Dhaka Edge

চান্দিনায় অজিত সিংহের বিদেহী আত্মার সৎগতি কামনায় পারলৌকিক ক্রিয়াদি অনুষ্ঠিত

image_pdfimage_print

তাপস চন্দ্র সরকার।।

গেলো পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট অমিত কুমার সিংহের পিতা অজিত কুমার সিংহের বিদেহী আত্মার সৎগতি কামনায় অশৌচান্ত পারলৌকিক ক্রিয়াদি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আজ ৩রা বৈশাখ শুক্রবার মৃতের নিজ বাড়ী চান্দিনা উপজেলাধীন চিলোড়া সিংহ বাড়ীতে দ্বিপ্রহরে শাকান্ন ভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও রাতে রামায়ণ গান পরিবেশন করা হয়। উল্লেখ যে, গেলো ৩রা এপ্রিল শুক্রবার ভোর পৌনে ৬টায় স্বর্গীয় অজিত কুমার সিংহের ইহলোকের মায়ামমতা ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করিয়াছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতুঃ)।

1 thought on “চান্দিনায় অজিত সিংহের বিদেহী আত্মার সৎগতি কামনায় পারলৌকিক ক্রিয়াদি অনুষ্ঠিত”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *