Dhaka Edge

মে ৭, ২০২৬

image_pdfimage_print

হাওর অঞ্চল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি-বাংলাদেশ গণমুক্তি পার্টি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চল আমাদের দেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই অঞ্চল শুধু জীববৈচিত্র্যের ভাণ্ডার নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা, মৎস্যসম্পদ এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু দুঃখজনকভাবে, অব্যবস্থাপনা, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, দুর্নীতি, এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাওর অঞ্চল আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারের অবহেলার কারণে হাওরবাসী প্রতিবছর ক্ষতির সম্মুখীন হচ্ছে। খবর আইবিএননিউজ।বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, প্রতি বছর আগাম বন্যা, বাঁধ নির্মাণে অনিয়ম, খনন কার্যক্রমে দুর্বলতা এবং প্রশাসনের গাফিলতির কারণে হাওর অঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলায় অতিবৃষ্টি ও উজানের পানির ঢলে অতিবন্যায় সম্প্রতিক মৌসুমের ধান অর্ধেকের বেশি পানিতে তলিয়ে গেছে। কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই খাবারের ধান ঘরে তুলতে পারেনি। ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। দেশের খাদ্য উৎপাদনও ব্যাহত হবে এবং গ্রামীণ অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। হাওর অঞ্চল রক্ষা করা এখন সময়ের দাবি। সরকারকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সুপরিকল্পনা করে হাওর অঞ্চলকে কীভাবে রক্ষা করা যায় তার যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হাওর অঞ্চলে হাঁস পালন ও মৎস্য প্রকল্পের মাধ্যমে হাওরবাসীর অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব এবং হাওর অঞ্চলকে অর্থনৈতিক জোনে রূপান্তর করা যেতে পারে। প্রয়োজন সরকারের সুপরিকল্পনা ও সুব্যবস্থাপনা। আমরা সরকারের নিকট জোরালোভাবে নিম্নলিখিত দাবিসমূহ উত্থাপন করছি:প্রথমত, হাওর অঞ্চলের টেকসই ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি সুপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।দ্বিতীয়ত, হাওর রক্ষা বাঁধ নির্মাণ এবং বাঁধের সাথে গভীর ক্যানেল তৈরি করতে হবে। তৃতীয়ত, আগাম বন্যা প্রতিরোধে কার্যকর পূর্বাভাস ব্যবস্থা এবং জরুরি প্রস্তুতি জোরদার করতে হবে।চতুর্থত, হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।পঞ্চমত, ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, হাওর অঞ্চল রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। তাই আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

হাওর অঞ্চল রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি-বাংলাদেশ গণমুক্তি পার্টি Read More »

জনস্বার্থে ভাঙ্গুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের করতকান্দি অংশ দ্রুত সংস্কারের দাবি

স্টাফ রিপোর্টার:মোঃ জাকারিয়া হোসাইন : ভাঙ্গুড়া, পাবনা।পাবনার,Bhangura উপজেলার ভাঙ্গুড়া থেকে নওগাঁ আঞ্চলিক সড়কের করতকান্দি গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার বেহাল অবস্থার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন, খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয় এবং ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। জরুরি রোগী পরিবহনেও সমস্যা দেখা দিচ্ছে। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

জনস্বার্থে ভাঙ্গুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের করতকান্দি অংশ দ্রুত সংস্কারের দাবি Read More »

শিরোনাম:“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত। –

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি সংবাদ প্রতিবেদন: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল (নোবেল ম্যান)-এর কণ্ঠে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে মানবিক বার্তাধর্মী নতুন বিপ্লবী গান “সবার আগে মানবতা”। সংগীতটি নির্মিত হয়েছে Action for Liberation-এর যৌথ উদ্যোগে।ইতোমধ্যেই গানটির নাম ও শুটিংয়ের বিভিন্ন দৃশ্য প্রকাশ করা হয়েছে Action for Liberation-এর অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে, যা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে।গানটির কথা লিখেছেন Action for Liberation-এর ম্যানেজিং ডিরেক্টর সাগর খাঁন দিপু। তিনি জানান, গানটি নির্মাণে অনুপ্রেরণা এসেছে মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াত-এর দিকনির্দেশনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর খাঁন দিপু এবং তার বন্ধু Action for liberation এর ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আরাফাত মিলে নোবেলের সঙ্গে এই প্রজেক্টে কাজ করে আসছেন।প্রায় দুই বছরের সাধনা ও পরিকল্পনার পর অবশেষে গানটি পূর্ণতা পেতে যাচ্ছে। সাগর খাঁন দিপু ও ইয়াসিন আরাফাতের নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এর শুটিং কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে গানটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।“সবার আগে মানবতা” গানটিতে মানুষের প্রকৃত পরিচয় ও মানবজীবনের গভীর সত্য তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে—মানুষের আসল পরিচয় নিছক নারী বা পুরুষ নয়, বরং সে একজন মানুষ। পাশাপাশি মানবিক মূল্যবোধ, আত্মপরিচয় এবং মানবতার প্রত্যাশাগুলোও ফুটিয়ে তোলা হয়েছে।এছাড়াও, ইতিহাস জুড়ে সত্য ও মানবতার কল্যাণে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই সংগীতে।গানটি Action for liberation এর অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড হবে বলে জানা গেছে।গানটি প্রকাশের অপেক্ষায় এখন ভক্ত-শ্রোতাদের মাঝে তৈরি হয়েছে নতুন এক আগ্রহ ও প্রত্যাশা।

শিরোনাম:“সবার আগে মানবতা” — নোবেলের কণ্ঠে আসছে মানবিক বিপ্লবী সংগীত। – Read More »

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অবস্থিত ডায়াবেটিস কেয়ার সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৩ পিস ইয়াবা সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করে ।আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ সিদ্ধেশ্বরী বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে তিনজন ব্যক্তিকে একত্রে একটি রিক্সা যুগে যেতে দেখলে চেকপোষ্টে কর্মরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের গতিরোধ করে। এবং পরবর্তীতে তাদের তল্লাশি করে ২৩ পিছ ইয়াবা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়। আসামীরা হল আশরাফুল আলম হাসান (২৪), পিতা- মোঃ নুর আলম, মাতা- আসমা বেগম, সাং- শোলাকিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ সানি (২৫), পিতা- মৃত সাজু মিয়া, মাতা- সুফিয়া, সাং- তারপাশা পূর্ব, থানা ও জেলা-কিশোরগঞ্জ। মোঃ রানা (২৫), পিতা- মোঃ আলাউদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং- বগাদিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জউপরোক্ত আসামীদেরকে কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-১১(৫)২৬ তে গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া জানাই মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ সবসময় স্রষ্ট ভূমিকা পালন করে। অপরাধ নির্মল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বদ্ধপরিকল্প।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন Read More »

গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানি সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।আগামী ১১ মে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা চলতি দায়িত্বে) মশিউর রহমান। বক্তব্য রাখেন দুদকের রংপুর উপপরিচালক মো: শাহিন মিয়া এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস সালাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।সভায় বক্তারা বলেন, সরকারি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধে ১১ মে ভুক্তভোগীরা সরাসরি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে পারবেন। এই কার্যক্রম সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় দুদকের গণশুনানি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় Read More »

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি। তিনি সভায় সভাপতিত্ব করেন।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে। রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ও তুলে ধরা হয়। বিশেষ করে বিশেষজ্ঞ ডাক্তার সংকট, প্রয়োজনীয় জনবলের অভাব, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির স্বল্পতা, আইপিএস সংকটসহ নানা সমস্যা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ এমপি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।সভায় আরও উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান তন্ময়, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, দৈনিক কালবেলার সাংবাদিক আনোয়ার হোসেন রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আনছারুজ্জামান রেজওয়ান, দৈনিক মাতৃজগতের সাংবাদিক মেহেদী হাসান, সাঘাটা উপজেলা স্কাউট লিডার আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আব্দুল আল ফারুক।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত Read More »