নওগাঁয় ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আল আমিন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কুলাডাঙ্গা গ্রামের পূর্ব পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ।স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ধানক্ষেতের কাদামাটিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও শনাক্ত করা যায়নি। “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে,” তিনি বলেন।স্থানীয়রা লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকায় আতঙ্ক প্রকাশ করেছেন। পুলিশ ঘটনা সংক্রান্ত তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রাখবে।

