বদলগাছীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বুলবুল আহম্মেদ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে বিনম্র শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি শুরু হয়। তারপর বেলা ১১ টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার জনাব সাবাব ফারহান ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভার পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।




আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য তীর্থ দর্শনে এড. তাপস পরিবার

নিজস্ব প্রতিবেদক

“চলো না ঘুরে আসি চন্দ্রনাথ ধাম” এ শ্লোগান সামনে রেখে শত ব্যস্ততার মাঝেও আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির জন্য সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও পবিত্র তীর্থস্থান চট্টগ্রাম সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে অন্যরকম একদিন কাঁটালেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার ও তাঁর পরিবারবর্গ। গেলো ২০ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী তীর্থধাম দর্শন করেন।ওই দিন সকাল ৯টায় শঙ্করমঠ ও মিশনে পৌঁছে ব্যাসপুকুরে স্নানশেষে ইকোপার্ক দিয়ে সিএনজিযোগে কলি যুগে শ্রীশ্রী চন্দ্রনাথ মন্দির @ চন্দ্রনাথধামে শিবলিঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এ স্মৃতি ধরে রাখতে নিজেদের মতো করে সেলফি, গ্রুপ ছবি তুলে নিলো। এরপর মধ্যাহ্নে গুরুধাম চট্টগ্রাম সীতাকুণ্ড শংকর মঠে প্রসাদ আস্বাদন করে কিছুসময় শংকর মঠ ও মিশনে বিশ্রাম শেষে সীতা মন্দির ও শ্রীশ্রী ভবানী মন্দির প্রদক্ষিণ করে সন্ধ্যায় শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের সন্ধ্যারতি দর্শন শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে রাত পৌনে ১০টায় কালিয়াজুরী শহীদ মিনারে এসে পৌঁছি। তারপর সবাই সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যার যার মতো করে বাসায় চলে যায়। সময় চলে যায়, তবে স্মৃতিগুলো থেকে যায় আজীবন। তেমনি চন্দ্রনাথ ধাম ভ্রমণের স্মৃতিগুলো মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন। হয়তো আবার স্মৃতিচারণা করে ঘুরে বেড়াব অন্য কোথাও। ভ্রমণ মানুষের মনকে করে প্রশস্ত, হৃদয়কে করে বিস্তৃত, আর আমাদের কল্পনার জগৎকে করে আরও সমৃদ্ধ। তাই বাস্তব জীবনে নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য কিংবা সবকিছু থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য দূরে নিয়ে যাওয়ার প্রয়োজনে ভ্রমণের কোন বিকল্প নেই। তাই আশা করছি আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখবে। এই আয়োজনটি চারটি পরিবারের অনুষ্ঠিত একটি সফল মিলনমেলা। একদিনের তীর্থ ভ্রমণে অংশ নেন- কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার ও তাঁর জীবন সঙ্গিনী রিতা রাণী মজুমদার, কন্যা অর্পিতা সরকার ও পুত্র অরন্য সরকার প্রিন্স এবং কালিয়াজুরী নিবাসী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল ও তাঁর জীবন সঙ্গিনী সুচিত্রা রাণী শীল, চান্দিনা ডুমুরিয়া নিবাসী স্বপন চন্দ্র ভৌমিক ও তাঁর জীবন সঙ্গিনী মিনা রাণী মজুমদার, কন্যা তিথী রাণী ভৌমিক ও সুষ্মিতা ভৌমিক, পুত্র ত্রিনব ভৌমিক, শ্বাশুড়ি রত্না রানী মজুমদার এবং কালিয়াজুরী শীল বাড়ীর নিবাসী প্রান্তোষ চন্দ্র শীল ও তাঁর জীবন সঙ্গিনী, কন্যা অর্পিতা রায় ও আদিত্য শীল।তীর্থ ভ্রমণ: তীর্থ ভ্রমণ মানুষের জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি কেবল ভ্রমণ নয় বরং আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির এক অনন্য মাধ্যম। যুগ যুগ ধরে মানুষ ধর্মীয় বিশ্বাস ও আত্মিক শান্তির খোঁজে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে আসছে। তীর্থ ভ্রমণের প্রধান উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। মানুষ বিশ্বাস করে তীর্থস্থানে গিয়ে প্রার্থনা করলে পাপ মোচন হয় এবং মনে শান্তি আসে। দৈনন্দিন জীবনের ক্লান্তি, হতাশা ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে তীর্থ ভ্রমণ অত্যন্ত সহায়ক। ভক্তরা সেখানে উপবাস, প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে নিজেদের আত্মিক উন্নতির চেষ্টা করেন। তীর্থ ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা। দেশের নানা প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে পরিচয় ঘটে, একে অপরের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ মেলে। এতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহনশীলতা বৃদ্ধি পায়। তবে তীর্থ ভ্রমণের সময় কিছু দায়িত্ব পালন করা জরুরি। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, স্থানীয় নিয়মকানুন মেনে চলা এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের কর্তব্য। ভিড় বা অযথা বিশৃঙ্খলা তীর্থ ভ্রমণের পবিত্রতা নষ্ট করে। সবশেষ বলা যায়, তীর্থ ভ্রমণ মানুষের আত্মিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি মানুষকে নৈতিকতা, সংযম ও মানবিকতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সঠিক মনোভাব ও নিষ্ঠার সঙ্গে তীর্থ ভ্রমণ করলে জীবনে সত্যিকারের শান্তি ও তৃপ্তি লাভ করা যায়।




রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ

মোঃ মনোয়ার হোসেন , রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভারম্ভ হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এর আয়োজনে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।বইমেলার আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এই আয়োজন। এমন দিনে এই ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য। দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে।দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।বইমেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’ এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।




হাওরের উন্নয়নে স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবি জোরালো: ফাইয়াজ হাসান বাবুর প্রস্তাবে আলোড়ন।

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দেশের খাদ্য নিরাপত্তা ও মৎস্য সম্পদের অন্যতম প্রধান ভাণ্ডার হাওর অঞ্চল। অথচ প্রতিবছর আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধের দুর্বলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বাস্তবতায় হাওরের সার্বিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি নতুন করে সামনে এনেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে হাওরের অবদান অনস্বীকার্য। দিগন্তজোড়া বোরো ধান দেশের খাদ্য চাহিদার বড় অংশ পূরণ করে, পাশাপাশি সমৃদ্ধ মৎস্য সম্পদ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও দীর্ঘদিন ধরে পরিকল্পিত উন্নয়ন কাঠামোর অভাবে এ অঞ্চল পিছিয়ে রয়েছে।তিনি উল্লেখ করেন, পাহাড়ি অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও কৃষিনির্ভর হাওরাঞ্চলের জন্য স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো নেই। ফলে উন্নয়ন কার্যক্রম বিচ্ছিন্নভাবে পরিচালিত হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। একটি আলাদা মন্ত্রণালয় গঠিত হলে হাওরের কৃষি, মৎস্য, অবকাঠামো ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়া সম্ভব হবে।ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, হাওরবাসী বিশ্বাস করে তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার এই জনপদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম। রাষ্ট্র সংস্কার ও সুষম উন্নয়নের যে রূপরেখা তিনি দিয়েছেন, তার আলোকে হাওরাঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। তাঁর দূরদর্শী নেতৃত্বে কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, বিশেষায়িত মেডিকেল কলেজ এবং ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান বাস্তবায়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর দীর্ঘ রাজনৈতিক অবদান ও হাওরের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করা হয়। তাঁকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলে হাওরের সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে দাবি করা হয়।অষ্টগ্রামসহ বৃহত্তর হাওরাঞ্চলের সাধারণ মানুষের প্রত্যাশা—সরকার দেশের এই গুরুত্বপূর্ণ জনপদকে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পৃথক মন্ত্রণালয় গঠিত হলে কৃষি ও মৎস্য সম্পদের আধুনিকায়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমনটাই এখন হাওরবাসীর দৃঢ় বিশ্বাস।




প্রশাসনকে সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।ভূমিমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানান মন্ত্রী।তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় সভাটি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




অষ্টগ্রামে উন্নত ফসল ক্যাপসিকামে কৃষকের সাফল্য

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় উচ্চ ফলনশীল ফসল ক্যাপসিকাম চাষ করে লাভবান হয়েছেন স্থানীয় কৃষক ও উদ্যোক্তা মোঃ এলেম মিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সবজি চাষের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি আশেপাশের উপজেলা ও শহরে সরবরাহ করে আসছেন।গত কয়েক বছরে মোঃ এলেম মিয়া টমেটো, বেগুন, শশা, কিরা, লাউসহ বিভিন্ন মৌসুমি সবজি চাষে দক্ষতা দেখিয়েছেন। তার খামারে আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সুষম সার প্রয়োগ ও রোগবালাই দমনে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে উৎপাদন বেড়েছে উল্লেখযোগ্য হারে।উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার-এর পরামর্শ অনুযায়ী হাওরাঞ্চলের উর্বর মাটিকে কাজে লাগিয়ে এবার তিনি পরীক্ষামূলকভাবে ক্যাপসিকাম চাষ শুরু করেন। হাওরের মাটির প্রাকৃতিক উর্বরতা ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন হয়েছে আশানুরূপ। বাজারে ক্যাপসিকামের চাহিদা ও দাম ভালো থাকায় তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছেন।কৃষক এলেম মিয়া জানান, শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও কৃষি অফিসের সহযোগিতায় চাষ শুরু করি। ফলন ভালো হওয়ায় এখন নিয়মিতভাবে ক্যাপসিকাম আবাদ বাড়ানোর পরিকল্পনা করছি।এবং সরকারের প্রতি আর্থিক সহযোগিতার আহবান জানাচ্ছি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, অষ্টগ্রাম হাওরাঞ্চলে উচ্চমূল্যের সবজি চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। নতুন এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে এবং অনেকেই এখন উচ্চ ফলনশীল ও লাভজনক ফসল চাষে এগিয়ে আসছেন।স্থানীয়দের মতে, এলেম মিয়ার এ সাফল্য অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। হাওরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে কৃষকের আয় বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :নওগাঁর

নওগাঁর মান্দায় পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনায় সফল অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার এবং দুইজন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গঠিত বিশেষ টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এ সাফল্য অর্জন করে।ঘটনার বিবরণপুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে চারজন অজ্ঞাত ব্যক্তি সতীহাট যাওয়ার প্রস্তাব দেয়। যাতায়াত বাবদ ৫০০ টাকা ভাড়া দেওয়ার আশ্বাস দিলে তিনি রাজি হন।দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সতীহাট বাজারে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে একটি দোকানে খাবার খাওয়ায়। পরে তারা জানায়, সেদিন তারা আর নিয়ামতপুর যাবে না। তবে চালকের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে যোগাযোগের কথা বলে।পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই চক্র ফোন করে পুনরায় সতীহাট বাজারে আসতে বলে। চালক সেখানে পৌঁছালে চারজন তার অটোরিকশায় উঠে মৈনম বাজারে যাওয়ার কথা জানায়। বিভিন্ন অজুহাতে স্থান পরিবর্তন করতে করতে একপর্যায়ে মান্দা থানাধীন ৬নং মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ‘চেয়ারম্যানের মোড়’ এলাকায় পৌঁছালে তারা কৌশলে চালককে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।পরে জ্ঞান ফিরে তিনি নিজেকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।গ্রেফতার ও উদ্ধার অভিযানপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩)-কে আটক করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাটোরের সিংড়া এলাকা থেকে ছিনতাইকৃত চার্জারচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।পুলিশের বক্তব্যপুলিশ সুপার বলেন,“জেলায় সড়কপথে ছিনতাই রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে।”ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




পতাকা হাতে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে জয় বাংলা স্লোগান!

নওগাঁ জেলা প্রতিনিধি: আল আমিন

নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।এদিকে কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে এদিন সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। এবং শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টিশার্ট পড়া শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা“জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” শ্লোগান দিচ্ছিল।এবং ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর শ্লোগানে শ্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা!জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।




নরসিংদীর শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য এমপি মনজুর এলাহী

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর তিন – শিবপুর উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী বলেছেন,শিবপুর উপজেলা বাসীর উন্নয়নই আমার লক্ষ্য। কোন অন্যায় অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে চাই আপনাদের সহযোগিতায় শিবপুর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ । অদ্য বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, শিবপুর থেকে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক ও বসবাসযোগ্য শিবপুর উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। নির্বাচনের পর প্রথম উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। নবনির্বাচিত এমপি বলেন,জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এখন আমার প্রথম দায়িত্ব হবে শিবপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতা মূলক কার্যক্রম এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।দুর্নীতির বিষয়ে এমপি স্পষ্টভাবে জানান,সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত সকলেই নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন,শিবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী এর নেতৃত্বে শিবপুরের পরিবর্তন আসবে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে। উক্ত সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা প্রকৌশলী , খোন্দকার গোলাম শওকত. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোনতাশির বিল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার ,সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।




দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের৫দিন ব্যাপী সম্মেলন শুরু

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের আয়োজনে ৫দিন ব্যাপী ১৩৫ তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের জিবিসি মাঠ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো। এ সভার মূলবচন ছিলো ” তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্ত কার্যকরী লোক অল্প। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের বরণ করা হয়, পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে। এরপর আলোচনা সভায় বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ , বোর্ড ও সোসাইটির প্রধানগণ বক্তব্যে দেন। গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের প্রেসিডেন্ট সুবন্ত রখো জানান, এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে দেশের ৮টি জেলা থেকে আগত হাজার হাজার খ্রীষ্ট ভক্তরা অংশ গ্রহণ করবেন। এ সম্মেলনে মূলত আমরা আমাদের খ্রিস্টান ধর্মীয় বিষয় এবং আত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সেই আলোচনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আত্মিকভাবে পরিপুর্ন করার চেষ্টা করি। পরবর্তীতে আমাদের মন্ডলী ও এলাকার মানুষের মধ্যে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি। সম্মেলনে প্রতিদিন প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় স্লোক পাঠ ও গ্রহন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া বিগত হিসাব-নিকাস, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। এই সম্মেলনকে ঘিরে নানা আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। সম্মেলন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী পর্যন্ত।