কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুল হক সজীবকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১৮(০৯)২০২৪। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, অপরাধ নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। এলাকায় মিছিল, সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।