Dhaka Edge

এপ্রিল ২৭, ২০২৬

image_pdfimage_print

পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্থার প্রতীক

আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত সচিব পুটিয়া ইউনিয়ন এর নিরীহ,অসহায় ও সাধারণ মানুষকে নি:স্বার্থ সেবা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃস্টান্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন । পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কেবল অফিস কেন্দ্রিক কাজেই সীমাবদ্ধ থাকেননি । পুটিয়া ইউনিয়ন এর প্রতিটি গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধান দিয়ে থাকেন। প্রশাসনিক দায়িত্ব পালন ও সেবা নিতে আসা মানুষের সাথে সহজ সরল আচরণ এবং দ্রুত সেবা প্রদানের মানসিকতা নিয়ে এলাকার মানুষের মন জয় করে নিয়েছেন।এবং উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তিনি রেখেছেন বিশেষ অবদান। প্রতিটি প্রকল্প বাস্তবায়নে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারির মধ্যে তদারকি করছেন তিনি,পুটিয়া ইউনিয়ন এর সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে হয়ে উঠেছেন প্রশংসার দাবিদার । পুটিয়া ইউনিয়ন বাসীদের মতে, তার এই দায়িত্ব পালন ও সেবা দানে মানবিক সচিব হিসেবে পুটিয়া ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের মনে আস্থা অর্জন ও সেবা দানকারী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। সচিব আলতাফ হোসেন এই প্রতিবেদককে জানান, আমার লক্ষ্য সকলের সহযোগিতা ও প্রচেষ্টার মাধ্যমে পুটিয়া ইউনিয়ন পরিষদকে নরসিংদী জেলার মধ্যে একটি অত্যাধুনিক মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলা । সেই স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচিব আলতাফ হোসেন বলেন,সেবাই আমার কর্ম,নিরীহ ও অসহায় সাধারণ মানুষের সেবার মধ্যে বাকি জীবন কাটাতে সকলের দোয়া ও সহযোগিতা চান তিনি।

পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব আলতাফ হোসেন সাধারণ মানুষের আস্থার প্রতীক Read More »

একজন অসুস্থ পিতা বাঁচতে চায়…তাপস চন্দ্র সরকার।।“মানুষ মানুষের জন্য”—এই মানবিক আহ্বানকে সামনে রেখে আমরা কি একটু পাশে দাঁড়াতে পারি?চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া সুর বাড়ীর বাসিন্দা, মৃত গোপাল সুরের ছেলে অর্জুন সুর (৫৮) দীর্ঘদিন ধরে গুরুতর কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন। বর্তমানে তাঁর দুই পায়ে পানি জমে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে পচন ধরেছে। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।অর্জুন সুরের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাঁর দুই সন্তানের মধ্যে একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং অন্যজন প্রতিবন্ধী—এ অবস্থায় পরিবারটি চরম অসহায়।এই সংকটময় সময়ে আপনার সামান্য সহায়তাও তাঁর জীবনে নতুন আশার আলো হয়ে উঠতে পারে।📞 যোগাযোগ: 01898-002520💰 বিকাশ (পার্সোনাল): 01633-027668আসুন, আমরা সবাই মিলে একজন অসহায় পিতার পাশে দাঁড়াই। আপনার সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে তাঁর নতুন জীবনের শুরু।

Read More »

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মায়ের মৃত্যু, কটিয়াদীতে শোকে স্তব্ধ পুরো এলাকা

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে মা-ছেলের পরপর মৃত্যু। উপজেলা আওয়ামী লীগের নেতা ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন শাহীনের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তার মা জুবাইদা মনি। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলতাফ উদ্দিন শাহীন। তিনি ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ব্যক্তিগত নানা কারণে তিনি গাজীপুরে অবস্থান করছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।পরিবার সূত্রে জানা গেছে, শাহীনের মৃত্যুর খবর গভীর রাতে গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম। প্রিয় সন্তানের মৃত্যুর সংবাদ শুনে ভেঙে পড়েন তার মা জুবাইদা মনি। এরপর রবিবার ভোর ৬টার দিকে তিনিও মারা যান। ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু স্থানীয়দের নাড়িয়ে দিয়েছে।পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর গভীর শোক সহ্য করতে না পেরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকাবাসীও বলছেন, মা-ছেলের এই পরপর মৃত্যু যেন এক বিরল ও মর্মস্পর্শী ঘটনা, যা বহুদিন মানুষের স্মৃতিতে থেকে যাবে।শাহীনের ভায়রা শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন দীর্ঘদিন নিজ বাড়িতে নিয়মিত থাকতে পারতেন না। গাজীপুরে বসবাস করলেও সুযোগ পেলেই ছুটে আসতেন মায়ের কাছে। মায়ের সঙ্গে তার ছিল গভীর আবেগের সম্পর্ক। আর সেই সন্তানের মৃত্যুর খবরই শেষ পর্যন্ত মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা পরিবারের।তিনি বলেন, “মায়ের সঙ্গে শাহীনের সম্পর্ক ছিল অন্যরকম। ছেলেকে নিয়ে তিনি সবসময় উদ্বিগ্ন থাকতেন। মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি ভেঙে পড়েন। আমরা মনে করি, ছেলের শোকই তাকে কেড়ে নিয়েছে।”সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, “ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। পুরো এলাকা শোকে মুহ্যমান। এমন ঘটনা সচরাচর দেখা যায় না।”এদিকে মা-ছেলের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, এটি শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি।একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যু যেন আবারও প্রমাণ করল—মায়ের সঙ্গে সন্তানের বন্ধন কতটা গভীর, কতটা অটুট। কখনো কখনো সেই ভালোবাসা মৃত্যুর সীমারেখাও অতিক্রম করে যায়।মা-ছেলের এই বিদায় কটিয়াদীর মানুষকে শোকাহত করেছে, আর রেখে গেছে এক বেদনাভারাক্রান্ত স্মৃতি।

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মায়ের মৃত্যু, কটিয়াদীতে শোকে স্তব্ধ পুরো এলাকা Read More »