নরসিংদীতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট,আসামী গ্রেপ্তার

নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট
জেল, ও জরিমানা আদায়

 আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,-এর সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান ১২ইং এপ্রিল রবিবার, অভিযানের অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার নরসিংদী মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসমা জাহান সরকার।সার্বিক সহযোগিতা করেন নরসিংদী মডেল থানা পুলিশ।
উক্ত অভিযানে,
মোবাইল কোর্টে মামলার সংখ্যা: ০৪টি
আসামির সংখ্যা: ০৪ জন
গ্রেফতার: ০৪ জন
আলামত জব্দ:
গাঁজা: মোট ৪০০ (চারশত) গ্রাম (১০০+১০০+১০০+১০০ গ্রাম)
কলকি: ০৪ (চার)টি
আসামিদের পরিচয়: ১) মোঃ ইমরান (৩২)
২) মোঃ মোশারফ (৪২)
৩) মোঃ ইসমাইল (৩০)
৪) মোঃ হামিদুর (২৯)
অভিযানকালে আসামিদেরকে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে বিচার কার্য সম্পন্ন করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসমা জাহান সরকার প্রত্যেক আসামিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা করে মোট ৮০০ (আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রসিকিউশন ও সহযোগিতা: অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বেগম এবং উপপরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া। এছাড়াও জেলা কার্যালয়ের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।
প্রশাসন সূত্রে জানা যায়,
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের নিয়মিত ও সমন্বিত অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




নিউইয়র্কে বর্ষবরণের আয়োজন

নিউইয়র্কে বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান রবিবার,১২ এপ্রিল ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
বাংলা নতুন বছর ১৪৩৩ কে প্রাণের আমেজ আর হৃদয়ের উষ্ণতায় বরণের প্রাক্কালে ১৪৩২কে বিদায় জানানোর বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে ‘আনন্দধ্বনি’। নিউইয়র্কস্থ ‘কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’র সার্বিক সহযোগিতায় ‘আনন্দধ্বনি’র ‘বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান হবে রবিবার,১২ এপ্রিল বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্স বরো পারফর্মিং আর্টস সেন্টারে (২২২-০৫ ৫৬ এভিনিউ, বেসাইড, এনওয়াই১১৩৬৪)। এতে বাঙালি ইতিহাস-ঐতিহ্য আলোকে মতামত-মন্তব্য-বক্তব্য উপস্থাপনের পাশাপাশি নৃত্য-গীতে অংশ নেবেন ডা. সেজান মাহমুদ, অনুপ বড়ুয়া, নকুল কুমার বিশ্বাসসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।খবর আইবিএননিউজ ।

এ উপলক্ষে প্রকৌশলী মাহফুজুল হককে চেয়ারম্যান এবং ডা. মুুনমুনকে কো-চেয়ারপারসন, মিথুন আহমেদকে প্রধান সৃজনশীল সুহৃদ, আরপিদত্ত স্বপনকে মুখ্য সমন্বয়কারি এবং অর্ঘ্য সারথী সিকদারকে সদস্য-সচিব ও মেহের কবিরকে যুগ্ম সদস্য-সচিব করে ‘বর্ষবরণ উদযাপন পর্যদ’ গঠিত হয়েছে।




ফোবানায় বঙ্গবন্ধুর স্মরণ

নিউইয়র্কে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ৪০তম ফোবানা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃনিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
“চেতনায় ৭১, হৃদয়ে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের গর্বের ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা- ফোবানার ৪০তম কনভেনশন এবার অনুষ্ঠিত হবে নিউইর্য়কে। এ উপলক্ষে গত বুধবার,১ এপ্রিল ২০২৬,সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের হলরুমে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। আপন মহিমায় সমুজ্জ্বল শক্তিমান আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিস্বজন শারমিন সোনিয়া সিরাজের সাবলিল উপস্থাপনায় ৪০তম ফোবানার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।এতে মঞ্চে আসন গ্রহল করেন ফোবানা সেন্ট্রাল কমিটি এবং ৪০তম কনভেনশনের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মাঝে উপস্থিত ছিলেন ৪০তম ফোবানা সম্মেলনের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী,এক্সিকিউটিভ সেক্রেটারি
দেওয়ান মনিরুজ্জামান এবং হোষ্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু ও সদস‍্য সচিব মঞ্জুর কাদের ,ফোবানা ৪০তম ফোবানা কমিটির যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি সুব্রত তালুকদার,উপদেষ্টা পরিষদের চেয়ারম‍্যান সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও আপন মহিমায় সমুজ্জ্বল শক্তিমান অভিনেত্রী,আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিস্বজন লুৎফুন নাহার লতা,প্রধান সমন্বযরারী আব্দুল হামিদ,হোস্ট কমিটির কো-কনভেনর, সুব্রত তালুকদার. কো কনভেনার পিনাকী তালুকদার,সেমিনার কমিটির চেয়ারম্যান ও কবি ফকির ইলিয়াস,আপ্যায়ন কমিটির চেয়ারম্যান আলী খবির চান,মিডিয়া কমিটির প্রধান আসলাম খান ও শিবলু সাদেক শিবলী প্রমুখ।আগামি ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬, লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের এস্টোরিয়ার ইভাঞ্জেল ক্রিস্টিয়ান সেন্টারে এবারের কনভেশন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কনভেনশনের আয়োজক সংগঠন এনআরবি এসোসিয়েশনের আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কনভেনশনের হোস্ট কমিটির কনভেনর নুরুল আমিন বাবু। লিখিত বক্তব্য রাখেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি মনজুর কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, এডভাইজার অভিনেত্রী লুৎফুন নাহার লতা।স্বাগত বক্তব্যে নুরুল আমিন বাবু বলেন- বাঙালীর সবচে বড় অর্জন হচ্ছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে ধারণ করে সবাইকে একত্রিত করে আমরা যদি কিছু করতে পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম বুঝবে, গর্ব করবে। আমরা সবাই মিলে এবারের ফোবানাকে সফল করতে চাই। আমি হিন্দু না মুসলিম সেটা জানতে চাইনা, আমি জাতে বাঙালী। আমার প্রচেষ্টা হবে যেনো আমার পরবর্তী প্রজন্ম যেনো আমাকে ভুলে না যায়।লিখিত বক্তব্যে মনজুর কাদের বলেন- এবারের কনভেশন

আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে বাংলা সংস্কৃতির বিকাশ, নতুন প্রজন্মের সঙ্গে আমাদের শিকড়ের সংযোগ স্থাপন, বাংলাদেশের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং প্রবাসীদের মধ্য পারস্পরিক সহযোগিত বৃদ্ধি করা। ফোবানা সেন্ট্রাল কমিটি এবং হোস্ট কমিটির কো-কনভেনর, কো-অর্ডিনেটর, এডভাইজর, সাব-কমিটির কনভেনর, কো-কনভেনরসহ বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত তালুকদার. ফোবানা হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল হামিদ,সেমিনার কমিটির চেয়ারম্যান ও কবি ফকির ইলিয়াস,আপ্যায়ন কমিটির চেয়ারম্যান আলী খবির চান,হোস্ট কমিটির কো কনভেনার পিনাকী তালুকদার,শিবলু ছাদেক শিবলী। মিডিয়া কো কমিটির প্রধান আসলাম খান প্রমুখ। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পেরে মুঠোফোনে শুভেচ্ছা জানান কনভেনশনের চীফ পেট্রন শফিক আলম। প্রশ্নোত্তর পর্বে ফোবানার সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও সংগঠক জাকারিয়া চৌধুরী বলেন,ফোবানার বিভক্তি মূলত আদর্শভিত্তিক বিভক্তি। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, বঙ্গবন্ধুকে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, ৭২’র সংবিধান এবং অসম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এই চার মূলনীতিতে আমরা বিশ্বাস করি। এক সাংবাদিকের প্রশ্নের সাথে একাত্মতা পোষণ করে চেয়ারম‍্যান জাকারিয়া চৌধুরী বলেন- আমি মনে করি বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের রাজনীতির পোস্টারে ব্যাবহার করা উচিৎ নয়। বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের জনক। তিনি বলেন, ফোবানা একটি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটি একইসাথে একটি মানবিক সংগঠনও। ফোবানা উত্তর আমেরিকা এবং বাংলাদেশে প্রবাসী এবং দেশের মানুষের পাশে থাকতে চায়। ইতোমধ্যে মেধাবীদের মাঝে বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে ফোবানা।
কানাডার মন্ট্রিয়াল থেকে আগত দেওয়ান মনিরুজ্জামান বলেন- আমদের লক্ষ্য হচ্ছে ৪০তম ফোবানাকে সফল করা। সবচে বড় লক্ষ্য হচ্ছে- রাজনীতি নয়, ইতিহাসকে সংরক্ষণ করা। আমরা ইতিহাসকে আমাদের নতুন প্রজন্মের মাঝে বলিষ্টভাবে রোপন করতে চাই। আমাদের ইতিহাস রয়েছে আমরা সবাইকে সেটা জানাতে চাই। আমাদের ইতিহাসে বারবার ছোবল মারা হয়েছে, তাই আমরা সঠিক ইতিহাস জানাতে চাই। লুৎফুন নাহার লতা বলেন,বাংলার মাটি যেই সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তান পৃথিবীর যেই প্রান্তেই যাবে তিনি একজন এম্বাসেডার, বাংলার এম্বাসেডার। বাংলাদেশ এবং বাঙালীর হাজার বছরের সভ্যতা, ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতি রয়েছে প্রতিটি বিষয়কে জাজ্বল্যমান রাখতে হবে সূর্য্যের মতো। বক্তারা বলেন- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি,প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় প্রতিষ্ঠাসহ নানান উদ্যাগে বাংলাদেশর পক্ষে কাজ করেছে ফোবানা। ৪০তম কনভেশনে তিন দিনের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বক্তারা উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীদের আহবান জানান। শেষে সবাইকে নৈশ ভোজে আপ‍্যায়ন করা হয় ।




কুমিল্লায় বর্ষবরণ প্রস্তুতি সম্পন্ন

কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে বাঙলা বর্ষবরণ উৎসব ১ ও ২ বৈশাখ

তাপস চন্দ্র সরকার।। “আঁধার ছিঁড়ে আলোর ধারা-নবালোকে প্রাণের সাড়া”- এ শ্লোগান সামনে রেখে বাঙলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মু ক্তি যু দ্ধে র চে ত না য় দী প্ত আ মা দে র সং স্কৃ তি কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে আসছে ১ ও ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ মঙ্গল ও বুধবার কুমিল্লা নগর উদ্যানে অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব । এ তথ্য নিশ্চিত করেছেন সার্বিক যোগাযোগ ও সমন্বয় এডভোকেট শহীদুল হক স্বপন।
ওই দু’দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ষবরণ শোভাযাত্রা/আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ ক্রীড়া, রক্তের গ্রুপ সনাক্তকরণ, প্রদর্শনী স্টল, নববর্ষের মিষ্টান্ন আপ্যায়ন, পুরস্কার বিতরণ ও স্মারক প্রকাশনা।
কুমিল্লা সাংস্কৃতিক জোট অসাম্প্রদায়িক বৈশাখী উৎসবের বর্ণাঢ্য আয়োজনের প্রতিটি পর্বে জাতি বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার ও সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন এবং বাঙলা নববর্ষ উদযাপন পর্ষদ ১৪৩৩ এর আহবায়ক বেলায়েত হোসেন কনক ও সদস্য সচিব আশিক শিশির।




শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসল বিপাকে কৃষক

রাজশাহী বিভাগে শিলা বৃষ্টির তাণ্ডব: পাবনাসহ বিভিন্ন জেলায় কৃষকের ফসল ও আম বাগানে ব্যাপক ক্ষতি
স্টাফ রিপোর্টার: জাকারিয়া। পাবনা
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক শিলা বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পাবনা জেলার বিভিন্ন উপজেলায় শিলা বৃষ্টির কারণে ধানসহ মৌসুমি ফসল এবং আম বাগানে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে হওয়া শিলা বৃষ্টিতে পাকা ও আধাপাকা ধান জমিতে লুটিয়ে পড়ে। এতে কৃষকদের চলতি মৌসুমের উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেক কৃষক জানান, কয়েক মিনিটের শিলা বৃষ্টিতেই তাদের দীর্ঘদিনের পরিশ্রম নষ্ট হয়ে গেছে।
পাবনার বিভিন্ন উপজেলায় আম বাগানগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছে থাকা ছোট ও মাঝারি আকারের আম ঝরে পড়ে গেছে এবং অনেক গাছের ডালপালা ভেঙে গেছে। এতে চলতি মৌসুমে আম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন। কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হোক।
এদিকে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাঠ পর্যায়ে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
হঠাৎ আবহাওয়ার এমন বৈরী আচরণে কৃষকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি পরিবর্তনের কারণে সাময়িকভাবে এ ধরনের ঝড় ও শিলা বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।




জাতির পিতার ১০৬ তম জন্মদিন আজ

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সুসংগঠিত করেন, যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত হয় মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্ম।
বিশেষ করে, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর ঐতিহাসিক ভাষণকে বাঙালি জাতির মুক্তির ডাক হিসেবে বিবেচনা করা হয়। সেই ভাষণে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুতির আহ্বান জানান, যা পরবর্তী মুক্তিযুদ্ধে জনগণকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে তাঁর অবদান এ দেশের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে।

দিবসটি উপলক্ষে বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন পৃথক পৃথক বাণী দিতেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সেটি আর পালন হয় না।তবে দেশেত সাধারণ মানুষ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্থানীয়ভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে এই দিবসকে পালন করে বলে জানা যায়।




লোকনাথ ব্রহ্মচারী পাদুকা উৎসব ২৫ ফেব্রুয়ারী

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক পাদুকা উৎসব শুরু হতে যাচ্ছে।
আসছে ১২ ফাল্গুন, বুধবার (২৫ ফেব্রুয়ারী) কুমিল্লা মহানগরীর লাকসাম রোডস্থ মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
এ উপলক্ষে দিনব্যাপী উৎসবের কর্মসূচীর মধ্যে থাকছে প্রাতঃকালীন পূজা, তুলসী ও পুষ্পাঞ্জলি প্রদান, বাল্যভোগ, রামায়ণ গান, দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি কীর্তন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান- অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তাদের মতে, এ আয়োজন শুধু ধর্মীয় আচার নয়; এটি ভক্তদের মিলনমেলা এবং আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ সময়।

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।

পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাৎসরিক পাদুকা উৎসব শুরু হতে যাচ্ছে।
আসছে ১২ ফাল্গুন, বুধবার (২৫ ফেব্রুয়ারী) কুমিল্লা মহানগরীর লাকসাম রোডস্থ মহেশাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
এ উপলক্ষে দিনব্যাপী উৎসবের কর্মসূচীর মধ্যে থাকছে প্রাতঃকালীন পূজা, তুলসী ও পুষ্পাঞ্জলি প্রদান, বাল্যভোগ, রামায়ণ গান, দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি কীর্তন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান- অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তাদের মতে, এ আয়োজন শুধু ধর্মীয় আচার নয়; এটি ভক্তদের মিলনমেলা এবং আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ সময়।




‎গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর লাশ

‎গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর লাশ

‎মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক থেকে নুরমা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

‎শনিবার বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

‎পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে নুরমা নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিকেলে প্রতিবেশী হযরত আলীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহতের বাবা নজরুল ইসলাম অভিযোগ করেন, দুর্বৃত্তরা তার মেয়েকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রেখে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


‎এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।




সাঘাটায় বিপি দিবসে কাব ও স্কাউটদের বর্ণাঢ্য আয়োজন

সাঘাটায় বিপি দিবসে কাব ও স্কাউটদের বর্ণাঢ্য আয়োজন

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা Robert Stephenson Smyth Baden-Powell-এর ১৬৯তম জন্মবার্ষিকী (বিপি দিবস) উপলক্ষে সাঘাটা উপজেলায় কাব ও স্কাউটদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে স্কাউটদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাংলাদেশ স্কাউটস সাঘাটা উপজেলার উদ্যোগে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর কাব, স্কাউট, রোভার ও লিডারবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালীতে অংশগ্রহণকারীরা স্কাউট আন্দোলনের মূলমন্ত্র, আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডের বার্তা জনসাধারণের মাঝে তুলে ধরেন। রঙিন ব্যানার, ফেস্টুন, স্কার্ফ ও ইউনিফর্মে সজ্জিত কাব ও স্কাউটদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালী শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে স্কাউট আন্দোলনের ইতিহাস, বিপি’র জীবনাদর্শ, বিশ্ব স্কাউটিং কার্যক্রম এবং দেশীয় স্কাউট কার্যক্রম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশ নেয়। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে আরও প্রেরণা জোগায়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্কাউট আন্দোলন শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একটি জীবনব্যাপী শিক্ষা। এই আন্দোলন তরুণ সমাজকে দায়িত্বশীল, মানবিক, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, বিপি’র প্রবর্তিত শিক্ষা পদ্ধতি—“Learning by Doing” বা কাজের মাধ্যমে শিক্ষা—বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী।

বক্তারা কাব ও স্কাউটদের উদ্দেশ্যে বলেন, সমাজ ও দেশের কল্যাণে নিজেদের দক্ষতা, সততা ও নেতৃত্বগুণ কাজে লাগাতে হবে। বিপি’র আদর্শ “সেবার জন্য শিখি” শুধু একটি স্লোগান নয়, বরং এটি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

দিনব্যাপী র‍্যালী, কুইজ, আলোচনা সভা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে বিপি দিবসটি আনন্দঘন, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। কাব ও স্কাউটদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে সাফল্যমণ্ডিত।




লোকনাথ ব্রহ্মচারী ৩৩তম ফাল্গুনী উৎসব শুরু

কুমিল্লায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম ফাল্গুনী উৎসব আজ থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
কুমিল্লায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম ফাল্গুনী উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬ প্রহর ব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব।
কুমিল্লা নগরীর তেলীকোনা সাহাপাড়া শ্রীশ্রী দূর্গা মন্দির ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির কমিটির আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ ২২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় শ্রীমদভগবদগীতা পাঠ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৩ ফেব্রুয়ারী সোমবার সকালবেলা শ্রীশ্রী চণ্ডী পাঠ ও সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ এবং ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় যথাক্রমে সন্ধ্যারতি কীর্তন, গঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তন এবং ২৫ ফেব্রুয়ারী বুধবার অরুণোদয় হতে যথাক্রমে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আরম্ভ, নগর পরিক্রমা, প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, পুষ্পাঞ্জলি প্রদান, বাল্যভোগের প্রসাদ বিতরণ এবং দুপুরবেলা ভোগরাগ অন্তে রাজভোগের প্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন এবং ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রাতঃকালীন পূজা, তুলসী প্রদান, বাল্যভোগ, পুষ্পাঞ্জলি প্রদান, বাল্যভোগের প্রসাদ বিতরণ এবং দুপুরবেলা ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ প্রসাদ বিতরণ শেষে সন্ধ্যায় সন্ধ্যারতি কীর্তন ও সত্য নারায়ণ পূজা এবং ২৭ ফেব্রুয়ারী শুক্রবার অরুণোদয়ে ঘট বিসর্জন, দধি মঙ্গল ও কৃষ্ণ মধুরমিলনের মাঝে নামযজ্ঞ বিশ্রাম। উল্লেখ যে, কীর্তন চলাকালীন সময়ে প্রত্যহ রাত ১০টায় প্রসাদের সু-ব্যবস্থা রয়েছে।
এতে নামসূধা পরিবেশন করবেন- সাতক্ষীরা হতে আগত শ্রী শ্রী শিব সংঘ সম্প্রদায়, কক্সবাজার শ্রীশ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, নরসিংদী শ্রীশ্রী গোপালঠাকুর সম্প্রদায়, কচুয়া শ্রীশ্রী গীতা সংঘ সম্প্রদায়, গোপালগঞ্জ শ্রী শ্রী অঞ্জনা অষ্টসখী সম্প্রদায় ও লক্ষ্মীপুর শ্রীশ্রী কৃষ্ণা কিশোরী সম্প্রদায়।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।




কুমিল্লায় আইনজীবী সমিতির ইফতার সম্পন্ন

কুমিল্লা আইনজীবী সমিতির আয়োজনে বিশেষ সাধারণ সভা, ইফতার ও দোয়া মাহফিল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারী রবিবার বিকেলবেলা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান ও এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিল এর রুল এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা সবুজবাগ মান্ডা জুম’আ মসজিদের খতীব ও কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. আবরার আহমদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ জহীরুল ইসলাম।
এরআগে বিকেল সাড়ে ৩টায় একই মঞ্চে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মোঃ নজরুল ইসলাম মানিকের যৌথ সঞ্চালনায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিল এর রুল এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ ইসমাইল, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নাজমুস সা’দাত, সাবেক সভাপতি এডভোকেট মোঃ শরীফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হায়াত খান, এডভোকেট ইউসুফ আলী, এডভোকেট মোঃ মাহবুবুর রহমান, এডভোকেট গোলাম মোস্তফা (২) ও কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্পেশাল পিপি এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের স্পেশাল পিপি এডভোকেট মোঃ খায়রুল এনাম খান (তফিক), জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সেলিম হোসেন ও এডভোকেট মফিজুল ইসলাম, এডভোকেট মোঃ মিজানুর রহমান খান ও এডভোকেট এম এ মতিন মোল্লাসহ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণ।




বাগেরহাটে প্রস্তুত কেন্দ্র হবে ভোট যুদ্ধ

মোল্লাহাটে জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম:

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট:

বহু অপেক্ষার অবসান কাটিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।

বাগেরহাট-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মোল্লাহাট উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা প্রহরায় প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ ভোটের সরঞ্জাম।

ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ খান . মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী স. ম. গোলাম সরোয়ার (নাঙ্গল), আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মো: আমিনুল ইসলাম (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী এম. ডি. শামসুল হক (হারিকেন), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর মনোনীত প্রার্থী আ. সবুর শেখ (পাঞ্জা), স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী শেখ মো: মাছুদ রানা (ফুটবল)।

এই আসনের মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৫৬০ জন। এরমধ্যে মোল্লাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ১৮ হাজার ১৫৩ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ২জন। নারী ভোটার ৫৭ হাজার ১৫১ জন এবং মোট ভোট কেন্দ্র-৪৬টি
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোল্লাহাট উপজেলা সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, বুধবার সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভোটের মাঠে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান মাঠে থাকবে।