Dhaka Edge

মার্চ ১৯, ২০২৬

image_pdfimage_print

নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :স্টাফ রিপোর্টার : নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে,১৯ইং মার্চ বৃহস্পতিবার, ২৯ রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্লাসরুমে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।উক্ত আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। সারা দেশের কর্মজীবী ৯৫ শিক্ষার্থী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় ৯৫ এস এস সি শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও খুঁজে পান অতিতের স্মৃতিময় দিন ,আনন্দ উল্লাস এরই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাত করেন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার। উপস্থিত ছিলেন ১/মোঃ আকরামুল হাসান মিন্টু। ২/এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)।৩/ মোঃ আমজাদ হোসেন (শাহীন) । ৪/ মোঃ মাহবুবুর রহমান (সেলিম)।৪/ মোঃ সাইদুর রহমান (রবিন)।৫/মোঃ নিপু । ৮/ মোঃ সুমন। ৯/ এডভোকেট রফিকুল ইসলাম । ৯ / সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমুখ।

নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত Read More »

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট জরিমানা আদায়

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে,১৯ মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ের ইটাখোলা মোড়ে ঘরমুখো মানুষের পবিত্র ঈদের যাত্রা নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড মোহাম্মদ আব্দুর রহিম এর নেতৃত্বে মোবাইল কোর্ট,শিবপুর মডেল থানার একটি চৌকস টিমের সহযোগিতায় পরিচালনা করা হয়।সিলেটগামী বাসগুলোর যানজটমুক্ত করায় যাত্রী সাধারণ নির্বিঘ্নে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।এ সময় কিশোরগঞ্জগামী দুইটি বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৫ ধারায় ৪০০০/- জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া ভৈরবগামী ০২ টি বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া দাবী করায় ড্রাইভারকে সর্তক করা হয় এবং ভবিষ্যতে ভাড়া বাড়াবেনা মর্মে মুচলেকা প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়, এমন অভিযান অব্যহত থাকবে।

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট জরিমানা আদায় Read More »

পুরোনো সংবিধানেরদোহাই দিয়ে ক্ষমতায় থাকতে হলে ২৬ এর নির্বাচন অবৈধ : জেএসএফ বাংলাদেশ

হাকিকুল ইসলাম খোকন জাতীয় সম্মিলিত ফোরাম ( জেএসএফ ) বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে বলেছেন,বর্তমান সরকরের মন্ত্রীরা বিশেষ করে সিলিং ফেরত স্বরাষ্ট্র মন্ত্রী যেহেতু সংবিধান সংবিধান করেন তাহলে সংবিধান অনুযায়ী তো নির্বাচন হবে ২০২৯ সালে, তাহলে আপনি কোন সংবিধান অনুযায়ী নিজেকে বৈধ মনে করেন সেটা জনগণ জানতে চায়।খবর আইবিএননিউজ। ১৫মার্চ জাতীয় সম্মিলিত ফোরাম এক বিবৃতিতে বলেছেন , সংসদে দাঁড়িয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে ‘আরোপিত’ ও ‘অবৈধ’ বললেন সালাহউদ্দিন আহমেদ। একদিকে তিনি জনরায়কে মূল্যায়নের কথা বলেন, অন্যদিকে এমনভাবে সমালোচনা করেন যেন এই প্রক্রিয়াটাই অগ্রহণযোগ্য।তার মতে এখন পরিষদ গঠন সম্ভব নয়, নির্ধারিত সময়েও জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না ,সংসদ নাকি অন্য কাজে ব্যস্ত থাকবে। অথচ সময় পেরিয়ে গেলে তারাই আবার নিজেদের নিয়মে জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলে জানান।যদি এটি অবৈধই হয়, তাহলে পরে আবার নিজেদের মতো করে বাস্তবায়নের কথা কেন? আর যদি জনগণের দাবিই হয়, তবে আজই তা বাস্তবায়নের পথে বাধা কেন?

পুরোনো সংবিধানেরদোহাই দিয়ে ক্ষমতায় থাকতে হলে ২৬ এর নির্বাচন অবৈধ : জেএসএফ বাংলাদেশ Read More »

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিতশিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন

মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধি। মানবতার সেবায় নিয়োজিত ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা-এর আয়োজনে ভোলা সদর উপজেলার ডুবাইক্ষেত শিবপুর নামক স্থানে। অদ্য ১৮ মার্চ (বুধবার) বিকাল ৩ ঘটিকার সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও মেহেদী উৎসব পালন করা হয়েছে। সমাজের অবহেলিত ও দরিদ্র শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা নামক সংগঠনটি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আমেনা খানম, প্রধান উপদেষ্টা মোঃ হারুন অব রশিদ, দপ্তর সম্পাদক মোঃ বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান এবং ব্লাড টিম লিডার নুসাইবা রহমান প্রিয়াসহ প্রমূখ।এছাড়াও ভোলা সদর উপজেলার কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ফজলে রাব্বি, সদস্য সানজানা আইবি বর্ষা, সদস্য পাপড়ি আক্তার সোনিয়া এবং অর্থ সম্পাদক আবু নাঈম আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Ntv অনলাইন এর ভোলা জেলা প্রতিনিধি আহমেদ রিয়াজ ও সময়ের কন্ঠস্বর অনলাইন মিডিয়ার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সুবজসহ প্রমূখ।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ঈদের আনন্দ শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। তারা আরও বলেন, “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা” সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বলে প্রত্যাশা বক্ত করেন তারা।প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো। শিশুদের এই আনন্দই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অনুপ্রেরণা।প্রধান উপদেষ্টা মোঃ হারুন অব-রশিদ সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলে তাদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিতশিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন Read More »