Dhaka Edge

মার্চ ১৫, ২০২৬

image_pdfimage_print

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী শক্কুর আলীর ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ হন শিশু আব্দুর রহমান। পরে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সন্ধান চাওয়া হয়। তবে দিন পেরিয়ে রাত নেমে আসলেও মিলেনি সন্ধান। পরে নিখোঁজ সন্তানের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এদিকে রবিবার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মীয়মান একটি বিল্ডিংয়ের পানি দিতে গিয়ে তার স্ত্রী ছাদের এককোণে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নিহতের মা সুমি বেগম মরদেহটি তার সন্তানের বলে শনাক্ত করেন।মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইসি ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত করেছে বলে জানান রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ।নিহতের মা সুমি বেগম জানান, আমার সন্তান গতকাল থেকে নিখোঁজ ছিলো। কোথাও খুঁজে না পেয়ে থানায় জিডি করি। আজ সকালে প্রতিবেশীর ছাদে পাওয়া গেছে মরদেহ। তবে কারা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। শিশুটির মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। আমরা ক্রাইম সিন টিমকে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের মাধ্যমে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি। #সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

রায়পুরার নিখোঁজের একদিন পর ৬ বছরের শিশুর মরদেহ উদ্ধার Read More »

Examining the Selection of Progressive Jackpots at Woo Casino

Progressive jackpots provide an exciting chance for players to win substantial sums, and woo-casino.app offers an impressive selection of these enticing games. As an online casino platform, Woo Casino distinguishes itself with its diverse range of progressive jackpots that cater to a wide array of player preferences. In this examination, players will discover the depth of offerings, mechanics of jackpots, and overall experience at Woo Casino. Diverse Game Selection Woo Casino features a broad array of progressive jackpot games spread across various genres. Players can indulge in everything from classic slots to modern video slots. This variety ensures that there is something for everyone, making it easy for players to find their favorite types of games. The progressive jackpot section includes well-known titles such as “Mega Moolah,” “Divine Fortune,” and “Jackpot Raiders,” renowned for their ability to yield life-changing payouts. Additionally, new games are added regularly, keeping the catalog fresh and engaging for returning players. Progressive Jackpot Mechanics Understanding the mechanics of progressive jackpots is crucial for players seeking maximum rewards. At Woo Casino, these jackpots increase with each bet placed by players until someone wins. The platform uses a network of linked games where a portion of each wager contributes to the jackpot pool, resulting in potentially enormous payouts. Players can often track the current jackpot amounts displayed on the game interface. This feature adds to the excitement, as users know exactly what potential rewards await them. Furthermore, many progressive jackpots can be won through a combination of lucky spins or specific game features, enhancing the gaming experience. Player Experience and Support The overall player experience at Woo Casino is designed for comfort and accessibility. The website boasts a user-friendly interface that makes navigation effortless, allowing players to seamlessly explore the progressive jackpots available. Additionally, the platform supports multiple devices, ensuring a smooth gaming experience whether players are on a desktop or mobile device. For players who require assistance, Woo Casino offers a comprehensive support system. The customer service team is available through various channels, including live chat and email, ensuring that any queries or issues are addressed promptly and effectively. Wide range of game types: Slots, table games, and more. Regular updates with new titles added frequently. Engaging user interface enhances navigation and gaming experience. Reliable customer support available for immediate assistance. Game Title Current Jackpot Provider Mega Moolah €10,500,000 Microgaming Divine Fortune €1,200,000 NetEnt Jackpot Raiders €750,000 Thunderkick FAQs About Progressive Jackpots at Woo Casino What is a progressive jackpot? A progressive jackpot is a type of lottery-style prize that increases every time players make a bet until it is won. How can I win a progressive jackpot at Woo Casino? Players can win by achieving specific winning combinations or features within the game, often highlighted during gameplay. Are the progressive jackpot games fair? Yes, all games at Woo Casino are regulated and tested for fairness, ensuring a trustworthy gaming environment.

Examining the Selection of Progressive Jackpots at Woo Casino Read More »

উখিয়া ইনানী মদিনা বাপের সমাজ পারিবারিক বন্ধনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ান চেহের মিয়া।

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি পবিত্র ঈদুল ফিতরে সামনে রেখে ইনানী মদিনা বাপের সমাজ পারিবারিক উদ্যোগে ইনানী ৬ নং ওয়ার্ডের গরিব দুঃখী ও মেহনতী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচিতে ঈদ বস্ত্র উপহার দেন ইনানী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চেহের মিয়া। সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। ঈদ বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজন দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগে সাধুবাদ জানান।এইরকম প্রতি বছর বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে যেন চলমান রাখতে পারে এলাকার মুরব্বি, তরুন সমাজের থেকে দোয়া চেয়েছেন।

উখিয়া ইনানী মদিনা বাপের সমাজ পারিবারিক বন্ধনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ান চেহের মিয়া। Read More »

নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না

ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,সাংবাদিক,কবি, সাহিত্যিক,মানবাধিকার সংগঠক সমুহের উদ্যোগে আয়েজিত গত বৃহস্পতিবার,১২ মার্চ ২০২৬,বিকাল ৪টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মাইল ফলক এবং ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । খবর আইবিএননিউজ।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও কলামিস্ট ড. ড.প্রদীপ রজ্ঞন করের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড.একে আবদুল মোমেন ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও প্রবীণ নেতা হাজি শফিকুল আলম,অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,অধ্যাপক হোসনে আরা , বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন,ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবসের সবেক প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ,আওয়ামী লীগনেতা আকতার হোসেন,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ইফজাল চৌধুরী ,মুক্তিযোদ্ধে শহীদ সন্তান ও ইউটিউভ চ‍্যানেল হোষ্ট ড. সেলিনা আফরীন রীতা, সাংবাদিক মুজাহিদ আনসারী, স্কূটনীতিক জগদীশ চন্দ্র রায়, আওয়ানী লীগনেতা কাজল মাহমুদ,আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ”র সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু ।আলেচনা সভায় অন‍্যান‍্যদের মাঝে বক্তব‍্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ,মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল, সহসভাপতি টি মোল্লা, সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার, কোহিনুর বেগম, জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা নুরুল আফসার সেন্টু, আওয়ামী লীগনেতা নাজিম উদিদন,আওয়ামী লীগনেতা আজহারুল ইসলাম চৌধরী মুছা,ছাত্রলীগ নেতা ফিদা কে হোসাইন রাহাত,আশিকুর রহমান শিহাব, চিন্ময় কর, চিরন্তন কর, শেখ কামাল, গোলাম ভূঁইয়া, আর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, ফাতিন শাহ, মাহিন শাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া জামান ও সাংবাদিক সঞ্জীবন সরকার প্রমুখ। আলোচনা সভার প্রধান অতিথি সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত,গবেষক,কলামিস্ট,সাবেক সংসদ সদস্য এবং বুদ্ধিজীবী ড.একে আবদুল মোমেন বলেন,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নাহলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না ।বঙ্গবন্ধু ছিলেন গনতন্ত্র, মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ,তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদী চেতনার প্রতীক ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া আদর্শ আমাদেরকে লালন করতে হবে।তিনি আয়োজকদের ধন্যবাদ জানান তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ।দোয়া মাহফিল পরিচালনা করেন টি মোল্লা।ইফতার শেষে সবাইকে নৈশভেজে আপ‍্যায়ন করা হয় ।অনুষ্ঠানে ইফতার মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি কেক কাটা হয় এবং সবার মাঝে পরিবেশন করা হয় ।অনুষ্ঠান শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।সভার শুরুতে ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না Read More »

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৪ইং মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন যৌথভাবে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া স্যার,ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার। এ সময়,বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, সহকারী কমিশনার (ভূমি) মু. আবদুর রহিম,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,প্রমুখ। এছাড়া,কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা,মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগন,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক মৃধা,সদস্য সচিব সুমন মুন্সি, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা,সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন Read More »

“কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি।

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি : আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর শিবপুর জনকল্যাণ সমিতি এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে,নরসিংদী – তিন শিবপুর থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শিবপুর জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আলহাজ্ব মনজুর এলাহী এমপিকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।উক্ত অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৬ ইং শনিবার নরসিংদীর জেলা আইনজীবী সমিতির হলরুমে শিবপুর জনকল্যাণ সমিতির এর সভাপতি এডঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আলহাজ্ব মোহাম্মদ আলী সাবেক অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ ও সদস্য শিবপুর জনকল্যাণ সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন ,শিবপুর জনকল্যাণ সমিতির সদস্য ,মোয়াজ্জেম হোসেন খান,মোঃ ফজলুল হক লিটন,ডঃ মোস্তফা তপন,এইচ এম কামরুল ভুঁইয়া,ইউনিয়ন পরিষদ এর সচিব লোকমান হোসেন,নায়েব আলীম উদ্দিন, আহমুদুল কবির ভূঁইয়া, শেরপুর গ্রামের সমাজ সেবক মোঃ মাইনুল ইসলাম, ভরতের কান্দি শেরপুর যৌথ কবরস্থান এর সভাপতি মোঃ মান্নান সরকার,সিফাত হোসেন সাগর প্রধান ভরতের কান্দি দারিদ্র বিমোচন বন্ধু সমাজ এর সভাপতি সহ সর্বদলীয় প্রায় এক হাজার, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নরসিংদী -তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বক্তব্যে বলেন,আমি বর্তমান শিবপুরের সকলের এমপি,শিবপুরের বাসিন্দা সকলেই আমার লোক তাদের জানমাল জীবনযাত্রা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি শিবপুর থেকে মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ নির্মূল করবো ইনশাআল্লাহ।অপরাধীদের সাথে আমার কোন আপোষ নেই। শিবপুরে উন্নয়নের জন্য আমি সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছি,শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ,আপনাদের দোয়া ও সর্বাঙ্গীন সহযোগিতায় শিবপুরে যে কোন স্থানে একটি মেডিকেল কলেজ অবশ্যই করতে,চেষ্টা করিব ইনশাল্লাহ। চাঁদাবাজ এবং মাদক কারবারিদের সাথে আমার কোন আপোষ নেই, আমি যে কোন ভাবে এ অভিশাপ থেকে শিবপুরবাসীকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শিবপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আমি চেষ্টা করিব পর্যায়ক্রমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজী আলতাফ হোসেন।

“কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি। Read More »

রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে

মো: গোলাম কিবরিয়ারাজশাহী জেলা প্রতিনিধি পদ্মায় একসময় ছিল স্বচ্ছ পানির ধারা। এখন পানি আলকাতরার মতো কালো। রাজশাহী নগরীর বর্জ্য যাচ্ছে নদীতে। এটি ছাড়াও স্বরমঙ্গলা, বারাহী, নবগঙ্গা, বারনই ও হোজা নদী এবং এগুলোর সংলগ্ন অন্তত ছয়টি বিল দূষিত হচ্ছে নগরীর অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে। হাসপাতাল এবং কারখানার বিষাক্ত বর্জ্যও যাচ্ছে নদীতে। এই পানি ব্যবহার করায় স্থানীয় বাসিন্দাদের শরীরে দেখা দিচ্ছে চর্মরোগ। দূষিত পানি কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। পদ্মা ছাড়া অন্য পাঁচটি নদী ধীরে ধীরে বর্জ্যবাহী নালায় পরিণত হয়েছে। রাজশাহী নগরী ও আশপাশ দিয়ে বয়ে গেছে এগুলো। বারাহী নদী পদ্মা থেকে উৎপন্ন হয়ে শহরের ভেতর দিয়ে বায়া বাজার হয়ে বারনই নদীতে মিশেছে। একইভাবে স্বরমঙ্গলা ও নবগঙ্গা নদীর সব বিষাক্ত বর্জ্য শেষ পর্যন্ত পবা উপজেলার বায়া এলাকায় বারনই নদীতে গিয়ে পড়ছে। নদীর মোহনায় গিয়ে দেখা যায়, কুচকুচে কালো পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিন আর কেমিক্যাল মিশ্রিত ফেনা। স্থানীয়দের দাবি, এই দূষণ নাটোরের চলনবিল পর্যন্ত ছড়িয়ে পড়ছে। পদ্মা থেকে নিউমার্কেটের কাছ দিয়ে বারাহী নদী বয়ে গেছে। নদীটি নগরীর মুন্নুজান স্কুলের পাশ দিয়ে পদ্মা থেকে উৎপন্ন হয়ে সিটি ভবনের পশ্চিম পাশ দিয়ে রেলভবন, পলিটেকনিক, বিজিবি ক্যাম্প হয়ে বায়াবাজার দিয়ে বারনই নদীর সঙ্গে মিলেছে। বারাহী নদীতে এক সময় পালতোলা নৌকা চলত। জেলেরা মাঝ ধরত। নদীটি এখন মৃত। সিটি করপোরেশনের সব বর্জ্য পানি ও মেডিকেল বর্জ্য এই মৃত নদীতে সরু খালের মতো প্রবাহিত হয়ে যাচ্ছে বারনই নদীতে। এলজিইডি ২০২৩ সালে নদীটির নাম পাকুরিয়া খাল হিসেবে উল্লেখ করে বায়া আফি নেপালপাড়ায় ২৪ মিটার দীর্ঘ একটি সেতু করেছে। এই সেতুর নিচে মঙ্গলবার গিয়ে দেখা যায় শহরের কালো বর্জ্য পানি প্রবাহিত হয়ে মিশে যাচ্ছে বারনই নদীতে। বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানিতে সাদা ফেনা বয়ে যাচ্ছে। পানি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এই নদী প্রসঙ্গে গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, ‘এক পয়সা দিয়ে বারাহী নদী পার হয়ে স্কুলে যেতাম। নদীটি এখন শহরের বর্জ্য বয়ে যাওয়ার ড্রেন।’

রাজশাহী শহরের সমস্ত বর্জ্য যায় পদ্মা নদীতে Read More »