Dhaka Edge

মে ১, ২০২৬

image_pdfimage_print

ফুয়েল কার্ডে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সম্পৃক্ততার প্রশ্নে খালকুলার ফিলিং স্টেশন নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার: মোঃ জাকারিয়া হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে ফুয়েল সরবরাহে অনিয়মের অভিযোগ ক্রমেই তীব্র হচ্ছে। স্থানীয়দের দাবি, একই ফুয়েল কার্ড ব্যবহার করে একাধিক ব্যক্তি তেল উত্তোলন করছেন, অথচ পাম্প কর্তৃপক্ষ তা যথাযথভাবে যাচাই না করেই তেল সরবরাহ করছে।অভিযোগ রয়েছে, নির্দিষ্ট একটি কার্ডের বিপরীতে প্রকৃত মালিক ছাড়াও অন্যরা নিয়মিত তেল নিচ্ছেন। এতে করে কার্ড ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রকৃত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।অন্যদিকে, যেসব ব্যক্তি কোনো কারণে ফুয়েল কার্ডবিহীন অবস্থায় জরুরি প্রয়োজনে তেল নিতে আসেন, তাদের ক্ষেত্রে পাম্প কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিচ্ছে। ভুক্তভোগীদের দাবি, জরুরি পরিস্থিতিতেও তাদের এক লিটার তেল পর্যন্ত দেওয়া হচ্ছে না।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট থানা প্রশাসন অবগত থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি কেউ কেউ প্রশাসনের সম্পৃক্ততার প্রশ্নও তুলেছেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষ এবং তাড়াশ থানা প্রশাসনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এলাকাবাসী দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফুয়েল কার্ডে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সম্পৃক্ততার প্রশ্নে খালকুলার ফিলিং স্টেশন নিয়ে আলোচনা Read More »

কুমিল্লায় নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ

তাপস চন্দ্র সরকার।। বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে কুমিল্লা ছাতিপট্টিস্থিত শ্রী শ্রী নরসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আন্তর্জাতিক শ্রী শ্রী বলদেব সংঘ কুমিল্লা মহানগর শাখার সহযোগিতায় নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে কুমিল্লার প্রাণকেন্দ্র ছাতি পট্টি নৃসিংহ বিগ্রহ মন্দির প্রাঙ্গণে আজ-কাল বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এরমধ্যে আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা হতে যথাক্রমে মঙ্গল আরতি, জলভরা, মঙ্গলঘট প্রতিষ্ঠা, গুরুপূজা, নৃসিংহ দেবের পূজা, প্রতিষ্ঠাযজ্ঞ, পুষ্পাঞ্জলি শেষে শ্রীমদ্ভাগবত পাঠ আস্বাদন। এরপর সন্ধ্যায় অভিষেক অনুষ্ঠান, আনন্দ র‍্যালী ও প্রদীপ প্রজ্জ্বলন শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে বিতরণ করা হয় অনুকল্প প্রসাদ।আগামীকাল ১লা মে শুক্রবার সকাল সাড়ে ৮টায় দীক্ষাদান অনুষ্ঠান শেষে উদ্বোধনী ফলক উন্মোচন। এতে ফলক উন্মোচন করবেন- প্রধান অতিথি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি শাহ্ মোঃ আলমগীর খান, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভিপি মোঃ মাহাবুবুর রহমান দুলাল ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা।ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- নরসিংহ বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা।এ ছাড়াও দুপুরবেলা মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভজন সংগীত এবং সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভাগবত পাঠ। সবশেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ।

কুমিল্লায় নৃসিংহ বিগ্রহ পুনঃ নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও শ্রীমদ্ভাগবত পাঠ Read More »

নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন মোঃ আজমল হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ) ঢাকা বিভাগ। ৩০ এপ্রিল ২০২৬ ইং বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন,এসময় উপস্থিত ছিলেন মোছাঃ ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শিবপুর। মু্ঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর । শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করার পর বিকেলে পুটিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ । মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া পুটিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,মোঃ আলতাফ হোসেন সচিব পুটিয়া ইউনিয়ন পরিষদ,মোহাম্মদ এনামুর রহমান ভূঁইয়া,আব্দুর রহিম হিসাব সহকারী পুটিয়া ইউনিয়ন পরিষদ,মোঃ মোবারক হোসেন ও ঝর্না আক্তার অফিস সহকারী পুটিয়া ইউনিয়ন ভূমি অফিস,মোঃ সালাহ উদ্দিন সরকার,আখিনুর আক্তার উদ্যোক্তা পুটিয়া ইউনিয়ন পরিষদ,মানিক মিয়া,আদনান ফাহিম, আতাউর রহমান ও আজিজুল হক গ্রাম পুলিশ পুটিয়া ইউনিয়ন পরিষদ। পরিদর্শনের সময় তিনি অফিসিয়াল কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং ভূমি অফিসের কার্যক্রমে প্রশংসা করেন। এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন ।

নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার Read More »