Dhaka Edge

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

image_pdfimage_print

স্টাফ রিপোর্টার, জাকারিয়া, পাবনা:

অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বহুল প্রত্যাশিত জ্বালানি লোডিং কার্যক্রম। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় এ উপলক্ষে প্রকল্প এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়া দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে।অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *