Dhaka Edge

মার্চ ৪, ২০২৬

image_pdfimage_print

কুমিল্লা বুড়িচংয়ে অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞ ৬ই মার্চ থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সাদকপুর সূত্রধর বাড়ীতে সাদকপুর হরিসভা সংঘের উদ্যাগে ও চিন্তাহরণ গোস্বামীর স্মরণে আসছে ৬ই মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে ৭ই মার্চ শনিবার ঊষালগ্ন পর্যন্ত অনুষ্ঠিত হবে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ ও ৭ম বার্ষিক মহোৎসব।এ উপলক্ষে ৫ই মার্চ বৃহস্পতিবার ৬টায় শ্রীমদ্ভাগবত পাঠ শেষে গঙ্গা আবাহন ও শ্রীশ্রী নামযজ্ঞের শুভ অধিবাস এবং ৬ই মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্তে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী নামযজ্ঞ আরম্ভ এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং ৭ই মার্চ শনিবার ঊষালগ্নে নগর কীর্তনান্তে নামযজ্ঞ সমাপন ও দধিভান্ড ভঞ্জন।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বুড়িচং পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সমর মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বুড়িচং পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস লিটন।এতে নামসূধা পরিবেশন করবেন- সুদূর নীলফামারী হতে আগত শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, পটুয়াখালী শ্রীশ্রী ঝুমা সম্প্রদায়, কুমিল্লা শ্রীশ্রী প্রভু প্রাণ কৃষ্ণ সম্প্রদায় ও শ্রী শ্রী সুন্দর গোপাল সম্প্রদায় এবং স্থানীয় শ্রী শ্রী গীতা সংঘ সম্প্রদায়। ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

কুমিল্লা বুড়িচংয়ে অষ্টপ্রহর হরিনাম মহাযজ্ঞ ৬ই মার্চ থেকে শুরু Read More »

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি

হাকিকুল ইসলাম খোকন রমজানের মহাত্ম ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে এর পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব এর পক্ষ থেকে গত ২৭শে ফেব্রুয়ারি ২০২৬,রডনি প্যারেডে এক মাল্টি ফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয় । নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের বোর্ড ডিরেক্টর মাহবুব নুর ম‍্যাবস এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান ও সমাপনী বক্তব্য প্রদান করেন বোর্ড ডিরেক্টর মঈন চৌধুরী লিপু। আইবিএননিউজকে এ সংবাদ পাঠিয়েছেন শাহজাহান শাওন ।যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারের ফলে এই আয়োজন সফল হয়েছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে ডিরেক্টর শাহ জাহান, বোর্ড ডিরেক্টর রুহুল আমিন, জিতু মিয়া, আবদুর রউফ তালুকদার, শাহ শফি, সায়েম চৌধুরী, মুক্তার আহমেদ, এমডি সবুজ মিয়া, সাইদুল ইসলাম, এমডি শামসুল হুসাইন আদিল, আনহার আলী এবং শাহজাহান তালুকদার শাওনকে তাদের অসাধারণ সহযোগিতা ও অবদানের জন্য কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব তাদের নেতৃত্ব ও নিবেদিত সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারেরমোহাম্মদ ইয়াকুব এর পবিত্র কোরআন তেলাওয়াত এর পর রমজান এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নব প্রজন্মের সন্তান হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, মহিলা নেত্রী ড. জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ। মাল্টি ফেইথ ইফতার পার্টিতে অতিথি হিসেবে মাল্টি ফেইথ লিডার রেভারেন্ড এন্ড্রু লাইটবাউন, কর্ণেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার কাউন্সিলর দিমিত্রি বাতরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমেদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর খায়রুল আলম লিংকন সহ বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্টজনরা ছাড়া ও বিভিন্ন ধর্ম ও ভিন্ন সংস্কৃতির প্রতিনিধিবৃন্দের প্রানবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য মিলনমেলায় পরিনত হয়েছে।এই সুন্দর উদ্যোগের মাধ্যমে নিউপোর্টে আবারও প্রমাণিত হলো—ভিন্নতা নয়, বরং একতাই আমাদের শক্তি। কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবে আমরা শুধু খেলাধুলায় বিশ্বাস করি না — আমরা কমিউনিটিতে বিশ্বাস করি। বক্তারা এই আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, এর মাধ্যমে মাল্টিকালচার কমিউনিটির মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে বলে উল্লেখ একত্রিত হয়ে সবাই ভাগ করে নিয়েছে ভালোবাসা, মানবিকতা ও শান্তির বার্তা। এমন আয়োজন সমাজে ঐক্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।যার ফলে আমাদের কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে।

বৃটেনের নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের মাল্টিফেইথ ইফতার-পার্টি Read More »

মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন

হাকিকুল ইসলাম খোকন মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন ।মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এখন চারতলা ভবন। সবগুলো প্রতিষ্ঠানই এমপিওভুক্ত হয়েছে ।এখনো সময় পেলে ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ দেখেন মোশাররফ। বলিউডের বিখ্যাত সিনেমাটি ভারতের বিহারের গেহলর গ্রামে দশরথ মাঝিকে নিয়ে নির্মিত। প্রায় ২২ বছর চেষ্টার পর হাতুড়ি, শাবল নিয়ে পাহাড় কেটে রাস্তা বানাতে পেরেছিলেন দশরথ মাঝি। তাঁর মতো মোশাররফও পাথর ভেঙেছেন।তবে রাস্তা নয়, ভবন বানাতে। এসএসসির আগেই বাবাকে হারিয়েছিলেন। মোশাররফের ছোট কাঁধে তখন সংসারের বড় বোঝা। সেই ভার কমাতে পাড়ি জমিয়েছিলেন কাতারে।খবর আইবিএননিউজ ।কাজ জুটল নির্মাণ শ্রমিক হিসেবে। সাত ফুটের মতো পাথর ভেঙে পাইলিং করতে হবে। সহকর্মীদের অনেকে চেষ্টা করেও ব্যর্থ হলো। কিন্তু মোশাররফের সে সুযোগ নেই।কারণ দেশে তাঁর দিকে তাকিয়ে আছে ছয়টি মুখ—মা আর পাঁচ ভাই-বোন। নীরবে চোখের জল ফেলেছেন। একমনে শক্ত পাথরের গায়ে চালিয়েছেন শাবল, হাতুড়ির আঘাত। পাথর যেন টলে নাএকচুলও। উল্টো হাতুড়ি ছিটকে এসে লাগে পায়ে।যন্ত্রণায় ককিয়ে ওঠেন। হাতে ফোসকা পড়ে। কিন্তু তিনি পিছপা হন না। আবার হাতে তুলে নেন হাতুড়ি। এভাবে ধাপে ধাপে সাফল্যের সোপান উতরে গেছেন তিনি।মোশাররফ নিজে বেশি দূর পড়তে পারেননি। কিন্তু হাড়ভাঙা খাটুনি খেটে ভাই-বোনদের পড়িয়েছেন। ঘামে ভেজা টাকায় এলাকায় প্রতিষ্ঠা করেছেন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান—দুটি কলেজ, একটি উচ্চ বিদ্যালয়, দুটি মাদরাসা ও একটি কিন্ডারগার্টেন। গড়েছেন দুটি পাঠাগারও। দুই কোটি টাকা সমমূল্যের জমি দিয়েছেন হাসপাতালের জন্য। শতবর্ষ একটি বটগাছ সমহিমায় দাঁড়িয়ে আছে তাঁর কল্যাণে। বললেন, ‘পড়ালেখার মূল্য আমি বুঝি। জীবিকার তাগিদে এইচএসসি দিয়েই পাড়ি জমাতে হয়েছে বিদেশে। কিন্তু আমার মন পড়েছিল দেশে। টাকার অভাবে এলাকার কারো যেন পড়া বন্ধ না হয়, সে জন্য এত কিছু করা। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা এখন দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে। ভাবলেই মন নেচে ওঠে খুশিতে।’কাতারে পাথর ভেঙেছেন : বিরল দৃষ্টান্ত স্থাপনকারী এই মানুষটির পুরো নাম মোশাররফ হোসেন খান চৌধুরী। জন্ম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। বাবা আবদুর রাজ্জাক খান চৌধুরী ছিলেন স্কুল শিক্ষক।শিক্ষার প্রতি অনুরাগ মোশাররফের রক্তে, বলা যায় উত্তরাধিকার সূত্রেই। তাঁর প্রপিতামহ সিরাজ খান চৌধুরী ১৯৩৭ সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন ধান্যদৌল প্রাথমিক বিদ্যালয়। ১৯৫৭ সালে রাঙামাটিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান করেন মোশাররফের বাবা আবদুর রাজ্জাক খান চৌধুরী। নিজ এলাকা থেকে ওই স্কুলে শিক্ষক নিয়ে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন তিনি। শিক্ষক বাবার সংসারে আর ১০টা শিশুর মতোই হেসেখেলে বড় হচ্ছিলেন মোশাররফ। পঞ্চম শ্রেণিতে গড়ে তুললেন বিদ্যার বাতিঘর : ধান্যদৌল তো বটেই, আশপাশের কোনো গ্রামে ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। এ নিয়ে দফায় দফায় গণ্যমান্য ব্যক্তিদের সভা। স্কুল করতে সবাই উত্সুক, কিন্তু জমি দিতে কেউ আগ্রহী নয়। এগিয়ে এলেন তরুণ মোশাররফ। এক দিন এক সভায় দাঁড়িয়ে বললেন, ‘কাতারে ঘাম বেচে কিছু পয়সা জোগাড় করেছি। সেটা দিয়েই স্কুলের জন্য জমি কিনব।’তাঁকে বাহবা দিল সবাই। পরে শুধু জমি নয়, স্কুলের অবকাঠামো থেকে শুরু করে সবই করে দিয়েছেন মোশাররফ। ১৯৮৯ সালে যাত্রা শুরু করল মোশাররফের প্রথম বিদ্যার বাতিঘর—আবদুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়। এমপিওভুক্ত হওয়া এই শিক্ষাপ্রতিষ্ঠানে এখন হাজারের মতো শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারী ২৪ জন।নিউইয়র্কে পাড়ি : সে বছরই একটা সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান মোশাররফ। সেখানেও শুরুতে ছিলেন নির্মাণ শ্রমিক। পরে রেস্তোরাঁ, ফাস্ট ফুডের দোকানে কাজ করেছেন। ১৯৯২ সালে ট্যাক্সি চালানোর লাইসেন্স পেলেন মোশাররফ। এর পর থেকে তিন দশকের বেশি সময় ধরে মার্কিন মুলুকে ট্যাক্সি ক্যাব চালাচ্ছেন। প্রচুর আয়, তবে অন্যদের মতো ভাবেননি কেবল নিজের সুখের কথা। বাড়ি-গাড়ি বা আয়েশি জীবনযাপনের পেছনে ব্যয় করেননি অঢেল অর্থ। আয়ের বেশির ভাগই উজাড় করে দিয়েছেন নিজ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার কাজে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে : ১৯৯৯ সালে তিনি গড়ে তোলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ও আব্দুল মতিন খসরু মহিলা কলেজ। পরে গড়েছেন ‘আশেদা- জোবেদা খান চৌধুরী ফোরকানিয়া মাদরাসা’, ‘মোশাররফ হোসেন খান চৌধুরী হাফেজিয়া মাদরাসা ও ‘মুমু-রোহান কিন্ডারগার্টেন’। কঠোর পরিশ্রম করে জমানো টাকা যে শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই ব্যয় করছেন তা নয়। আবদুর রাজ্জাক খান চৌধুরী লাইব্রেরি ও ডা. মিজানুর রহমান চৌধুরী কিশোরী পাঠাগার নামে এলাকায় দুটি গ্রন্থাগারও প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্মণপাড়ায় ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার জন্য দুই কোটি টাকা ব্যয়ে জমিও কিনে দিয়েছেন। ঈদগাহ, কবরস্থান ও মসজিদের উন্নয়নেও ভূমিকা রেখেছেন। টাকার অভাবে গরিব ছেলেমেয়েরা যাতে শিক্ষাবঞ্চিত না হয়, সে জন্য নিজের নামে ফাউন্ডেশন গড়ে শিক্ষাবৃত্তি দিচ্ছেন। এ পর্যন্ত বৃত্তি পেয়েছে ২০০ শিক্ষার্থী। ফাউন্ডেশন থেকে ঘর করে দিয়েছেন ১০টি গৃহহীন পরিবারকে।মোশাররফের গড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন বেশ ভালোভাবেই চলছে। শিক্ষার মানও যথেষ্ট ভালো। প্রতিটি প্রতিষ্ঠানে বড় মাঠ। তাঁর নামের কলেজটি এখন চারতলা ভবন। কলেজটিতে এখন ১০ বিষয়ে স্নাতক ও এক বিষয়ে মাস্টার্স পর্যায়ে শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থী প্রায় পাঁচ হাজার। এইচএসসির ফলাফলের দিক থেকে কুমিল্লা বোর্ডের সেরা ১০ কলেজের একটি এটি।১৯৮৯ সালে বাবার নামে স্কুল প্রতিষ্ঠার সময় শিক্ষার্থী ছিল ১০০-এর মতো। এখন সেখানে পড়ছে এক হাজার শিক্ষার্থী। মোশাররফের প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানই এমপিওভুক্ত হয়েছে। রক্ষা পেল শতবর্ষী বটগাছ : ধান্যদৌল গ্রামে শ্রীশ্রী কালীমন্দির প্রাঙ্গণে শতবর্ষী প্রাচীন এক বটগাছ। শৈশবে এই গাছতলায় অনেক খেলেছেন মোশাররফ! ২০০৭ সাল জরাজীর্ণ মন্দির সংস্কারে ওই বটগাছ বিক্রির উদ্যোগ নেয় মন্দির কর্তৃপক্ষ। ৭৫ হাজার টাকা দামও ঠিক হয়। মোশাররফ তখন ট্যাক্সি চালান নিউইয়র্কে। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবরটি কানে যায় তাঁর। দেরি না করে তিনি যোগাযোগ করেন গাছটির ক্রেতার সঙ্গে। ফোনে বললেন, ‘ভাই, বটগাছটির সঙ্গে আমাদের অনেক স্মৃতি। আপনি তো ৭৫ হাজার টাকায় কিনেছেন। আমি এক লাখ টাকা দেব। কিন্তু গাছটি যেভাবে আছে সেভাবেই থাকবে।’পরে তিনি গাছটি দান করেন মন্দির কর্তৃপক্ষকে। মন্দির কমিটির সহসভাপতি লক্ষণকান্তি দেব বলেন, ‘মোশাররফ সাহেব গাছটি বাঁচিয়ে মন্দিরকে দান করেছেন। বটগাছটি এখন ছায়া দিচ্ছে মানুষকে। উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই আমাদের।’ প্রবাসে একা : ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক তিনি। প্রবাসে এখনো মেসে থাকেন। স্ত্রী-সন্তানরা থাকেন স্বদেশে। তাঁদের কখনো যুক্তরাষ্ট্রে নেননি। কারণ কী? ‘মেসে আমি যেনতেনভাবে থাকতে পারি। আলু ভর্তা, ডাল বা ডিম দিয়ে চলে যায় তিন বেলা। পরিবার নিয়ে গেলে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। তাতে খরচ অনেক বেড়ে যেত। বরং সেই টাকা দেশের মানুষের কাজে লাগাতে চেয়েছি।’ সরল-সোজা উত্তর মোশাররফের। এ জন্য স্ত্রী ফয়জুন নাহার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতাও জানালেন তিনি। এ ছাড়া শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, জাহাঙ্গীর খান চৌধুরী, হাজি তৈয়ব আলী, আব্দুল ওদুদ চেয়ারম্যানসহ নানা সময়ে আরো অনেকের সহযোগিতা পেয়েছেন। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন মোশাররফ।আনন্দে বাঁচা মানুষ : মোশাররফের বয়স এখন ৬২ বছর। তরুণ বয়সে পড়াশোনায় ছেদ পড়লেও তিনি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে স্নাতকে পড়ছেন। পরীক্ষার সূত্রেই এসেছেন দেশে। বললেন, ‘পড়াশোনার কোনো বয়স নেই। আবার নতুন করে শুরু করতে চেয়েছি।’ভোগ নয়, ত্যাগের দর্শনে বিশ্বাসী মোশাররফ। বললেন, ‘আমি আনন্দে বাঁচি। মানুষের জন্য কিছু করতে পারলে চিত্ত নেচে ওঠে আমার। যত দিন বাঁচি—আনন্দের খোরাক

মোশাররফ হোসেন খান চৌধুরী নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে দেশে ৬ শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন Read More »

নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক।

নাজমুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি। নওগাঁর মান্দা উপজেলায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও এক কলেজছাত্রকে ‘অপ্রীতিকর অবস্থায়’ আটক করে রশিতে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন ওই গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী এনামুলের স্ত্রী (দুই সন্তানের জননী) এবং স্থানীয় এক কলেজ পড়ুয়া ছাত্র রবিউল (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে ওই গৃহবধূর সঙ্গে কলেজছাত্র রবিউলের প্রেমের সম্পর্ক চলছিল। সোমবার রাতে স্বামী এনামুল বাড়িতে না থাকার সুযোগে কলেজছাত্র রবিউল তাদের বাড়িতে যান। এ সময় তাদের ‘অপ্রীতিকর অবস্থায়’ দেখতে পেয়ে গৃহবধূর স্বামী এনামুলসহ এলাকাবাসী কৌশলে ঘরের ভেতর থেকে তাদের দুজনকে আটক করেন। পরবর্তীতে স্থানীয়রা তাদের রশি দিয়ে বেঁধে দীর্ঘ সময় ঘরের ভেতর আটকে রাখেন।এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুূদ বলেন, আজ মঙ্গলবার সকালে ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে বা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নওগাঁর মান্দায় পরকীয়ায় জড়িত সন্দেহে এক গৃহবধূ ও কলেজছাত্রকে আটক। Read More »

The Reputable Side of Bk9 Casino Explained

Bk9 Casino is an emerging online gaming platform that stands out in the crowded market due to its commitment to user satisfaction and comprehensive gaming options. Players looking for a reputable space to engage in gaming should consider bk9 casino australia for its reliable features and increasing popularity among users. Key Features of Bk9 Casino Bk9 Casino excels with a user-friendly interface designed for both new and experienced players. The platform offers smooth navigation, making it easy for users to find their favorite games and bonuses quickly. The aesthetic appeal adds to the overall gaming experience without overwhelming players, creating an environment that feels both exciting and safe. The casino hosts a wide array of gaming options, including slots, table games, and live dealer experiences. With partnerships featuring industry giants, the variety of games ensures players can find their preferred entertainment choices readily. Diversity of Games Available The gaming catalog at Bk9 Casino is extensive, with offerings from renowned providers ensuring high-quality play. Players have access to: Classic Slots Progressive Jackpot Slots Table Games like Blackjack and Roulette Live Dealer Games Specialty Games This diversity allows players to engage in different gaming experiences, catering to varied preferences and strategies. Furthermore, regular updates keep the library fresh and exciting with new releases. Bonuses and Promotions Bk9 Casino features an attractive bonus ecosystem designed to enhance the player experience. New users are welcomed with generous sign-up bonuses, which provide them with additional playing funds. Ongoing promotions also encourage loyalty, with rewards for regular players that can significantly boost their gaming sessions. Bonus Type Details Wagering Requirements Welcome Bonus 100% match up to $500 30x Weekly Reload Bonus 50% match on deposits 25x Cashback Offers 5% on net losses No Wagering Security and Trustworthiness When choosing an online casino, security is paramount. Bk9 Casino is licensed and adheres to strict regulatory standards, ensuring that players are protected. The platform uses advanced encryption technology to safeguard personal and financial information, offering peace of mind for users.” The casino also promotes responsible gaming practices, encouraging players to engage in gameplay that is both enjoyable and mindful of their financial limits. This focus on safety builds a reputable image that players can trust. FAQs What payment methods are available at Bk9 Casino? Players can use various methods, including credit cards, e-wallets, and bank transfers. Cryptocurrency options are also provided for added convenience. How quickly can I withdraw my winnings? Withdrawal times vary by method, with e-wallets offering the quickest processing, usually within 24 hours, while other methods may take longer. Is Bk9 Casino suitable for new players? Yes, Bk9 Casino is designed with ease of use in mind, featuring tutorials and a demo mode for games to help beginners learn the ropes.

The Reputable Side of Bk9 Casino Explained Read More »

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিল ব্র্যাক

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আধুনিক কৃষি প্রযুক্তি ও মান সম্পন্ন বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রান্তিক কৃষকদের জন্য ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ব্র্যাক মাইক্রো ফাইনান্স (দাবি+)।গতকাল রবিবার (১ মার্চ) সকাল ১১ টায় নাগেশ্বরী উপজেলার হিরারকুটি গ্রামে ব্র্যাক অফিসে আয়োজিত এই আয়োজনে কুড়িগ্রাম অঞ্চলের ২০ জন কৃষক ও কৃষাণী সদস্য নিয়ে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অংশ গ্রহণকারী কৃষকদের নিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সেশনে শস্য নিরাপত্তা বীমা, গবাদি প্রাণী বীমা, স্বাস্থ্য কার্যক্রম বীমা সুবিধা চালু করেছে ব্র্যাক। এছাড়াও ব্র্যাক থেকে বিগত সময়ে ধানের চারা, ফলজ বৃক্ষ, সবজি গাছ,মাছের পোনা দেওয়া হয়েছে। এই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সহায়তা প্রাপ্ত কৃষকগণ। এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান বলেন, আমরা ধান, সবজি বাগান , লাউ কুমড়া বিভিন্ন সবজি গাছে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। এ সার ব্যবহার করলে বাড়তি কোনো সারের প্রয়োজন হয় না। এ বিষয়ে কৃষাণী নুর হাসনা বলেন, বাজারে ভালো সার পাওয়া যেমন কঠিন, তেমনি দামও বেশি। ব্র্যাক আমাদের যেটা প্রশিক্ষণ দিয়েছে, সেটা ভালো মানের এবং আমাদের জন্য বড় সহায়তা। এ সময় বক্তব্য রাখেন, ব্র্যাক শুধু ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিয়েই সীমাবদ্ধ নয়। ব্র্যাক মাইক্রো ফাইনান্স কর্মসূচির মাধ্যমে বীজ বিতরণ, কৃষকদের জন্য শস্য নিরাপত্তা বীমা,গবাদিপশু বীমা, স্বাস্হ্য বীমা সুবিধা চালু করে তাদের আর্থিক ঝুঁকি কমিয়ে আনতেও কাজ করেছে। প্রতিটি কৃষককে নিদিষ্ট পরিমাণ মান সম্পন্ন বীজ সরবরাহ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার তাপস কিশোর দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসসিডিপি শাখা ব্যবস্থাপক রাসেল রেজা,শাখা ব্যবস্থাপক দাবি আমিনুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হালিম সরকার, কৃষি উদ্যোক্তা সাইফুর রহমান ও নুর হাসনা, সম্প্রসারণ কর্মকর্তা কৃষি আব্দুল্লাহ আবু ছালিহ্ প্রমুখ।

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ দিল ব্র্যাক Read More »

কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী (ডায়াবেটিস সচেতনতা দিবস) উপলক্ষে ‘রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় (Safe fasting for the diabetic) শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২রা মার্চ সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির অনারারি কনসালটেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লা জেলা সমাজসেবক কার্যালয়ের উপপরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদুল লতিফ, গাইনী বিশেষজ্ঞ দিলরুবা আক্তার, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আ. হ. ম তাইফুর আলম।

কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল Read More »

শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কুমিল্লায় গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কলিযুগ পতিত পাবন অবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কুমিল্লায় গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা জগন্নাথপুরস্থিত শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির ও ঠাকুর পাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির এর যৌথ আয়োজনে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলবেলা কীর্তন মেলা ও মহাজনীয় ভজন কীর্তন শেষে কুমিল্লা জগন্নাথপুর মন্দির ইসকন এর প্রধান উপদেষ্টা শ্রীপাদ সদাশিব সিংহ দাস ব্রহ্মচারী এর পরিবেশনায় চৈতন্য চরিতামৃত পাঠ। এরপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মহা অভিষেক। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ। ওই অনুষ্ঠানে ভক্ত শ্রোতার পদচারণায় এবং শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মন্দিরের চারপাশ মুখরিত। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লার সাবেক জেলা জিপি বিজ্ঞ সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার ও কুমিল্লা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ম আহবায়ক বিকাশ সাহা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো ভক্ত-শ্রোতা।

শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে কুমিল্লায় গৌর পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত Read More »

মিরপুর ডিওএইচএসে মাইক্রোবাস দুর্ঘটনা, বড় হতাহতের খবর নেই

রিপোর্টার মো: তৌ‌ফিকুর রহমান ঢাকা, ৩ মার্চ ২০২৬ (বিকাল ৩টা): রাজধানীর Mirpur DOHS এলাকায় বিকাল তিনটার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের ডিভাইডারের উপর উঠে পড়ে এবং পরে কাত হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন।খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা নেন।প্রাথমিকভাবে কোনো বড় ধরনের হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

মিরপুর ডিওএইচএসে মাইক্রোবাস দুর্ঘটনা, বড় হতাহতের খবর নেই Read More »