Dhaka Edge

এপ্রিল ২৪, ২০২৬

image_pdfimage_print

বসত ঘরে ঢুকে চোখে খোঁচা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চোর

স্টাফ রিপোর্টার বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। এঘটনায় গৃহকর্তা ছিন্টু তালুকদার ( ছেন্টু) গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামের তেতুল তলা ইসলামী মিশন সংলগ্ন ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। ছিন্টু (ছেন্টু)সেখানে ক্রয়কৃত সম্পত্তিতে বসতবাড়ি করে তিনি দীর্ঘ বছর যাবত বসবাস করছেন। ওই গ্রামের ছেন্টু তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এসময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর। এরইমধ্যে আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেই। পরবর্তীতে চোর আরিফ আংগুলে খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি একজন মাদক সেবি মাদকের ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে।এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #

বসত ঘরে ঢুকে চোখে খোঁচা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো চোর Read More »

নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজী না হওয়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার ২

আবুনাঈম রিপন : নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিবপুর উপজেলার চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক (ইংরেজি) মনজিল মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়েছে বহিরাগতরা সন্ত্রাসীরা । এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক । ২৩ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় এর মূল ফটকের সামনে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয় এর শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম হাজির হয় এবং হামলাকারী দুই জনকে আটক সক্ষম হন । এসময় উত্তেজিত শিক্ষার্থীরা পুলিশের গাড়ী ভাংচুর করে। হামলাকারীরা হলেন,শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন এর পূবেরগাঁও গ্রামের হারুনুর রশিদ এর ছেলে রাশিদুল ইসলাম (২৬) একই গ্রামের নজরুল এর ছেলে ইমন (২০) অজ্ঞাত এক জন পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম,শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া,শিবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম মৃধা,শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন, বিদ্যালয় এর সভাপতি সাবেক অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সুষ্ঠু বিচারের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

নরসিংদীর শিবপুরে প্রাইভেট পড়াতে রাজী না হওয়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার ২ Read More »

পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে

স্টাফ রিপোর্টার ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা পৌর এরিয়াধীন ০৮ নং ওয়ার্ডের উত্তর জগথা লাচ্ছি ব্রিজ সংলগ্ন এলাকায় একখানা প্লট ক্রয় করিয়া বাড়ি নির্মান কাজ চলমান রহিয়াছে ভুক্তভোগী মোঃ মতিয়র রহমান মাস্টার বলেন আমার প্লট সংলগ্ন ডাঃ নজরুল ইসলাম প্লট রহিয়াছে এবং তিনি প্লটে বহুতলা ভবন নির্মাণ কাজে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করে ভুক্তভোগী বলেন আমার প্লটের সীমানা ঘেসিয়া তাহার ভবন নির্মাণ কাজ চালাইয়া যাইতেছে। তাহার এমন কার্জ কলাপে আমি বাধা নিষেধ করিতে গেলে সে আমার কথায় কোন প্রকার গুরুত্ব না দিয়া তাহার ভবন নির্মাণ কাজ চলমান রাখিয়াছে । এ বিষয় মাস্টার মোঃ মতিয়র রহমান বলেন আমি পীরগঞ্জ পৌরসভায় ১৬-৩-২০২৬ তারিখে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি এখন পর্যন্ত আমি কোন সুরাহা পাইনি। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এ বিষয় ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে

পীর গঞ্জ পৌর জগথা লাচ্ছি ব্রীজ সংলগ্ন এলাকায় বহুতলা ভবন নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চলছে Read More »

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রতিপক্ষকে ফাঁসাতে মারধরের ঘটনা সাজিয়ে থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন হেলাল উদ্দিনসহ ভুক্তভোগীরা।বৃহস্পতিবার ২৫ এপ্রিল রাতে বিটিসি বাজার এলাকায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ২৯ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ছাদেক আলী নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে ছাদেক আলী আমাদেরকের ফাঁসানোর জন্য থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ভুক্তভোগীরা জনান দীর্ঘদিন ধরে ছাদেক আলীর সাথে আমাদের পারিবারিক ভাবে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।এরই জেরে সাদেক আলী সড়ক দূর্ঘটনায় আহত হলে সেই সুযোগে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেন।আমরা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই মামলা প্রত্যাহারের দাবি করছি,পাশাপাশি মিথ্যা মামলা দায়েরকারীর শাস্তি দাবি করছি।

পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Read More »

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ রেলি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ভার্চুয়ালের মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী অনুষ্ঠানের শুভসূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন,উপজেলা কৃষি অফিসার আব্দুর জব্বার সরকার, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই শফিকুল ইসলাম। জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ভূরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাক্তার রোকেয়া আক্তার ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এবারের জাতীয় পুষ্টি সপ্তাহ এর স্লোগান ছিলো, পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে Read More »

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সারা দেশ ব্যাপী আন্দোলন করছেন আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ স্টুডেন্ট ফ্রন্ট। বিষয়টি নিশ্চিত করেছেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাগর খাঁন দিপু। সাগর খাঁন দিপু থেকে জানতে পারি মানবতার রাজনীতির প্রবক্তা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর প্রতিষ্ঠা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় সারা দেশ ব্যাপী ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছেন এবং অতি দ্রুত আইনি প্রক্রিয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার দলীয় রাজনীতিকে নিষিদ্ধ করে শিক্ষার পরিবেশ বজায় রাখার জোর দাবি জানায়। অপরদিকে ক্যাম্পাসে একক দলীয় রাজনীতির বিপরীতে ডাকসু,চাকসু,ছাএ সংসদ ইত্যাদি একাডেমিক রাজনীতি চর্চার মাধ্যমে রাজনীতি চর্চা থাকতে পারে বলে জানান। মানবতার রাজনীতির প্রবক্তা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন-আমরা সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলো মহান রাসুলের আলোকে জীবনের আত্মিক সত্যভিত্তিক ও সকল একক গোষ্ঠীবাদি ধর্মবাদি জাতিবাদি অপরাজনীতি বিরোধী মানবতাভিত্তিক রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সকল সর্বজনীন প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা মারাত্মক ক্ষতিকর ও অনধিকার অন্যায় মনে করি। আমরা ইনসানিয়াত বিপ্লব মানবতার রাজনীতিকে জীবনের অবিচ্ছেদ্য বিষয় এবং অস্তিত্বের অবিচ্ছেদ্য বিষয় হিসেবে উপলব্ধি করি। আমাদের বিশ্লেষণ ও উপলব্ধি এই যে- প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই জীবন, সম্পদ ও দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক ও চালিকা শক্তি বিধায় মানুষ দাবি করে অরাজনৈতিক হওয়া যায়না। অরাজনৈতিক হওয়া কিম্বা মানবতা বিরোধী কোনো একক গোষ্ঠীবাদি অপরাজনীতির অংশ হওয়া দুইটাই জীবন বুঝতে অক্ষমতা। নির্দলীয় হওয়া আর অরাজনৈতিক হওয়াও এক নয় ভিন্ন বিষয়।আমরা ইনসানিয়াত বিপ্লব যে কোনো মানুষের জন্য জীবনের যে কোনো স্তরে অরাজনৈতিক হওয়া যেমন জীবন অস্বীকার হিসেবে উপলব্ধি করি তেমনি জীবনবিরোধী মানবতাবিধ্বংসী অপরাজনীতিকেও জীবন ধ্বংসাত্মক ও মানবতা ধ্বংসাত্মক বিষাক্ত আঁধার ও মানবতার বিরুদ্ধি অপরাধ উপলব্ধি করি। আমরা ইনসানিয়াত বিপ্লব জীবন ও মানবতার রাজনীতিকে আলাদা করে দেখিনা এবং জীবন ও মানবতার রাজনীতি একাকার হিসেবে উপলব্ধি করি। আমরা ইনসানিয়াত বিপ্লব জীবন ও রাজনীতিকে যেমন আলাদা মনে করিনা তেমনি রাজনীতিও নাগরিকত্বকেও আলাদা মনে করিনা বরং একাকার হিসেবে উপলব্ধি করি। আমরা ইনসানিয়াত বিপ্লব জীবনের অপরিহার্য মানবতার রাজনীতি বা যে কোনো রাজনীতি আর দলীয় রাজনীতির সাংগঠনিক বিষয়কেও এক নয় উপলব্ধি করি। আমরা সব মত পথ আদর্শের যার যার রাজনৈতিক দর্শন ও দল নিয়ে চলার অধিকার যেমন স্বীকার করি তেমনি কোনো ব্যক্তি- প্রতিষ্ঠান- সরকার ও রাষ্ট্রের উপর বলপূর্বক কোনো ধর্ম- মত- পথ- মতবাদের রাজনীতি বা দলীয় আধিপত্য চাপিয়ে দিয়ে দস্যুতান্ত্রিক অপরাজনীতি ও জবরদখলের অপরাজনীতিকে চরম ঘৃনার সাথে জীবন মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে চরম ধ্বংসাত্মক অপরাধ মনে করি।আমরা ইনসানিয়াত বিপ্লব জীবনসত্যের অবিচ্ছেদ্য বিষয় হিসেবে জীবনের নিয়ন্ত্রক ও চালিকা শক্তি হিসেবে ও জীবনের ভালোমন্দের সাথে একাকার বিষয় হিসেবে রাজনীতিকে উপলব্ধি করি। আমরা ইনসানিয়াত বিপ্লব সব মানুষের জন্য জীবনের উদীয়মান কাল থেকেই বিশেষভাবে ছাত্রজীবন থেকেই সুরাজনীতি ও কুরাজনীতি বুঝে সুরাজনীতির ধারক হওয়া জরুরী বিশ্বাস করি। বর্তমান বিশ্বে বিভিন্ন ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের নামে অধর্ম উগ্রবাদি হিংস্র সাম্প্রদায়িক রাজনীতি এবং একক জাতিবাদি উগ্রবাদি পাশবিক রাজনীতি-এই দুই একক গোষ্ঠীবাদি রাজনীতি জীবনের স্বাধীনতা ও মানবতার বিরুদ্ধে মারাত্মক বিপজ্জনক ও সংঘাতময় এবং জীবনের সকল সংকটের উৎস হয়ে দাঁড়িয়েছে। আমরা ইনসানিয়াত বিপ্লব বিশেষভাবে ছাত্রজীবনকে জীবন বুঝার- জীবনের সত্য ও মিথ্যার ধারা বুঝার- জীবনের সুপথ কুপথ বুঝার- জীবনের শত্রু মিত্র চিনার- জীবন ও রাষ্ট্রের সম্পর্ক বুঝার- জীবনের অধিকার স্বাধীনতা চাওয়া পাওয়া এবং শোষন- বঞ্চণা- রুদ্বতার কারন সকল অপশক্তির অপরাজনীতির ধারা বুঝার ও মানবতার মুক্তির পথ বুঝার জন্য জীবনের একাকার বিষয় হিসেবে এবং জীবন ও মানবতার সুরক্ষা হিসেবে জীবনের প্রাকৃতিক মানবতার রাজনীতির সক্রিয় একাকার ধারক দিশারী হওয়া অক্সিজেনের মত জরুরী মনে করি।কিন্তু আমরা ইনসানিয়াত বিপ্লব শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কেন্দ্র, আদালত, হসপিটাল, অফিস, কর্মস্থল, কল কারখানা, খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গন ইত্যাদি বিশেষ কাজের বিশেষ স্থান ও সর্বজনীন প্রতিষ্ঠান গুলোতে কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল শাখা সংগঠন ও দলীয় সংঘাত, দলীয় আধিপত্য বিস্তার, সরাসরি প্রকাশ্য দলীয় কর্মসূচী পালন করা খুবই ধ্বংসাত্মক অন্যায় অপরাজনীতি মনে করি।শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের রাজনীতির চর্চা অবশ্যই থাকবে থাকতে হবে তবে সেটা হতে হবে কেবলমাত্র একাডেমিক ও সংঘাতমুক্ত এবং নিরাপদ সৌহার্দ্যমূলক। প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতির কর্মসূচি ভয়ংকর ধ্বংসাত্মক যা কেবল গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে।শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্ছিত সংঘাত ও দলীয় আধিপত্য থেকে মুক্ত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য ধ্বংস হয়ে অসৎ স্বার্থের বিপজ্জনক হাতিয়ার হয়ে যাবে।যে কোনো বিষয় ভালো হলেও সব কিছুর যথার্থ স্থান- কাল- পাত্র না বুঝলে ভালো বিষয়ও পরিণতিতে ক্ষতিকর হয়ে যায়।সর্বজনীন প্রতিষ্ঠান ও বিশেষ লক্ষ্যের বিশেষ প্রতিষ্ঠানে পরস্পর দ্বান্দ্বিক ও সংঘাতময় দলীয় রাজনীতির শাখা হলে প্রতিষ্ঠানকে ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়।—————————————–আল্লামা ইমাম হায়াত,World humanity revolution, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।( নিবন্ধিত মানবিক রাজনৈতিক দল)

শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের Read More »