Dhaka Edge

সেপ্টেম্বর ৮, ২০২৬

image_pdfimage_print

কিশোরগঞ্জে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিতফরহাদ হোসেন রাজকিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন ১৫–১৬তম গ্রেডে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে আয়োজিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবযোগদানকৃত কর্মচারীদের দাপ্তরিক দায়িত্ব, কর্মশৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।ওরিয়েন্টেশনে নবযোগদানকৃত কর্মচারীদের নতুন কর্মজীবনে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আন্তরিক ও সেবামুখী আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় নবযোগদানকৃত কর্মচারীদের নতুন কর্মজীবনের অনুভূতি, প্রত্যাশা ও মতামতও শোনা হয়। তাঁদের কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।অনুষ্ঠানের শেষে নবযোগদানকৃত কর্মচারীদের সফল, সুন্দর ও গৌরবময় কর্মজীবন কামনা করা হয়।

কিশোরগঞ্জে নবযোগদানকৃত কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Read More »

কুমিল্লায় নবনির্বাচিত আইনজীবী সমিতির কমিটিকে সংবর্ধনা

কুমিল্লায় আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সভা নবনির্বাচিত আইনজীবী সমিতির কমিটিকে সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার ৭ নম্বর হলরুমে জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার, এনরোলমেন্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া এবং বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে মরহুম আইনজীবী সহকারীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন বলেন, বিচারপ্রার্থী মানুষ যেন আইনজীবী ও আইনজীবী সহকারীর নাম ভাঙিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিচারপ্রক্রিয়ায় আইনজীবী সহকারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, মানুষের সবচেয়ে বেশি যাতায়াত হয় হাসপাতাল ও আদালতে। এ দুটি স্থানে কোনো ধরনের অনিয়ম হলে এর দায় এড়ানোর সুযোগ নেই। তাই আইনজীবী সহকারীদের নির্ধারিত পোশাক পরিধান করে শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা বজায় রেখে বিচারিক কাজে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল ও কার্যকর হবে। মোঃ হেমায়েত উদ্দিন বলেন, “আমি আশাবাদী, আপনারা কুমিল্লার সুনাম ধরে রাখবেন।” তিনি আইনজীবী সহকারীদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, আদালত অঙ্গনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় আইনজীবী সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালতের নিয়ম-কানুন মেনে দায়িত্ব পালন, বিচারপ্রার্থীদের যথাযথ সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তারা বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু বলেন, আইন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য থাকা প্রয়োজন। আইনজীবী সহকারীরা আইনজীবীদের পেশাগত কার্যক্রমের গুরুত্বপূর্ণ সহযোগী। তাই তাদের দায়িত্বশীলতা, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। জেলা জিপি এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ বলেন, আদালত অঙ্গনে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। পারস্পরিক সম্মান, সহযোগিতা ও পেশাগত সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সংবর্ধনা দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইনজীবী সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে নবনির্বাচিত কমিটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। পাশাপাশি আইনজীবী সহকারী সমিতির সঙ্গে আইনজীবী সমিতির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার বলেন, আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। আদালত অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ এমদাদ হোসেন বলেন, আইনজীবী সহকারীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে হবে। সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজন রয়েছে। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবুল খায়ের খোকন বলেন, সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হবে। আইনজীবী সহকারীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উচ্চ পরিষদের সদস্য মোঃ আবু তাহের কালন বলেন, আইনজীবী সহকারী সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। প্রতিটি সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আদালত অঙ্গনের শৃঙ্খলা বজায় রাখতেও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন বলেন, আইনজীবী সহকারীদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি নতুন প্রজন্মের আইনজীবী সহকারীদের অভিজ্ঞতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেক বলেন, আইনজীবী সহকারী সমিতি সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি আদালত অঙ্গনে সুন্দর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিচারক, আইনজীবী ও আইনজীবী সহকারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হলে বিচারপ্রার্থীরা এর সুফল পাবেন। তিনি সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং নবনির্বাচিত কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা, কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা আদালত অঙ্গনে কর্মরত বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মজিবুল আলম উজ্জ্বল।

কুমিল্লায় নবনির্বাচিত আইনজীবী সমিতির কমিটিকে সংবর্ধনা Read More »

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা 

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  মোঃ আকাশ উজ্জামান শেখরামপাল (বাগেরহাট) প্রতিনিধি:ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো অর্ডিনেশনের প্রয়াসে বাগেরহাটের রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে রামপাল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফুলি সরকার (সিনিয়র ম্যানেজার, রামপাল কো-অর্ডিনেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মোঃ জামাল উদ্দিন (ন্যাশনাল এ্যাডভোকেসী কোর্ডিনেটর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), শেখ রাজিব আল রশিদ (অফিসার ইনচার্জ, রামপাল থানা), কানিজ ফাতেমা শেফা (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা), ইনসাদ ইবনে আমিন (রামপাল উপজেলা কৃষি অফিসার), ডাঃ সুকান্ত কুমার পাল (রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা), মোঃ রুহুল কুদ্দুস তালুকদার (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার) এবং মোঃ ইমরান হোসেন (উপজেলা উপ-সহকারী প্রকৌশলী)। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে নাথন চৌকিদার (সিনিয়র প্রোগ্রাম অফিসার), বিউটি কুইন (চাইল্ড রাইটস ইন এ্যাকশন), লিটন হিউবার্ট কোড়াইয়া (চাইল্ড প্রোটেকশন অফিসার), সুবাস জয়ধর (প্রোগ্রাম অফিসার), পার্থ সারথী দেবে (প্রোগ্রাম অফিসার) ও শিউলি কস্তা (প্রোগ্রাম অফিসার) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাইল্ড ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশনের আলোয় আলোকিত হওয়া শিশুরা উপস্থিত ছিল।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের স্বাভাবিক বিকাশ ও সুরক্ষিত ভবিষ্যৎ গঠনে বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম প্রতিরোধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনা অপরিহার্য। রামপাল উপজেলাকে এই সামাজিক সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এই সাফল্য ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  Read More »

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সাঘাটা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাঘাটা থানার মামলা নং-৩৩, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬-এর আসামি রুস্তম আলী (৪৮), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-চিনির পটল; মামলা নং-৩৪-এর আসামি মফিজুর (৪৮), পিতা-মকর আকন্দ, সাং-দক্ষিণ ঝাড়াবর্ষা এবং মামলা নং-৩৫-এর আসামি শফিকুল মন্ডল (৬০), পিতা-মৃত [নাম], সাং-দক্ষিণ চিনির পটল। তিনজনেরই বাড়ি সাঘাটা উপজেলায়। ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য (গাঁজা ও ইয়াবা) সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ নম্বর ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে যথাযথ পুলিশ এসকটের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড Read More »

কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারফরহাদ হোসেন রাজকিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আসাদুল হক সজীবকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১৮(০৯)২০২৪। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, অপরাধ নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। এলাকায় মিছিল, সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Read More »

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ মাসুদ রানা জামালপুর সংবাদদাতা : জামালপুর সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে নিরীহ জেলে পরিবারের উপর হামলা, ঘরবাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২ টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতের বেলায় আকস্মিক এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটারা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে শফিকুল ইসলাম (৫৬) এর সাথে পাশ্ববর্তী মৃত আব্দুল করিম ব্যাপারীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলতেছিলো। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে লোকজন নিয়ে জেলে পরিবার শফিকুলের বাড়ীতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। ফলে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় জেলে পরিবারের আব্দুল গনি (৬০), রওশনারা (৬৫) এবং মুমতাজ উদ্দিন (৪০) আহত হয়। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রবিবার দুপুরে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জন উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শফিকুল। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম বলেন, আমার জমি নিয়ে বিরোধ ছিলো। যা আদালতে মামলায় আমার পক্ষে রায় হয়। এরপর থেকেই আমি এ জমিতে বাড়ী-ঘর নির্মান করে বসবাস করতেছি । শনিবার রাত ২ টার দিকে হঠাৎ আমার বাড়ীতে শতাধিক লোকজন নিয়ে এসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও অন্যান্যদের বাড়িতে এ বিষয়ে জানতে চাইতে গেলে বাড়িতে কাউকে না পাওয়ায় উক্ত বিষয়ে তথ্য পাওয়া যায়নি । এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন রাত্রে সাদ্দাম সহ অনেকেই এই হামলা ও লুটপাট এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটায় এবং বলে যায় উক্ত বিষয়ে কোনো পদক্ষেপ নিলে তাকে জানে শেষ করে দিবে । এছাড়া আরো একাধিকবার সাদ্দামের বিষয়ে বিভিন্ন অনৈতিক অভিযোগ ও সন্ত্রাসী কায়দায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে । এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । উক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলে পরিবারের উপর হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ Read More »