Dhaka Edge

বিএসএমএমইউ-এর নতুন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে অভিনন্দন জানালেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

image_pdfimage_print

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ):

দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়—বিএসএমএমইউ)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে এবং রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ চার বছর। বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। গত ৫ এপ্রিল ২০২৬ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ৬ এপ্রিল সকালে তাঁর প্রথম কর্মদিবস শুরু হয়।অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও সুপরিচিত।এদিকে, তাঁর এই নিয়োগে গভীর সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।এক অভিনন্দন বার্তায় তিনি বলেন,“অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর মতো একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসাবিদ এই শীর্ষ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ করবে।”তিনি নতুন উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, অধ্যাপক সিদ্দিকীর দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞার মাধ্যমে বিএসএমএমইউ চিকিৎসা সেবা ও উচ্চতর গবেষণায় আরও এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *