Dhaka Edge

এপ্রিল ২০, ২০২৬

image_pdfimage_print

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বালুসাইর এলাকায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ। ১৯/৪/২৬ ইং রবিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ১ম শ্রেণির শিক্ষার্থী ওই শিশুটি সকালে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে অভিযুক্ত প্রতিবেশী আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্তকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং তার বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটক আবুল কালাম বালুসাইর এলাকার মৃত হালিম মাস্টারের ছেলে বলে জানা যায় । ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মিছিল করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নরসিংদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণ ধোলাইয়ের পর পুলিশে দিলেন জনতা Read More »

জমি সংক্রান্ত বিরোধী সালিশি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

সুলতানা পরভীর মিষ্টি উপজেলা প্রতিনিধি পাবনা জেলার ঈশ্বরদী থানা সারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মোঃ আজাহার প্রামানিক পিতা মৃত মোজাহার প্রামানিক এর জমি নিয়ে দীর্ঘদিন ঝামেলা থাকার পরে সারা ইউনিয়ন গ্রাম আদালতে জমির কাগজপত্র দেখে জমি জরিপের জন্য আবেদন করলে ১৯/০৪/২০২৬ইং সকাল ০৯.৩০ মিনিট এ শরীরে সাক্ষী – প্রমাণ /প্রয়োজনীয় কাগজপত্র সহ সর জমিনে উপস্থিত হয়ে জরিপ বুঝে নেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের এবং এলাকাবাসীর সহায়তায়, আমিন ও মৌরি সহ গ্রাম্য পুলিশের উপস্থিতিতে। সালিশি সভা অনুষ্ঠিত হয়েছে। তফশিল মৌজা ঃঃ মাজদিয়া, আর, এস খতিয়ান নং ৬৯৪,১৯৬৫ আর, এস, দাগ নং ৫২২৩,৫২২৫ জমির পরিমান ১২.৫শতাংশ মুল দলিল কোটে জমা থাকার কারণে , কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সেই সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইউনিয়ন সদস্য বৃন্দ মোঃ নুরুল ইসলাম আক্কেল, মোঃ সোলাইমান মন্ডল, মোঃ শামসুল মালিথা , মোহাম্মদ আজবর আলী, আরো উপস্থিত ছিলেন মোছাঃ চায়না বেগম জনাব আক্কেল আলী সহ অনেকেই পরিশেষে সালিশি সভা ও কাগজপত্র বাছাই সমাপ্ত ঘোষণা করা হয়।

জমি সংক্রান্ত বিরোধী সালিশি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। Read More »