Dhaka Edge

রামগড়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৪ সিএনজিকে জরিমানা, ১০ হাজার টাকা রাজস্ব আদায়

image_pdfimage_print

‎‎রামগড় প্রতিনিধি:‎

খাগড়াছড়ির রামগড় সোনাইপুল চেকপোস্ট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ৪টি সিএনজিচালিত অটোরিকশাকে জরিমানা করেছে রামগড় থানার পুলিশ।‎‎আজ বুধবার (৩ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।‎অভিযান সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাগুলো নির্ধারিত ক্ষমতার চেয়ে অধিক যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছিল। সোনাইপুল পুলিশের চেকপোস্ট তল্লাশিকালে এই অনিয়ম হাতেনাতে ধরা পড়ে। পরে সড়ক পরিবহন আইন অনুযায়ী গাড়ি ৪টির বিরুদ্ধে মামলা দায়ের করে সর্বমোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।‎‎‎রামগড় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী পরিবহন না করার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।‎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *