মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি
রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মরহুম আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পত্রিকার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সারাদেশের প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, এবং সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী।প্রধান অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদ-এর সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি মোঃ লিয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, মাইটিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, আরটিভি জেলা প্রতিনিধি মোস্তাফিজ রকি, প্রকাশকাল-এর সম্পাদক রাজিব আলি রাতুল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও আমার দেশ-এর ফটোসাংবাদিক মোঃ আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রাজশাহী প্রেসক্লাব-এর দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল, বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তন্ময় দেবনাথসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হেতমখাঁ বড় মসজিদের সহকারী ইমাম মাওলানা মোঃ হাবিবুর রহমান হাবিব।প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মরহুম বাবলুর সাহস, সততা ও সাংবাদিকতার নৈতিকতার প্রশংসা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার গুরুত্ব উল্লেখ করেন।সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন বলেন, “মরহুম বাবলু শুধু সম্পাদক নন, তিনি সাংবাদিকদের অভিভাবক ছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শই দৈনিক উপচারের পথপ্রদর্শক।”


