Dhaka Edge

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন ১৫ মে

image_pdfimage_print

“ধর্ম যার যার-রাষ্ট্র সবার” -এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন। আসছে ১৫ মে শুক্রবার কুমিল্লা জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী ডি এন চ্যাটার্জী ও অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সহ-সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা শ্রী প্রদীপ নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু। এতে সভাপতিত্ব করবেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল চন্দ্র দত্ত। ওই অনুষ্ঠানে যথাসময়ে সনাতনী সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল চন্দ্র দত্ত ও সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *