Dhaka Edge

এপ্রিল ২, ২০২৬

image_pdfimage_print

অষ্টগ্রামে ৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকমোঃ

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় আরও দুইজন মাদক কারবারি পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের বালুরচর এলাকায় মাদক কেনাবেচার খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে জানিয়ে এসআই (নিঃ) রিপন কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হলেও বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃতরা হলেন— ১. মুনসুর আহম্মেদ (৩৮), গ্রাম: আদমপুর রগাহাটী২. আমিনুল ইসলাম (৩৫), গ্রাম: নুরপুর, জামালপুরহাটি৩. আব্দুল আলী (৪২), গ্রাম: কৈরাইল, অষ্টগ্রামপরে তাদের দেহ তল্লাশি করে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পালিয়ে যাওয়া অপর দুইজনের পরিচয় প্রকাশ করেছে বলে জানা গেছে।এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মামলা নং-০১ (তারিখ: ০২ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। এর আগে ১ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ ডায়েরি (জিডি) নং-১৩ রেকর্ড করা হয়।অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন,“মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

অষ্টগ্রামে ৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকমোঃ Read More »

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য, আত্মহত্যার হুমকি দিয়েও ২২ শিক্ষার্থীর কেউ বসতে পারছে না ফাইনাল পরীক্ষায়

স্টাফ রিপোর্টার মোঃ জাকারিয়া হোসাইন ভাঙ্গুরা পাবনা পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সুযোগ না পেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ২২ শিক্ষার্থী। একাধিকবার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এসব শিক্ষার্থীদেরকে ফরম পূরণের সুযোগ দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এতে গত মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে আত্মহত্যার হুমকি দেয়। এমন একটি ভিডিও সন্ধ্যার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দিনভর শিকক্ষার্থীরা কলেজ মাঠে অবস্থানের পর বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের নিকট গিয়েও কোনো সুরাহ না হওয়ায় তারা এ বছর ফাইনাল পরীক্ষায় বসতে পারছেন না। বরং উপজেলা প্রশাসন তাদের ভয়ভীতি দেখিয়ে গণমাধ্যকর্মীদের উপর দায় চাপিয়ে মুচলেখা নিয়ে বিদায় দিয়েছেন। ঘটনাটি ভাঙ্গুড়ার একটি আলোচিত ঘটনায় পরিনত হয়েছে।সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষার্থী একাধিক বিষয়ে অকৃতকার্য হয়। এতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক একটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হয়। পরবর্তীতে গত সপ্তাহে দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার আয়োজন করা হয়। প্রথম পরীক্ষার প্রশ্ন দিয়েই এই দ্বিতীয় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে ২৪ জন পরীক্ষার্থী। তবুও এর মধ্যে শুধু দুই জন শিক্ষার্থী কৃতকার্য হয়। অবশিষ্ট শিক্ষার্থীরা দ্বিতীয়বারও অকৃতকার্য হয়। ফলে এসব শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেওয়া হয়নি। এ অবস্থায় এসব শিক্ষার্থীরা ফরম পূরণ করতে না পারলে আত্মহত্যা করবে বলে কলেজে গিয়ে হুমকি দিয়ে ওই দিন সারাদিন কলেজ মাঠ চত্বরে অবস্থান করেন। তবে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীদের বুঝিয়ে কলেজ ত্যাগ করেন বলে জানা যায়। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ে উপজেলা প্রশাসনের নিকট গিয়ে ফরম ফিলাপ করতে না দেওয়ার বিষয়টি জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে বাধ্য করে বিষয়টি গণমাধ্যম কর্মীদের উপর দায় চাপিয়ে মুচলেকা নিয়ে বিদায় দেন।শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দিতে না পারলে পরিবার গ্রহণ করবে না তাদেরকে। সামাজিকভাবে অবহেলিত হবেন। তাই এমন হুমকি প্রদান করেছেন। এদিকে শিক্ষার্থীদের এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা চরম সমালোচনা করেন এসব শিক্ষার্থীদের নিয়ে।এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এমনকি কলেজে গিয়েও কাউকে পাওয়া যায় নি।ঘটনার বিষয়ে ইউএনও(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া কয়েকজন শিক্ষার্থী তার দপ্তরে গিয়েছিলেন তাদের বুঝিয়ে পরবর্তী বছরে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য, আত্মহত্যার হুমকি দিয়েও ২২ শিক্ষার্থীর কেউ বসতে পারছে না ফাইনাল পরীক্ষায় Read More »

সাংবাদিক এর ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থানায় জিডি

আবুনাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি : শিবপুর প্রেসক্লাবেরর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন এর ছবি ব্যবহার করে নরসিংদীর সংবাদ প্রতিদিন নাম দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও মান হানিকর তথ্য প্রকাশ করে বিভিন্ন ব্যাক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মিথ্যা তথ্য প্রকাশ করছে সম্মানহানি করছে। ইতিমধ্যে এই ফেইক আইডির বিরুদ্ধে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জিডি ট্র্যাকিং নং:2RAAEYজিডি নং:১৩৪০২৯/০৩/২০২৬ ইং। এই ব্যাপারে কেউ তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। সবাইকে সতর্ক এবং অবগতির জন্য পোস্ট করা হলো।

সাংবাদিক এর ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থানায় জিডি Read More »

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আহত কৃষকের মৃত্যু

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নে লাউকুড়া ও হেমন্তগঞ্জ গ্রামের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে লাউকুড়া গ্রামের আহত কৃষক রহম আলী চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।নিহতের লাশ উদ্ধার করে মিঠামইন থানা পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেনজানা যায় গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পার্শ্ববর্তী হেমন্ত গঞ্জ গ্রাম থেকে উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক নজির মিয়া ও সজীব মিয়ার নেতৃত্বে ৪০০থেকে ৫০০ লোক দেশীয় অস্ত্র টেটা বললম নিয়ে লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের নির্দেশে কাসেম চেয়ারম্যানের বাড়িতে হামলা করলে ২৫জন আহত হয়গুরুতর আহত চারজনের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজেও হাসপাতালে পাঠানো হয় এবং রহম আলী সহ অন্য আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রহম আলী মারা যায়এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে, সংঘর্ষে মামলায় ৩০২ যুক্ত করে উক্ত মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।এবং আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় আহত কৃষকের মৃত্যু Read More »