বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মোহাম্মদ সাদেকুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা-এ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং সার্বিক জননিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্তসমূহের মধ্যে ছিল—পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা।প্রতিটি বড় পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম মোতায়েন।জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।পশুর হাট সংলগ্ন সড়কে যানজট নিরসনে বিশেষ তদারকি।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্মরণজিৎ, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।সভাপতির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, “সরকারের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আসন্ন ঈদুল আজহায় পশুর হাট ব্যবস্থাপনা ও জননিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না।