Dhaka Edge

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর

image_pdfimage_print

‘সংগ্রাম শুরু করো, মুক্তির দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর

তাপস চন্দ্র সরকার।।
লড়াই, সংগ্রাম ও ঐতিহ্যের ধারক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ মোল্লা টিপু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ অপূর্ব ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।
সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদীচীর আদর্শ, সংগ্রামী চেতনা এবং সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *