


আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় ইউনিয়ন এর পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় ২১ইং জুন রবিবার,মাগরিব এর নামাজ পড়ার জন্য অযু করার সময় বজ্র পাতে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) নিহতরা হলেন,কিশোরগঞ্জের হোসেনপুরের বাদল এর পুুত্র জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন এর পুত্র আবু রায়হান ও একই এলাকার বাসিন্দা আবু জাফর।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

