অর্পিতার জন্মের এক যুগপূর্তি উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ উদ্দীপনায় ঘরোয়া পরিবেশে জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র কন্যা অর্পিতা সরকার এর জন্মের এক যুগপূর্তি অর্থাৎ দ্বাদশ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। গেলো ২৪ ফেব্রুয়ারী দিবাগত-রাত ১২:০১ মিনিটে বারো পেরিয়ে তেরোতম বছরে পা রাখলেন অর্পিতা। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও উৎসবমুখর। বর্ণিল সাজসজ্জা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে উদ্যাপিত হয় তার জীবনের এই বিশেষ মুহূর্ত। বারো বছরে পদার্পণ করে অর্পিতা আজ নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তার হাসি, সাফল্য ও স্নিগ্ধ উপস্থিতি সবার হৃদয় ভরিয়ে তোলে। এই শুভদিনে তার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। উল্লেখ যে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী এডভোকেট তাপস চন্দ্র সরকার ও রিতা রাণী মজুমদার এর ঘর আলোকিত করে অর্পিতা সরকার জন্মগ্রহণ করেন। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, জেলা ঐক্য পরিষদ নেতা হারাধন শীল, সাংবাদিক দীলিপ মজুমদার, হোমিও চিকিৎসক নারায়ণ চন্দ্র পাল, প্রান্তোষ দত্ত ও অমর চাঁন নাহা এবং পল্লী চিকিৎসক আশীষ কুমার দে ও ডাঃ বিপ্লব কুমার নাহা ও দন্ত চিকিৎসক প্রদীপ কুমার দেবনাথসহ অর্পিতার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবী ও শুভাকাঙ্ক্ষীরা।এদিকে, অর্পিতার বাবা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- এই বারো বছরে তার হাসি, কান্না, দুষ্টুমি আর সাফল্যে আমাদের ঘর আলোকিত হয়েছে। প্রথম হাঁটা, প্রথম স্কুলে যাওয়া, প্রথম পুরস্কার পাওয়া—প্রতিটি মুহূর্ত আজও স্মৃতিতে অমলিন। এই শুভক্ষণে তার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ।