়।
এই সংবাদকর্মী বলেন, ‘দেখা যাচ্ছে যে তিনি (ট্রাম্প) এখনো বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন। তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছ থেকে ব্রিফ পেয়েছেন। তবে আমরা যেসব বক্তব্য (ট্রাম্পের) শুনলাম, তাতে পরিস্থিতি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। এতে বোঝা যাচ্ছে, ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের অবস্থান থেকে কিছুটা সরে আসছেন, যেই হুমকি তিনি আগে থেকে দিয়ে আসছিলেন।’
২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও ১২টি শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ গতকাল ভোরে নিহত ব্যক্তির এ সংখ্যা জানায়।

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। যে কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।

এ বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার।




ইরানে হত্যা বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানালেন ট্রাম্প, মৃত্যুদণ্ড দেবে না তেহরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে বলে তিনি আশ্বাস পেয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের (বিক্ষোভকারীদের) কোনো পরিকল্পনা নেই।
গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা হয়েছে বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনাও স্থগিত করা হয়েছে।
ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছুসংখ্যক সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে গতকাল ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এর কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।

ওয়াশিংটন থেকে আল-জাজিরার মাইক হান্না বলেন, প্রেসিডেন্টের (ট্রাম্প) গতকাল বুধবারের এমন মন্তব্য ইরানের বিষয়ে তাঁর সুর নরম করার ইঙ্গিত দেয়।
এই সংবাদকর্মী বলেন, ‘দেখা যাচ্ছে যে তিনি (ট্রাম্প) এখনো বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছেন। তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছ থেকে ব্রিফ পেয়েছেন। তবে আমরা যেসব বক্তব্য (ট্রাম্পের) শুনলাম, তাতে পরিস্থিতি কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়। এতে বোঝা যাচ্ছে, ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের অবস্থান থেকে কিছুটা সরে আসছেন, যেই হুমকি তিনি আগে থেকে দিয়ে আসছিলেন।’
২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে ইরানে। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে।

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ও ১২টি শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি’ গতকাল ভোরে নিহত ব্যক্তির এ সংখ্যা জানায়।

বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এ অবস্থায় বিদেশ থেকে ইরানের বিক্ষোভের প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। যে কারণে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না।

এ বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে ইরান সরকার।




শ্বেতা নিয়ে আসছেন সুন্দরবনের গল্প

১০ বছর আগে নীরজ ঘেওয়ানের ‘মাসান’ দিয়ে পরিচিতি পান শ্বেতা ত্রিপাঠি। পরের এক দশকে তাঁকে দেখা গেছে ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’, কালকূট’ ইত্যাদি আলোচিত সিরিজে। প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। ‘মুঝে জান না কহো মেরি জান’-এর পর শ্বেতার প্রযোজনা সংস্থা বান্দরফুল ফিল্মসের ব্যানারে এবার তৈরি হবে নতুন ছবি ‘নাভা’।

সুন্দরবনকে ঘিরে রহস্য-ভয়ের গল্প
আকাশ মাহিমির চিত্রনাট্যে ‘নাভা’র গল্প আবর্তিত হয়েছে সুন্দরবনের জলাভূমিকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র তারা, যিনি বহু বছর পর ফিরছেন নিজের পূর্বপুরুষের বাড়িতে। ফেরার পরই তিনি জড়িয়ে পড়েন বহু প্রজন্মজুড়ে চলা এক রহস্যে; যেখানে আছে নদী দেবতার উপাখ্যান, গোপন পারিবারিক অতীত আর মিথ।

লোককথা ও হররের আবহে দর্শকদের রোমাঞ্চকর এক গল্প উপহার দিতে চান শ্বেতা। তাঁর ভাষ্যে, ‘আমি বৈচিত্র্যময় গল্প উপহার দিতে চাই। আগের ছবি ভালোবাসার গল্প বলেছিল, এবার সম্পূর্ণ ভিন্ন আবেগের জগতে ঢুকতে চেয়েছি। লোককথায় বোনা হরর মানুষের মনে দাগ কাটতে পারে। সুন্দরবন এখানে শুধু পটভূমি নয়; মূল চরিত্র, যে রক্ষা করে আবার ভয়ও দেখায়।’

শ্বেতা জানান, চিত্রনাট্য শুনেই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন তিনি। ‘প্রযোজক হিসেবে এমন গল্প বেছে নিতে চাই, যা দর্শককে ঝাঁকুনি দেবে। শেষ হওয়ার পরও মনে গভীর ছাপ রেখে যাবে,’ বলেন তিনি।

প্রযোজনায় নতুন দিগন্ত
আগে একটি ছবি প্রযোজনা করলেও ‘নাভা’ দিয়েই পুরোদস্তুর প্রযোজক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন শ্বেতা। ‘প্রথম সিনেমাটি ছিল নিরীক্ষাধর্মী প্রকল্প, প্রযোজক হিসেবে আমার জন্য শিক্ষাসফরের মতো। এখন থেকে নিয়মিত প্রযোজনা করব,’ বলেন তিনি।
শ্বেতার লক্ষ্য এমন ভারতীয় গল্প তুলে ধরা, যা চরিত্রনির্ভর ও প্রচলিত ধারার বাইরে গিয়ে মাটির গল্প বলে। তিনি বলেন, ‘এমন গল্পই বেছে নিতে চাই, যা আমার হৃদয় থেকে সরাসরি দর্শকের হৃদয়ে পৌঁছাবে। আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে আমার কাজ, সেটাই লক্ষ্য থাকবে।’




নতুন লোগো উন্মোচন  বাংলালিংকের

নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এটিকে অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন পরিচয় বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য সামনে এগিয়ে নিয়ে যেতেও ভূমিকা রাখবে। ভিওনের লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন’ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবা ও পরিসরকে ডিজিটালভাবে এবং গ্রাহকদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সমৃদ্ধ করা।

বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই মানুষ ডিজিটাল কানেকটিভিটির ওপর নির্ভরশীল। বাংলালিংকের নতুন এই ব্র্যান্ড পরিচয় উন্নততর ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভিওনের প্রচেষ্টার প্রতিফলন। ইন্টারনেট ব্রাউজ করা, বিনোদন উপভোগ, সেলফ-কেয়ার অ্যাপ ব্যবহার কিংবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ এবং গ্রাহকের দৈনন্দিন জীবনের সব ধরনের ডিজিটাল অভিজ্ঞতাকে সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন এ ব্র্যান্ড ডিজাইন তৈরি করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক নতুন এক যুগে প্রবেশ করেছে। অপারেটরটির লক্ষ্য শুধু নেটওয়ার্ক সেবা প্রদানকারী হিসেবে নয়, বরং গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের কোটি মানুষকে সেবা প্রদান করা। বাংলালিংকের প্রতিটি সেবা শুরু হয় গ্রাহকের প্রয়োজন অনুধাবন করার মধ্য দিয়ে আর শেষ হয় তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি প্রয়োজন যত্নের সঙ্গে সমাধান করার মাধ্যমে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘নতুন এই ব্র্যান্ড পরিচয় শুধু বাহ্যিক পরিবর্তন নয়। এটি আমাদের মূল প্রতিষ্ঠান ভিওনের ডিজিটাল অপারেটরের লক্ষ্য এবং আমাদের গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার লক্ষ্যের সাহসী পুনর্ব্যক্তি। আমাদের নতুন পরিচয় গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নির্ভরযোগ্য সংযোগ আর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে চাই। মানুষের জীবনকে আরও সহজ করা এবং অন্যের জন্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত তৈরি করাও আমাদের উদ্দেশ্য।’




অন্তত তাঁর গাড়িটা তো দেখতে পাবো ম্যাডাম যখনই বাইর হবেন

‘খুব দেখার ইচ্ছা ম্যাডামকে। দল করি, তাই ম্যাডামের জন্য যদি মরণও হয়, আফসোস নাই। তাঁরে দেখতে না পাইলেও ম্যাডাম যখনই বাইর হবে, অন্তত তাঁর গাড়িটা তো দেখতে পাব। দোয়া করি, আল্লাহ তাঁরে সুস্থ করুক।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কথাগুলো বলছিলেন নীলফামারী থেকে আসা আমজাদ হোসেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। এই হাসপাতালেই চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আমজাদ হোসেন বলেন, গতকাল রোববার তিনি ঢাকায় এসেছেন। খালেদা জিয়া যত দিন হাসপাতালে থাকবেন, তিনিও তত দিন এখানে অপেক্ষা করতে চান।

এই সময়ে পরিবারের দেখভাল কে করবে, জানতে চাওয়া হয় আমজাদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ‘পরিবার চলছে। তিন-চার দিনের খরচ যা লাগে, দিয়ে আইছি।’

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে, তাঁর স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতা-কর্মীরা।

আজ সকাল সাড়ে ৯টা থেকে সরেজমিন এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে এসেছেন তাইজুল ইসলাম। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। তিনি বলেন, ‘মনের আকুতি মেটাতে এসেছি। চেষ্টা করব, একনজর দেখার।’

চট্টগ্রামের পটিয়া থেকে এসেছেন আজিজুল হক। তিনিও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘ম্যাডামকে দেখার সুযোগ না পেলেও এখানে এলে একটু ভালো লাগবে, তাই এসেছি। আজ রাতে আবার চট্টগ্রাম ফিরে যাব।’

দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে দোয়া করছেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অনেক। তাঁর সুস্থতা দেশের জন্য জরুরি।

সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীদের দেখা যায়। তাঁরা এখানে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।

সংগঠনটির ভাটারা থানার আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, ‘দেশনেত্রী অসুস্থ। তাঁর রোগমুক্তি উপলক্ষে এ আয়োজন। দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই, তাঁরা যেন তাঁর জন্য দোয়া করেন।’

চিকিৎসক ও বিএনপির নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন। কথাবার্তায় সাড়াও দিয়েছেন। গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও এখনো তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।




সাবেক ১১ কর্মীর বকেয়া পরিশোধের নির্দেশ- “কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না “

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ বাতিল প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে রিট আবেদনকারী পত্রিকাটির সাবেক ১১ কর্মীকে তাঁদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

দৈনিক কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ বাতিল চেয়ে গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন পত্রিকাটির সাবেক ১১ কর্মী। রিটটি শুনানির জন্য আজ আদালতের কার্যতালিকায় ১০৬ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মানজুর আল মতিন শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী দেবাশীষ দেব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

পরে আইনজীবী মানজুর আল মতিন প্রথম আলোকে বলেন, কালের কণ্ঠের ডিক্লারেশন কেন বাতিল হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বকেয়া ও পাওনা বিষয়ে রিট আবেদনকারী সাবেক কর্মীদের প্রতি চেক ইস্যু করেছিল পত্রিকা কর্তৃপক্ষ, যা প্রত্যাখ্যত হয়। সেখানে পর্যাপ্ত তহবিল নেই বলা ছিল। কথা হচ্ছে, যে পত্রিকার অর্থাৎ কালের কণ্ঠের ফান্ড নেই, সেই পত্রিকার ডিক্লারেশন থাকে কী করে? ১৫ দিনের মধ্যে রিট আবেদনকারীদের বকেয়া পাওনা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাদী করা হয়।

রিটের প্রার্থনায় নিয়মিত প্রকাশনার জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিতে কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সক্ষমতা হারানোয় কেন পত্রিকাটির ঘোষণাপত্রের অনুমোদন বাতিল করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। কালের কণ্ঠ পত্রিকা থেকে পদত্যাগ করা বা বরখাস্ত হওয়া রিট আবেদনকারী/সাংবাদিকদের বকেয়া পরিশোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশকের প্রতি নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিট আবেদনকারীদের অপর আইনজীবী দেবাশীষ দেব প্রথম আলোকে বলেন, রিটে যেভাবে রুল প্রার্থনা করা হয়েছিল, সেভাবে রুল হয়েছে। একই সঙ্গে রিট আবেদনকারী সাবেক ১১ কর্মীর বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কালের কণ্ঠের প্রকাশকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনের যুক্তি অনুযায়ী, বকেয়া পরিশোধের জন্য রিট আবেদনকারীরা গত ১৭ আগস্ট বিবাদীদের বরাবর আইনি নোটিশ পাঠান। তবে বিবাদীরা (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও কালের কণ্ঠের প্রকাশক) বকেয়া পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নীরব ভূমিকা পালন করেছেন, যা আবেদনকারী/সাংবাদিকদের বঞ্চিত করার অভিপ্রায় প্রকাশ করে। পরিস্থিতিদৃষ্টে কালের কণ্ঠ পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার সক্ষমতা কর্তৃপক্ষ হারিয়েছে। কারণ, রিট আবেদনকারী বা সাংবাদিকদের দেওয়া চেক অপর্যাপ্ত তহবিলের জন্য প্রত্যাখ্যাত হয়।

রিট দায়েরের পর গত ১৩ অক্টোবর আইনজীবী দেবাশীষ দেব প্রথম আলোকে বলেছিলেন, চেকগুলো ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল দেখিয়ে তা ফেরত দেওয়া হয়। এ কারণে কালের কণ্ঠ কর্তৃপক্ষ পত্রিকাটি চালানোর প্রয়োজনীয় অর্থ জোগানে সক্ষমতা হারিয়েছে বলে প্রতীয়মান হয়। ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্টের ২০ ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট আর্থিক সক্ষমতা হারালে কোনো পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে পারেন। এসব যুক্তি তুলে ধরে কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল চেয়ে এবং আবেদনকারীদের বকেয়া পাওনা পরিশোধের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
রিট আবেদনকারী ১১ জন হলেন মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার, মো. লতিফুল বাশার ও হানযালা হা




“চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন” : বলেন মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকেরা কাজ করছেন। আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তাঁর কাছে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা।

মির্জা ফখরুল বলেন, সারা দেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।

বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।




ডা. জাহিদ বলেন : “শুক্রবার সকালের মধ্যেই বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন “

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।




বিএনপি ঘোষণা করল – “ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি।  ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

এরমধ্যে ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।




‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন’ – বলেন মাহিদুলাহ

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটশামসুল হক

শন টেইটের দায়িত্ব বাংলাদেশ দলের পেস বোলারদের দেখভাল করা। তবে আজ তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। স্বাভাবিকভাবেই জাতীয় দল–সংক্রান্ত নানা প্রশ্নই ধেয়ে গেল টেইটের কাছে। তবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সেসব প্রশ্নের বেশির ভাগই এড়িয়ে গেছেন ‘আমি নির্বাচক নই’ মন্তব্য করে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। মঙ্গলবার সিরিজ-নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন তৈরি, বিকল্প খেলোয়াড়দের পরখ করে দেখারও শেষ সুযোগ ছিল এই সিরিজ। এমন ভাবনা থেকেই শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেওয়া হয় মাহিদুল ইসলামকে। কিন্তু কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তৃতীয় টি-টোয়েন্টির দলে শামীমকে যুক্ত করা হয়েছে। স্কোয়াডে রাখা হয়েছে মাহিদুলকে।

কেন তাঁকে প্রথম দুই ম্যাচের একাদশে নেওয়া হয়নি—এক সাংবাদিকের এমন জিজ্ঞাসা ছিল টেইটের কাছে। তবে জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য প্রশ্নটা ‘পাস’ করেছেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’
বাংলাদেশের ক্রিকেটারদের পরের ব্যস্ততা বিপিএলকে ঘিরে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগে।

বিপিএল ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। তবে এক মাসের লম্বা বিপিএলে পেসারদের চোটের ঝুঁকিও যে আছে, সেটাও জানা তাঁর। যদিও এ নিয়ে বাস্তবতায় পা রাখার পক্ষে টেইট, ‘আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’




ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি।  ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি।

এরমধ্যে ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর-৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে আবু ওহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।




শুক্রবার সকালের মধ্যেই বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন : ডা. জাহিদ

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের ডা. জাহিদ জানান, বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব। আমরা সেখানে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।




মাহিদুলকে না খেলানো প্রসঙ্গে টেইট, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন’

বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটশামসুল হক

শন টেইটের দায়িত্ব বাংলাদেশ দলের পেস বোলারদের দেখভাল করা। তবে আজ তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। স্বাভাবিকভাবেই জাতীয় দল–সংক্রান্ত নানা প্রশ্নই ধেয়ে গেল টেইটের কাছে। তবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার সেসব প্রশ্নের বেশির ভাগই এড়িয়ে গেছেন ‘আমি নির্বাচক নই’ মন্তব্য করে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। মঙ্গলবার সিরিজ-নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ।

বিশ্বকাপের জন্য নিজেদের টিম কম্বিনেশন তৈরি, বিকল্প খেলোয়াড়দের পরখ করে দেখারও শেষ সুযোগ ছিল এই সিরিজ। এমন ভাবনা থেকেই শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেওয়া হয় মাহিদুল ইসলামকে। কিন্তু কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তৃতীয় টি-টোয়েন্টির দলে শামীমকে যুক্ত করা হয়েছে। স্কোয়াডে রাখা হয়েছে মাহিদুলকে।

কেন তাঁকে প্রথম দুই ম্যাচের একাদশে নেওয়া হয়নি—এক সাংবাদিকের এমন জিজ্ঞাসা ছিল টেইটের কাছে। তবে জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য প্রশ্নটা ‘পাস’ করেছেন, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন।’
বাংলাদেশের ক্রিকেটারদের পরের ব্যস্ততা বিপিএলকে ঘিরে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগে।

বিপিএল ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। তবে এক মাসের লম্বা বিপিএলে পেসারদের চোটের ঝুঁকিও যে আছে, সেটাও জানা তাঁর। যদিও এ নিয়ে বাস্তবতায় পা রাখার পক্ষে টেইট, ‘আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে, খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যেকোনো সময়, যেকোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিশ্বকাপের সূচিও আমার হাতে নেই। কারণ, আমি পেস বোলিং কোচ।’




সুন্দরবনের গল্প নিয়ে আসছেন শ্বেতা

১০ বছর আগে নীরজ ঘেওয়ানের ‘মাসান’ দিয়ে পরিচিতি পান শ্বেতা ত্রিপাঠি। পরের এক দশকে তাঁকে দেখা গেছে ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’, কালকূট’ ইত্যাদি আলোচিত সিরিজে। প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। ‘মুঝে জান না কহো মেরি জান’-এর পর শ্বেতার প্রযোজনা সংস্থা বান্দরফুল ফিল্মসের ব্যানারে এবার তৈরি হবে নতুন ছবি ‘নাভা’।

সুন্দরবনকে ঘিরে রহস্য-ভয়ের গল্প
আকাশ মাহিমির চিত্রনাট্যে ‘নাভা’র গল্প আবর্তিত হয়েছে সুন্দরবনের জলাভূমিকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র তারা, যিনি বহু বছর পর ফিরছেন নিজের পূর্বপুরুষের বাড়িতে। ফেরার পরই তিনি জড়িয়ে পড়েন বহু প্রজন্মজুড়ে চলা এক রহস্যে; যেখানে আছে নদী দেবতার উপাখ্যান, গোপন পারিবারিক অতীত আর মিথ।

লোককথা ও হররের আবহে দর্শকদের রোমাঞ্চকর এক গল্প উপহার দিতে চান শ্বেতা। তাঁর ভাষ্যে, ‘আমি বৈচিত্র্যময় গল্প উপহার দিতে চাই। আগের ছবি ভালোবাসার গল্প বলেছিল, এবার সম্পূর্ণ ভিন্ন আবেগের জগতে ঢুকতে চেয়েছি। লোককথায় বোনা হরর মানুষের মনে দাগ কাটতে পারে। সুন্দরবন এখানে শুধু পটভূমি নয়; মূল চরিত্র, যে রক্ষা করে আবার ভয়ও দেখায়।’

শ্বেতা জানান, চিত্রনাট্য শুনেই ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন তিনি। ‘প্রযোজক হিসেবে এমন গল্প বেছে নিতে চাই, যা দর্শককে ঝাঁকুনি দেবে। শেষ হওয়ার পরও মনে গভীর ছাপ রেখে যাবে,’ বলেন তিনি।

প্রযোজনায় নতুন দিগন্ত
আগে একটি ছবি প্রযোজনা করলেও ‘নাভা’ দিয়েই পুরোদস্তুর প্রযোজক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন শ্বেতা। ‘প্রথম সিনেমাটি ছিল নিরীক্ষাধর্মী প্রকল্প, প্রযোজক হিসেবে আমার জন্য শিক্ষাসফরের মতো। এখন থেকে নিয়মিত প্রযোজনা করব,’ বলেন তিনি।
শ্বেতার লক্ষ্য এমন ভারতীয় গল্প তুলে ধরা, যা চরিত্রনির্ভর ও প্রচলিত ধারার বাইরে গিয়ে মাটির গল্প বলে। তিনি বলেন, ‘এমন গল্পই বেছে নিতে চাই, যা আমার হৃদয় থেকে সরাসরি দর্শকের হৃদয়ে পৌঁছাবে। আলাদা সংস্কৃতি আর আলাদা দেশের মানুষের মনেও যেন ছুঁয়ে যেতে পারে আমার কাজ, সেটাই লক্ষ্য থাকবে।’




বাংলালিংকের নতুন লোগো উন্মোচন 

নিজেদের নতুন লোগো উন্মোচন করেছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংক। এটিকে অত্যাধুনিক, গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর অপারেটর হিসেবে রূপান্তরে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি।

বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নতুন পরিচয় বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন গ্রুপের বৈশ্বিক লক্ষ্য সামনে এগিয়ে নিয়ে যেতেও ভূমিকা রাখবে। ভিওনের লক্ষ্য ‘ডিজিটাল অপারেটর অ্যাম্বিশন’ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের সেবা ও পরিসরকে ডিজিটালভাবে এবং গ্রাহকদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সমৃদ্ধ করা।

বর্তমানে যোগাযোগ, শিক্ষা, কাজ কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই মানুষ ডিজিটাল কানেকটিভিটির ওপর নির্ভরশীল। বাংলালিংকের নতুন এই ব্র্যান্ড পরিচয় উন্নততর ডিজিটাল সেবা দেওয়ার মাধ্যমে সমাজের ক্ষমতায়নে ভিওনের প্রচেষ্টার প্রতিফলন। ইন্টারনেট ব্রাউজ করা, বিনোদন উপভোগ, সেলফ-কেয়ার অ্যাপ ব্যবহার কিংবা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ এবং গ্রাহকের দৈনন্দিন জীবনের সব ধরনের ডিজিটাল অভিজ্ঞতাকে সহজ, নির্ভরযোগ্য ও অর্থবহ করতে নতুন এ ব্র্যান্ড ডিজাইন তৈরি করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বাংলালিংক নতুন এক যুগে প্রবেশ করেছে। অপারেটরটির লক্ষ্য শুধু নেটওয়ার্ক সেবা প্রদানকারী হিসেবে নয়, বরং গ্রাহকদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের কোটি মানুষকে সেবা প্রদান করা। বাংলালিংকের প্রতিটি সেবা শুরু হয় গ্রাহকের প্রয়োজন অনুধাবন করার মধ্য দিয়ে আর শেষ হয় তাদের প্রতিদিনের জীবনের প্রতিটি প্রয়োজন যত্নের সঙ্গে সমাধান করার মাধ্যমে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘নতুন এই ব্র্যান্ড পরিচয় শুধু বাহ্যিক পরিবর্তন নয়। এটি আমাদের মূল প্রতিষ্ঠান ভিওনের ডিজিটাল অপারেটরের লক্ষ্য এবং আমাদের গ্রাহকদের জীবনের প্রতিটি মুহূর্তকে সমৃদ্ধ করার লক্ষ্যের সাহসী পুনর্ব্যক্তি। আমাদের নতুন পরিচয় গতি, উদ্ভাবন ও অগ্রগতির প্রতীক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা নির্ভরযোগ্য সংযোগ আর সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে চাই। মানুষের জীবনকে আরও সহজ করা এবং অন্যের জন্য অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত তৈরি করাও আমাদের উদ্দেশ্য।’




ম্যাডাম যখনই বাইর হবে, অন্তত তাঁর গাড়িটা তো দেখতে পাব

‘খুব দেখার ইচ্ছা ম্যাডামকে। দল করি, তাই ম্যাডামের জন্য যদি মরণও হয়, আফসোস নাই। তাঁরে দেখতে না পাইলেও ম্যাডাম যখনই বাইর হবে, অন্তত তাঁর গাড়িটা তো দেখতে পাব। দোয়া করি, আল্লাহ তাঁরে সুস্থ করুক।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কথাগুলো বলছিলেন নীলফামারী থেকে আসা আমজাদ হোসেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। এই হাসপাতালেই চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আমজাদ হোসেন বলেন, গতকাল রোববার তিনি ঢাকায় এসেছেন। খালেদা জিয়া যত দিন হাসপাতালে থাকবেন, তিনিও তত দিন এখানে অপেক্ষা করতে চান।

এই সময়ে পরিবারের দেখভাল কে করবে, জানতে চাওয়া হয় আমজাদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, ‘পরিবার চলছে। তিন-চার দিনের খরচ যা লাগে, দিয়ে আইছি।’

হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে, তাঁর স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নিতে দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতা-কর্মীরা।

আজ সকাল সাড়ে ৯টা থেকে সরেজমিন এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভিড় দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে এসেছেন তাইজুল ইসলাম। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। তিনি বলেন, ‘মনের আকুতি মেটাতে এসেছি। চেষ্টা করব, একনজর দেখার।’

চট্টগ্রামের পটিয়া থেকে এসেছেন আজিজুল হক। তিনিও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘ম্যাডামকে দেখার সুযোগ না পেলেও এখানে এলে একটু ভালো লাগবে, তাই এসেছি। আজ রাতে আবার চট্টগ্রাম ফিরে যাব।’

দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে দোয়া করছেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অনেক। তাঁর সুস্থতা দেশের জন্য জরুরি।

সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীদের দেখা যায়। তাঁরা এখানে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন।

সংগঠনটির ভাটারা থানার আহ্বায়ক জিয়াউল ইসলাম বলেন, ‘দেশনেত্রী অসুস্থ। তাঁর রোগমুক্তি উপলক্ষে এ আয়োজন। দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই, তাঁরা যেন তাঁর জন্য দোয়া করেন।’

চিকিৎসক ও বিএনপির নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন। কথাবার্তায় সাড়াও দিয়েছেন। গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও এখনো তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।




চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছেন: মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। চিকিৎসকেরা কাজ করছেন। আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তাঁর কাছে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা।

মির্জা ফখরুল বলেন, সারা দেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।

বিএনপির একাধিকবার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই দেশকে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।




কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ কেন বাতিল হবে না, সাবেক ১১ কর্মীর বকেয়া পরিশোধের নির্দেশ

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ বাতিল প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে রিট আবেদনকারী পত্রিকাটির সাবেক ১১ কর্মীকে তাঁদের বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন।

দৈনিক কালের কণ্ঠের ‘ডিক্লারেশন’ বাতিল চেয়ে গত ১৩ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন পত্রিকাটির সাবেক ১১ কর্মী। রিটটি শুনানির জন্য আজ আদালতের কার্যতালিকায় ১০৬ নম্বর ক্রমিকে ওঠে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মানজুর আল মতিন শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী দেবাশীষ দেব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

পরে আইনজীবী মানজুর আল মতিন প্রথম আলোকে বলেন, কালের কণ্ঠের ডিক্লারেশন কেন বাতিল হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বকেয়া ও পাওনা বিষয়ে রিট আবেদনকারী সাবেক কর্মীদের প্রতি চেক ইস্যু করেছিল পত্রিকা কর্তৃপক্ষ, যা প্রত্যাখ্যত হয়। সেখানে পর্যাপ্ত তহবিল নেই বলা ছিল। কথা হচ্ছে, যে পত্রিকার অর্থাৎ কালের কণ্ঠের ফান্ড নেই, সেই পত্রিকার ডিক্লারেশন থাকে কী করে? ১৫ দিনের মধ্যে রিট আবেদনকারীদের বকেয়া পাওনা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে বিবাদী করা হয়।

রিটের প্রার্থনায় নিয়মিত প্রকাশনার জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিতে কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের সক্ষমতা হারানোয় কেন পত্রিকাটির ঘোষণাপত্রের অনুমোদন বাতিল করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। কালের কণ্ঠ পত্রিকা থেকে পদত্যাগ করা বা বরখাস্ত হওয়া রিট আবেদনকারী/সাংবাদিকদের বকেয়া পরিশোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রকাশকের প্রতি নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিট আবেদনকারীদের অপর আইনজীবী দেবাশীষ দেব প্রথম আলোকে বলেন, রিটে যেভাবে রুল প্রার্থনা করা হয়েছিল, সেভাবে রুল হয়েছে। একই সঙ্গে রিট আবেদনকারী সাবেক ১১ কর্মীর বকেয়া পাওনা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কালের কণ্ঠের প্রকাশকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনের যুক্তি অনুযায়ী, বকেয়া পরিশোধের জন্য রিট আবেদনকারীরা গত ১৭ আগস্ট বিবাদীদের বরাবর আইনি নোটিশ পাঠান। তবে বিবাদীরা (বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও কালের কণ্ঠের প্রকাশক) বকেয়া পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নীরব ভূমিকা পালন করেছেন, যা আবেদনকারী/সাংবাদিকদের বঞ্চিত করার অভিপ্রায় প্রকাশ করে। পরিস্থিতিদৃষ্টে কালের কণ্ঠ পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখার সক্ষমতা কর্তৃপক্ষ হারিয়েছে। কারণ, রিট আবেদনকারী বা সাংবাদিকদের দেওয়া চেক অপর্যাপ্ত তহবিলের জন্য প্রত্যাখ্যাত হয়।

রিট দায়েরের পর গত ১৩ অক্টোবর আইনজীবী দেবাশীষ দেব প্রথম আলোকে বলেছিলেন, চেকগুলো ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল দেখিয়ে তা ফেরত দেওয়া হয়। এ কারণে কালের কণ্ঠ কর্তৃপক্ষ পত্রিকাটি চালানোর প্রয়োজনীয় অর্থ জোগানে সক্ষমতা হারিয়েছে বলে প্রতীয়মান হয়। ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্টের ২০ ধারা অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট আর্থিক সক্ষমতা হারালে কোনো পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে পারেন। এসব যুক্তি তুলে ধরে কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল চেয়ে এবং আবেদনকারীদের বকেয়া পাওনা পরিশোধের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
রিট আবেদনকারী ১১ জন হলেন মো. শাহ আলম, মো. জাহেদুল আলম, কাকলী প্রধান, দেওয়ান আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ শফিক, কে এম লতিফুল হক, আসাদুর রহমান, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার, মো. লতিফুল বাশার ও হানযালা হা