Dhaka Edge

রাণীনগরে উন্নত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

image_pdfimage_print

আবু সাইদ, নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় “উন্নত পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার বৃদ্ধি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার সমর, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে. আজাদ, কর্মসূচি সংগঠক মোঃ জায়ীদ আবেদীন বিশ্বাস, টেকনিক্যাল অফিসার রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।সভায় বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ, হাইজিন কর্নার স্থাপন, তিন কক্ষবিশিষ্ট ল্যাট্রিন নির্মাণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।বক্তারা জানান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় ২০২৪–২০২৫ অর্থবছরে রাণীনগর উপজেলার ১৭টি বিদ্যালয়ে পাইপ ওয়াটার সিস্টেম এবং ২টি বিদ্যালয়ে নতুন ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বিদ্যালয়ে আয়রন রিমুভাল প্লান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া চলতি বছরে আরও ৬টি বিদ্যালয়ে পাইপ ওয়াটার সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি ব্যবহারে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ব্র্যাকের কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *