টাঙ্গাইলে বলিভদ্র ইউনিয়নে বিজিডি কার্ডের চাল বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার ট্যাগ অফিসার মোঃ নজরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফেরদৌস ফকির রতন, বলিভদ্র ইউনিয়নের সকল ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।চাল বিতরণ কার্যক্রমে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সরকারের দেওয়া এই সহায়তা যেন সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”সার্বিকভাবে, অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।