Dhaka Edge

পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :নওগাঁর

নওগাঁর মান্দায় পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনায় সফল অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার এবং দুইজন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় গঠিত বিশেষ টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে এ সাফল্য অর্জন করে।ঘটনার বিবরণপুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অটোরিকশা চালক রায়হান কবির নিয়ামতপুর বাসস্ট্যান্ডে অবস্থানকালে চারজন অজ্ঞাত ব্যক্তি সতীহাট যাওয়ার প্রস্তাব দেয়। যাতায়াত বাবদ ৫০০ টাকা ভাড়া দেওয়ার আশ্বাস দিলে তিনি রাজি হন।দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সতীহাট বাজারে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে একটি দোকানে খাবার খাওয়ায়। পরে তারা জানায়, সেদিন তারা আর নিয়ামতপুর যাবে না। তবে চালকের মোবাইল নম্বর সংগ্রহ করে পরবর্তীতে যোগাযোগের কথা বলে।পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই চক্র ফোন করে পুনরায় সতীহাট বাজারে আসতে বলে। চালক সেখানে পৌঁছালে চারজন তার অটোরিকশায় উঠে মৈনম বাজারে যাওয়ার কথা জানায়। বিভিন্ন অজুহাতে স্থান পরিবর্তন করতে করতে একপর্যায়ে মান্দা থানাধীন ৬নং মৈনম ইউনিয়নের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ‘চেয়ারম্যানের মোড়’ এলাকায় পৌঁছালে তারা কৌশলে চালককে অচেতন করে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।পরে জ্ঞান ফিরে তিনি নিজেকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পান। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।গ্রেফতার ও উদ্ধার অভিযানপুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নওগাঁ সদর থানার হাঁপানিয়া বাজার এলাকা থেকে জুয়েল হোসেন (৪৪)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানা এলাকা থেকে কাবিল উদ্দিন (৩৩)-কে আটক করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী নাটোরের সিংড়া এলাকা থেকে ছিনতাইকৃত চার্জারচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।পুলিশের বক্তব্যপুলিশ সুপার বলেন,“জেলায় সড়কপথে ছিনতাই রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে।”ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *