Dhaka Edge

মে ৮, ২০২৬

image_pdfimage_print

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্বভার গ্রহণ

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম আজ ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।যোগদান উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপারকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।চট্টগ্রাম জেলা পুলিশ নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রাম জেলায় স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।চট্টগ্রামের সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্বভার গ্রহণ Read More »

নরসিংদীর শিবপুর উপজেলার আলোচিত হত্যা মামলার আসামী ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্ৰেফতার

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার।। নরসিংদীর শিবপুরের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারের বিষয়টি দুবাই পুলিশ বাংলাদেশে বার্তা প্রেরণ করে। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটি টিম দুবাই গিয়ে গ্রেফতারকৃত আসামীকে বাংলাদেশে নিয়ে আসে এবং উক্ত আসামী-আরিফ সরকার(৪০), পিতা-মৃত হাফিজ উদ্দিন সরকার, গ্রাম-পুটিয়া কামারগাঁও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গত ৬ইং মে বুধবার . বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খাঁ নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনায় গত-২৫/০২/২০২৩ ইং সকাল ৬:১৩ টার সময় ভিকটিমের নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়।ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ৩১/০৫/২০২৩ ইং মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় গত ২৭/০২/২০২৩ ইং ভিকটিমের ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানার মামলা নং-১৭, তারিখ-২৭/০২/২০২৩ ইং , ধারা-৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড দায়ের করেন। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরবর্তীতে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে গত ২৩/০৬/২০২৩ইং পিবিআই নরসিংদী জেলা কর্তৃক মামলার তদন্তভার গ্রহণ করে।পিবিআই এর তদন্তকালে ইতিপূর্বে ঘটনায় জড়িত অন্যতম আসামী মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে উক্ত গ্রেফতারকৃত আসামী আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের ঘটনায় জড়িত থাকা ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য প্রদান করে। আরিফ সরকার ঘটনায় জড়িত থাকার সু-স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় পিবিআই নরসিংদী জেলা আসামী আরিফ সরকারের বিদেশে অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য The Assistant Inspector General (NCB), Bangladesh Police, Police Headquarter, Dhaka বরাবরে আবেদন করা হয়। পরবর্তীতে আসামী আরিফ সরকার দুবাইতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ করা হয় এবং তাকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়। অতঃপর মামলা তদন্ত শেষে পিবিআই নরসিংদী গত ২৪/১১/২০২৫ইং আসামী আরিফ সরকার সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আসামী আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম আসামী আরিফ সরকারকে দুবাই থেকে ০৬/০৫/২০২৬ইং বাংলাদেশে নিয়ে আসে। আসামী আরিফ সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা শিবপুর থানায় মুলতবি থাকায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হযরত শাহজালাল(রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শিবপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। শিবপুর থানা পুলিশ গত ০৬/০৫/২০২৬ ইং বুধবার, আসামী আরিফ সরকারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নরসিংদীর শিবপুর উপজেলার আলোচিত হত্যা মামলার আসামী ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্ৰেফতার Read More »

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি।

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়া এলাকায় গভীর রাতে সিসি ক্যামেরা ভাঙচুর, চুরি ও বসতভিটায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রুবেল মল্লিক, রোববার (৩মে) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী ফাল্গুনী দাশের দানপত্র সূত্রে প্রাপ্ত বসতভিটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাবুল কান্তি দাশ (৫৫) ও মামুনুর রশিদের (৪৪) সঙ্গে বিরোধ চলছিল।ঘটনার বর্ণনায় তিনি জানান, গত ১ মে দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ অভিযুক্তরা তাদের বাড়ির জমিতে স্থাপিত দুটি সিসি ক্যামেরার একটি চুরি করে নিয়ে যায় এবং অপরটি ভেঙে নষ্ট করে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগী রুবেল মল্লিক আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই জমি জবর দখলের চেষ্টা করে আসছিল এবং এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে (এমআর মামলা নং-২৯০/২০২৬)। আদালতের নির্দেশে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলেও তা উপেক্ষা করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।এছাড়া অভিযুক্তদের পক্ষ থেকে জমি ছেড়ে না দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুবেল মল্লিক।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি। Read More »