জনস্বার্থে ভাঙ্গুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের করতকান্দি অংশ দ্রুত সংস্কারের দাবি
স্টাফ রিপোর্টার:মোঃ জাকারিয়া হোসাইন :
ভাঙ্গুড়া, পাবনা।পাবনার,Bhangura উপজেলার ভাঙ্গুড়া থেকে নওগাঁ আঞ্চলিক সড়কের করতকান্দি গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার বেহাল অবস্থার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয় এবং ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জরুরি রোগী পরিবহনেও সমস্যা দেখা দিচ্ছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।