Dhaka Edge

মার্চ ২৪, ২০২৬

image_pdfimage_print

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে উপজেলা নির্বাহী অফিসার,সদর, নরসিংদী,আসমা জাহান সরকার এর নেতৃত্বে ২৪ইং মার্চ মঙ্গলবার,উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রির অপরাধে ২-টি পৃথক মামলায় ২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭ও ১০ দিনের জেল ও ৭-হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়েছে। এছাড়াও দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২-টি পৃথক মামলায় ২-টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক ও নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম।

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড Read More »

কিশোরগঞ্জ মডেল থানায় ০৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার!

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।অভিযানের বিবরণ:গত ২৪/০৩/২০২৬ খ্রি: কিশোরগঞ্জ মডেল থানার চৌকস অফিসার এসআই মামুনুর রশিদ-এর নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ মডেল থানাধীন জেলখানা মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।সাফল্য: * উক্ত অভিযানে ০৯ (নয়) কেজি গাঁজাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। * ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানাই এ ধরনের অভিযান সব সময় চলমান থাকবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ অবস্থানে রয়েছে

কিশোরগঞ্জ মডেল থানায় ০৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার! Read More »

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে তাড়াইল দারুল কুরআন মাদরাসায় (২৩ মার্চ) সোমবার বিকাল সাড়ে ৩টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হাফেজ মাওলানা এমদাদুল্লাহ। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান। ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ মাহিউদ্দিন মারুফের কুরআন তিলাওয়াত এবং ইসলামী ছাত্র মজলিস ডিকিওএম শাখার সেক্রেটারি হাফেজ আসীকুল ইসলাম ফুয়াদ ও বায়তুলমাল সম্পাদক হাফেজ ইফতেখার মাহমুদের যৌথ কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন। সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং আসন্ন তাড়াইল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীর নেতৃত্বে সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ে আলেম উলামা তথা ইসলামী দলগুলোর পক্ষে একক প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের ভূমিকা ও করণীয় তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম খান, ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ সভাপতি হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ্‌, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আলী এমদাদ খান নাজমুল, উলামা বিষয়ক সম্পাদক মুফতি আরিফ বিল্লাহ্ কাসেমী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সোহাইল আহমাদ, উপজেলা নির্বাহী সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন, মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা ফুয়াদ হাসান প্রমুখ।

তাড়াইলে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী Read More »

দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের ও নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের

হাকিকুল ইসলাম খোকন দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের আহ্বান ও “নিরপেক্ষ কমিশন” গঠনের দাবি করেছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা ও সদস‍্য সচিব সাংবাদিক এমএ রঊফ । পবিত্র ঈদ উপলক্ষে সরকারের প্রতি এক গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে ।দুর্নীতিমুক্ত, নৈতিক ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক।খবর আইবিএননিউজ।সংগঠনের পক্ষথেকে বলা হয়,আজকের এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আমাদের যেন কখনো দুর্নীতিবাজ বা নীতিহীন মানুষের পিছনে নামাজ পড়তে না হয় এবং আমরা যেন এমন কাউকে নেতা হিসেবে গ্রহণ না করি, যারা দুর্নীতিগ্রস্ত বা নীতিহীন।মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু যখন কেউ নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হন, তখন তার জন্য আবশ্যক দৃঢ়চিত্তে শপথ করে প্রতিশ্রুতি দেওয়া যে তিনি কোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, চক্রান্ত বা অসৎ উপায়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবেন না।এই প্রেক্ষাপটে একটি “জাতীয় নিরপেক্ষ কমিশন” গঠনের জোর দাবি জানানো হয়। প্রস্তাব অনুযায়ী, এই কমিশনের কার্যক্রম শুরু হবে দেশের সর্বোচ্চ পদ থেকে শুরু করে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং পর্যায়ক্রমে সকল স্তরের নেতৃত্বের মধ্যে বিস্তৃত হবে।প্রস্তাবে আরও বলা হয় ।যদি কোনো নেতা শপথ করার পরেও দুর্নীতিতে লিপ্ত হন, তবে তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান প্রণয়ন করতে হবে।“নিরপেক্ষ কমিশন”কে একটি সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়ার প্রস্তাব করা হয়। আর যদি এটি বেসরকারিভাবে পরিচালিত হয়, তবে বাজেয়াপ্তকৃত সম্পদের অর্ধেক সরকারি কোষাগারে জমা এবং বাকি অর্ধেক কমিশনের পরিচালন ব্যয়ে ব্যবহার করার কথা উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,আজ রাজনীতি, অনেকাংশে ব্যবসায় পরিণত হয়েছে। জনসেবার পরিবর্তে এটি অনেক ক্ষেত্রে চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থের হাতিয়ারে রূপ নিয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন করতে পারে একমাত্র সচেতন জনগণ।সকলের প্রতি আহ্বান জানানো হয়-ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলুন:“নিরপেক্ষ কমিশন চালু কর, চালু কর”শেষে পবিত্র ঈদের দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়—আল্লাহ যেন আমাদের নেতাদের সৎ পথে পরিচালিত করেন, তারা যেন শপথ করে প্রতিশ্রুতি দেন যে রাজনীতিকে আর ব্যক্তিগত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করবেন না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক এ কামনা করে সবাইকে ঈদ মোবারকজানিয়েছেন ।দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষে এ দাবি করেছেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক এডভোকেট এএনএম ইসা,সদস‍্য সচিব সাংবাদিক এমএ রউফ,ফারুক আহমেদ চৌধুরী ,সিনিয়র সাংবাদিকহাকিকুলইসলাম খোকন,মোসাদ্দিক মিয়া মানিকআহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,,সৈয়দ খালেদ মিয়া অলিদ যুগ্ম আহ্বায়ক, যুক্তরাজ্য কমিটি,রেজা নবী আমেরিকা,রেয়াজ আবু সাইদ ইতালি ,শাহিন তালুকদার দুবাই, আরব আলী কুয়েত,হেলাল আহমেদ সৌদি আরব, মাহারাজ মিয়া দূবাই ,কাজী মোকলিছ মালদ্বীপ, আবূল হোসেন সরদার অস্ট্রিয়া ,শাহাজান অস্ট্রেলিয়া ,কিলটন পাভেল আমেরিকা,হেলাল উদদীন কাতার,শাহাজান খান,মালোয়েশিয়া ,কামাল মিয়া বাহরাইন ,আবূ তাহের ওমান,আবূ তাহের চৌধুরী ইউকে, লুৎফুর রহমান ইউকে,মোহাম্মদ এনাম লন্ডন ,ইকবাল তালুকদার লন্ডন ,নাজমা আক্তার লন্ডন ,এডভোকেট তাজূল ইসলাম বাংলাদেশ ,মেজর ইমরান বাংলাদেশ ,রিমন হোসেন সৌদি আরব ,আঃ হামিদ সৌদি আরব ,ইয়াসমিন আখতার বকুল বাংলাদেশ, নাজনীন রহমান তরফদার বাংলাদেশ, নাসরিন আক্তার বাংলাদেশ ,রানিছা বাংলাদেশ ,মাহিশা বাংলাদেশ ,আলেয়া বেগম বাংলাদেশ, মীর আশরাফ আমেরিকা ,জালাল উদ্দীন ফ্রান্স ,ডক্টর মালেক ফরাজী ফ্রান্স, জামাল মোস্তফা সুইডেন, রহিম মিয়া স্পেন , আজাদ রহমান সিঙ্গাপুর ,রিপন কানাডা ,আক্তার মিয়া বাংলাদেশ ,ইয়াসমিন আক্তার বাংলাদেশ ,মোহন বাংলাদেশ ,আব্দুল কাইয়ুম বাংলাদেশ ,আব্দুল লতিফ বাংলাদেশ, মোহাম্মদ হারুনুর রশিদ বাংলাদেশ, এডভোকেট আবেদ রাজা বাংলাদেশ, কামাল৷ মিয়া আইল্যান্ড, আরব আলী কুয়েত ,জাহাঙ্গীর আলম অস্ট্রেলিয়া ,সিরাজ খান পাকিস্তান ,মুসলিম মিয়া ইন্ডিয়া ,শাহাদাৎ হোসেন চায়না, আশরাফ মিয়া পোল্যান্ড, আব্দুল হামিদ সৌদি আরব, নাজমা আক্তার লন্ডন, কাউসার অস্ট্রেলিয়া ,লাবনী আনোয়ার বাংলাদেশ, আবূল বাসার বাংলাদেশ ,আব্দুল লতিফ ইউকে ,ব্যারিস্টার জাহাঙ্গীর লন্ডন ,এডভোকেট এনাম লন্ডন, শাহাজান মিয়া আইল্যান্ড, সিরাজ মিয়া সিঙ্গাপুর, শেখ ফরিদ অস্ট্রেলিয়া ,নুরুল হুদা বাংলাদেশ ,মনিরুজ্জামান বাংলাদেশ, ইসমাইল খান বাংলাদেশসহ আরো অনেকে ।

দেশে দুর্নীতিমুক্ত নেতৃত্বের ও নিরপেক্ষ কমিশন গঠনের আহ্বান দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের Read More »

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন সমুহের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন

হাকিকুল ইসলাম খোকন মহান স্বধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,কবি, সাংবাদিক, কলামিস্ট, গবেষকসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে গত রবিবার,২২ মার্চ ২০২৬,বিকাল সাড় ৬টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যকসন হাইটসের জুইস সেন্টারে।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড.প্রদীপ রজ্ঞন করের সভাপতিত্বে ,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত “স্বাধীনতা দিবসের তাৎপর্য ও আজকের বাংলাদেশ “শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দ মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,মুক্তিযোদ্ধা হেলাল মজিদ,বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান ও ইউটোয়োব চ‍্যানেল হোস্ট ড,সেলিনা আফরিন রিতা,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,শেখ হাসিনা মন্ত্রের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক পলাশ নন্দী,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাখাওয়াৎ বিশ্বাস,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও সাংবাদিক মোজাহিদ আনসারী,কবিতা আবৃত্তি করেন কবি ও শিক্ষক হাসান আল আব্দুল্লাহ,কবিতা আবৃত্তি করেন মিনহাজ আহমেদ শাম্মু এবং আবৃত্তিকার গোপন সাহা এবং আওয়ামী লীগনেএী রীনা আবেদীন ।অন্যান্য নেতৃবৃন্দর মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলামিস্ট এমএ করিম জাহাঙ্গীর,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,শেখ হাসিনা মন্ত্রের সহ-সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,সহ-সভাপতি দেলওয়ার হোসেন মোল্লা,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম,যুক্তরাষ্ট্র যুব লীগের সহ সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, সুলতানা পলি,কহিনুর আক্তার,মিসেস গোপন সাহা,ছাত্রলীগ নেতা ফিদা হোসাইন,আমিনুর রহমান শিহাব,সাজ্জাদ হোসেন ও শেখ আবিদ হোসেন প্রমুখ। সভার শুরুতে সমবেত জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২-এর ২১শে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট স্বপরিবারে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমান,২০০৪। সীলে ২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা , ১৯৭৫-এর ৩রা নভেম্বরের ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নিস্ঠুর হত্যাকান্ড এবং আজ পর্যন্ত স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন সমুহের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন Read More »