Dhaka Edge

কিশোরগঞ্জের নতুন ডিসি হিসেবে যোগদান করেছেন সোহানা নাসরিন

image_pdfimage_print

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং একটি উন্নত-সমৃদ্ধ জেলা গড়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ সোহানা নাসরিন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এসময় তিনি নবাগত ডিসিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। শুভেচ্ছা বিনিময়কালে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।দায়িত্ব গ্রহণের পর মিজ সোহানা নাসরিন বলেন, কিশোরগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করবেন। একটি জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই হবে তার অন্যতম লক্ষ্য।এসময় পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে কিশোরগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় কিশোরগঞ্জকে একটি নিরাপদ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *