Dhaka Edge

এপ্রিল ৬, ২০২৬

image_pdfimage_print

ভাঙ্গুড়া–নওগাঁ মহাসড়কের বিভিন্ন ব্রিজে ঝুঁকিপূর্ণ অবস্থা — পাটুল ব্রিজে উঠে গেছে লোহার পাত, আতঙ্কে চলাচল করছে যানবাহন

স্টাফ রিপোর্টার :জাকারিয়া ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া থেকে নওগাঁ মহাসড়কের বিভিন্ন সেতু বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। বিশেষ করে পাটুল ব্রিজে একটি লোহার পাত সম্পূর্ণ উঠে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন পথচারী ও যানবাহন চালকরা।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর জয়েন্ট অংশের লোহার পাতগুলো ঢিলা হয়ে গেছে। এর মধ্যে পাটুল ব্রিজের একটি লোহার পাত সম্পূর্ণ উঠে যাওয়ায় যান চলাচলের সময় বিকট শব্দ সৃষ্টি হচ্ছে এবং মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।প্রতিদিন এই মহাসড়ক দিয়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে। চালকদের অভিযোগ, রাতের বেলায় বিষয়টি আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ দূর থেকে ক্ষতিগ্রস্ত অংশ বোঝা যায় না। ফলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জরুরি নজরদারি ও সংস্কার কাজ শুরু করা না হলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।স্থানীয় সচেতন মহল অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্রিজগুলোর জরুরি মেরামতের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।

ভাঙ্গুড়া–নওগাঁ মহাসড়কের বিভিন্ন ব্রিজে ঝুঁকিপূর্ণ অবস্থা — পাটুল ব্রিজে উঠে গেছে লোহার পাত, আতঙ্কে চলাচল করছে যানবাহন Read More »

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় । সোমবার সকাল এগারোটায় উপজেলার বাংগাবাড়ি তেলিপাড়া বাজারে এই মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি দাড়িপাতা নুরানি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ও অভিভাবক বৃন্দ । সে ওই নূরানী মাদ্রাসার শিশু শ্রেণী ছাত্রী ছিল। মানববন্ধনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ-সভাপতি তোফাজ্জল হক। বক্তব্য রাখেন বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর নেতা ডাঃ আবদুল গনি, ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিএনপি নেতা মেসবাহুল হক বুলেট, মুনিরুল ইসলাম, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, দাড়িপাতি নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা বলেন এই শিশু হত্যাকারী আসামিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি হস্তান্তর করে দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জন্য আবেদন জানান । উল্লেখ যে রবিবার উপজেলার আলিনগর ইউনিয়নের বিজলি পাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোজ শরীফা শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গত শুক্রবার তার নানার সাথে আলিনগর মক্রমপুরে তাফসীর মাহফিল শোনার জন্য তার ফুফুর বাড়ি যায় । সেখানে তার দুলাভাই তাকে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখেছিল। এ বিষয়ে মামলার আই ও গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আওয়াল জানান লাশের সুরতাল রিপোর্টে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আসামি অন্তর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

গোমস্তাপুরে শিশু শরিফা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Read More »

The World of Kings Chance Casino Awaits You

The world of Kings Chance Casino is an exciting online gaming platform that promises an entertaining experience for players from various backgrounds. Featuring a user-friendly interface and a vast array of games, this casino caters to both newcomers and seasoned gamers alike. Players can easily access their accounts and explore the offerings through the kings chance login, setting the stage for an engaging gaming journey. Diverse Game Selection Kings Chance Casino is known for its impressive catalog of games, ranging from classic slots to table games and live dealer options. With titles from esteemed software providers, players can expect high-quality graphics and immersive gameplay experiences. Recent game additions keep the platform fresh and appealing, ensuring that everyone can find something that suits their taste. The gaming library includes: Video slots featuring engaging storylines Traditional table games such as blackjack and roulette Exciting live dealer games for real-time interactions Progressive jackpots that offer massive payout potential Secure and Reliable Platform Trust and security are paramount at Kings Chance Casino. The platform operates under a stringent licensing framework, ensuring compliance with international regulatory standards. Players can rest assured that their personal and financial information is safe, thanks to advanced encryption technologies in place. Moreover, the casino promotes fair play through regular audits and a commitment to responsible gaming, providing resources for players in need of assistance. This focus on safety makes it a trusted choice for online gambling enthusiasts. Bonuses and Promotions Kings Chance Casino offers an enticing range of bonuses to attract new players and reward loyal customers. The welcome package includes generous match bonuses and free spins, allowing newcomers to get a head start on their gaming adventures. Additionally, regular promotions and a rewarding loyalty program help keep players engaged and excited. Bonus Type Details Wagering Requirements Welcome Bonus Up to 200% on first deposit 30x playthrough Free Spins 50 free spins on selected slots 25x playthrough Mobile Gaming Experience The mobile interface of Kings Chance Casino offers players the flexibility to enjoy their favorite games on the go. The responsive design adapts seamlessly to various screen sizes, providing a smooth gaming experience whether on smartphones or tablets. Players can access nearly the full range of games and features right from their mobile devices, ensuring that entertainment is just a tap away. FAQ Is Kings Chance Casino safe and regulated?Yes, the casino operates under a valid license, ensuring player safety and compliance with gaming regulations. What types of games are available?Players can enjoy a variety of games, including slots, table games, and live dealer options, all from reputable software providers. Are there bonuses for new players?Kings Chance Casino offers a welcome bonus that includes match bonuses and free spins to help new players start their gaming experience on a high note.

The World of Kings Chance Casino Awaits You Read More »

মান্দায় গ্রামীন রাস্তা টেকসই প্রকল্পে চার সড়কে হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন

নাজমুল ইসলাম (নওগাঁ জেলা) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় চারটি মাটির রাস্তায় হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি ভায়া বিল এর দিকে রেজাউলের জমি পর্যন্ত সিসি ব্লক দিয়ে ১ হাজার মিটার, গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের ছাত্তারের বাড়ি হতে আলিম হাজীর বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, শ্রীরামপুর গ্রামের মালেক মহরীর বাড়ি হতে ওয়াহেদের মোড় পর্যন্ত রাস্তা ৫০০ মিটার এবং কুসুম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত সেকেন্দারের বাড়ি হতে মৃত আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত ৫শ মিটার মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।এসব হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন করেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক শামীম হোসেন, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিশিষ্ট্য ব্যবসায়ী লুৎফর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে অত্র উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা সমুহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় মোট ২ হাজার ৫০০ মিটার রাস্তা হেরিংবোন বন্ড কাজের জন্য মোট ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান।

মান্দায় গ্রামীন রাস্তা টেকসই প্রকল্পে চার সড়কে হেরিংবোন বন্ড কাজের উদ্বোধন Read More »