বুলবুল আহম্মেদ বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়–এর এক অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অফিস সহায়ক মো. সৈয়কত হোসেন ওই শিক্ষার্থীকে ফেসবুকে অশালীন বার্তা পাঠান, প্রেমের প্রস্তাব দেন এবং অবৈধভাবে সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত অফিস সহায়ককে চাকরি থেকে বহিষ্কারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


