Dhaka Edge

জুন ২, ২০২৬

image_pdfimage_print

রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত

মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল বাসস্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে।৩১ মে (রবিবার) দুপুর ১২টার দিকে রামপাল বাসস্ট্যান্ডে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত এখলাজ গাজী (৪৫), উপজেলা পশু হাসপাতাল মোড় এলাকার মৃত দুলাল গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শ্রিফলতলা এলাকার মৃত মজিদ শিকদার ছেলে মাহমুদ শিকদার ও এখলাজ গাজীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডা দ্রুত সংঘর্ষে রূপ নিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় এখলাজ গাজী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।অভিযুক্ত মাহমুদ শিকদার বর্তমানে রামপাল উপজেলার মানিকনগর ভূঁইয়ার কান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত Read More »

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ়করণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১ জুন (সোমবার) সকাল সাড়ে হতে বিকেলে ৫টা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি রোডস্থ দৌলতপুর শহীদ স্মৃতি ইনস্টিটিউট হলরুমে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার- ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” – শ্লোগান সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী। এছাড়াও বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ খোকন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রতন চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীলিপ কুমার চন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশীষ দাস এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দে প্রমুখ। কুমিল্লায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা, মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, তরুণ প্রজন্মকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল সম্প্রদায়ের সমান অংশগ্রহণ জরুরি। এ লক্ষ্যে সমাজের সর্বস্তরে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা এবং আগামী দিনের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ “ঐক্য হলো মুক্তির পথ” এই প্রত্যয় পুনর্ব্যক্ত করে সংগঠনের লক্ষ্য, আদর্শ ও মানবিক মূল্যবোধ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত Read More »

কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক জরুরি প্রস্তুতিমূলক সভা আজ সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দেশপ্রিয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন লজের আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকসী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব চন্দন দাস। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।উল্লেখ্য, গেলো ২৬ মে কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। কিন্তু পবিত্র ঈদুল আজহা এবং অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি বিধায় আগামী ৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা টাউনহল বীর চন্দ্র নগর মিলনায়তনের মুক্তিযোদ্ধা কর্ণারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং থিওসোফিক্যাল সোসাইটি বাংলাদেশ এর চিফ কনভেনার সুব্রত চৌধুরী।অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে যথাক্রমে কুমিল্লা থিওসোফিক্যাল সোসাইটি পরিদর্শন, উদ্বোধনী সংগীত ও জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

কুমিল্লা থিওসোফিক্যাল লজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Read More »