Dhaka Edge

রামগড়ে মাদক সেবন ও মাতলামির অপরাধে আটক ৩ যুবক বিজ্ঞ আদালতে সোপর্দ‎‎

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক রামগড় ‎

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় মাদক সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করে মাতলামি করার অপরাধে আটক ৩ যুবককে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রামগড় থানা পুলিশ।‎‎‎আজ (১০ জুন) তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল রামগড় পৌরসভার ০১নং ওয়ার্ড শশ্মানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবন করে প্রকাশ্যে মাতলামি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ঐ এলাকা থেকেই হাতেনাতে তিন যুবককে গ্রেফতার করা হয়।‎‎গ্রেফতারকৃত আসামিরা হলে,মোঃ আলা উদ্দিন (২৯), পিতা- আবুল হোসেন,মোঃ আবুল কাশেম (২৪), পিতা- মাহবুবুল হক,‎মিঠুন নন্দি (২৫), পিতা- হারাধন নন্দি আসামি ৩ জনের বাড়ি রামগড় পৌরসভার ০১নং ওয়ার্ডের শশ্মানটিলা এলাকায়।‎‎‎এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে তারা সাধুবাদ জানান।‎‎‎ রামগড় থানা পুলিশ সূত্রে জানা, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূল করতে তাদের এই চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *