ফাওকাল খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ ও উপ-কমিটির শপথ গ্রহণ

ক্রাইম রিপোর্টার বর্ষণ রোজারিও

ফাওকাল, ঢাকা:

ফাওকাল খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ ও উপ-কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাওকাল গির্জা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শপথ পাঠ করানো হয়।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ফাওকাল গির্জার পাল পুরোহিত ফাদার চঞ্চল প্যারেরা। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মিস্টার বাপ্পি পবিত্র করাইয়া, সহ-সভাপতি উজ্জল করাইয়া, সেক্রেটারি মানিক গোমেজ, ট্রেজারার বর্ষণ রোজারিওসহ ব্যবস্থাপনা পরিষদ ও উপ-কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে ফাদার চঞ্চল প্যারেরা সমিতির পরিচালনা ও সদস্যদের প্রতি দায়িত্বশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা, ঐক্য ও সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার জন্য নবনির্বাচিত কমিটির সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, সমিতির দায়িত্ব গ্রহণের সঙ্গে সদস্যদের প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টিও জড়িত। তাই সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদ ও উপ-কমিটির সদস্যরা সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।