Dhaka Edge

মে ১২, ২০২৬

image_pdfimage_print

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর ও সাংগঠনিক সম্পাদক ফজলুর নির্বাচিত

মো পজিরুল ইসলাম বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন কমিশনের প্রধান মোঃ মকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।এছাড়া সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।কোষাধ্যক্ষ পদে মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোঃ আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর ও সাংগঠনিক সম্পাদক ফজলুর নির্বাচিত Read More »

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।”নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।”সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোঃ সুমন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক Read More »

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”।

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত, রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজ সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট গীতাপাঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ এবং সংগঠক ও শিক্ষক শেখর ঘোষ আপন।এছাড়া সংগঠক জগন্নাথ, “সনাতনী সম্মিলিত সহযোগিতা”র সহ-অর্থ সম্পাদক অভি তালুকদার, সহ-সম্পাদক সজীব দেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অংশ নেন।এই ছাড়াও পরিচালনা ছিলেন  প্রতিষ্ঠাতা দূর্জয় দাশ, পরিচালনা  কমিটির  সভাপতি  অনিক দাশ এবং  চট্টগ্রাম  মহানগর  কমিটির  সভাপতি  সঞ্জয়  দেব। এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শেষে সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”। Read More »

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া উপজেলার যুবদল এর সদস্য সচিব,চাকতাই খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ি ও উদীয়মান মানবিক সমাজসেবক অহিদুল আলমচৌধুরী পিবলুকে জড়িয়ে একটি “চট্টগ্রাম প্রতিদিন ” নামের একটা অনলাইন পত্রিকায় কন্টেইন ভিডিও বার্তায় মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দায় প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ সভাও বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া।আজ ১১মে-২৬ সোমবার পটিয়া উপজেলা যুবদল এর তৃণমূল নেতাকর্মীরা এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এছাড়াও চট্টগ্রাম প্রতিদিন নামের একটা অনলাইন পত্রিকা অহিদুল আলম চৌধুরী পিপলুর বিরুদ্ধে এই সংবাদ প্রচারের পর থেকে সারাদিন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা এই সংবাদকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীত উল্লেখ করে বলেন-বিগত ফ্যাসিষ্ট সরকার আমলে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও বিশিষ্ট মানবিক সেবক পটিয়া উপজেলার যুবদল এর সদস্য সচিব ওয়াহিদু আলম চৌধুরী পিবলু। তিনি কখনো অন্যায় করেনি, তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে একটি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং কমলমুন্সির হাট বাজার নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ সরকারের আমলের গুঁটি কয়েকজন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ নেতারা তাদের নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা প্রগন্ডা ছড়াচ্ছেন। এবং যুবদলের নেতৃবৃন্দরা অপ-প্রচার থেকে বিরত থাকার জন্য ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগকে অনুরোধ জানিয়েছেন। অন্যাতাই এর দাঁত ভাঙা জবাব দেবে জাতীয়তাবাদী যুবদল পটিয়া উপজেলার তৃণমূল এর নেতাকর্মীরা। নেতৃবৃন্দরা ফেসবুক পোস্টে আরোও উল্লেখ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্নআহবায়ক ও সংসদ সদস্য পটিয়ার জননন্দিত নেতা এনামুল হক এনাম এমপি’র বিশ্বস্ত আপনজন পটিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ও আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ ও চাকতাই খাতুনগঞ্জ স্বনামধন্য ব্যাবসায়ী অহিদুল আলম চৌধুরী পিবলু’র বিরুদ্ধে বিভিন্ন ধরণের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিষ্টবাদ আওয়ামী লীগ দালালদের সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি নয়তো নয়তো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে নয়,পটিয়া উপজেলা পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ এটা জবাব রাজনৈতিক ভাবে রাজপথেই দিতে প্রস্তুত রয়েছে।

উপজেলা যুবদল সদস্য সচিব পিবলু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, প্রতিবাদে উত্তাল পটিয়া Read More »