Dhaka Edge

কুমিল্লায় বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা

image_pdfimage_print

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

কুমিল্লা মহেশাঙ্গণে বিজয়াদশমীতে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত বাঙালি হিন্দু মহিলারা।জানা যায়- বিজয়া দশমী মানেই মাকে বিদায় জানানোর দিন। গতকাল ২৮ মার্চ শনিবার মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে শ্রী শ্রী বাসন্তী পূজা শেষে বিজয়াদশমীর পর প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে শেষ হয় শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজা। মায়ের বিদায়বেলা দেবীকে মিষ্টিমুখ করিয়ে সিঁথিতে সিঁদুর ও পায়ে আলতা পরিয়ে বিদায় জানান সনাতনী বিবাহিত নারীরা। এদিকে, কুমিল্লা জেলা ঐক্য পরিষদ নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- দশমীপূজার পর দর্পণ বিসর্জন শেষে বেঁজে ওঠে বাসন্তী মায়ের বিদায়ের সুর। আশা করছি সমাজের সকল অসুর শক্তিকে বধ করে পৃথিবীতে মা বয়ে আনবে শান্তি। তিনি আরও বলেন- শ্রীশ্রী বাসন্তী পূজা হলো হিন্দুশাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আদি পূজা, যা বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসে অনুষ্ঠিত হয়।মার্কণ্ডেয় পুরাণ মতে, রাজা সুরথ নিজের হারানো রাজ্য ফিরে পেতে ঋষি মেধসের পরামর্শে বসন্তকালে দেবীর আরাধনা করেছিলেন। তাদের কঠোর তপস্যায় তুষ্ট হয়ে দেবী দুর্গা আবির্ভূত হন এবং তাদের রাজ্য ও ঐশ্বর্য ফিরিয়ে দেন। চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী দুর্গার প্রথম পূজা হয়েছিল বলে একে বাসন্তী পূজা বলা হয়। বসন্তকালে রাজা সুরথ প্রথম এই পূজা শুরু করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *