Dhaka Edge

অক্টোবর ২৯, ২০২৬

image_pdfimage_print

নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার

নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনআবু নাঈম রিপন:নরসিংদী :নরসিংদীর শিবপুর উপজেলা আইয়ূব পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নামাজ আদায়ের জন্য নবনির্মিত মসজিদ ও সেবা গ্রহিতা দের জন্য অবকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন,আইয়ূব পুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ ইং বুধবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদীর -৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) রকিবুল ইসলাম,শিবপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কে এম আবু রায়ান,শিবপুর উপজেলার এসিস্টেন্ট সাব ইঞ্জিনিয়ার আব্দুল বাছেদ প্রমুখ।অনুষ্ঠান টি পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক স্বপন চন্দ্র সরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নাজমুল কবির। ইউনিয়ন পরিষদ এর সদস্য মোসাঃ তানিয়া বেগম, মোসাঃ জাহানারা বেগম,মোসাঃ পারভিন আক্তার। মোহাম্মদ জুয়েল, মোঃ মোরশেদ ভূঁইয়া, মোসলেহ উদ্দিন মোছা, মোঃ মোরশেদ আলম, মোঃ অহিদ উল্লা, মোঃ আলী, মোঃ বাবুল মিয়া। হিসাব রক্ষক সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মিজানুর রহমান, ই সেবার মোসলেমা বেগম।প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইয়ূব পুর ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন এবং স্কুল শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ,বিধবা ভাতার নতুন বই বিতরণ এবং শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) অফিস এর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার Read More »

সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে ঝালুপাড়া সড়কে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে।উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক রমজান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, যুগ্ম-আহবায় দুলাল মিয়া প্রমূখ। পরে কেক কাটা হয় এবং পৌরসভার ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আগামী দিনে দেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সেই ষড়যন্ত্রকারীদের রুখে দিবে ইনশাআল্লাহ।প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব ওস্তাদ মোশাররফ হোসেন।

সরিষাবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Read More »

রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার

রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল (বাগেরহাট) প্রতিনিধিবাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিনসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, রামপাল থানার সুযোগ্য অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রামপাল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রামপাল থানার এসআই রিপন দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে এক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলেন— শেখ শাহীন (৩৫), পিতা- আঃ কুদ্দুস, স্থায়ী গ্রাম- বারুইপাড়া, উপজেলা/থানা- রামপাল, জেলা- বাগেরহাট। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব মুহাঃ মাসুদুর রহমান পিপিএম সংবাদমাধ্যমকে জানান, “রামপাল থানাকে অপরাধমুক্ত রাখতে আমরা সর্বদা তৎপর রয়েছি। চুরি, ছিনতাই কিংবা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে চোরাইকৃত একটি রঙিন স্মার্ট টিভি ও একটি সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় রামপাল থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রামপাল থানা পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল সহ আসামি গ্রেফতার Read More »

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা প্রদান এবং রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা প্রদান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও রাষ্ট্রীয় মর্যাদার প্রতি চরম অবমাননা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দৃশ্যমান হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বৃদ্ধ স্ত্রী, কন্যা ও বোনের কবর খোঁড়ার ছবি দেশবাসীকে ব্যথিত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সরকারের দাবির যথার্থতা প্রমাণ করতে হবে মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং স্বাধীনতাবিরোধী তৎপরতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের মাধ্যমে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা ও ভিন্নমতের ওপর সহিংসতা গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক সহাবস্থানের পরিপন্থী। অতীতের ফ্যাসিবাদী শাসনামলের দমন-পীড়নের পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষমতার পরিবর্তনকে অর্থবহ করতে হলে রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে; নিশ্চিত করতে হবে নাগরিকের অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও জবাবদিহি।তাঁরা আরও বলেন, ‘জয় বাংলা’ কোনো একক রাজনৈতিক দলের সম্পত্তি নয়; এটি মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান। এই স্লোগানকে দলীয় আধিপত্যের হাতিয়ার করা কিংবা এর সূত্র ধরে সহিংসতায় জড়ানো মুক্তিযুদ্ধের সর্বজনীন চেতনার পরিপন্থী। জেএসডি নেতৃবৃন্দ উভয় ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা ও সিপিবি কার্যালয়ে হামলায় জেএসএফ-বাংলাদেশের নিন্দা Read More »

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর

‘সংগ্রাম শুরু করো, মুক্তির দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর তাপস চন্দ্র সরকার।।লড়াই, সংগ্রাম ও ঐতিহ্যের ধারক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিবেকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইউসুফ মোল্লা টিপু এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৈয়দ অপূর্ব ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।সংগঠনটির দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদীচীর আদর্শ, সংগ্রামী চেতনা এবং সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ অক্টোবর Read More »

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : জামালপুর সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল দক্ষিণপাড়ায় ২১ অক্টোবর রাত্রিবেলায় কে বা কাহারা মৃত হাসেন আলীর ছেলে খলিলুর রহমানের আবাদি ৩০ শতাংশ জমিতে কারেন্ট বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে । এ বিষয়ে কৃষক খলিলুর রহমান বলেন , গত বছর পহেলা ফেব্রুয়ারিতে একই গ্রামের জিয়াউল হকের ছেলে আল আমিনের কাছ থেকে ভবানীপুর মৌজার হাল খতিয়ান ৩৮৫ ও হাল ৩৩৮১ নং দাগে উক্ত ৩০ শতাংশ জমি ২ লক্ষ টাকায় কন্ডিশনে নেওয়ার পর অতঃপর উক্ত ফসলের জমিতে দুই খন্দ ভালোভাবে চাষাবাদ করলেও এইবার উক্ত ক্ষতির সম্মুখীন হই । আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেইসাথে আল্লাহর কাছে বিচার জানাই আমার যিনি ক্ষতি করেছেন তাকে তিনি শাস্তি দেবেন । এছাড়াও একই গ্রামের কৃষক আক্তার হোসেন সহ ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । পরবর্তীতে ভুক্তভোগী খলিলুর রহমানের ছেলে মোঃ রাসেল মিয়া বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । উক্ত অভিযোগে তিনি বলেন ঘটনার দিন রাত্রে তিনি সহ পরিবারের সকলেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে উপরোক্ত জমিতে গিয়ে দেখতে পান কে বা কাহারা তাদের জমিতে বিষ প্রয়োগ করেছে এর ফলে উক্ত আবাদি ক্ষেতের সকল ধানের শীষ ও পাতা নেতিয়ে পড়ছে । সেই সাথে তিনি আর উল্লেখ করেন উক্ত জমিতে সবমিলিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের পরিবার ‌। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইকবাল হোসেন বলেন উক্ত বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ Read More »