Dhaka Edge

কুমিল্লায় শ্রীশ্রী রামনবমী পূজা ২৭ মার্চ

image_pdfimage_print

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রামনবমী পূজা।আসছে ২৬ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা ঈশ্বর পাঠশালা স্কুল মাঠে রামনবমী উদযাপন পরিষদ কুমিল্লার আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হবে। এ বছর নবমী তিথি ২৬ মার্চ বৃহস্পতিবার ১১:৪৮ মিনিট থেকে পরদিন ২৭ মার্চ ১০:০৬ মিনিট পর্যন্ত।এ উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিমা, গঙ্গা আবাহন ও মঙ্গল ঘট স্থাপন শেষে অধিবাস কীর্তন ও প্রসাদ বিতরণ এবং পরদিন ২৭ মার্চ শুক্রবার সকাল ৮টায় ভগবান শ্রী রামচন্দ্রের পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, বিশ্ব শান্তি কল্পে সপ্তসতী হোমযজ্ঞ, দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ। এরপর নগর পরিক্রমা ঈশ্বর পাঠশালা হতে চানময়ী কালী বাড়ি পর্যন্ত এবং বিকেলবেলা বস্ত্র বিতরণ শেষে সন্ধ্যায় সন্ধ্যারতী কীর্তন, রামস্তুতি পাঠ ও ধর্মীয় আলোচনাসভা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ নাটিকা। জানা যায়- শ্রীশ্রী রামনবমী হলো চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী রামচন্দ্রের জন্মোৎসব। এই দিনটি অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে উদযাপিত হয়। ভক্তরা এই দিনে উপবাস, রামচরিতমানস পাঠ, পূজা ও বিশেষ মন্ত্র জপ করে সুখ ও সমৃদ্ধি কামনা করেন। আরও জানা যায়- রামনবমী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা মানসিক শান্তি এবং অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করেন বলে বিশ্বাস করা হয়।ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *